somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের থেকে বড় মুনাফেক পার্টি আর একটিও নেই

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্থী এএএম মহিউদ্দিনকে নিজেদের কর্মী দাবি করে লাশ চেয়ে শুক্রবার চট্টগ্রাম নগরীতে বের করা ছাত্র শিবিরের মিছিলে লাঠিপেটা করে সংগঠনটির অর্ধশত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে শিবিরের দাবি নাকচ করে মহিউদ্দিনের বাবা বলেছেন, তার পরিবার আওয়ামী লীগের সমর্থক।

বৃহস্পতিবার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশনে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিনকে।

মহিউদ্দিনের লাশ চেয়ে সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে ৫ শতাধিক শিবির নেতা-কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দিতে অস্বীকৃতি জানালে তারা মর্গের সামনের রাস্তায় সমাবেশ করে।

এরপর শিবিরকর্মীরা মিছিল নিয়ে এগোলে জামাল খান মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। ওই সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়লে পুলিশ পাল্টা লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে।

প্রায় ১৫-২০ মিনিট দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশি ধাওয়ায় শিবিরকর্মীরা জামাল খান ও আশকার দীঘির পাড়ের বিভিন্ন ভবনে ঢুকলে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ ৫০ জন শিবিরকর্মীকে আটক করেছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতায়ালি অঞ্চল) কাজী হেলালউদ্দিন সাংবাদিকদের জানান।

সংঘর্ষের সময় কাজির দেউরী ও জামাল খান এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, তবে দুপুর সোয়া ১টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক।

এদিকে জামায়াত-শিবিরের লাশ চাওয়ার প্রতিক্রিয়ায় ছাত্রলীগ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।

বেলা সাড়ে ১১টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মীর মিছিলটি নগরীর জিইসি মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেইট এলাকায় গিয়ে শেষ হয়।

ছাত্রলীগ মহিউদ্দিনকে তাদের সমর্থক বলে দাবি করে আসছে।

শিবিরের দাবি নাকচ

ছাত্র শিবির মহিউদ্দিনকে তাদের কর্মী দাবি করলেও মহিউদ্দিনের বাবা মো. ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার পরিবার আওয়ামী লীগের সমর্থক। তাদের কেউ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নন।

"আমার ছেলে শিবির করতো না। আমরা আওয়ামী লীগ সমর্থক। আমার ছেলের লাশ নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লুটুক, এটা আমি চাই না", বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

ফজলুল জানান, তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে স্টোর কিপার হিসেবে চাকরি করেন।

"২০০২ সালে জোট সরকারের আমলে আমাকে কোনো কারণ ছাড়াই আমায় বরখাস্ত করা হয়। পরে হাইকোর্টে মামলা করে রায় আমার পক্ষে এলে ৬ মাস আগে পুনরায় যোগদান করি।"

মহিউদ্দিনের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনও বলেন, তার ভাই শিবির করতেন না।

তিনি জানান, তাদের তিন ভাই এক বোনের মধ্যে মহিউদ্দিন সবার বড়।

মহিউদ্দিনের হল আলাওল হলের প্রাধ্যক্ষ হোসাইন কবিরও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরিদ্র পরিবারের ছেলে মহিউদ্দিন ছিলো সাদাসিধে। শিবিরের রাজনীতিতে তাকে যুক্ত হতে দেখা যায়নি।
১৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×