somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৮ মামলায় আলোচিত হাজারীর সব দণ্ড মওকুফ , আরো আছে নিচে

১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪৮ মামলায় আলোচিত হাজারীর সব দণ্ড মওকুফ
বাংলা বার্তা২৪.নেট(ঢাকা, ১২ই জানুয়ারী) -সর্বশেষ অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ড থেকে অব্যাহতি পেলেন আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী। আজ বিচারপতি রেজাউল হক ও মো. আবু জাফর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ জয়নাল হাজারীর মামলা বাতিলের আবেদন নিষ্পত্তি করে তাকে খালাস দেন। এর মাধ্যমে তিনি সব দণ্ড ও মামলা থেকে অব্যাহতি পেলেন। ফেনীর পৌর এলাকার লাভ মার্কেটে হাজারীর রাজনৈতিক কার্যালয় থেকে ৭টি বুলেট উদ্ধারের ঘটনায় ২০০১ সালের ১৭ই আগস্ট পুলিশ ফেনী সদর থানায় একটি মামলা করে। চট্টগ্রামের দ্রুত বিচার আদালত ২০০৩ সালের ২৮শে সেপ্টেম্বর ওই মামলায় জয়নাল হাজারীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। তিনি মামলা বাতিলের আবেদন করলে ২০০৯ সালের ৪টা জুন হাইকোর্ট একটি রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ মামলাটি বাতিল করে হাজারীকে দণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়।
জয়নাল হাজারির বিরুদ্ধে মোট ২৭টি মামলা ছিল। এর মধ্যে ৫টিতে তার সাজার আদেশ হয়েছিল। উচ্চ আদালত তাকে সবগুলোতেই খালাস দিয়েছে। এছাড়া ২১টি মামলায় তিনি বিচারিক আদালত থেকে খালাস পেয়েছেন
Click This Link

জাবিতে প্রক্টর মারলেন শিক্ষক
সমিতির সভাপতিকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বার্তা২৪ ডটনেট
সাভার, ১২ জানুয়ারি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া মারধর করলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি এএ মামুনকে।

ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পটভূমিতে এ প্রহারের ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটায় শিক্ষক সমিতির মুলতুবি সভা শুরু হলে এ ঘটনা ঘটে। সভায় নানা বিষয়ে আলোচনা শুরু হলে ভিসিপন্থী শিক্ষকরা সাধারণ শিক্ষকদের ওপর চড়াও হন।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া চড়াও হন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক এএ মামুনের ওপর। মামুনের শার্টের কলার চেপে ধরে তাকে মারধর শুরু করেন আরজু মিয়া। পরে অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করেন।

এই ঘটনায় শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে আবিলম্বে ভিসির পদত্যাগ দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।


এদিকে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

Click This Link

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×