somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি, আমার ক্লাস ওয়ানে পড়া ছাত্রী, ব্যস্ততা এবং বিবিধ...........

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্লগে লিখি কম, পড়ি বেশি। পড়তেই ভালো লাগে। কত কত মানুষ, কত কত ব্লগার, লেখা পড়েই তো সময় পাই না, নিজে লেখার সময় কই? কিন্তু যে বিষয়টা নিয়ে এখন লিখব, সেটা না লিখলে মনে শান্তি পাচ্ছি না।

রিসেন্টলি আমি একটা টিউশনি শুরু করেছি। কম্পু সাইন্সে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে টের পেলাম, টাকা পয়সা কিছু কামানো দরকার, তাই এই ধান্ধা (ভাই, যারা টিউশনি করেন, তারা আবার মাইন্ড খাবেন না, অ্যাকচুয়ালি আমার টিউশনিটা টাকার ধান্ধা বৈ তো কিছু নয়)। যাই হোক, টিউশনি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এলাকায়ই একটা টিউশনি পেলাম। ক্লাস ওয়ানে পড়া বাচ্চা, ইংরেজি পড়াতে হবে। এখন থেকেই যাতে "ইংলিশ-এর বেসিক" ভাল হয়, সেজন্যেই টিচারের ব্যবস্থা।

তো ভাল কথা। লেগে গেলাম কাজে। প্রথমদিন গেলাম স্টুডেন্ট এর বাসায় (আজকালকার বাচ্চাদেরকে আসলে স্টুডেন্ট বলা ঠিক না, আসল স্টুডেন্ট হচ্ছে তাদের মায়েরা - সিলেবাস বোঝা থেকে শুরু করে হোমওয়ার্ক, সবই এখন মায়েরাই করে, বাচ্চারা নয়!!!)। তো আন্টির (!) সাথে কথা বললাম টাইম শিডিউল নিয়ে। কখন বাচ্চাকে পড়াতে হবে, সেটা আমার জন্যেও একটা চিন্তার বিষয়, কেননা আমার নিজেরও তো ব্যস্ততা আছে।

আন্টি আমাকে একদম অ্যাকুরেট টাইম দিয়ে দিলো রাত সাড়ে আটটায়। আমি সাধারণত সপ্তাহে তিনদিন বিকেলেও ফ্রি থাকি, তাই সে কথাটাও পাড়লাম। কিন্তু আন্টির এক কথা, রাত সাড়ে আটটা থেকে বাচ্চাকে পড়াতে হবে। কারণ জিজ্ঞেস করলাম। উত্তরে যা শুনলাম, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার দশা!

বাচ্চার দৈনিক রুটিন:

সকাল ৬.০০ টা: ঘুম থেকে ওঠা
সকাল ৭.৩০ টা: স্কুলে যাওয়া
দুপুর ১২.০০ টা: স্কুল থেকে আসা
১২.০০-৩.০০ টা: গোসল, খাওয়া ও ঘুম
৩.০০ থেকে ৬.০০ টা: কোচিং
৬.০০ থেকে ৮.১৫ টা: ম্যাডামের কাছে প্রাইভেট পড়া (সব সাবজেক্ট)
৮.৩০ থেকে ১০.০০ টা: ইংরেজি স্যারের (আমি) কাছে ইংরেজি পড়া
১১.০০টা: খাওয়া দাওয়া শেষে ঘুমুতে যাওয়া

মনে মনে ভাবি, আমার ব্যস্ততা আর আমার ছাত্রীর ব্যস্ততাকে দাঁড়িপাল্লায় ওজন করলে কোনটা বেশি ভারি হবে?
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×