somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গুরুর শিষ্য
আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। nnসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

হবু বধূকে লেখা হবু বরের চিঠি!!!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুভেচ্ছা নিও। কেমন আছ তুমি? শীত গেল সেই কবে, গরমও পিছু ছাড়ছে না। আকাশে মেঘের ঘনঘটা দেখে বৃষ্টির পরিবর্তে তোমার কথা মনে পড়ে যায়! একপশলা বৃষ্টি যদি ভাগ্যের আকাশকে রাঙিয়ে তোমাকে নিয়ে আসে!

দখিনা বাতাস কার যেন আগমনী বার্তা দেয়...জীবনে বিশেরও অধিক বসন্ত পেরিয়েছি, সমানে সমান গেছে গ্রীষ্মও। তোমাকে ছাড়াই চলে গেল অগণিত প্রহর। সবাই কানে কানে বলে গেল তোমার সেইজন এবার আসবে...

বসন্ত ফুলেল শোভা দিয়ে বললো...আমি ফুলের বিছানা সাজালাম ঠিক দেখ দুজনে গ্রীষ্মের বিবসনা গরমটা পাবে...তা তোমাদের উৎফুল্ল করবে, গ্রীষ্ম বলেছিল বরষার উপর ভরসার রাখো কালো মেঘে দিনকে রাত বানিয়ে সে তোমাদের দুজনকে মেলাবে...বরষা বললো শরতে কাশবনে যেও পাবে প্রেমময় পরিবেশ...শরৎ বলে হেমন্ত তোমার সম্পদ হৈমন্তীকে নিয়ে আসবে...হেমন্ত বলে শীতকে বলেছি সে তোমাকে উষ্ণতার ছোঁয়া মিলিয়ে দেবে...শীত বললো শীতল হও বসন্ত আবার আসছে ফুলশয্যা সজিয়ে...

কেউ কথা রাখেনি ২৩ পেরিয়ে গেলেও...যাহোক তুমি মন দিয়ে শোনো...এখন থেকেই দিন গুনো...আমিও ক্যালেন্ডারের পাতা ওলটাই...!!!

এই আধুনিক যুগে না একটা মিসকল দিয়ে আমাকে মিস করলে আর না ফেসবুকে বন্ধু বানিয়ে কাছে টানলে। আসলেই তুমি অনেক ভাল ও লক্ষ্মী।

যেদিন সাক্ষী সমেত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনে আসবে সেদিন থেকে ছাড়া এর আগে কোন কথা বলতে নারাজ তুমি। এখনও তো আমি পরপুরুষ তাইনা? যতই স্রষ্টা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করুক না কেন। যতই আমার পাঁজরের হাড় দিয়েই তুমি সৃষ্টি হও না কেন! তুমিতো এখনও আমার হও নি।

তোমাকে যখন আজ দু কলম লেখার সুযোগ হল। তখন অনেক কিছু লিখব। কিছু গোপন কথাও প্রকাশ করব উইকিলিকস এর মত। তবে মানুষের তো নয় নিজেরই। আমি জীবনে এখনও বেশি কিছু করতে পারিনি পারবও না হয়তবা। ক্যারিয়ারটাও ভোতা হয়েছে শিক্ষা জীবনের মতো...

শুধু বসে বসে এখন একটু লিখতে ভাল লাগে। এ অভ্যাসটাও কবে যে বদলে যাবে জানি না।

যাহোক দুর্দিন চলছে, জীবনে এসেছে ভাটা। জানি না তুমি এলে জোয়ার আসবে নাকি এরকমই চলবে। তবে তোমার ওপর আমার বিশ্বাস আছে। আমার এই সোয়া ইঞ্চি কপালটা তোমার কপালের সাথে যুক্ত হলে বোধহয় আনেক কিছু হবে!

তোমার প্রত্যাশায় বড় আশায় খুঁজেছি তোমায় অনেক। ফেসবুকে, মোবাইলে সব জায়গায় মাঝে মাঝে একটু উঁকি দিয়েছি। মোবাইলে একদিন একজন বলেই ফেলল, ‘মা বোন নেই ?’ একজন বললো, ভিমরুতি!!!

বুঝলাম ওটা তুমি না। আমিতো তোমাকেই খুঁজছি। রাস্তায় দাঁড়িয়ে কতজনকে দেখে মনে হয়েছে- ‘দেখে যেন মনে হয় চিনি উহারে!’ কিন্তু দুঃখ একটাই তুমি এখনও আমাকে চিনলে না...আর আমিও! দরকারও নেই তাতে সীমা লঙ্ঘনের আশঙ্কা থাকে। তাতে হয়তবা বারটা বাজার জন্য আমাকে ঘঁড়ির দিকে তাকাতে হবে না পকেটের দিকে তাকালেই হবে!

যাহোক বেঁচে থাকলে আর কয়েকটা বছর পরেই আমরা মিলিত হব। সেদিনই তোমাকে আপন করে পাব। তোমার ভাইকে মামা বানানোর চেষ্টাটা করবো!!!

ওহ! তোমাকেও কয়েকটা প্রশ্ন। সিরিয়াল দেখে দেখে সময় করছ নাতো পার? আর বেশি প্রেম করো না কিন্তু, তাতে শরীর ও মন উভয়ই খারাপ হতে পারে। পরপুরুষের সঙ্গে দূরত্ব বজায় রেখো!!! বন্ধুদের গায়ে গায়ে ঘেঁষারও দরকার কি!!! প্রেম পারলে ২/৪টে কোরো...তবে পরশয্যায় যেও না!!! ওটা আমি নিজের ঘরে গুছিয়ে রেখেছি!!!

তারপরও আমি মনে করি নিজেকে সংশোধনের জন্যই বুঝি আমার তোমাকে অনেক দরকার। তোমার জ্ঞান, মেধা, যোগ্যতা আমাকে লাইনে আনুক তাওতো ভাল। রূপ আমার লাগবে না। তবে রূপ আর গুণ একসাথে হলে তো সোনায় সোহাগা।

আজ আর লিখলাম না। শুভেচ্ছা ও ভালবাসা নিও।

নিবেদক
তোমারই আমি
হব একদিন তোমার স্বামী।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×