somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

ধর্ম কি নারীকে জ্ঞানার্জন করতে বলেনি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেগম রোকেয়ার ‘অবরোধ-বাসিনী’ পড়ার আগে প্রস্তুতিমূলক একটা প্রবন্ধ পড়া দরকার। তা হলো- আহমদ ছফার ‘বাঙালি মুসলমানদের মন’। বাস্তবে বাঙালি মুসলমানদের জাতিসত্তার বিকাশ ঘটেছে অনেক ধীরে। অজ্ঞতার অন্ধকার তাদের জীবন থেকে দূর হয়নি দীর্ঘদিন। এরফলে সংস্কারের বদলে কুসংস্কারকেই তারা ধর্মীয় বিধি হিসেবে মেনে চলতো...আর বলপূর্বক কিছু বিধান মানুষকে মানানোর চেষ্টা করতো...এর সবচেয়ে বেশি শিকার হতেন নারীরা...বেগম রোকেয়া কতগুলো অণু গল্পে এসব বিরণই তুলে ধরেছেন। তবে কেবল মুসলমানদের গোঁড়ামিগুলোই তিনি তুলে ধরেননি অন্যান্য ধর্মেরও নারীর প্রতি বৈষম্যমূলক আচরণগুলো তুলে ধরেছেন।

১২ নং গল্পে তিনি তুলে ধরেছেন, ‘পশ্চিমদেশের এক হিন্দু বধূ তাহার শাশুড়ি ও স্বামীর সহিত গঙ্গাস্নানে গিয়াছিল। স্নান শেষ করিয়া ফিরিবার সময় তাহার শাশুড়ি ও স্বামীকে ভিড়ের মধ্যে দেখিতে পাইলো না। অবশেষে সে এক ভদ্রলোকের পিছু-পিছু চলিল। কতক্ষণ পরে পুলিশের হল্লা- সেই ভদ্রলোককে ধরিয়া কনস্টেবল বলে, ‘তুমি অমুকের বউ ভাগাইয়া লইয়া যাইতেছ।’ তিনি আচম্বিতে ফিরে দেখেন : আ-রে এ কাহার বউ পিছন হইতে তাহার কাছার খুঁটি ধরিয়া আসিতেছে! প্রশ্ন করায় বধূ বলিল, সর্বক্ষণ মাথায় ঘোমটা দিয়া থাকে- নিজের স্বামীকে সে কখনও ভালো করিয়া দেখে নাই। স্বামীর পরিধানে হলদে পাড়ের ধুতি ছিলো...তাহাই সে দেখিয়াছে, এই ভদ্রলোকের ধুতির পাড় হলদে দেখিয়া সে তাঁহার সঙ্গ লইয়াছে।’

এমন গোড়ামি মুসলমানরাও করেছে। তবে নারীদের শিক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ না করাটাই প্রমাণ করে তারাও অজ্ঞ ছিলেন। ইসলাম জ্ঞানার্জনকে নারী-পুরুষ সকলের জন্য ফরজ (আবশ্যক) করেছে...আর এর পরিধি বলে দেয়া আছে, দোলনা থেকে কবর পর্যন্ত...

এজন্য দোষ ধর্মের না, দোষটা অজ্ঞ মানুষের...কোরআনে প্রথম যে কথা এসেছে তা হলো- ‘পড়ো তোমার প্রভূর নামে...’ মানুষকে একটা নিরপেক্ষ মন নিয়ে পড়তে হবে এরপর ভাবতে হবে...তারপর ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে...আগে ভালো করে জানা তারপর মানার প্রশ্ন...জানার কোন আগ্রহ নেই অথচ কিছু একটা মানা হচ্ছে!!!

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×