somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ডায়েরীর পাতা থেকে : পর্ব- ১

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুল লেখকঃ কমান্ডার হাসান জামান খান

FELIX HOUPHOUET BOIGNY INTL, আবিদজান এয়ারপোর্ট। ২৫ মে ২০১১, আফ্রিকান এয়ারলাইন্স যোগে আফ্রিকার মাটিতে প্রথম অবতরণ । আকাশ থেকে দৃশ্য দেখে ঠিক আনুমান করতে পারছিলাম না যে দেশটি কেমন হতে পারে? যা হোক প্লেন থেকে বের হয়ে কাস্টমস এবং ইমিগ্রেশন এর পর্ব সেরে একটু এগুতেই Health Card প্রদর্শন করতে হল । তারপর অনুমতি পাওয়া গেলো সামনের দিকে যাবার। বেশ ক্লান্ত ছিলাম। দশ ঘণ্টার আকাশ পথ পাড়ি। তবে যাত্রাপথে দুবাই ও আদ্দিসআবাবা এ দুটি দেশে কিছু সময়ের বিরতি ছিল । তাই কিছুটা প্রাণশক্তি নিয়ে আবিদজান পদার্পণ। যা হোক, বেশ গর্বের সাথে এয়ারপোর্ট থেকে বের হয়ে চারদিক তাকিয়ে দেখছিলাম। ভিন্ন পরিবেশ , ভিন্ন মানুষ আর ভিন্ন ভাষা সবকিছু মিলে কিছু সময় এলোমেলো লাগছিলো। বিদেশের মাটিতে এটাই তো স্বাভাবিক। এ নিয়ে আবার ভাবার কি আছে ? অপেক্ষা করছিলাম বাংলাদেশের কর্মকর্তাদের জন্য। আমাকে স্বাগত জানাতে আসার কথা। এমনি মুহূর্তে আমাকে দাড়িয়ে দেখতে পেয়ে একজন দুজন করে আফ্রিকান কাছে এসে ফরাসী ভাষায় প্রশ্ন করতে লাগলো, কোন দেশের নাগরিক? কোথায় যাবো? গাড়ী চাই কি না? সেল ফোনের কার্ড দরকার আছে কি? ইত্যাদি, ইত্যাদি। ভাগ্যিস দেশ ত্যাগ করার আগে চট্টগ্রামে আলিয়াস ফ্রসেইসে ফরাসী ভাষার উপর প্রাথমিক জ্ঞান নিয়েছিলাম। কিন্তু এটা যে যথেষ্ট ছিল না তা ওদের প্রশ্নের জবাব দিতে গিয়ে খুব ভালোভাবেই উপলব্দি করলাম। এমনি সময় চোখে পড়লো বাংলাদেশের তিন জন কর্মকর্তা পোশাক পরিহিত অবস্থায় একটি সাদা রঙের বিলাসী গাড়ী নিয়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখতে পেলাম নৌবাহিনীর অফিসার লেঃ কমান্ডার নাজমুল সাথে সেনাবাহিনীর মেজর মুজিব এবং মেজর ফারুক । ওদের দেখে স্বস্থির নিঃশ্বাস ফেললাম। স্বাগত জানালো হাসিমুখে। তারপর বাসস্থানের উদ্দেশে যাত্রা । গাড়ির সামনের সিটে বসে উপভোগ করছিলাম দেশটির সৌন্দর্য । আমি একেবারে অবাক। বাংলাদেশের প্রকৃতির রূপের সাথে আফ্রিকার কি যে অপূর্ব মিল তা নিজ চোখে না দেখলে অনুমান করা দায় । রাস্তার নেটওয়ার্ক আর গাড়ী চলার শৃঙ্খলা দেখে মনে হলো আমাদের অনেক কিছু শেখার আছে। ২০ কিলোমিটার পথ পাড়ি দিলাম অথচ গাড়ীর হর্ন শুনতে পেলাম না ! গাড়ীগুলো নিজের লেন অতিক্রম করছে না। কোনো পথযাত্রী এলোপাথাড়িভাবে রাস্তা পাড় হচ্ছে না । মনে মনে ভাবছিলাম কি ভেবে আসা আর কি দেখছি। নিজ চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এক কথায় অপূর্ব। এক মাস পূর্বে যে এখানে যুদ্ধ হয়েছিল এ কথা বিশ্বাস করা কঠিন। বার বার প্রশ্ন জাগছিল এখানে কেনো সহিংসতা?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

×