মনে পরে সেই দিনটার কথা?
চারদিকে মানুষ আর মানুষ,
এ যেন মানুষের মেলা বসেছে?
ভিন্ন মানুষ, ভিন্ন তাদের মন,
সকলের লক্ষ কিন্তু একটাই,
ভাল কোন কলেজে,,,,,,,,,,,,,।
তুমি দাড়িয়ে ছিলে ঐ গাছটার নিচে,
আর আনমনে কি যেন ভাবছিলে?
হয়তো, লক্ষ পুরণ হবে কি না?
সাহস করে এগিয়ে যাই তোমার সামনে,
কাপা কাপা কন্ঠে জিঙ্ঞাসা করি,
তুমি মানে আপনি কি নতুন,,,,,,,?
তুমি কোন কথা না বলে চলে গেলে,
আমি তোমার চলে যাওয়া দেখলাম।
কিছু দিন পর,শুরু হল নতুন ক্লাশ,
ক্লাশে তোমাকে দেখে আমি অবাক?
কথা বলার সাহস পাচ্ছিলাম না,
কিন্তু মনে মনে এগিয়ে গিয়েছিলাম,
সেদিন থেকে, যেদিন চলে গিয়েছিলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

