আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- নতুন কমিউনিটি ব্লগ (আমরাবন্ধু, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক) - ক্ষেতমজুর
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় 'ফেমিনিনিটি' উৎপাদন: বাজার- পুরুষতন্ত্রের একটি 'পরিমিত' রূপ - মুনীর উদ্দীন শামীম
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- বিজ্ঞাপন-হাটে হঠাৎ সংবাদ: টিভি সংবাদের কর্পোরেট ব্র্যান্ডিং - ফাহমিদুল হক
- তাহলে এইবারের বস্তি পোড়ার জন্য আমরা চাঁদকে দোষারোপ করতে পারি - অন্যমনস্ক শরৎ
- মনির হোসেনের পোস্ট ধরে কিছু আলোচনা: বিষয়- নারীর নারীত্ব ও সতীত্ব (উৎসর্গ: মনির হাসান ও সালাউদ্দীন শুভ্র) - নাস্তিকের ধর্মকথা
- লুঙ্গি কাহিনি- বাকি অংশ - অরূপ রাহী
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা এবং বাংলা চলচ্চিত্রে পুরুষতান্ত্রিক ভুতের আছর (জেন্ডার প্রেক্ষিত থেকে মনপুরা ছবির একটি পোস্টমর্টেম ) - মুনীর উদ্দীন শামীম
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা ব্লগ: ভাষা, সংস্কৃতি চর্চা ও এক্টিভিজমের নতুন পাটাতন - মুনীর উদ্দীন শামীম
- বাংলায় ইমেইল করুন, http://www.emailbangla.com/ - ডিমওয়ালা
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ - মুনীর উদ্দীন শামীম
- আনু মুহাম্মদকে হত্যার হুমকি: ধর্মীয় জঙ্গীবাদ, মৌলবাদ ও বিশ্ব জ্বালানী বেনিয়াদের অদৃশ্য সুতোয় গাঁথা হিংস্রতার পুনপৌনিকতা - মুনীর উদ্দীন শামীম
- এক্স বসের ভালবাসার ধরন আর পদ্ধতিসমূহ ঠিক আগের মতোই আছে, এতটুকুন বদলায় নি - মুনীর উদ্দীন শামীম
- বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের পাঁচালিঃ কৃষির সামরিকীকরণ? (৩য় পর্ব) - দিনমজুর
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- পদত্যাগের খবরে ব্যারিস্টার মইনুল হোসেন কে লেখা 'অপারাজিতা'র শেষ চিঠি - আদৃতা আবৃত্তি
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ)
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৭
আমার জীবনে বাবার কোন স্মৃতি নেই। আমার বয়সী অন্য অনেকের মতোই। সন্তান হিসেবে বাবার আদর-ভালবাসা, বকুনি খাওয়া, বাবার স্পর্শ, শরীরের ঘ্রাণ, এসব স্মৃতির কোনটাই না। নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত বাবা শব্দটি আমার শিশু মনের শব্দ ভান্ডারে যোগ হয় নি। হতে পারে নি। সম্ভবত দরকারও পড়েনি। তারপর যখন শব্দটি শিখেছি তখন মনে হতো বাবারা অনেক দূরে থাকে। শহরে। মাঝে মাঝে আসে। বিশেষ করে ঈদের সময়।
আমরা তখন গ্রামের বাড়িতে থাকি। মা এবং আমরা তিন ভাই। সাতটি পরিবার নিয়ে আমাদের বাড়ি। মোটামুটি বড় বাড়ি। জমির পরিমাণে। জনসংখ্যার দিক থেকেও। শৈশবে এ বাড়িতে বা আশপাশের যাদের সাথে বড় হয়েছি দেখতাম তারা সবাই ঈদের সময় যার যার বাবার জন্য আনন্দে উদ্বেল হয়ে অপেক্ষা করছে। ঈদে বাবা আসবেন। নুতন জামা-কাপড় নিয়ে। আনন্দের যেন সীমা নেই। আমার খালি মনে হতো আমার বাবাও আসবেন। এবারের ঈদে। অবশ্যই। ছোট্র মনের এ অনুভূতি নিয়ে অনেকেই হাসতেন। তামাসা করতেন। মাঝে মাঝে এমন হতো যে, কেউ আমাকে ডেকে বলছে ‘শামীম তোর বাবা আসছে’। আমি দৌড়ে গিয়েছি। বাড়ির দরজায়। আমার এ ছুটে যাওয়া দেখে তারা আরও মজা পেতেন। শুধু দেখতাম মাকে চুপ করে থাকতে। অথবা নিরবে কাঁদছেন। ঘরের কোণে কোথাও বসে। আমি ওসবের কোন অর্থই বুঝতাম না। আজ ওসব মনে হলে বুকটা ভারী হয়ে আসে। ঘৃনায়, লজ্জায়। কী ভয়ানক মজাইনা করেছে সে সময় আমার সাথে। আমারই খুব কাছের কিছু মানুষ।
প্রতিবার ঈদ এলে দেখতাম মা কাঁদছেন। চোখের পানি মুছছেন। বেশির ভাগ সময় নিরবে। আমি হয়তো তার পাশেই বসে আছি। কিন্তু সেসব কান্নার অনুবাদ করার কোন সামর্থ্য আমার ছিল না। ইচ্ছেটাও জাগেনি তখন। হয়তো মায়ের অঝোরধারায় কান্না চলছে। আমি এটা ওটা নিয়ে খেলছি। তারই পাশে বসে। মা কাঁদতেন ঈদের সময়। ২৬ মার্চ। ১৬ ডিসেম্বর। হয়তো সারা বছর। রাতের বেলা হয়তো খানিকটা বেশি করে। আমাদের অগোছরে।
জানি না কেউ আমাকে বলেছে কিনা। তবু এক সময় বুঝি, আমার বাবা নেই। বেঁচে নেই। তার আরও পরে জানি, আসলে বাবাকে খুন করেছে। পাকিস্তানী দখলদার বাহিনী। রাজাকার-আলবদরদের সহযোগিতায়। বাবা মুক্তিযুদ্ধে শহীদ। আস্তে আস্তে এও বুঝতে শুরু করি যে, মা কেন ২৬ মার্চ এলে বেশি কাঁদেন। ১৬ ডিসেম্বরে কেন মার চোখ থেকে বেশি বেশি পানি ঝরে। পাড়ায় যখন বঙ্গবন্ধুর ভাষণ বাজে মা তখনও কাঁদেন। এভাবে একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর কান্না দেখতে দেখতে আমার/আমাদের শৈশবের বেড়ে উঠা।
পরে জেনেছি বাবার বদলির চাকরি ছিল। কাজ করতেন দি ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এ। সে সময়ের বড় ঠিকাদার কোম্পানী। বাবাকে যেদিন গুলি করা হয় তখন তার কোলে আমার এক খালাত ভাই ছিল। বাবা নাকি কোলের শিশুটিকে, আমার খালাত ভাইকে, রেহাই দিতে বলেছিল। বলে ছিল শিশুটিরতো কোন অপরাধ নেই। হায়নারা শোনেনি। দু’দিন মৃত্যুর সাথে লড়ে আমার সেই শিশু খালাত ভাইও শহীদ হন। আর মা হন বিধবা। আমরা হারাই আমাদের বাবাকে। যাদের কারোরই তখন স্কুলে যাবারও বয়স হয়নি।
পাকিস্তানি হানাদার বাহিনী মাকে যে বয়সে বিধবা বানান সে বয়সে এখন মধ্যবিত্ত পরিবারের বেশির ভাগ মেয়ে বিয়েই করেন না। অথচ সে বয়সেই তাঁর খুব কাছের মানুষটিকে হারিয়ে শুরু করলেন নুতন এক সংগ্রাম। তিন শিশু সন্তানকে বড় করার দায় পড়লো এক তরুনী বিধবার ঘাড়ে। আমার মায়ের ওপর। আমার শহরে থাকা মার আশ্রয় হলো আমার বাবার গ্রামের বাড়ি। যে বাড়িতেই আমার শৈশবের একটি বড় অংশ কেটেছে। আমার খুব মনে পড়ে মার সাথে রাতে ঘুমুতে যাবার কথা। বড় একটি খাটে আমরা তিনভাই এবং মা। কাতার হয়ে শুয়ে পড়তাম। প্রথমে মা, তারপর আমি (সবার ছোট হিসেবে), মেঝভাই, তারপর বড় ভাই। আমাদের তিনজন কে আগলে রেখে কী এক অজানা স্বপ্নে তাঁর সব চেয়ে সম্ভাবনাময় দিনগুলো কাটিয়ে দিয়েছেন। সেটি ভাবলে এখনও শিওরে উঠি। কৃতজ্ঞতায় মাথা নূয়ে আসে মার প্রতি।
সিরিয়াস অভাব বলতে যা বোঝায় সেটি হয়তো আমাদের ছিল না। সামান্য জমি-জমি থাকার কারণে ঘরে ডাল-ভাতের ব্যবস্থা ছিল। কিন্তু তিন ছেলের লেখা-পড়ার খরচ? এটি নিয়ে মাকে সবসময় হিমশিম খেতে হয়েছে। আজ আমার খাতা নেই তো কাল বড় ভাইয়ের কলম নেই। আগামী কালের মধ্যে বেতন, আজাকের বিচারে যদিও তা খুবই সামন্য, না দিতে পারলে স্কুলে থেকে নাম কেটে দেওয়া হবে। পরীক্ষার ফি দিতে না পারলে নিশ্চিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। মা সব নিরবে ব্যবস্থা করতেন। বুঝতে দিতেন না। আর মাঝে মাঝে শুধু কাঁদতেন।
আমার জীবনে সম্ভবত একটি বারই বাবার অভাব খুব প্রচন্ড রকমভাবে অনুভব করেছি। এবং কেঁদেছিও। তখন আমার এসএসসি পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন। হল থেকে বের হয়ে দেখি বন্ধুদের মধ্যে থেকে প্রায় সবার বাবা অপেক্ষা করছে। আমার জন্য বাবা নেই। থাকার কথাও না। সেদিন কেন জানি মনকে মানাতে ব্যর্থ হয়েছি। খুব ভাল পরীক্ষা দিয়েও অঝোর ধারায় কেঁদেছি।
মুক্তিযুদ্ধের প্রায় চার দশক হতে চলেছে। আমার মার চুলও এখন প্রায় সাদা। অবয়বে বয়সের ছাপ। নানা রোগ শরীরে বাসা বেঁধেছে। আজ ভাল তো কাল মন্দ। ছেলেরা বড় হয়ে গেছে। যে যার মতো ব্যস্ত। মা সারা দিন বাসায়। একা একা। মার এ একাকীত্ব জীবনে তাঁকে এখন আর কাঁদতে দেখি না। জানি না, কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে কিনা। নাকি শোকে পাথর হয়ে গেছেন। মনে পড়ে নিজামীর মন্ত্রী হওয়ার সংবাদে কেন জানি মা হেসেছিলেন। একটা বিদ্রুপের হাসি। একবার শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী-পরিবারের সদস্যদের সরকার একটি সভায় ডেকেছিল। মা দাওয়াত পেয়েও সেখানে যাননি। ক্ষোভ ও ঘৃণা হয়তো এতটাই জমাট বেঁধেছে যে মার মনে, মা কোন আগ্রহ পান নি।
অনেকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন বেগম খালেদা প্রধানমন্ত্রী। গিয়ে দেখি আমাদের উপজেলা শহরে আমার বাবার নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। আমাদের বাড়ির সামনের রাস্তাটি এখন শহীদ নূরুল হক সড়ক। আমরা খুশি হতে পারি নি। আমার মাও না। কারণ একই সময়ে নিজামী-মুজাহিদের গাড়িতে আমার/আমাদের বাবার রক্ত খচিত লাল-সবুজের পতাকাও উড়তে শুরু করেছিল। আমার মায়ের এ বেদনার স্মৃতি আমরা কোথায় রাখি!!!! কীভাবে রাখি। আমি জানি না, আমার মা যুদ্ধাপরাধীদের বিচার নিজ চোখে দেখে যেতে পারবে কিনা???????
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ, বাবার স্মৃতি, munir uddin shamim, 1971, liberation war of bangladesh ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সহমত...........................
এ বিচার রাষ্ট্র হিসেবে আমাদের একটি ঐতিহাসিক কলংক থেকে মুক্তি দিবে। আমরা সে কলংক থেকে মুক্তি চাই। আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে বলতে চাই-হ্যা আমরা পেরেছি।
জিনাত বলেছেন:
বাংলালিংক এর একটা বিগ্গাপন চোখে পানি এনে দিত..বাবু বড় হলে কেমন হত ?আজ আপনার লেখাটা বলছে..বাবা থাকলে কি করত,বাবারা কেমন হয় ?আপনার এই অপূর্ণ আকাঙকা পূর্ণ হবার নয় ...তবে হাহাকার টুকু হৃদয় ছুয়ে গেল ...আমরাও যুদ্ধাপরাধীর বিচার চাই
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ...........অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই চাই-ই।
আমরা অপেক্ষায় আছি সরকার কী উদ্যোগ কীভাবে নেয়। এটি তাদের নির্বাচনী অঙ্গীকার....................। এ অঙ্গীকার তাদের বাস্তবায়ন করতে হবে। না হয় জনতার আদালতে তাদেরও দাঁড়াতে হবে।
আপনাকে শুভেচ্ছা..............
অন্তিম বলেছেন:
আপনি একজন শহীদের গর্বিত সন্তান। যা হয়ত অনেকেই হতে পারবেনা। আপনার মাকে আমার সালাম। যিনি জীবনের অনেক কিছু হারিয়েও আপনাদের জন্য বেঁচে আছেন।
আজ একটি কথা মনে হয়ে গেল। অনেকদিন আগে কোন এক ব্লগার মুক্তিযোদ্ধের সন্তানের ছবি ব্লগে দিয়েছিল। সেদিন লোকটির ছবি দেখে আমার চোখের পানি এসে গিয়েছিল। কারন যে দেশে মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান আমরা দিতে পারিনি সে দেশে মুক্তিযোদ্ধার সন্তানের সম্মান দিতে গিয়ে ঐ ব্লগার সেই সন্তানের ছবি তুলে এনেছিল।
সেই সন্তানের হাসিটিও অনেক গর্বের ছিল।
লেখক বলেছেন: সমবেদনা ও ভালবাসার জন্য কৃতজ্ঞতা..............। ভাল থাকবেন।
নাজনীন খলিল বলেছেন:
সমস্ত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
ঘৃণা সমস্ত দালাল-রাজাকারদের প্রতি।
' একজন শহীদের সন্তান 'এর চেয়ে গর্বিত পরিচয় আর হতে পারেনা।
শুভেচ্ছা রইল শামীম। তোমার মায়ের প্রতি গভীর সমবেদনা এবং শ্রদ্ধা।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপা.............................।
সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা
ঘৃণা সমস্ত দালাল-রাজাকারের প্রতি।
.................................................................
ভাল থাকবেন।
লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা..........................
কঁাকন বলেছেন:
আপনার বাবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাইআপনারা বিচার দেখে যেতে না পারলে আসলে কখনো বিচার হবে না
ভালো থাকুন
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ............................
আমরা মানে গোটা শহীদ পরিবার, গোটা জাতি (শুধু রাজাকার ও তাদের সহযোগী রাজনৈতিক শক্তি ছাড়া) সবাই এখনও প্রত্যাশা করে যুদ্ধপরাধীদের বিচার হবে। আ'লীগের নির্বাচনী ইশতেহারে বিচার উদ্যোগ ও তা কার্যকরের প্রতিশ্রুতি ছিল। আমরা অপেক্ষা করছি সে প্রতিশ্রুতি বাস্তবায়নের। শুনছি, আগামী মাসে ট্রাইবুনাল গঠন করা হবে। যদি সত্যি হয়, এ সংবাদে আশায় বুক বাঁধতে পারি।
আপনার সমবেদনার জন্য কৃতজ্ঞতা................
লেখক বলেছেন: আপনার আবেগের প্রতি বিনম্র শ্রদ্ধা........................। আমাদের এ আবেগ যেন সম্মিলিত শক্তিতে পরিণত হয়।
নুরুন্নবী হাছিব বলেছেন:
লিখতে গিয়ে থমকে যেতে হচ্ছে...আসলেই একজন শহীদের সন্তান' এর চেয়ে গর্বিত পরিচয় আর হতে পারে না..
লেখক বলেছেন: এ গর্ব আমাদের সকলের। কিন্তু সত্যিকার গর্ব সেদিন হবে যেদিন যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি হিসেবে আমাদের কলংক মোচন হবে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা...........................
লেখক বলেছেন: সকল মুক্তিযোদ্ধার প্রতি সশ্রদ্ধ সালাম..................
আপনাকে ধন্যবাদ।
একরামুল হক শামীম বলেছেন:
অনেক আবেগী একটা লেখা।শহীদ বাবার আত্নার শান্তি কামনা করছি।
এমন মায়ের জন্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা।
লেখক বলেছেন: সে আবেগের কারণে আমি অনেক দিন ভেবেও লিখতে চাইনি। তারপর হঠাৎ করে লিখতে বসা। শুধু ভেতরের কিছু জমে থাকা কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা।
আপনাকে ধন্যবাদ।
আরিয়ানা বলেছেন:
জানিনা কি লিখব তবে আপনার অনুভুতি খুব গভিরে ফিল করলাম, অনেক শ্রদ্ধা আপনার পরিবারের জন্য। তবে আপনার বাবা না থাকার কষ্ট টা বেশি নারা দিল, আমার হয়ত সবই ছিল কিন্তু কিছুই ছিল না। জীবনের সংগে স্ট্রাগলটা আমার আনেকটা তেমনই ছিল...বুক ভেংগে গেছে যখন বন্ধুদের বাবা মাকে দেখেছি আর আমার কেউ নেই...!
লেখক বলেছেন: ধন্যবাদ আরিয়ানা....................
আপনার স্ট্রাগল এর প্রতিও শ্রদ্ধা।
অনেক ভাল থাকবেন এ কামনা করছি।
তীর্থক বলেছেন:
আপনার মা'কে সালাম........যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চয়ই হবে........সাজাও হবে নিশ্চয়ই........তবে আর কোন সাধারন ক্ষমা যেন ঘোষনা না হয় সেদিকেও নজর রাখতে হবে।
লেখক বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা!!!!!!!!!!!!!!
আমরা আশায় বুক বাঁধি
আবার হতাশ হই
এখন হয়তো কেউ কেউ আর এ বিষয়ে কথা বলতেও চাইছেন না
ক্ষোভে দু:খে
গতকাল দেখলাম স্বাধীনতা যুদ্ধের মূলকাগজপত্রে অনেক কিছুই সরকারী সংগ্রহশালায় নেই। মানে ধ্বংশ করে দেয়া হয়েছে। আমরা চুপ থাকলেও, নিরব থাকলেও স্বাধীনতা বিরুধীরা বসে থেকে নেই। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা এসব ধবংশ করেছে।
আমি জানি না, কিন্তু সন্দেহ হয়, কতখানি প্রমাণ করা যাবে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ-দলীল ধ্বংশ করে দেয়া হয়েছে। হয়তো এ আত্মবিশ্বাস থেকে রাজাকার-আলবদরদের নেতা বলার সাহস পাচ্ছে 'দেশে কোন যুদ্ধাপরাধী নেই'।
তবু আমরা আশাবাদী। সরকার স্পেশাল ট্রাইবুনাল গঠন করবেন। কোনভাবে মাতানত করবে না। প্রমাণ করবে, মুক্তিযুদ্ধের প্রতি তাদের কমিন্টমেন্ট।
আপনাকে অনেক শুভেচ্ছা...........
হক মাহবুব বলেছেন:
আমরা জানিনা সেদিন কবে। তবে পিছু হটার উপায় নেই। যদিও আমাদের হয়তো আরো একবার ভাসতে হবে.............। আপনার পুরো পরিবারের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা মাহবুব ভাই........................
আপনার মতামতের সাথে পুরোপুরি একমত। তবে এ বিচার প্রক্রিয়াটা শুরু করা রাষ্ট্রের দায়িত্ব। উদ্যোগটা রাষ্ট্রের পক্ষ থেকে নিতে হবে। আমরা চাই না, এ প্রক্রিয়াটি দেরিতে শুরু হোক। এবং সরকারের মেয়াদ পুরোবার আগে শেষ না হোক। যেটি বঙ্গবন্ধু হত্যাকান্ডোর বিচারের ক্ষেত্রে হয়েছে। বরং এ সরকারের মেয়াদ পুর্ণ হওয়ার আগেই এটি শেষ করতে হবে।
রোহান বলেছেন:
আসলেই জানা নেই যুদ্ধাপরাধের বিচার আমরা কেউ দেখে যেতে পারবো কি না। অজস্র শ্রদ্ধা আপনার বাবার আত্মার প্রতি। সালাম আপনার মায়ের সাহসকে। এই সাহসটুকু প্রজন্মান্তরে ধরে রাখার দ্বায়িত্ব আমাদের সকলের।
লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
চাচামিঞা বলেছেন:
কমেন্ট করার মতো ভাষা নাই। আল্লা সব শহীদের ই যেনো বেহেস্ত নসীব করেন।
লেখক বলেছেন: ধন্যবাদ
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা
জানা বলেছেন:
সর্বসহা মা আমাদের! বুকের ভেতর যে ভারী পাথরটি তিনি বয়ে বেড়ান দিবা-রাত্রি, তা কিভাবে সয়ে যাই নির্বোধ এই আমরা! আর কত সময় দেবো আমরা এই লজ্জা লালনে!
শান্তি চাই, বিচার চাই ঐ কুলাঙ্গারদের! বিচার চাই এখনই!
মাগো, বঁেচে থাকো অনেক অ--নেকদিন, বঁেচে থাকো আমাদের জন্যই, বঁেচে থাকো শান্তির জন্যে! আলো আসবেই।
ওদের বিচার হবেই; ওদের বিচার হতেই হবে।
ভাল থাকবেন মুনীর উদ্দীন শামীম।
লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা আপনার প্রতি এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা.....!!!!
ভালো থাকবেন
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে............................
আপনিও ভাল থাকবেন।
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
ভাই কিভাবে লিখব ঠিক বুঝতে পারছি না। তবে এতটুকু বলছি সামুতে রেজিস্ট্রেশন করেছি দুই মাস যাবত, এই প্রথম কোন লেখা পড়তে পড়তে আমার চোখের পানি বের হয়ে গেল!আমার তিন চাচা মুক্তিযোদ্ধা,এর মধ্যে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ১৯৯৬ সালে মিত্যুবরন করেন....... মিত্যুর আগে তিনি অনেকবার বলে গেছেন "কষ্ট হচ্ছে এদেশে রাজাকারদের বিচার দেখে যেতে পারলাম না""
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ এবং আপনার মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা।
"কষ্ট হচ্ছে এদেশে রাজাকারদের বিচার দেখে যেতে পারলাম না"" এ দায় রাষ্ট্রের। এ কলংক জাতি হিসেবে সম্তবত আমাদের সকলের। তবু আশায় বুক বেঁধে আছি যে এবার হয়তো বিচারের উদ্যোগ নেবে রাষ্ট্র। এ দাবি এখন সর্বত্র।
আতিক একটেল বলেছেন:
আপনি বীরের ছেলে। বীরের ছেলে বীরই হবে। বীরের রক্ত বীরই জন্ম দেয়। যেখানে দুনিয়ার তাবত পিতা তাদের সন্তানের চোখে হিরো। সেখানে শহীদের ছেলের চোখে তিনি সুপার হিরো। আপনার বাবা এবং আপনার প্রতি বুকের সমস্ত সালাম আর ভালোবাসা।
লেখক বলেছেন: আপনার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
কৌশিক বলেছেন:
শামীম ভাই আপনাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে..
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৌশিক ভাই..........।
পদ্মা-মেঘনা-যমুনা বলেছেন:
এখনও অনেক পথ পাড়ি দেবার বাকী। এখনও আধাঁর কাটেনি...বাবা তুমি যে পথ রচনা করে দিয়ে গেছ তোমার সন্তানরা সে পথেই আছে... পথের শেষ দেখবে মা'কে সাথে নিয়ে।
আপনার শহীদ বাবার প্রতি শ্রদ্ধা ... আপনার সংগ্রামী মাকে জানাই সালাম
লেখক বলেছেন: পদ্মা-মেঘনা-যমুনা বলেছেন: এখনও অনেক পথ পাড়ি দেবার বাকী। এখনও আধাঁর কাটেনি...
বাবা তুমি যে পথ রচনা করে দিয়ে গেছ তোমার সন্তানরা সে পথেই আছে... পথের শেষ দেখবে মা'কে সাথে নিয়ে।
......................................................................................
অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ.................।
ঞ ীঘষ'ঠ বলেছেন:
’’’ ……..And indeed there will be timeFor the yellow smoke that slides along the street
Rubbing its back upon the window-panes;
There will be time, there will be time
To prepare a face to meet the faces that you meet;
There will be time to murder and create,
And time for all the works and days of hands
That lift and drop a question on your plate;
Time for you and time for me,
And time yet for a hundred indecisions,
And for a hundred visions and revisions,
Before the taking of a toast and tea.
…………’’’’
লেখক বলেছেন: আমরা এখনও সে একটি দিনের অপেক্ষায় আছি
নিশ্চই একদিন বিচার হবে
জাতি হিসেবে আমাদের কলংকমোচন হবে
হবেই হবে
..............................................
মন্তব্যের জন্য ধন্যবাদ
হিমালয়৭৭৭ বলেছেন:
..............................................................................
..............................................
লেখক বলেছেন: ধন্যবাদ হিমালয়.........................................!!!!
সাদাকালোরঙিন বলেছেন:
মুক্তিযুদ্ধে শহীদ বাবার চেয়ে গর্বের কোন আদর্শ কোন সন্তানের জন্য থাকতে পারে না। আপনার সংগ্রামী মাকেও শ্রদ্ধা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার বাবার স্বপ্নের বাংলাদেশ গড়তে পারাটাই হবে আপনার বাবাকে শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায়।
আপনার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন কিন্তু রাজাকারদের বিচার করার দায়িত্বটা আমাদেরই ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..............................
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
চোখের পানি ধরে রাখতে পারিনি। .................কত কাল আর অপেক্ষা করবো আমরা ...সেই জল্লাদদের বিচারের রায় শোনার জন্য ...... বিচার কার্যকর হতে দেখার জন্য .....আর কত কাল????
মাকে অনেক অনেক শ্রদ্ধাসহ ছালাম। বাবার রুহের মাগফেরাত কামনা করছি।
জীবন আরো সুন্দর ো গতিময় হোক................
লেখক বলেছেন: লায়লা আপা, আপনাকে অনেক ধন্যবাদ................
চাঙ্কু বলেছেন:
সমস্ত শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।
লেখক বলেছেন: সমস্ত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালবাসা। আমাদের সম্মিলিত ভালবাসায় দানাবেঁধে উঠুক নতুন শক্তি। যে শক্তি যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করবে। এ বাংলার মাটিতে।
আপনাকে ধন্যবাদ।
নিউজনেট :: উন্নয়ন-অর্থনীতি বিষয়ক অনলাইন বলেছেন:
বিচার হয়তো হবে, হয়তো সাজাও হবে। সবই হয়তোর মধ্যে থাকবে কেন? নিশ্চিতভাবে কেন নয়? ভাল লেগেছে......
লেখক বলেছেন: আজ সে প্রশ্নটাই বারবার আসছে। আমরা নিশ্চিতভাবে এ বিচার চাই-ই
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি...........................।
আপনার মন্তব্য খুউব ভাল লাগলো।
মুক্তি মণ্ডল বলেছেন:
শামীম ভাই আপনার এই লেখা পড়ে আমার খুব গভীরে কান্না চলে আসছে। বাইরে না একদম ভিতরে ডুকরে ওঠা কান্নার দলা জমে উঠছে। আপনাকে বুঝ্ দেবার মত ভাষা আমার জানা নেই। আপনার মাকে আমার লাল সালাম জানাবেন।
লেখক বলেছেন: আপনার আবেগ ও অনুভূতির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা..................
নির্ঝরিনী বলেছেন:
আপনার লেখা পড়ে চোখের পানি আটকে রাখা দায়........।আপনার শহীদ বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা, আর আপনার মায়ের অদৃশ্য যুদ্ধতো চলছেই...তাকে জানাই শতকোটি সালাম।
আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা।
আপনার প্রতি রইল সহমর্মিতা।
লেখক বলেছেন: আপনার বাবার প্রতি অনেক শ্রদ্ধা................।
আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
নুশেরা বলেছেন:
মুনীরভাই, লেখাটা পুরো পড়তে পারিনি একবারে; দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে বারবার। নতজানু শ্রদ্ধা আপনার বাবাসহ তাঁদের প্রতি; আত্মপরিচয়ের আজন্ম ঋণ যাঁদের কাছে আমাদের সবার।
এই অসামান্য লেখাটিকে নিজের ব্লগে সার্বক্ষণিকভাবে দেখতে চাইছি।
লেখক বলেছেন: আমি খুউব দু:খিত যে সবার মন ভারি করে দিয়েছি। অনেকটা তাৎক্ষণিকভাবে লেখাটি লিখেছি। অফিসের কাজের ফাঁকে। কিন্তু পোস্ট দেয়ার পর আপনাদের সবার কাছ থেকে 'সিমপ্যাথী নয় যে পরিমাণ এ্যামপ্যাথী' পেয়েছি তার তুলনা হয় না। বিনীত কৃতজ্ঞতা আপনি এবং সবার প্রতি।
ধন্যবাদ।
ফারহানা আহমেদ বলেছেন:
শামীম ভাই, এখানে কি মন্তব্য করবো বুঝতে পারছি না। এই গ্লানি নিয়ে এই জাতিকে আর কতদিন পথ চলতে হবে কে জানে?আপনার লেখা পড়ে মনে পড়ে গেলো যে আমার বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে এবং মাকে মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে একবার এলাকার এমপি উপহার পাঠিয়েছিলো-----সেই উপহার আমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিলো।
সেই এমপি ছিলো জামাতের!
লেখক বলেছেন: আমাদের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অপমানের এ রাষ্ট্রীয় উদ্যোগকে আমরা কীভাবে ব্যাখ্যা করবো, কীভাবে সইবো। রাজাকারের গাড়িতে আমাদেরই পূর্বসূরিদের রক্তরাঙা পতাকা শোভা পায়!!!!!!
আপনার মুক্তিযোদ্ধা বাবার প্রতি শ্রদ্ধা!!!!
যীশূ বলেছেন:
শ্রদ্ধা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে................................
অনন্ত দিগন্ত বলেছেন:
অন্তরের অন্তঃস্হল থেকে আপনার বাবার আত্মার জন্য দোয়া আর আপনার মায়ের জন্য শ্রদ্ধা আর সালাম রইলো শামীম ভাই।যুদ্ধাপরাধীদের বিচার এখই করা সম্ভব ... এবার না হলে আর কখনোই সম্ভব হবে বলে মনে হয় না
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.....................................
দেখা যাক সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কতটা উদ্যোগ কীভাবে নেয়????
যুধিষ্ঠির বলেছেন:
আমরাও যুদ্ধাপরাধীর বিচার চাই
লেখক বলেছেন: একই দাবি বারবার উচ্চারিত হোক...........জেগে উঠুক আন্দোলন..
আপনাকে ধন্যবাদ।
ফাহমিদুল হক বলেছেন:
আপনার শহীদ বাবার প্রতি শ্রদ্ধা ... আপনার সংগ্রামী মাকে সালাম জানাই। ১৬ ডিসেম্বর তো জাতির সংগ্রাম শেষ হয়, কিন্তু তার সংগ্রাম প্রতিদিনের। লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফাহমিদ ভাই!!
রােশদ সুলতান তপু বলেছেন:
বিশ্বাস করবেন কিনা জানি না- একবার পড়ার পরে আপনার এই লেখাটা দ্বিতীয়বার পড়েছি- কিন্তু সিট ছেড়ে দাঁড়িয়ে। আপনার বাবার আত্মাকে- আপনার কষ্টকে- আর আপনার মায়ের এই যু্দ্ধকে সম্মান জানানোর উপায় আমার জানা নেই- কিন্তু যে পথটুকু পাড়ি দিয়ে আপনাকে এই পর্যন্ত আসতে হয়েছে তা প্রতিটি নিঃশ্বাসের সাথেই অনুভব কররেত পারছি। আমাদের এই দেশে আপনার মায়ের মতো মা যতদিন থাকবেন- আমরা- সন্তানেরা ততদিনই তাদের আশীষের ছায়ায় নিরাপদে থাকবো। এমন মায়ের আকুতি আছে আপনার পিছনে- আমার মনে হয় য জীবনে হয়তো কোনদিনই আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আপনি ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনার প্রতি বিনীত কৃতজ্ঞতা.............
আমি নিশ্চই মেইলে যোগাযোগ করবো।
ধন্যবাদ।
এখন দেখি অনেক মন্তব্য। অনেক ভালবাসা। আমি সত্যি আপ্লুত। প্রত্যেকের মন্তব্যের আলাদা করে উত্তর দেবার ইচ্ছা রাখি। যারা এসেছেন, পড়েছেন, আমার প্রতি, আমার শহীদ বাবার প্রতি, আমার প্রতিদিনের সংগ্রামী মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ভালবাসা জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।
এ কষ্ট আমার একার নয়, আরও অনেকের। আপনাদের এ শ্রদ্ধা, ভালবাসা তাদের জন্যও থাকলো।
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
শোক শক্তিতে পরিণত করি;৭১ এর অপশক্তি কে নির্মূল করার শপথ নিই।
মূনীর ভাই এর কষ্ট সবার ভিতর সঞ্চারিত হোক।
লেখক বলেছেন: সহমত..................
কষ্টগুলো যেন আর কষ্ট না থাকে, আমরা যেন জেগে উঠতে পারি।
জামাল উদ্দীন বলেছেন:
একজন শহীদের গর্বিত সন্তান এটাই আপনার বড় সাহস, বড় আশ্রয়। স্বাধীনতার মাসে আপনার পরিবারকে আমাদের শ্রদ্ধা, ভালবাসা থাকল। আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক। আমাদের স্বদেশ মুক্তির আলোয় উদ্ভাসিত হোক।
লেখক বলেছেন: আমরা চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক। আমাদের স্বদেশ মুক্তির আলোয় উদ্ভাসিত হোক। ধন্যবাদ আপনাকে।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
চোখের পানি ধরে রাখা সত্যি কষ্টের।আর নিরবে কাঁদতে চাই না, যুদ্ধাপরাধীদের বিচার চাই।
লেখক বলেছেন: আর নিরবে কাঁদতে চাই না, যুদ্ধাপরাধীদের বিচার চাই..............
ধন্যবাদ আপনাকে।
মেসবাহ য়াযাদ বলেছেন:
শামীম, আমি আর আমার ছয় ভাইবোনও বাবা-মা হারা। মা নেই ১৯৮৮ সাল থেকে। বাবা গেলেন ২০০২ সালে। আজ মনে হয়, আমাদের কষ্টের চেয়ে আপনার কষ্টটা অনেক বেশি। তবে আপনার গর্বের বিষয় হচ্ছে- আপনার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন। আপনি একজন গর্বিত পিতার সন্তান....আর কী বলার আছে, বলুন ? বাবা আত্মার শান্তি হোক। মা ভালো থাকুক। আপনারাও...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে................
লেখক বলেছেন: মেসবাহ ভাই...........সময়ের জন্য শুধু ধন্যবাদ দিয়ে প্রতি মন্তব্য করেছিলাম। আসলে কোন কষ্টই প্রতিস্থাপিত হবার নয়। আমারতো বাবার স্মৃতি নেই। সুতরাং স্মৃতিকাতর হওয়ার সম্ভাবনা কম। আপনাদের সে সম্ভাবনা আছে। সুতরাং কষ্টটাও হয়তো বেশি। আপনার বাবা-মার প্রতি শ্রদ্ধা........................
আপনার নির্মল অনুভূতির জন্য কৃতজ্ঞতা............।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
প্রশান্ত শিমুল বলেছেন: নাজনীন খলিল বলেছেন,একজন শহীদের সন্তান 'এর চেয়ে গর্বিত পরিচয় আর হতে পারেনা।
লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা..................
খলিল মাহমুদ' বলেছেন:
মর্মস্পর্শী!
লেখক বলেছেন: ধন্যবাদ................
সুলতানা শিরীন সাজি বলেছেন:
চোখ জ্বালা করা লেখা.........।
আপনার মাকে শ্রদ্ধা...........।
শহীদ বাবা এবং শিশু খালাতো ভাই এড় জন্য দোয়া।
আপনাদের দুঃখকে শেয়ার করবার সাধ্য নেই.................
একটা ম্যাজিক যদি ঘটে।
সেই অপেক্ষায় আছি।
আশাবাদী মানুষ তো!
ভালো থাকবেন............
এই প্রার্থনা।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি....................
পারভেজ বলেছেন:
শহীদ মুক্তিযোদ্ধা নূরুল হকের প্রতি সশ্রদ্ধ সালাম। আপনার মা যেন তার স্বামীর খুনীদের শাস্তি খুব শীঘ্রই দেখতে পারেন এটাই হ্ওয়া উচিত আমাদের লক্ষ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা.....................
জেরী বলেছেন:
বিনম্র শ্রদ্ধা
লেখক বলেছেন: বিনম্র কৃতজ্ঞতা.......................
অলস ছেলে বলেছেন:
আমার শ্রদ্ধা এবং দোয়া আপনার বাবার জন্য। এইসব অমানবিক অবিচারের বিচার ছাড়া আমাদের কোন ভবিষ্যত নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.....................
রোবোট বলেছেন:
এই ব্লগে আমি মূলত হালকা পোস্ট/কমেন্ট করি। এমন সিরিয়াস লেখা পড়ে মনটা ভারী হয়ে গেল। অফিসের মধ্যেও লগ ইন করলাম কমেন্ট করতে। কি বলব বুঝি না। সে অর্থে ৭১ এ আমাদের পরিবারের কোন ক্ষতি হয়নি, তবু অনেক নিকট মানুষের মৃত্যুতে জানি এটা কেমন অনুভূতি।
আমরা রাজাকারদের বিচার চাই, পাকিস্তান আর্মিরও বিচার হওয়া উচিত। অন্তত বেসামরিক মানুষের হত্যা-ধর্ষণের জন্য। গরীব দেশের মানুষ আমরা। পারবো কি? আমরা যদি মানুষ হতে চাই তবে পারতে হবে।
লেখক বলেছেন: সহমত এবং ধন্যবাদ................।
পড়বার জন্য এবং সহমর্মিতা প্রকাশ করবার জন্য বিনীত কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: ধন্যবাদ
রায়হান(তন্ময়) বলেছেন:
চোখে পানি এসে গেল। আপনার শহীদ বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা সাথে সাথে আপনার মায়ের জন্যও।যুদ্ধাপরাধিদের বিচার করতেই হবে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...........এবং কৃতজ্ঞতা
লেখক বলেছেন: সহমহ এবং ধন্যবাদ..................
বঙ্গাব্দ বলেছেন:
মা'কে সালাম ।তাঁকে জানিয়ে দিবেন বিচার হবে খুব জলদি ।
পেশিশক্তির দাপটে ন্যায় সত্যের বাণী আর নিরবে নিভৃতে কাঁদবে না ।
লেখক বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
তর্পন বলেছেন:
আর কতবার চোখ ভিজে যাবে ।
কিছু ভাল লাগে না, কিছুই ভাল লাগে না ।
মনে হয়ে নষ্ট সময়ের নষ্ট সন্তান নিজেকে । ঘাতকদের জন্য কেন ভদ্র নিয়মের জন্য অপেক্ষা করলাম?
এই চোখ কেন অন্ধ হয় না, যখন চোখের সামনে গাদ্দার জল্লাদ জাতীয় পতাকা শোভিত গাড়িতে ঘুরে বেড়ায়?
=================================
সাম্প্রতিক পোষ্ট:
কেভিন কার্টারের ছবি এবং রুদ্রের কবিতার শকুন
ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স
লেখক বলেছেন: আপনার ক্ষোভ ও অনুভূতির প্রতি অনেক শ্রদ্ধা
ধন্যবাদ।
আবুল বাহার বলেছেন:
শহীদ বাবা তোমায় সালাম আর শ্রদ্ধা ।আর সংগ্রামী মা তোমার কাছে একটা অনুরুধ সে দিন পর্যন্ত আমাদের ক্ষমা করো যেদিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে না পারছি ।
শহীদের রক্তে ভেজা এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই ।
লেখক বলেছেন: শহীদের রক্তে ভেজা এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই ....
লেখক বলেছেন: সহমত..................
শফিউল আলম ইমন বলেছেন:
আপনার লেখাটি এতো আবেগী আমি পড়ছি আর কাঁদছি। আপনার বাবা এবং মা দুজনের প্রতি শ্রদ্ধা। আপনার মার সুস্থতা কামনা করি। ভালো থাকুন।যুদ্ধাপরাধীদের বিচার হওয়াটা খুবই জরুরী।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার অনুভূতি আমাকেও ছুঁয়ে গেল ভীষণভাবে। তার জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
হাইফেন বলেছেন:
ভাইডু, আপনেরে স্যালুট, আপনের গুষ্টিরে স্যালুট।
লেখক বলেছেন: আচ্ছা.............নিলাম!!!!
দোলাহাসান বলেছেন:
কি সংগ্রামী জীবন আপনার, কি কষ্ট বুকে বেঁধে দৈনন্দিন সব কাজ করে যাচ্ছেন, ভাবতেই চোখ ভিজে যায়। পো্স্টটা কালকেই পড়েছিলাম, তাড়াহুড়ায় মন্তব্য করতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনার মাকে আমাদের সবার পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। আপনার বাবার মত আরো হাজার মানুষের জন্যই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। তাদেরকে শ্রদ্ধেয় সালাম।
আশায় বুক বেঁধে আছি সেই দিন আর বেশি দুরে নাই যেদিন যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।
লেখক বলেছেন: আশায় বুক বেঁধে আছি সেই দিন আর বেশি দুরে নাই যেদিন যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।....................................
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে....................
শাহ্ আসাদুজ্জামান বলেছেন:
আপনার শহীদ বাবাকে শ্রদ্ধা। আপনার সংগ্রামী মাকে সালাম। বাবার স্বপ্নকে আপনি নিজ সংগ্রামের শক্তি করুন, এই কামনা রইল।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ
মুকুট বলেছেন:
আগামী স্বাধীনতা দিবস যেন যুদ্ধপরাধীমুক্ত বাংলাদেশে হয়, মহান স্বাধীনতা দিবসে এই প্রার্থনা!
লেখক বলেছেন: ধন্যবাদ......................এ দাবিই থাকলো আমাদের সবার পক্ষ থেকে
কাজ করে খাই বলেছেন:
আপনি একজন শহীদের গর্বিত সন্তান। আপনার শহীদ বাবাকে শ্রদ্ধা।+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..................
মনির হাসান বলেছেন:
কষ্টগুলো চেপে রেখে ভালো থাকুন শামীম ভাই ...
লেখক বলেছেন: ধন্যবাদ.....................
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
বাবা হারানোর কষ্ট কত!!!!!!!ভাল থাকুন ........
--------------------------------------------------
-------------------------------------------------
----------------------------------------------------
-------------------------------------------------------
--------------------------------------------------------
যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে.........কাউরে ছাড়ুম না । ক্ষমা করবো না ।
লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে.........
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার অনুভূতির প্রতি বিনম্র শ্রদ্ধা.............
পড়বার জন্য ধন্যবাদ।
জোবাইর বলেছেন:
মর্মস্পর্শী কাহিনী, স্বাধীনতার জন্য আপনাদের অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ!!!
জানা বলেছেন:
আপনাদের পরিবারের এই কষ্টের আগ্নেয়গিরী ভাগাভাগি করার নয়! এ,লেখা পড়তে গিয়ে স্তব্ধ হয়ে যাই বারবার। এমন কষ্টে চোখ জ্বালা করলেও একসময় ক্ষোভ তৈরি হয় সঙ্গত কারণে। আপনার শহীদ বাবার প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই সকল শহীদদের প্রতি। আমরা তঁাদের কাছে আমৃত্যু ঋনী।
বিশ্বাস করি সেই দিন দুরে নয়, যেদিন মায়ের সেই বিদ্রুপের হাসি আনন্দাশ্রু হয়ে ঝরবে সত্যের আলো দেখে।
ভাল থাকুন ভাই।
লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
আপনার মতো আমিও বিশ্বাস করতে চাই যে এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার......
////////////////////////////////////////////////////////////
****************************************
কিছু শব্দ আছে
কিছু দুঃখ আছে
কিছু কথা আছে যা কখনও ভুলা যায় না। সময়ে-অসময়ে মনে পরে স্মৃতিগুলো। তাই গত ৩৮ বছরেও ভুলিনি আমাদের স্বাধীনতা।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
আপনাকেও শু্ভেচ্ছা...............
শতকত বলেছেন:
হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট।
লেখক বলেছেন: আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা................
প্রীটি সোনিয়া বলেছেন:
লেখাটা পড়লাম...ভাবছিলাম কোনো মন্তব্য লিখবো না...আমি সাধারণত এমন লেখায় মন্তব্যে কি লিখব বুঝে উঠতে পারি না তাই...কি হবে সামান্য মন্তব্য লিখে...শান্তনা দায়ক কিছু বললেই কি আপনার কষ্ট কমবে...কোনোদিনও না...
ভাল থাকুন আপনারা সবাই....সালাম থাকলো সকল শহীদ এবং তাদের পরিবারের প্রতি।
লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা...............
আপনাদের সবার ভালবাসায় আমি সত্যি অভিভূত। সবার প্রতি শ্রদ্ধা।
হাসান শরিফ বলেছেন:
খুব ভালো লেগেছে লেখাটা। আমার চোখের জল দিয়ে বুঝছি আপনার কষ্ট। আমাদের এতো কষ্ট হয়েছে বলেই আমরা স্বাধীন। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা একটু হাসতে চাই। স্বস্তির হাসি।
লেখক বলেছেন: আপনার উপলব্ধী এবং আবেগ হৃদয় ছুয়েগেল। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে হ্যা আমরা একটু হাসতে চাই।
আপনার বাবা এবং মায়ের জন্য শ্রদ্ধা।
লেখক বলেছেন: মুক্তিযুদ্ধের এভাবে বিকিকিনি চলতে পারে না। চলতে দেয়া যায় না। আমরা এবার আশায় বুক বাঁধতে চাই। বর্তমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা তরুন প্রজন্মকে আকৃষ্ট করেছে। সরকার ভোটও পেয়েছে। আমরা এখন এর বাস্তবায়ন দেখতে চাই। আগামী নির্বাচনে সরকারও যেন বলতে পারে, আমরা উদ্যোগ নিয়েছি। বিচারকাজ শেষ করেছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: সহমত এবং ধন্যবাদ....................
মাহফুজশান্ত বলেছেন:
প্রাণের বন্ধু, তোমার বাবা সহ সকল বীর শহীদদের প্রতি রইল সালাম, দোয়া এবং মায়ের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা।
বাংলার স্বাধীনতা এবং নিপিড়ীত বাঙালীর ন্যায্য অধীকার আদায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যারা লড়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন এবং সম্ভ্রম হারিয়েছেন তাদের কথা ভেবে আমি গর্ববোধ করি। এ জীবন ধন্য হত যদি তাদের সাথী হতে পারতাম।
অবাক লাগে, বিস্মীত হই- যখন দেখি এ বাংলার মাটিতে সরাসরি যুদ্ধপরাধের সঙ্গে জড়িত নরঘাতকদের আজ পর্যন্ত বিচার হয়নি। সাধারন ক্ষমার অযুহাতে তাদের দৌড়-ঝাপ, গোপন আতাত দেখলে আবারো যুদ্ধে যাবার তাগিদ অনুভব করি।
লেখক বলেছেন: ক্ষমতার রাজনীতি এতটাই প্রকট হয়েছে এ দেশে সেখানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার স্ত্রী শুধু ক্ষমতার জন্য রাজাকারের সাথে 'মধুচন্দ্রিমা' পালন করে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে দাবি করে তারাও রাষ্ট্রপিতি নির্বাচনের আগে একবার রাজাকার নেতার মাজারে ধর্না দিয়েছিল। এগুলো আমাদের দু:খ বাড়িয়েছে। গভীর করেছে। কিন্তু যন্ত্রণা থেকে মুক্ত হতে এতটুকুন সাহায্য করেনি।
তবু এবার যেভাবে বিচারের দাবি উঠেছে তাতে আমরা আশাবাদী হতে চাই........................।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
আপনার বাবা সহ সকল শহীদদের প্রতি সশ্রদ্ধ সালাম। আপনার সংগ্রামী মাকেও সালাম।এ বড্ড লজ্জা ও অপমানের যে, এ দেশের মাটিতে এ দেশেরই পতাকা শোভা পায় স্বাধীনতার বিরোধী দালালদের গাড়ীতে। এ লজ্জা আমাদের ঘুচাতেই হবে।
দেশের জনগন আজ আবার ঐক্যবদ্ধ। কাজেই বিচার আমাদের করতেই হবে।
লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা..................
তানবিন বলেছেন:
amader abar moydane namte hobe.... sudhu nijami r mujahid er moto manush er sasti dewar jonno na... tader kara maaf korechilo, tader bichar chawar jonno amader moydane naamte hobe... kar hoise eto boro sahos... jara amar muktijoddhader khuni der maaf kore day...!!
লেখক বলেছেন: সহমত এবং ধন্যবাদ
আশরাফ মাহমুদ বলেছেন:
লেখার প্রথমাংশ পড়ে বুঝলাম চক্ষু প্রতারণা করবে, প্রাণপণে চেষ্টা দিলাম। যাই হবার ছিল, তাই হল। আপনার প্রতি শ্রদ্ধাটুকু বেড়ে গেল, আপনার মায়ের আসন যেন হিমালয়-উচ্চ।
অনেক কিছু বলার ছিল, ইচ্ছে আছে; কোন একদিন মন শক্ত করে, চোখ বন্ধ করে বলে ফেলব!
আপনার মায়ের স্বপ্ন সত্যি হোক, আমরা-ও নিজের থুথুটুকু গিলে ফেলতে পারি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফ ভাই.......................
লেখাটা হঠাৎ করেই লেখা। ভাবিনি সবাইকে এতটা আপ্লুত করবে। এ সব শোক কষ্ট আমাদের সয়ে যাওয়া। মাঝে মাঝে মনেও পড়ে না। আপনার আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা................।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
শান্তির দেবদূত বলেছেন:
অনেক আগেই পড়ে ছিলাম ...... কিন্তু কমেন্ট করতে পারিনি ...... জানি না কেন পারিনি ..... বারবার এসে ঘুরে গেছি কমেন্ট করার জন্য ... পারিনি আপনার মা,শহীদ বাবা ও অপর ভাইদের সশ্রদ্ধ সালাম ........
লেখক বলেছেন: কী যে সমস্যার মধ্যে ফেলে দিলাম। আপনার অনুভূতি ও সমবেদনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: অবশ্যই বলবো...........................ধন্যবাদ আপনাকে।
কায়েস_ বলেছেন:
ক্যামেরাম্যান বলেছেন: মাকে বলুন তার ছেলেরাই একদিন বিচার করবে সেই সব কুলাঙ্গারদের এদেশের মাটিতেই।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
এস এ রায়হান বলেছেন:
আপনার লেখাটা চোখে পানি এনে দিল
লেখক বলেছেন: আপনার আবেগের প্রতি শ্রদ্ধা........................
মেঘবালক অর্ভনীড় বলেছেন:
হৃদয়-বিদারক
লেখক বলেছেন: কৃতজ্ঞতা...........................
তর্পন বলেছেন:
এই পোষ্টে মাইনাস দিল কে?
লেখক বলেছেন: যাদের জন্য এ ধরনের পোস্ট অপ্রত্যাশিত, যন্ত্রণাদায়ক....
সহেলী বলেছেন:
আপনার মায়ের জীবদ্দশায় এবং এমন আরো অনেকের জীবনে যেন দেখে যাবার সুযোগ ঘটে --যুদ্ধাপরাধীদের শাস্তি । এই পোষ্টে যে মাইনাস দিয়েছে সে কোন্ মায়ের সন্তান ?
লেখক বলেছেন: আপনার মন্তব্যের প্রতি সহমত এবং কৃতজ্ঞতা.....................
কোন কিছু না বলে মাইনাস দিয়েছে। বুঝতেই তো পারছেন।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
এই লেখাটি গত কয়েকদিনে কয়েকবার পড়েছি। প্রতিবারই ভেবেছি কিছু বলবো! বলতে পারি না.. এমন একটি লেখা পড়ে স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া আর কী-ই বা করার আছে।আপনার বাব-মাকে মাথা নুইয়ে শ্রদ্ধা ও অভিবাদন জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা!
আপনার মায়ের পা ছুঁয়ে কিছূক্ষণ বসে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করছি।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় কামাল ভাই.....................
আপনার এমন মন্তব্যের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আপনার ভালবাসার কথা আমি মাকে বলেছি। ভাল থাকবেন।
এলোমেলো বলেছেন:
আমি লগইন করিনা ,কিন্তু আপনার লেখা পড়ে থাকতে পারলাম না।আপনার বাব-মাকে মাথা নুইয়ে শ্রদ্ধা ।বিচার হবে হবেই ..
লেখক বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা।
ভাল থাকবেন।
খালেদা আকতার বলেছেন:
আপনার লেখা পড়ে আমার চোখ ভিজে গেল। বাবা না থাকা যে কত কষ্টের সেটা আমি বুঝি। আপনি তো গর্বিত বাবার সন্তান।
আপনার শহীদ বাবাকে ও আপনার মাকে শ্রদ্ধা ও অভিবাদন জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা!
লেখক বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা...............
কিশোরি বলেছেন:
অনেক কষ্টের অনুভুতি সম্পন্ন লেখা। আপনার জন্য শুভ কামনা
লেখক বলেছেন: কষ্টটা ভেতরে শুকিয়ে গেছে। এখন আর ততটা দেখা যায় না। তারপরও যখন দেখি রাজাকারের গাড়িতে রক্তখচিত পতাকা তখন বুক ডুকরে কান্না আসে, ঘেন্না আসে........................।
আপনার জন্যও অনেক শুভ কামনা।
লেখক বলেছেন: তোমার জন্যও অনেক ভালবাসা!!!!
তৃষ্ণার্ত বলেছেন:
আপনার জন্য সহমর্মিতা ও আপনার মায়ের জন্য শ্রদ্ধা রইলো। লেখাটার জন্য ধন্যবাদ। এটার দরকার ছিলো।
লেখক বলেছেন: বিনীত কৃতজ্ঞতা............................
শওকত হোসেন মাসুম বলেছেন:
শামীম ভাই। গত কয়েকদিন ধরে চোখের সামনে পোস্টটা থাকলেও ঢুকিনি। মনে হয়িছিল মন দিয়ে পড়বো। সময় বের করি। আজ মন দিয়ে পড়লাম, হৃদয় দিয়ে পড়লাম। আমার কেন জানি কাউকেউ পা ধরে সালাম করতে ইচ্ছে হয় না। আজ আপনার মাকে সালাম করতে ইচ্ছে হচ্ছে।
লেখক বলেছেন: মাসুম ভাই...........আপনার মন্তেব্যে প্রাণ ছুয়ে গেল। আপনার ইচ্ছের কথা আমি মাকে বলেছি। অনেক কৃতজ্ঞতা।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আমি অনেকদিন যাবত লেখাটি ট্যাবে বের করে রেখে দিয়েছি। আজ পড়লাম। আমার চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।আপনার মা'কে অশেষ শ্রদ্ধা। দয়া করে, আপনারা ব্যস্ত থাকলেও এই মানুষটিকে একটু সময় দিবেন। দেখবেন, তার দিনটি বেশ ভাল কেটে যাবে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.................................
নাগরিক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি। আমরাও বুঝি মাকে সময় দেয়া দরকার। সব সময় হয়ে উঠে না। আপনার পরামর্শের জন্য, আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা.....................
ইউনুস খান বলেছেন:
পোস্ট টি আরো দুইদিন আগে পড়েছিলাম অফলাইন থেকে। আজকে আবারো পড়লাম........... অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার নয়। বুঝতে পারছি আপনার লিখতে কি রকম কষ্ট অনুভব হয়েছে।মাকে সশ্রদ্ধ সালাম। বাবার আত্নার মাগফেরাত কামনা করছি। স্মরণ করছি খালাত ভাইটিকে যে কিনা পৃথিবীর আলো বুঝতে বুঝতেই বেহেস্তের বাগানে চলে গেলো।
তীব্র ঘৃণা, ক্ষোভ, ধীক্কার প্রকাশ করছি দেশাদ্রোহী হায়েনা রাজাকারদের...। নিশ্চয় আর সবার মতো করে আমিও স্বপ্ন দেখি একদিন এ দেশের বিচার হবে নিজামীদের। কিন্তু অজানা ভয়ও মনে বাসা বাধেঁ একি হবে? কেউকি পারবে (যারা ইচ্ছে করলে কিছু একটা করতে পারবে)?
আরেকটা কথা বলা উচিত, ছোটকালে আপনার যে সকল বাল্যবন্ধু আপনার বাবা এসেছে বলে মজা লুঠেছে। হয়তো তারা বা বুঝে করেছে। হয়তো তারা এখন সেটা মনে করে লজ্জা পায়। ক্ষমা করে দিন তাদেরকে।
লেখক বলেছেন: পড়াবার জন্য এবং সহানূভূতি প্রকাশ করবার জন্য বিনীত কৃতজ্ঞতা..
আরে না, ওদের কারও প্রতিই আমার কোন ক্ষোভ নেই। তারা বুঝে করেনি এটা আমি নিশ্চিত বিশ্বাস করি।
আপনাকে শুভেচ্ছা
মোনাবেস্ট বলেছেন:
শ্রদ্ধা জানাই তাদের প্রতি যাদের প্রানের বিনিময়ে আমরা আমাদের দেশ মা পেলা। সাথে আপনাকে হিংসা হচ্ছে আপনি কতো বড় মানুষের সন্তান। আমরা সবাই বিচার চাই
লেখক বলেছেন: আমরা সবাই বিচার চাই...............চাইই...।
আপনাকে ধন্যবাদ।
তনুজা বলেছেন:
কখনও কখনও পোস্টে মন্তব্য করতে গেলে থমকে যাই, কোন কথা বলতে গেলে শুধুই বোকামি মনে হয়আপনার পোস্ট টা নন স্টিকি হবার অপেক্ষায় ছিলাম শুধু এটুকু বলার জন্য আপনাদের মত ভুক্তভোগীদের কথা সারাজীবনের সার্বক্ষণিক যন্ত্রণার উপরই আমাদের অনেকের ভাগ্য খুলে গেছে । পোস্টে দুটো মাইনাস ও পেয়েছেন তাই হাসিও পেল..... মুখ ফুটে আর বলেন কেন সবই যখন মূল্যহীন
যে সন্তান পিতা নামক সত্ত্বাটাকে জানল না জীবনভর, যে মহিয়সী একটা স্বল্পসময়ের স্মৃতির অহঙ্কারে হাসি- আনন্দ- সুখ- জীবনের সব চাহিদা পাশ কাটিয়ে গেলেন কি দিয়ে আর তাদের প্রত্যুত্তর দেওয়া যায় ...পতাকা তো আর ঐ পরিবারের জন্য নয় যেকোন গাড়িতে সে লেগে বসতেই পারে স্বাধীন দেশ তো
মুখ ফুটে এসব বললেও গায়ে লাগে...... দু'একটা মাইনাস বোধহয় পাওয়াই উচিত... যাতে দহনটা থাকে ,খুঁচিয়ে যাচ্ছে , উস্কে দিচ্ছে কয়লাগুলো
আমাদের শিকড়ের মধ্যে এত পিঁপড়ে ঢুকে গেছে কেন বলেন তো
হা ঈশ্বর ! এদের করুণা কর
লেখক বলেছেন: আপনার দোয়া কাজে লেগেছে। স্পীডটা শেষ পর্যন্ত পৌছাল বোধহয়!!
..............................................................................................
তনুজা, প্রতিমন্তেব্যের জন্য আপনার আগ্রহ আর অপেক্ষা দেখে আমি খুব অনুপ্রাণিত। একই সাথে দু:খিত দেরিতে উত্তর দেবার জন্য। আসলে এ পোস্টটি হঠাৎ করেই লিখেছিলাম। কিন্তু আপনারা সবাই এত বেশি সমব্যথা আর ভালবাসা প্রকাশ করেছেন এবং আমার শহীদ বাবা ও আমার জীবিত মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাতে সবার প্রতি শ্রদ্ধায় মাথ নত হয়ে আসে। সবাইকে আলাদা আলাদা উত্তর দেবো এ ইচ্ছাটা ভীষণভাবে ফীল করি। তার জন্য এত দেরি।
....................................................................................
আপনার মন্তব্যটা প্রাণ স্পর্শ করলো। দেশের প্রতি ভালবাসা আর প্রতিবাদ দু'টোই আছে। আপনাকে আবারও ধন্যবাদ এবং বিনম্র কৃতজ্ঞতা।
পুনশ্চ: নন স্টিকি হবার জন্য অপেক্ষা করেছেন এবং দীর্ঘ অপেক্ষার পর মন্তব্য করেছেন। আরও একবার কৃতজ্ঞতা!!!!!!!!!!!!!!!!!
আপনার মা যুদ্ধাপরাধীদের বিচার নিজ চোখে দেখে যেতে পারবেন কিনা জানি না, কবে এ প্রক্রিয়া শুরু হবে তাও জানা নাই কিন্তু মানুষ এদের কত ঘৃণা করে মনে মনে এখন তা বুঝা যাচ্ছে।
নতুন প্রজন্ম যারা যুদ্ধ দেখেনি এমনকি এ নিয়ে সবসময় পাঠ্য বইতে ভুল তথ্য পড়েছে তারপরেও তারাই আজ সবচেয়ে বেশী সচেতন। এটাই আমাদের আশার আলো দেখায়। একদিন বিচার তবে হবেই...... কবে সে উত্তর কারো কাছেই আপাতত নেই।
লেখক বলেছেন: আপনি ঠিকই বলেছেন নতুন প্রজন্মের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে নতুন এবং সক্রিয় সচেতনতা তৈরি হয়েছে। এটি আশার আলো.................এটি নিয়ে আশাবাদী হওয়া যায়।
আপনাকে ধন্যবাদ।
সুশান্তু সরকার বলেছেন:
ব্যস্ত স্নায়ু হঠাৎ শিতল ও শীথিল, কান্না ছুয়ে যায় দেবদারুর পাতায়. আপনার লেখার বিষয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা
শহীদ বাবার আত্নার শান্তি কামনা করছি।
এমন মায়ের জন্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা। (প্রাগুক্ত ও প্রতিধন্বিত)
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুশান্ত..........................
হাসান বিপুল বলেছেন:
সামহয়্যাররে কয়েকজন লেখক আছেন যাদের লেখা আমি সবার আগে পড়ি। আপনার নাম সে তালিকায় ছিল না। তাদের অনেকেই এখন সামহয়্যারে অনিয়মিত, অনেকে সব কিছু প্যাকেট করে চলে গেছেন। ফলে গত কয়েকদিন ব্লগে আসা হয়নি।এখন মনে হচ্ছে ব্লগ থেকে দূরে থাকার কাজটি ঠিক হয়নি, এর মধ্যে আসলে এ লেখাটি এতো পরে চোখে পড়তো না।
কিছু কিছু অনুভূতি আছে প্রকাশে অক্ষমতার জন্য প্রকাশ না করাই ভালো। সে জন্যই এ লেখাটি কেমন লেগেছে সোটি বরং নাই বলি।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: কাজের ফাঁকে, শখে ব্লগে আসি, মাঝে মাঝে লিখি। সুতরাং এটি খুবই স্বাভাবিক!!!
আপনার অনুভূতি আর ভালবাসা প্রকাশের ধরন দেখে অনুপ্রাণিত। কষ্টকরে পড়বার জন্য এবং সমব্যথা প্রকাশ করবার জন্য বিনম্র শ্রদ্ধা।
আপনিও ভাল থাকবেন।
হুমায়রা হারুন বলেছেন:
লেখাটি অপূর্ব। তাই পড়েই প্রিয়তে রেখেছিলাম ।আমার ম্যাগাজিনে 'বাবা দিবস' সংখ্যার জন্য আপনার লেখাটি কি নিতে পারি?
আমার ম্যাগাজিন লিংক http://www.nauba-aloke-bangla.com/
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.................................
পড়বার জন্য। বাবা দিবস এর সংখ্যার জন্য? না, আমার দিক থেকে কোন আপত্তি নেই। চাইলে আমার মেইলে যোগাযোগ করতে পারেন। প্রোফাইলে মেইল এড্রেস দেয়া আছে।
শুভেচ্ছা। ভাল থাকবেন।
হুমায়রা হারুন বলেছেন:
অনেক ধন্যবাদ । আমি মেইলে যোগাযোগ করবো।
হুমায়রা হারুন বলেছেন:
লেখাটি প্রকাশ করেছি। প্লিজ দেখবেন। ম্যাগাজিন লিংকhttp://www.nauba-aloke-bangla.com/
আমি মেইল ও পাঠিয়েছি।
লেখক বলেছেন: ধন্যবাদ!!!!
লেখক বলেছেন: নারে ভাই ভুলে যাই নি..............কর্মকাবিননামায় বন্দী জীবনযাপন করছি.................আপনার কী খবর?????
আহসান জামান বলেছেন:
অদ্ভূত অনুভূতিময় স্মৃতিকথা; যদিও অনেক পরে পড়েছি, শ্রদ্ধা জানাই।
হোদল রাজা বলেছেন:
মোনাবেস্ট বলেছেন: শ্রদ্ধা জানাই তাদের প্রতি যাদের প্রানের বিনিময়ে আমরা আমাদের দেশ মা পেলা। সাথে আপনাকে হিংসা হচ্ছে আপনি কতো বড় মানুষের সন্তান। আমরা সবাই বিচার চাই
শ্রদ্ধা আর ভালোবাসা ...
আপনাকে একটা লেখা পড়তে দিলাম । পড়ে দেখবেন প্লীজ
Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























যুদ্ধাপরাধী সহ যারা সহযোগি ছিল এবং যুদ্ধ পরবর্তীকালে বিভিন্ন ভাবে যুদ্ধাপরাধীদের রাষ্টীয় ভাবে সহয়োগিতা করেছিল তাদের কে ও বিচারের আওতায় আনাতে হবে............