উপকরণ :
১. তদন্ত রিপোর্ট (দুর্নীতি/বিশ্বদ্যালয় সহিংসতা মামলার হলে ভাল হয়) : ১০-১৫ পৃষ্ঠা
২. পানি : ২ কাপ
৩. লবণ : পরিমাণ মত
প্রণালী :
১. প্রথমে তদন্ত রিপোর্টের পৃষ্ঠাগুলো কুচিকুচি করে ছিঁড়ে নিয়ে একটি বাটিতে নিন।
২. অতঃপর বাটিতে ২ কাপ পানি ঢালুন।
৩. তদন্ত রিপোর্টের পৃষ্ঠার কুচিকুচি করা টুকরোগুলো পানিসহ হাত দিয়ে ঘুটা দিন। যাদের বাড়িতে মিক্সার/ব্লেন্ডার আছে তারা ইচ্ছে করলে এ কাজটি মিক্সার/ব্লেন্ডার এর সাহায্যে করতে পারেন।
৪. অচিরেই এটি একটি সাদা থকথকে মিশ্রণে পরিণত হবে।
৫. পরিমাণ মত লবণ যোগ করুন।
৬. মিশ্রনটি ২ ঘন্টা রেখে দিন যাতে করে অতিরিক্ত পানি আলাদা হয়ে যায়।
৭. এবার মুঠো মুঠো করে মিশ্রণ হাতে নিন এবং মন্ড বানান।
৮. মন্ডগুলো থেকে ছোট ছোট ট্যাবলটের সাইজের বড়ি বানান।
৯. বড়িগুলো ১ দিন রৌদ্রে শুকোন।
ব্যস তৈরি হয়ে গেল আপনার গৃহস্থালী ইঁদুরের জন্য পুষ্টিকর খাদ্য!
পরিবেশন :
বড়িগুলো রাত্রিবেলা ঘরের আনাচে কোনাচেতে ছড়িয়ে পরিবেশন করুন।
বিঃ দ্রঃ পরবর্তী পোস্টে দেখানো হবে কিভাবে চার্জশিট থেকে ছারপোকার জন্য সুস্বাদু খাদ্য তৈরি করা যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



