somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষায় ভ্যাট প্রসঙ্গ ০১

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উচ্চশিক্ষা কি প্রাথমিক শিক্ষার মতই সকলের জন্য উম্মুক্ত?

পুজিবাদী রাস্ট্র ব্যবস্থা ও সোভিয়েত রাস্ট্র ব্যবস্থার অালোকে... আশা করি জবাব পাবো...

আর হ্যা কোথাও পড়েছিলাম আধুনিক বিশ্বের বৃহৎ ও নামি বিশ্ববিদ্যালয়গুলি বেসরকারী ভাবে বা ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত। এটারো সত্যাসত্য জানতে চাই...



উপরোক্ত বাক্য সমূহ আমার আজকের ফেবু স্ট্যাটাস। আর নিচে আরো কিছু ছোট ছোট ভাবনা...





গতকাল আমার কন্যা এই ভ্যাট প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে তর্কে নেমেছিল। সে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে। বাবা-মার অর্থনৈতিক পরিস্থিতী বিবেচনা করে সে তার পড়ালেখার ভবিষ্যৎ নিয়ে খুবিই উদ্বিগ্ন। গণ-জাগরন মঞ্চের কর্মী সে, তার মা তাই তার মিছিলে যাওয়া ঠেকাতে বললো ‘ভ্যাট দিচ্ছি, ভ্যাট দিয়েছি, ভ্যাট দিতে লাগলে দেব?’ (সে ও তার ভাই ইংরেজী মিডিয়াম ইস্কুলের ছাত্র)। তার মা নব্বই আন্দোলনের কর্মী/নেত্রী নিজের অতীত মনে রাখলে এ ছেদো বাক্যে মেয়েকে ঠেকাতে চাইতো না...



এখন আসা যাক মূল প্রসঙ্গে



উচ্চশিক্ষা কি?

বিশেষায়িত শিক্ষাই উচ্চ শিক্ষা। এটা ‘সকলের পড়তে পারার সক্ষমতা অর্জন করতে হবে’ অথাৎ ‘শিক্ষা মানুষের অধিকার’ নয়, এটা ‘সক্ষমের অধিকার’। এটা মেধার মূল্যায়নের প্রশ্ন। হ্যা মানুষ সমাজ যেমন প্রাকৃতিক তেমনি মানবিক। শিক্ষা, আইন, অর্থ সবই মানবিক। অার তাই শিক্ষা মানুষের অধিকার নয় তার নিজেরই দায়ীত্ব, আর রাষ্ট্রের প্রয়োজন। আর অর্থবান হতে পারা একটি মানবিক সক্ষমতা। শিক্ষা বা অন্য যে কোন প্রশ্নেই অর্থের রয়েছে বিশেষ সুযোগ, কারন সমাজ চলনে ব্যাক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কের মানবিক নিয়ামক অর্থ/সম্পদ। শিক্ষার ক্ষেত্রেও তাই, মেধাবিদের পাশাপাশী অর্থবানেরাও বিশেষায়িত শিক্ষা বা উচ্চ শিক্ষার সুয়োগ পাবে। কিন্তু যে মেধায় অক্ষম, উচ্চশিক্ষার ২য় স্তরে অথাৎ ‘গবেষনায়’ অর্থবান আর ‘গবেষক’ হওয়ার সুয়োগ পায় না, সে হয় তখন বিনিয়োগকারী (সোভিয়েত ব্যাবস্থায় রাষ্ট্রই সকল সম্পদ/অর্থের মালিক, তাই সেই বিনিয়োগকারী এবং সকল স্তরের শিক্ষাই প্রায় নিখরচার)। উন্নত বিশ্বে বৃত্তি বা scholarship মেধাবীদের জন্য। দরীদ্র পরিবারের মেধাবীদের জন্য সংরক্ষিত নয়। তাই সেখানে মেধাই মূখ্য বিবেচ্য। ‘উচ্চশিক্ষা সকল মেধাবিদের অধিকার’ এ স্লোগানকেই ধারন করে।



‘শিক্ষা মানুষের অধিকার’ ঠিকই কিন্তু উচ্চশিক্ষা মেধাবিদের অধিকার, সকলের নয়। প্রতিষ্ঠান অনেক সময়ই প্রস্তুত থাকে না বা up to date থাকে না। তাই নতুন বিষয়ের পথ প্রদর্শকেরা (pioneer) স্কুল ড্রপ-আউট। যেমন বিল গেটস, যেমন পিকাসো, যেমন রবীন্দ্রনাথ।



আর যদি ‘আধুনিক বিশ্বের বৃহৎ ও নামি বিশ্ববিদ্যালয়গুলি বেসরকারী ভাবে বা ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত’ এটা হয়ে থাকে তবে আমার প্রস্তাব রইলো সরকারী বিশ্ববিদ্যালয় গুলিকেও বেসরকারী খাতে দিয়ে দেয়া যেতে পারে এবং ভ্যাট প্রযোজ্য।



এ দেশের বড়লোকেরা বড়লোক হইলো না। এরা টাকা লুকায় রাখতেই পছন্দ করে। কেন? এরা নিজেদের মুসলমান বলে কিন্তু ‘বনিজ্যকে করা হইলো হালাল’ কোরানের এ বানীকে হালাল করিতে পারিলো না...

আর কমুনিস্টরা, বেচারা লেলীন কেন যে বলিয়া ছিলেন Communist should be more than Bourgeois। সম্ভবত লেলীন কি বলিলো তাহাতে কি আসে যায়, চেয়ারম্যান মাও তো বলে নাই...







বিঃদ্রঃ উন্নত দেশের উচ্চশিক্ষায় আগত তরুনেরা নিজেদের উপার্জিত পয়সাতেই উচ্চশিক্ষা নেয়। অনেক কারনের সঙ্গে এ কারনটির জন্যই সেমিস্টার সিস্টেম। বাবা-মার উপর তারা নির্ভরশীল বা পর-নির্ভরশীল নয়। ১৮ বছর মানে একজন পূর্ন মানুষ বা নাগরিক। অনেকই বলবেন ওদেশের সমাজ ও রকম, মিছিলে দাড়িয়ে বিপ্লবের কথা বলছেন... বিপ্লবটা কবে করবেন? ১৮ বছর মানে একজন পূর্ন মানুষ বা নাগরিক কবে হবেন, ৩৬ সে গিয়ে?



আমরা সরকারের কাছে সবই চাই, কিন্তু ট্যাক্স ও ভ্যাট দিতে আমাদের সকল আপত্তি...





সংযুক্তি:

অনেকই জানতে চাইছেন---তিন মাস পরে এসে এনবিআর’র দেয়া এই বিবৃতির মানে কি?



সঙ্গে এও বলছেন... সরকার এই চাতুর্যপূর্ণ সিদ্ধান্তটা নিতে পেরেছে এই কারণে যে, সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র-ছাত্রীরা যে পরিমান শক্তি প্রদর্শন করতে পারে, ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা সেই শক্তি প্রদর্শন করতে পারবে না। সুতরাং টাকাটাও হাতে আসবে, আর আন্দোলনও হবে না।

এই চতুরতার নিন্দা জানানোর ভাষা নেই...



: সরকারের এ চতুরতার নিন্দা জানাবো না বুদ্ধিমত্তার প্রশংসা করবো?

তার আগে একটি প্রশ্ন ---

ছাত্রদের আন্দোলন কেন সরকারের বিরুদ্ধে শক্তিশালী, অন্যদের ক্ষেত্রে নয় কেন?



একটু ভিন্ন ভাবে তাকালে একটি যৌক্তিক কারন হচ্ছে, ছাত্রদের আন্দোলনের যুক্তিগুলি তাদের নয়, সে গুলি ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষের। ছাত্ররা গুটি মাত্র...



(সরকার যা বলছে সে-রকম নির্দেশ দিয়েই কতৃপক্ষকে ৩ মাস আগে নোটিশ দিয়েছিল বলেই আমার ধারনা, কতৃপক্ষ সেটা এড়াতেই তৈরী করছে আন্দোলনের বাহানা। গুটি হতে প্রস্তুত বিশাল ছাত্র সমাজ ও নিদ্রামগ্ন সরকার থাকলে কতৃপক্ষ তাদের প্রয়োজনে এরকম করতেই পারে...)



সরকারের অবশ্য পুরো বিষয়টিকে মনিটর করা এখন জরুরী কর্তব্য হয়ে গেল…



বিঃদ্রঃ কয়টা গবেষনা পত্র প্রকাশ করিলো বিশ্ববিদ্যালয় গুলি?

কয়টা পেটেন্ট গ্রহন করিলো?

নাকি তাহারা কিন্ডার গার্ডেন মাত্র...

১০-০৯-২০১৫
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×