১। বহু আগের ঘটনা--- নোয়াখালীর এক গহীন গ্রামে এক চালাক লোক ছিল, সে সবার কাছে বলত সে ইংরেজিতে কথা বলতে পাড়ে । আসলে সে শুধুমাত্র YES, NO, VERY GOOD এই তিনটি শব্দই জানতো । সেই সময় ঐ গ্রামে আর কেউই ইংরেজি জানতো না আর যেহেতু ঐ চালাক লোকটি ইংরেজি জানতো সেহেতু সবাই তাকে সম্মান জানাতো আর বাহ্বা দিত, এভাবে ভালই চলছিল কিন্তু হঠাৎ একদিন ঐ গ্রামে এক পর্যটক এসে হাজির হলো, সে বাংলা বুঝে না, ইংরেজি বুঝে আর তাই স্বাভাবিক ভাবেই ঐ চালাক লোকটির ডাক পড়ল যেহেতু একমাত্র সেই ইংরেজি জানত । সেই পর্যটক গ্রামের সবার সামনে তাকে ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করল আর সে শুধু বলল YES, NO, VERY GOOD । পর্যটক ভীষন রেগে ঐ চালাক লোকটির গালে একটি থাপ্পড় মেরে চলে গেল । গ্রামের সবাইতো অবাক হয়ে ঐ চালাক লোকটিকে জিজ্ঞাসা করল পর্যটক তাকে থাপ্পড় মারল কেন ? সে গ্রামের সবার উদ্দেশে বলল- পর্যটক আমাকে শুধু থাপ্পড়ই মারে নাই গালিও দিছে কেন জানেন ? সবাই বলল না । তখন সে বলল, পর্যটক তাকে বলেছে, সে এতো ভাল ইংরেজি জানে তারপরও সে এখনও কেন এই গ্রামে পড়ে আছে ?
২। ১৮ বছর বয়সে মেয়েরা ফুটবলের মতো, ২২ জন ছেলে তার পেছনে দৌঁড়াচ্ছে
বয়স যখন ২৮, মেয়েরা তখন বাস্কেটবলের মতো, ১০জন তার পেছনে।
৩৮ বছর বয়সে মেয়েরা যেন গলফ বল, মাত্র একজন পুরুষ তার পেছনে
৪৮ বছর বয়সে মেয়েরা যেন টেবিল টেনিস বল, একজন সর্বদা চেষ্টা করছে আরেকজনের দিকে ঠেলে দিতে
৩। এক ব্যক্তি ভাগ্যের সন্ধানে জ্যাতিষীর কাছে হাত দেখাতে গিয়েছে। সেই ব্যক্তির হাত দেখে জ্যোতিষী বলছে...............
জ্যোতিষী: আপনার জীবনে ১৩ নারীর আগমন ঘটবে।
ব্যক্তি: (মহাখুশিতে) তাই নাকি ysmile কি কপাল নিয়া যে জন্মাইছিলাম cool
জ্যোতিষী: বেশি খুশি হইয়েন না।
ব্যক্তি: কেন?
জ্যোতিষী: কারন ১৩ নারীর একজন আপনার বিবি আর বাকিগুলা আপনার কন্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


