মোহাইমেনুল ইসলাম গোয়েন্দা পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরাসরি বলেছে, "আমি শিবির করি না, রাজনীতিও করি না, হলে থেকে লেখাপড়া করি। গত বৃহস্পতিবার ষোলশহর রেল স্টেশনে মহিউদ্দিনকে হত্যা করার আগে সন্ত্রাসীরা তার ওপর আঘাত করে বলে সে জানিয়েছে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে আহত হয়েছে। এখনও তার মাথায় ব্যান্ডেজ রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মহিউদ্দিন হত্যায় জামায়াত শিবিরের পক্ষে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে দফায় দফায় দাবি করা হয়েছে মহিউদ্দিন এবং মোহাইমেনুল দু'জনই শিবির কর্মি । প্রথম দফায় মহিউদ্দিন যে শিবিরকর্মি নয় তার পরিবারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে তা জানিয়ে দেয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থানরত মোহাইমেনুলের মা সাংবাদিকদের টেলিফোনে বলেছেন, তাঁর পুত্র শিবির কর্মি নয়। জামায়াত শিবির জোর করে মোহাইমেনুলকে তাদের কর্মি দাবি করেছে। যা ডাহা মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, ঐ দিন মহিউদ্দিনকে হত্যা করার সময় সন্ত্রাসীরা মোহাইমেনুলকেও আঘাত করেছে। পরে মোহাইমেনুল পাঁচলাইশ এলাকার নিরাময় নামের একটি কিনিকে চিকিৎসা নিয়েছে। দ্বিতীয় দফায় মোহাইমেনুলও দাবি করেছে সে কখনও শিবির করেনি, কর্মি হবার প্রশ্নই ওঠে না। এ অবস্থায় জামায়াত শিবিরের মিথ্যার বেসাতি পরিষ্কার হয়ে উঠেছে। সে জানায় মহিউদ্দিন মাসুমকে হত্যার সময় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল ষোলশহর স্টেশনে অবস্থান নিয়েছিল। এ সময় চট্টগ্রাম স্টেশন থেকে একটি শাটল ট্রেন চবির উদ্দেশে ষোলশহর স্টেশনে আসার কথা। ঐ ট্রেনে মূলত মহিউদ্দিন মাসুম ও মোহাইমেনুল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। হত্যাকাণ্ডের ২ মিনিট আগেও মোহাইমেনুল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রেমিকার সঙ্গে মোবাইলে কথোপকথন চালিয়েছে। একপর্যায়ে মোহাইমেনুলের প্রেমিকা শুনতে পেয়েছে মোহাইমেনুল বলছিল, "আমি না, আমি না। এরপরও হামলাকারীরা মোহাইমেনুলের শরীরে আঘাত করেছে।
মোহাইমেনুল শিবির কর্মি জামাত শিবিরের আরেক মিথ্যাচার !
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।