বর্তমান ক্ষমতাসিন দল আওয়ামীলিগের ছাত্র সংঘটন ছাত্রলীগ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের ভিবিন্ন শিক্ষা প্রতিষ্টানে অরজাকতা সৃষ্টি করছে ।দলের সিনিয়র নেতা কর্মিরা কেউ প্রত্যক্ষ ভাবে আবার কেউ পরোক্ষ ভাবে তা স্বীকার ও করেছেন।
কিন্তু আমি একটা ব্যাপার ইদানিং লক্ষ করছি যে ছাত্র লীগ ভিবিন্ন কলেজ,ক্যাম্পাসে যে অরাজকতা সৃষ্টি করছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই ছাত্র লীগ বনাম ছাত্র শিবির ।
কিন্তু কথা হল বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি রাজনৈতিক দলের ছাত্র সংঘটন ছাত্রলিগ এবং ছাত্রদল ।
ছাত্রলীগের শক্তির সমকক্ষ হ্য়ত ছাত্রদল হতেপারে ।ছাত্র লীগের জনসমর্থনের সমকক্ষ, ছাত্র দল হতেপারে ।ছাত্রলিগ অন্যায় করলে এর প্রতিবাদ ছাত্রদলের করার কথা ।কিন্তু ইদানিং লক্ষ করছি যে ছাত্রলীগের সাথে সমান তালে পাল্লা দিয়ে ছাত্রশিবির লড়ায় করছে, এবং বেশির ভাগ ক্ষেত্রেই ছাত্রশিবির, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করছে।হামলায় যদি ছাত্র শিবিরের ৫জন আহত হয়,দেখা যায় সেখানে ছাত্রলীগের ৫০ জন আহত হচ্ছে ।
যেখানে জামায়াত ৫টি আসন পায়না সেখানে তাদের ছাত্র সংগঠন এত শক্তি পায় কোথা থেকে?
নাকি তাদের পেছনে এমন কোন শক্তি কাজ করেছ যারা চায় আমাদের এ দেশটাকে জংগিদের আস্তানা বানাতে।তাই সরকারের উচিৎ শিবিরের শক্তির উৎস বের করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

