আমার প্রিয় পোস্ট
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- নতুন কমিউনিটি ব্লগ (আমরাবন্ধু, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক) - ক্ষেতমজুর
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় 'ফেমিনিনিটি' উৎপাদন: বাজার- পুরুষতন্ত্রের একটি 'পরিমিত' রূপ - মুনীর উদ্দীন শামীম
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর- শেষ পর্ব - রাগ ইমন
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- বিজ্ঞাপন-হাটে হঠাৎ সংবাদ: টিভি সংবাদের কর্পোরেট ব্র্যান্ডিং - ফাহমিদুল হক
- তাহলে এইবারের বস্তি পোড়ার জন্য আমরা চাঁদকে দোষারোপ করতে পারি - অন্যমনস্ক শরৎ
- মনির হোসেনের পোস্ট ধরে কিছু আলোচনা: বিষয়- নারীর নারীত্ব ও সতীত্ব (উৎসর্গ: মনির হাসান ও সালাউদ্দীন শুভ্র) - নাস্তিকের ধর্মকথা
- লুঙ্গি কাহিনি- বাকি অংশ - অরূপ রাহী
- লুঙ্গি কাহনিী - অরূপ রাহী
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা এবং বাংলা চলচ্চিত্রে পুরুষতান্ত্রিক ভুতের আছর (জেন্ডার প্রেক্ষিত থেকে মনপুরা ছবির একটি পোস্টমর্টেম ) - মুনীর উদ্দীন শামীম
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা ব্লগ: ভাষা, সংস্কৃতি চর্চা ও এক্টিভিজমের নতুন পাটাতন - মুনীর উদ্দীন শামীম
- বাংলায় ইমেইল করুন, http://www.emailbangla.com/ - ডিমওয়ালা
- ছবি চাই, ছবি। দিন না একটি ছবি (রিপোস্ট) - রাগিব
- মুক্তিযুদ্ধের শহীদদের নিবেদিত রাজাকার বিষয়ক ছড়াগুচ্ছ - মুনীর উদ্দীন শামীম
- আনু মুহাম্মদকে হত্যার হুমকি: ধর্মীয় জঙ্গীবাদ, মৌলবাদ ও বিশ্ব জ্বালানী বেনিয়াদের অদৃশ্য সুতোয় গাঁথা হিংস্রতার পুনপৌনিকতা - মুনীর উদ্দীন শামীম
- এক্স বসের ভালবাসার ধরন আর পদ্ধতিসমূহ ঠিক আগের মতোই আছে, এতটুকুন বদলায় নি - মুনীর উদ্দীন শামীম
- বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের পাঁচালিঃ কৃষির সামরিকীকরণ? (৩য় পর্ব) - দিনমজুর
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- পদত্যাগের খবরে ব্যারিস্টার মইনুল হোসেন কে লেখা 'অপারাজিতা'র শেষ চিঠি - আদৃতা আবৃত্তি
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
ভ্রমণ-আফগান মাটিতে এক সপ্তাহ-৯
০১ লা এপ্রিল, ২০১০ সকাল ৯:০১
আগের কিস্তির পর.................
হোটেলের একেবারে ওপরের ফ্লোরে সভা কক্ষ। আলোঝলমল। বিশাল বড়। নাম নিবন্ধিকরণের আনুষ্ঠানিকতা সেরে এগিয়ে যেতে চোখে পড়ে সভা কক্ষ ইতোমধ্যে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। যেরকম ভেবে ছিলাম ঠিক সে রকম ছোটখাট কিছু নয়। এ এক বিশাল আয়োজন। উপস্থিত অংশগ্রহণকারীদের প্রায় দুই তৃতীয়াংশই নারী। আফগান নারী। রাজধানী কাবুল সহ অন্যান্য শহর থেকে এসেছেন। বেশির ভাগই ব্যবসা ও শিল্প উদ্যোক্তা। কয়েকজন নারী সাংসদও এসেছেন। এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য রয়েছে বিভিন্ন ব্যবসা সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং ইলোকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।
আমি সভা কক্ষের এদিক ওদিক তাকাই। শত মানুষের ভীড়ে বসকে খুঁজি। কিন্তুু কোথাও দেখা যায় না। অথচ আমার আগে তাঁর পৌছে যাবার কথা। পর্যবেক্ষণ নির্ভর একটা অনুমিত ভবিষ্যত মনে আসে। আমার কেন জানি মনে হয় বস সভাস্থলে এসে আবার রুমে ফিরে গেছেন। মানুষকে চমকে দেয়ার, একটু ব্যতিক্রম থাকার একটা প্রবণতা লক্ষ্য করেছি তার মধ্যে। আজকের এ মূহুর্তের চমক এবং ব্যতিক্রমটা হতে পারে তাঁর শাড়ি পরে আসা। সভাস্থলে সকল আফগান নারীই সালোয়ার-কামিজ পরে এসেছেন। সালোয়ার-কামিজ পরে এলে তাঁকেও আফগানীই মনে হবে। চেহারা, রঙ, উচ্চতা ইত্যাদি বিচারে তাঁকে কাবুলের পথেঘাটে আফগানী-ইরানী নারী বলে ভুল করার সম্ভাবনা যে উড়িয়ে দেয়া যায় না তার প্রমাণ মিলেছে পরবর্তী দিনগুলোতে। সাইপের পক্ষ থেকে পোলান্ডের যে মেয়েটি আমাদের সাথে সারাক্ষণ থেকেছে, বিভিন্ন সংস্থায় নিয়ে গেছে, শত নিরাপত্তাহীনতার মধ্যেও নিরাপদ জোন খুঁজে খুঁজে বাজার, রেস্টুরেন্ট-ইত্যাদি ঘুরিয়ে দেখিয়েছে, ক্রিস্টিনা মারিয়া নামের সে মেয়েটি প্রায় প্রতিদিনই ক্ষণে ক্ষনে বসকে মনে করিয়ে দিয়েছে আফগানী ও ইরানী নারীদের সাথে তার প্রায় শতভাগ সাদৃশ্যের কথা।
আমার অনুমিত ধারণা তত্ত্বের মর্যাদা পেল। কিছুক্ষণের মধ্যে বস ঢুকলেন সভা কক্ষে। কলাপাতা রঙের একটি জামদানি পরে। কিন্তুু মাথায় ঘোমটা। এর আগে কখনও ঘোমটা মাথায় বসকে দেখেছি বলে মনে পড়ে না। সম্ভবত তালেবানী ভূত নিয়ে সারা পৃথিবী জুড়ে যে প্রচার-প্রচারণা রয়েছে, যেটি আফগান নারীদের পোষাক-পরিচ্ছদ এর একটা আরোপিত ঢং তৈরি করে দিয়েছে, আফগান নারী মাত্রই হিজাবাবৃত মানুষ এবং আফগান নারীর কাছে সামাজিক প্রত্যাশাও তাই বলে যে প্রচারণা রয়েছে, সারা বিশ্বে, এ ঘোমটা তারই বহি:প্রকাশ। কিন্তুু সভাকক্ষে আগত আফগান নারীদের সবাই বোরকা ও হিজাব ছাড়া। দু’একজন কামিজের ওপর বড় আকারের চাদর পরেছেন। কিন্তু তাকে কোন ভাবেই বহুল প্রচারিত এবং কথিত হিজাব বা বোরকার আদর্শ রূপ বলা যাবে না। হয়তো সভায় উপস্থিত নারীদের কেউ-ই প্রকৃত আফগান নারীদের প্রতিনিধিত্ব করেন না। এরা শহুরে, শ্রেণী ও গোষ্ঠীর দিক থেকে মোটামুটি এলিট। কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। সুতরাং এ রকম একটি দলের ওপর ভিত্তি করে আফগান সংস্কৃতিতে পর্দা প্রথার চলমান গতি-প্রকৃতি সম্পর্কে আঁচ করার উপায় নেই। তবে একটি বিষয় বলা যায় যে কাবুল শহরে কেউ না চাইলে তাকে বোরকা পরতে বাধ্য করার মতো পরিস্থিতি বর্তমান নেই। যেমনটি ছিল তালেবানী আমলে। পরে লোকজনের কাছ থেকে জেনেছি যে, তালেবান গোষ্ঠী নারীদের শুধু বোরকা পরতে বাধ্য করেনি। পোষাকের একটি ধর্মীয় রঙও ঠিক করে দিয়েছিল। তালেবানদের সিদ্ধান্ত মতে মুসলিম নারীদের খাকী রঙ এর পোষাক পরতে হতো। আর হিন্দু ও অন্য ধর্মের নারীদের মাস্টারড হলুদ রঙের পোষাক পরতে হতো। কাবুল অক্সফাম এ কাজ করে এমন একটি মেয়ের সাথে দেখা হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে। তার কাছ থেকে শুনেছি, তালেবানদের সময় মেয়েদের পায়ে সাদা মোজা পরাও বারণ ছিল। কারণ তালেবানরা মনে করতো সাদা রঙ পায়ের বাড়তি যৌন আবেদন তৈরি করে। অপরদিকে কালো রঙ ধার্মিক নারীর রঙ বলেই আফগানী জীবনাচারে স্বীকৃত। তবে সভাকক্ষে উপস্থিত পুরুষ অংশগ্রহণকারীদের পোষাক-পরিচ্ছদ এ আফগানী কোন ছোঁয়া খুঁজে পেলাম না। প্রায় সবাই স্যুট, কোর্ট, টাই পরিহিত। বিমানবন্দর, রাস্তায় জুব্বা পরা যেসব মানুষ দেখেছি ঐতিহ্যবাহী সে কাবুলি জুব্বা বিসর্জন দিয়েই সবাই এখানে এসেছেন। সম্ভবত শ্রেণী উত্তরণ মানুষকে তার ইতিহাস ঐতিহ্য বিসর্জনে উৎসাহিত করে। অথবা ঐতিহ্যের অতটুকুই চর্চা করে, যতটুকু বিশেষ শ্রেণীকেন্দ্রীক জীবনাচারের সাথে সাংঘর্ষিক হয়ে উঠে না।
বিদেশের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী শাড়ি পরে বসের বাংলাদেশকে উপস্থাপনের আইডিয়াটা বেশ মনে ধরল। বস সভা কক্ষের দরজা দিয়ে উকি দিয়ে ফিরে গেছেন, সবাইকে সালোয়ার কামিজ পরা দেখে শাড়ির আইডিয়াটা তাৎক্ষণিকভাবে মাথায় এসেছে, এসব তথ্য বস নিজেই দিলেন। আমি বিনীত প্রশংসায় নিমজ্জিত হয়ে শুধু বললাম, খুব ভাল হয়েছে। ওরা বাংলাদেশ সম্পর্কে শুধু শুনবে না। দেখবেও। শাড়ি। কলাপাতা রঙের সবুজ শাড়ি। এক টুকরো সবুজ বাংলাদেশ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাবুল, আফগান, ভ্রমণ ;
প্রকাশ করা হয়েছে: পথে-প্রান্তরে হঠাৎ পাওয়া, ভ্রমণ বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ সকাল ৯:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দ্যা ডক্টর বলেছেন:
এক টুকরো সবুজ বাংলাদেশ। ১ম +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..................পড়বার জন্য এবং মন্তব্যের জন্য।
আপনার এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ গণমানুষের - কি reflected হলো??
লেখক বলেছেন: আপনার মতামতটা খোলাসা করে বলুন? কী বলতে চান?
রিফ্লেকশন যে হয়নি সেটাতো পোস্টেই আছে। কিন্তু এটার সাথে আয়োজনের কি সম্পর্ক? জুব্বা বিসর্জনের সাথে আয়োজনের কোন সম্পর্ক আছে বলে তো আমার জানা নেই। বরং বিসর্জনের একটি সমাজতত্ব আছে। নগরায়ন, শ্রেণীগত অবস্থান, ইত্যাদি তার সাথে সম্পর্কিত................। যেটি আমার পর্যবেক্ষণ ছিল। আমরা যেমন এসব প্রোগ্রামে লুঙ্গী-সমগ্র বিসর্জন দিয়ে যাই...........ঠিক সে রকম তারা জোব্বা বিসর্জন দিয়েছে। এর বেশি কিছু নয়।
আয়োজন গোষ্ঠীর একটি রাজনৈতিক অর্থনীতি থাকতে পারে। আছেও। কিন্তু তার সাথে জুব্বা বিজসর্জনের কোন সম্পর্ক ছিল বলেতো জানি না।
আর আপনি আপনার মতামত খোলাসা করে বললে আলোচনা করা যেত।
ধন্যবাদ।
সেতূ বলেছেন:
তালেবানদের অত্যাচার/বারাবারি ব্যাপারে জানলাম..."ঐতিহ্যবাহী জামদানী শাড়ি পরে বাংলাদেশকে উপস্থাপনের আইডিয়াটা দারুন।"
আপনার বসের তারিফ করতে হয়।
লেখক বলেছেন: হা হা...............
ধন্যবাদ
ভাল থাকবেন।
রেজোওয়ানা বলেছেন:
সেতূ বলেছেন: তালেবানদের অত্যাচার/বারাবারি ব্যাপারে জানলাম..."ঐতিহ্যবাহী জামদানী শাড়ি পরে বাংলাদেশকে উপস্থাপনের আইডিয়াটা দারুন।"
আপনার বসের তারিফ করতে হয়।
লেখক বলেছেন: এ তারিফের কথা বসের কাছে পৌছে দেব...............।
পড়বার জন্য এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনার ভাল লাগার কথা জেনে আমারও ভাল লাগলো এবং অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা।
সুবিদ্ বলেছেন:
চমৎকার লাগলো.......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
মুহিব বলেছেন:
পরের পর্বের অপেক্ষায়।
লেখক বলেছেন: পড়বার জন্য কৃতজ্ঞতা
অপেক্ষার কথা জেনে অনুপ্রাণিত।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














