আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম!
১৮ ই জুলাই, ২০০৮ রাত ১১:২০
![]()
একটা সময় ছিল....এই ধরুন ৯৭'-৯৮' এর দিকে হবে যখন ইন্টারনেট ছিল তথ্য ও বিনোদনের ভান্ডার। কিন্তু আস্তে আস্তে সময় গেলো......রেডিও, টেলিভিশন আর সংবাদপত্রের পর মানুষ ইন্টারনেটকেও বিজ্ঞাপন মাধ্যমের আওতায় নিয়ে এলো...শুরু হলো ইন্টারনেট আ্যাডভার্টিজমেন্ট এর যুগ। শুরুতে এটা নিয়ে কারো কোন আপত্তি ছিল না। কিন্তু আস্তে আস্তে সময়ের আবর্তনে আজ অবস্থা এমনই দাঁড়িয়েছে যে কোনটা যে বিজ্ঞাপন আর কোনটা যে মূল ওয়েবসাইটের অংশ তা নির্ধারণ করাই কঠিন হয়ে দাঁড়ায়। অবস্থা এতই খারাপ যে বিজ্ঞাপন দাতারা এখন আপনি ভুলে ক্লিক কোথাও ক্লিক করবেন আর তারা তাদের বিজ্ঞাপন প্রচার করবেন এই আশায় থাকেন।
যাই হোক....আজ ২০০৮ সালে এসে সেই পুরাতন বিজ্ঞাপনহীন ছিমছাম ওয়েবের রূপ মানুষ প্রায় ভুলতে বসেছে বললেই চলে। তবে আসুন না আজ আবার সেই যুগে ফিরে যাই....না কোন টাইম মেশিন দিয়ে নয়, আমরা এটা করবো মোজিলা ফায়ারফক্সের একটি অসাধারণ এড অন Adblock Plus এর মাধ্যমে। আমি বেশ ক'দিন হচ্ছে এটি ব্যবহার করছি এবং এক কথায় এটি অসাধারণ। এটি যে শুধু আপনাকে বিজ্ঞাপনের হাত থেকে বাঁচায় শুধু তাই নয়, একই সাথে এটি আপনার ব্রাউসিং স্পিডও বাড়ায়। কেননা এখনকার ওয়েব বিজ্ঞাপনগুলো হয় বেশিরভাগই ফ্ল্যাশ অথবা ইমেজ বেইসড। তাই যখনই আপনি কোন পেজ ওপেন করেন তখন এই বিজ্ঞাপনগুলো সাথে Download হয়। তাতে করে আপনার ব্রাউসিং স্পিড স্লো হয়ে যায়। (যাদের নেটের স্পিড খুব ভালো তারা টের পাবেন না অবশ্য)
Adblock Plus ইন্সটল করতে পারেন এই লিন্ক থেকে: View this link
নিচে আমি কয়েকটি ওয়েবসাইটের Adblock Plus ইন্সটলের আগের ও পরের দৃশ্য দেখাচ্ছি:
http://www.download.com আগে:
![]()
http://www.download.com পরে:
![]()
http://www.dotsis.com আগে:
![]()
http://www.dotsis.com পরে:
![]()
http://www.9down.com আগে:
![]()
http://www.9down.com পরে:
![]()
http://www.eeggs.com আগে:
![]()
http://www.eeggs.com পরে:
![]()
এড অনটি ইন্সটলের পর আপনাকে ফিল্টার সাবসক্রিপশন পছন্দ করতে বলা হবে। ফিল্টার হচ্ছে মূলত একটি লিস্ট যা অনুযায়ী Adblock Plus নির্ধারণ করবে কোনটি বিজ্ঞাপন আর কোনটি নয়, কোনটি সে ব্লক করবে বা করবে না প্রভৃতি। আমি সবার প্রথমটিই পছন্দ করেছিলাম - Easylist - USA.
সব ধরনের বিজ্ঞাপনই যে এটি শুরু থেকেই ব্লক করবে শুরু থেকে এমনটা ভাবার কোন কারন নেই। যেমন এক ধরনের বিজ্ঞাপন হচ্ছে Ads By Google.
![]()
এটি প্রতিরোধে Firefox এ Tools > Adblock Plus এ যান। এরপর Filter > Add Filter এ যান ও নিচের ফিল্টার দুটি কপি পেস্ট করে এড করুন এক এক করে।
http://*.googlesyndication.com/*
*intellitxt*
Apply ও Ok দিন। এবার পার্থক্য দেখুন:
![]()
একটি ওয়েব পেজে আপনি চাইলেই কি কি ব্লক করতে পারবেন তার একটি লিস্ট পেতে ফায়ারফক্স উইন্ডোর ডান দিতের উপরের কোণায় ABP লেখা আইকনে ক্লিক করলেই পাবেন।
![]()
![]()
আরো একটি মজার বিষয় হচ্ছে এই পদ্ধতিতে সামহয়ারের ক্লাসিফাইড অ্যাডও ব্লক করা সম্ভব, কিন্তু সেজন্য আপনাকে Adblock Plus এর একটি এক্সটেনশন Adblock Plus: Element Hiding Help ইউস করতে হবে।
এক্সটেনশনটি ইন্সটল করতে পারেন এই লিন্ক থেকে: View this link
এক্সটেনশনটি ইন্সটলের পর আপনি ফায়ারফক্সে Ctrl + Shift + K চাপুন। লক্ষ্য করুন এখন আপনি মাউস যেখানেই নিবেন পেইজের একটি লাল বক্স সৃষ্টি হবে। লাল বক্সটির সীমানা আপনি কতটুক ব্লক করতে পারবেন তা নির্দেশ করে।
![]()
![]()
বক্স দিয়ে কতটুকু ব্লক করবেন এই সীমানা নির্ধারণের পর ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে তাতে Add Filter Rule এ ক্লিক করুন। ব্যস হয়ে গেল আপনার কাজ! এরপর থেকে আপনাকে আর আর সামহয়ারের প্রথম পেইজের বিজ্ঞাপন দেখতে হবে না! নিচে দেখুন:
সামহয়ারের প্রথম পেইজ (আগে):
![]()
সামহয়ারের প্রথম পেইজ (পরে):
![]()
আশা করি পাঠক এই দীর্ঘ পোস্টটিতে আপনাদের বিরক্ত লাগেনি। কেমন লাগলো জানাবেন।
*** বিঃ দ্রঃ সামহয়ারের বিজ্ঞাপন হলো সামহয়ার চালনার মূল আর্থিক উৎস...উপরে দেখানো পদ্ধতিটি নিতান্তই একটি উদাহরন মাত্র...আমি কাউকেই এ ব্যাপারে উৎসাহ দেবনা...আমি করেছি...আপনার ইচ্ছে হলে আপনি করুন...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Adblock, Plus, Ad, Firefox, Mozilla, Add On, ফায়ারফক্স, মোজিলা, বিজ্ঞাপন, ব্লক, ক্লাসিফাইড, Classified ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমার পোস্টটি নিতান্তই একটি ধারনা প্রদানের প্রচেষ্টা....আশা করি পোস্টেটির লেখার ধরন দেখে বুঝবেন....
লেখক বলেছেন: সবাই বন্ধ রাখবে কেন? যাদের প্রয়োজন নেই বা ভালো লাগবে না শুধু তারাই রাখবে....
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ....
ত্রিভুজ বলেছেন:
** অকৃজ্ঞ = অকৃতজ্ঞ
প্রশ্নোত্তর বলেছেন:
+
২০০১-২ এর দিকে নেভিস্কোপ প্রক্সি ইউজ করতাম, সেখানেও এরকম অনবদ্য একটা ফিচার ছিল। ব্রাউজিং স্পীডও তুলনামূলকভাবে বেশি পাওয়া যেত।
লেখক বলেছেন: হুম.....
লেখক বলেছেন: এটাকে লাথি মারা বলা যায় না। যদি আমি বাসার টিভি বন্ধ করে বসে থাকি তাহলে কি এ্যাড-ওয়ালারা এসে জোর করে আমাকে টিভি ছাড়িয়ে এ্যাড দেখাতে পারবে? এটাও ঠিক তেমনই.....
ত্রিভুজ বলেছেন:
এই ধারনাগুলো প্রচার হতে হতে আজকে এমন অবস্থা হয়েছে যে অনেক মানুষ এডঅনস লাগিয়ে বিজ্ঞাপন বন্ধ করে রাখে। সবাই যদি এসব করতে থাকে তাহলে ভবিষ্যতে কেউ ইনফরমেটিভ সাইট করতে উৎসাহী হবে না। ফলাফলটা আপনি আমি সবাই পাবো.... যাই হোক.. পোস্ট ভাল হয়েছে সন্দেহ নেই.. সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক সময় এবং কষ্ট করে লিখেছেন বুঝাই যাচ্ছে.. ধন্যবাদ না দিলে অন্যায় হবে। তবে এডঅনস সম্পর্কিত কয়েকটি সতর্কতা আপনার মূল পোস্টে যুক্ত করা উচিত..
১) ফায়ারফক্সে এডঅনস যুক্ত করা মানে ব্রাউজিং গতি কমিয়ে দেয়া
২) এডঅনসের কারণে মেমরীতে বেশী জায়গা দখল করে বসে থাকে ব্রাউজার.. যা আপনার কম্পিউটার ব্যবহারে সমস্যা করতে পারে
৩) এডঅনস অনেক সময় সিকিউরিটি রিস্ক তৈরি করে (মানে আপনার নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ)।
...তবে এই এডঅনসটির বিষয়ে আমার মতামত হলো এটি ব্যবহার করা উচিত না। কারণটা আগেই বলেছি।
লেখক বলেছেন: "যদি আমি বাসার টিভি বন্ধ করে বসে থাকি তাহলে কি এ্যাড-ওয়ালারা এসে জোর করে আমাকে টিভি ছাড়িয়ে এ্যাড দেখাতে পারবে? এটাও ঠিক তেমনই....."
এটাও একান্তই আমার ব্যাক্তিগত মতামত....
লেখক বলেছেন: মোটেও ক্র্যাশ করবে না.....ফায়ারফক্সের ডেভেলপার টিম যথেষ্ট সচেতন...কোন এমন জিনিস তারা নিশ্চয়ই ইউস করতে বলবে না যেটা তাদের ব্রাউসারকে ক্র্যাশ করাবে! আর তাছাড়াও এই এড অনটিকে ফায়ারফক্স কর্তৃপক্ষ তাদের "মোস্ট রেকোমেন্ডেড এড অন" লিস্টে স্থান দিয়েছে.....২ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৭২ বার এটি মোজিলার সাইট থেকে ডাউনলোড করেছে....View this link
এতগুলো মানুষের পিসি নিশ্চয়ই একসাথে ক্র্যাশ করছে না!
প্রশ্নোত্তর বলেছেন:
@ত্রিভুজ
এড-অন যুক্ত করলে গতি কমে নাকি এডযুক্ত করলে বেশী গতি কমে সেইটা আমি ঠিক মত বুঝতে পারতেসি না, একটু বুঝাইয়া বলবেন?
আরিফ থেকে আনা বলেছেন:
লেখক বলেছেন: "যদি আমি বাসার টিভি বন্ধ করে বসে থাকি তাহলে কি এ্যাড-ওয়ালারা এসে জোর করে আমাকে টিভি ছাড়িয়ে এ্যাড দেখাতে পারবে? এটাও ঠিক তেমনই.....--------
আপনি টিভি দেখেন নিতান্তই বিনোদনের জন্য, কিনতু নেটে আসেন প্রয়োজনে, হয়ত গান ডাওনলোড, মুভি ডাওনলোড, বই ডাওনলোড, কোনো জরুরী তথ্য এইসব হাবিজাবি। এখন যারা আপনার জন্য এইসব সাজিয়ে বসে আছে তাদের জন্য কি আপনার কোনো কৃতজ্ঞতা নেই? এইযে সামহোয়ারে বসে পোস্ট দিতে পারছেন, অথচ পোস্ট দিচ্ছেন কিভাবে তাদের অ্যাড গুলো বন্ধ রাখা যায় তা নিয়ে !
লেখক বলেছেন: পোস্টে বলা হয়েছে এটি যার যার ব্যাক্তিগত ইচ্ছা....
আর হ্যাঁ.....এটি অবশ্যই অকৃতজ্ঞতা....কিন্তু এখনো পর্যন্ত আইনত বৈধ অকৃতজ্ঞতা....
লেখক বলেছেন: তবে হ্যাঁ....আপনার সাথে আমি এটির নৈতিক অবৈধতার ব্যাপারে সহমত পোষন করছি....
ত্রিভুজ বলেছেন:
লেখক বলেছেন: "যদি আমি বাসার টিভি বন্ধ করে বসে থাকি তাহলে কি এ্যাড-ওয়ালারা এসে জোর করে আমাকে টিভি ছাড়িয়ে এ্যাড দেখাতে পারবে? এটাও ঠিক তেমনই....."
এটা কি ধরনের যুক্তি? বাসার টিভি বন্ধ করে রাখলে তো আপনি টিভির প্রোগ্রাম দেখতে পারবেন না। তাহলে ব্রাউজার বন্ধ করে রাখুন.. কেউ আপনাকে জোর করে এডস দেখাতে যাবে না।
লেখক বলেছেন: ব্রাউসার বন্ধ করার কথা তো কোথাও বলা হয়নি.....ব্রাউসার খোলা রেখে এড বন্ধ করার কথা বলা হয়েছে.....
লেখক বলেছেন: কোন রকম? ![]()
ত্রিভুজ বলেছেন:
@প্রশ্নোত্তর
এই এডঅনটা থাকলে আপনার এডস শুধু রেন্ডার হবে না.. লোড ঠিকই হবে... গতি বাড়ার কোন কারণ দেখছি না। বরং এডঅনসটার কারণে গতি কমে যাচ্ছে...
লেখক বলেছেন: যতদূর জানি নেট ব্রউসিং এর গতি মোটেও কমবে না.....বাড়বে বইকি....এড লোড বা রেন্ডার কোনটাই হবেনা। View this link
লেখক বলেছেন: বলাই বাহুল্য, এড অনটা মোটেও কোন ডাটা সেন্ডিং এড অন নয়....
প্রশ্নোত্তর বলেছেন:
ও আইচ্ছা আইচ্ছা, (মাথা চুলকাচ্ছি), কিন্তু লোড হওয়া আর ড়েন্ডার হওয়ার ব্যাপারটা কি যেন?
আশরাফ মাহমুদ বলেছেন:
- দিতে বাধ্য হলাম। ত্রিভূজ আর আরিফ ভাই ব্যাখ্যাটা আগেই দিয়েছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে....তবে মাইনাসটা মোজিলা কর্তৃপক্ষকে দিয়ে আসুন পারলে.....
প্রশ্নোত্তর বলেছেন:
ছাগলের পালে আইসা পরছি দেখি, যার সাইবারএডের মাইয়া দেখতে ভালো লাগে, ফায়ার-ফক্সের এ্যাড-অন বন কৈরা রাখো, ঝামেলা শ্যাষ।
ফাও ক্যাচাল।
পোষ্ট ঠিকাসে। ক্যারি অন।
আরিফ থেকে আনা বলেছেন:
লেখক বলেছেন: পোস্টে বলা হয়েছে এটি যার যার ব্যাক্তিগত ইচ্ছা....আর হ্যাঁ.....এটি অবশ্যই অকৃতজ্ঞতা....কিন্তু এখনো পর্যন্ত আইনত বৈধ অকৃতজ্ঞতা....
-----------
হা হা হা হা
লেখক বলেছেন: এটি এমন একটি ব্যাপার যে ব্যাপারে সবসময়ই পক্ষ ও বিপক্ষের পাল্লা ভারি থাববে.....এটি যে করা যায় সেটা জানানোটা নিশ্চয়ই অন্যায় না....আর অন্যায় হলে কার অন্যায়...যারা এড অনটা ব্যবহার করছে তাদের নাকি যারা তৈরি মারফত বিতরন করছে (মোজিলা).......
লেখক বলেছেন: সম্পূর্ন সহমত.....
কিসলু বলেছেন:
আপনি বিজ্ঞাপনবিহীন ওয়েব চাচ্ছেন ?
লেখক বলেছেন: বিজ্ঞাপনহীন ওয়েব নয়...বিজ্ঞাপনহীন ব্রাউসিং....
আর আমি নই....মোজিলা ফায়ারফক্স কর্তৃপক্ষ নিজেরাই চাচ্ছেন....যেতেতু ওনারা এটিকে তাদের "মোস্ট রেকোমেন্ডেড এড অন" ঘোষণা করেছেন....
তারেক আনোয়ার বলেছেন:
ভাই , আমি টাকা দিয়া কিছু ডাউনলোড করতে পারবনা । ফ্রিই ভালো । সবাই এটা ব্যভার শুরু করলে যদি এটা রেংকিং এ ১ম হয় , তাহলে খবর আছে । ওয়েবঅলাগো কামাই বন্ধ , তারা আর ফ্রি দিবনা । তখন আমি যাব কৈ । আমারে সব সফ্টওয়ার কি আপনি দিবেন , দাদা ।
লেখক বলেছেন: এটা কখনোই হবে না...বিজ্ঞাপনদাতারা যথেষ্ট বুদ্ধিমান....তারা নতুন বুদ্ধি ঠিকই বের করে ফেলবেন....
কিসলু বলেছেন:
আপনি যেভাবে দশবছর আগের পুরোনো ইন্টারনেট যুগে ফিরে যাওয়ার কথা লিখলেন , তাতে আমার সেরকম মনে হয়েছে লেখক বলেছেন: ও.....
লুলুপাগলা বলেছেন:
আমি এ্যাড পছন্দ করি এবং আরো দেক্তে চাই তাই ইন্টানেট এক্সপ্লোরার ব্যবহার করি।
লেখক বলেছেন: দেখতে থাকুন.... কারন আপনার মতো মানুষের জন্যই এড টিকে আছে.....
পাভেল ঢাকা ১০০০ বলেছেন:
আমি এড দেখতে রাজি আছি,আমারে নেট স্পীড আপ টু ২৫০কেবি দেয়া হোক।আমি কৃতজ্ঞতা তখনই প্রকাশ করবো, যখন আমি শান্তিতে আমার কাজ করতে পারবো।উপরে যারা এড দেখতে চায় তারা অবশ্যই তাদের নেটস্পীড নিয়া শান্তিতে আছে।
আমি এডব্লকার এর পক্ষে।
লেখক বলেছেন: ধন্যবাদ....
লেখক বলেছেন: ৬-৭ কি রে ভাই.... মে. বা./সে. ? ![]()
তারেক আনোয়ার বলেছেন:
আমার স্পিড ১০ , তারপরও এডের পক্ষে, সহমত আরিফ ।
লেখক বলেছেন: আর ভালো বিজ্ঞাপন প্রদানকারীদের ঝুলিতে কিছু টাকা আসুক....তাদেরও বউ বাচ্চা আছে...
লেখক বলেছেন: আমার ৩০-৩৫....বাংলাদেশের নেট স্পিড বাড়েনা কেন? ![]()
দূরন্ত বলেছেন:
ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ....
রন্টি চৌধুরী বলেছেন:
বিগ্গাপন বন্ধ করে ওয়েব দেখায় একমত নই। সবাই যদি এমন করে, তাহলে ইন্টারনেটের জগৎ ধ্বশে না পড়ার কোন কারন থাকবে না। তাই এ ধরনের এডস অন ব্যবহারের কোন যৌক্তিকতা নেই। যারা এটি ব্যবহার করলেন তারা দায়িত্বহীন আচরন করলেন। সুবিধা নিলেন ঠিকই বদলে একটি ব্যাড ইম্প্রেশন তৈরি করলেন। এমন কি আমি মনে করি প্রত্যেকটা সাইটে ভিজিট করার সময় আমাদের অন্তত একবার সেই সাইটের বিগ্গাপনে অন্তত একটা ক্লিক করা উচিত। সাইটটা আমাদের বিনামূল্যে সেবা দিল, বিনিময়ে আমরা সামান্য একটা ক্লিক করে তাদের একটু উপকার তো করতে পারি। সেটাও না করে এডসঅন ব্যবহার করা চরম অকৃতগ্গের ও অবিবেচকের পরিচয় বহন করবে।
লেখক বলেছেন: এই ব্যাপারে আমিও আপনার সাথে সহমত পোষণ করছি....কিন্তু একবার বলুনতো পারলে এটার জন্য কি ব্যবহারকারীদের দায়ী করা যায় নাকি এর জন্য তাদেরকে দায়ী করবো যারা এটির প্রচার, প্রসার ও বিতরন ঘটাচ্ছেন (মোজিলা).....
জেনে থাকবেন নিশ্চয়ই যে মোজিলা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে গুগলের কাছ থেকে শুধুমাত্র এই জন্য যে মানুষ ফায়ারফক্স দিয়ে ব্রাউস করে তাদের এ্যাড দেখে...এবং তারপরও এউ এ্যাড অনটি মোজিলার "মোস্ট রেকোমেন্ডেড এ্যাড অন" লিস্টে ঠাঁই করে নিয়েছে....মোজিলা কি জেনে শুনে নিজের পায়ে কোপ মারছে.....? হয়তো না.....এটি দেখুন: View this link
দ্রগবা বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ....![]()
নাফিস ইফতেখার বলেছেন:
রন্টি চৌধুরী বলেছেন: "এমন কি আমি মনে করি প্রত্যেকটা সাইটে ভিজিট করার সময় আমাদের অন্তত একবার সেই সাইটের বিগ্গাপনে অন্তত একটা ক্লিক করা উচিত।"হা হা হা হা....হেসে খুন....

না ভাই...তাতেই তো আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিতে পারিনা......আমার তো মনে হয় এ্যাড দাতাদের বাসায় যাওয়া উচিত মিষ্টি নিয়া.....সাথে বউ বাচ্চাদের জন্য জামা-কাপড়.....শালীর জন্য স্যান্ডেল.....
লেখক বলেছেন: আমারও লাগে...মাঝে মাঝে....
লেখক বলেছেন: ![]()
েছাটন বলেছেন:
নাফিস ইফতেখার জোস বলছেন। উত্তম ঝাঁঝা। তবে আমার কিছু কথা আছে।এই পুঁজিবাদি সভ্যতা যার এত চাকচিক্য তার মূল কথা হলো সারভাইভাল অব দ্যা ফিটেস্ট। এতে কারও কোন দায় দায়িত্ব নেই, নৈতিক দায়দাযিত্ব। তাই একজন ওয়েব ব্যবহারকারীর কোন দায় নেই যে সে এড দেখবে। তাই সে এডঅনস টা ইউজ করবে, এটা আমার রায়। আর এড দাতারা কি করবে? এর উত্তর হলো এই উত্তর দেয়া আমার মতো ব্যবহারকারীর দায় নয়। তারা তাদের পথ খুজে নেবে। তারা নিশ্চয় তাদের ব্যবসা ছেড়ে আঙুল চুষবেন না। সো মজিলা জিতা রহো।....
লেখক বলেছেন: ধন্যবাদ...তাও কেউ তো সহমত হলো....![]()
মাদারি বলেছেন:
বিজ্ঞাপন দাতা বিজ্ঞাপন দেয়ার সময় নৈতিকতার কোন বালাই রাখেনা।সে দেখে অপ্রয়োজনীয়/দুই নম্বরি/তিন নম্বরি পণ্যটারে কেমন কইরা কৃত্রিম ভাবে প্রয়োজনীয় কইরা তুলা যায়। এখন সেই বিজ্ঞাপন আমি দেখমু কি দেখমু সেইটা একান্তই আমার ব্যাপার।সে যেমন বিজ্ঞাপন দেওয়ার সময় নিজের মুনাফাটাই বুঝে, আমার সেই হিসাবে নিজের ভালো মন্দ, রুচি-অরুচি বুঝা এবং সেই অনুযায়ী বুঝার অধিকার ১০০ ভাগ। লেখককে অসংখ্য ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...
লুকার বলেছেন:
পণ্য ভাল হলে ভোক্তারাই খুঁজে নেবে, সত্য-মিথ্যা মিশিয়ে বিজ্ঞাপন দিয়ে বিরক্ত করার দরকার নেই। আর যেসব চিত্র নায়িকারা দাঁত বের করে নাচতে নাচতে বলেন যে এই সাবান তিনি সবসময় ব্যবহার করেন, তিনি তো আসলে পয়সার বিনিময়ে মিথ্যে বলে প্রতারণা করেন, তাই না?
লেখক বলেছেন: ঠিক কথা....
েছাটন বলেছেন:
লুকার, একটা ভুল কথা বললেন। এখন মার্কেটে এত বেশি পন্য যে ভোক্তারা কখনোই তার পন্যটি খুজে বের করতে পারবে না। একটা স্ট্যাটিস্টিক্স হলো, একজন গড় আমেরিকান একটি স্টোরে প্রতি মিনিটে ৩০০০ টি ভিন্ন ব্রান্ডের পন্য পাস করে যায়। চিন্তা করেন, তাহলে টোটাল মার্কেটে কত পন্য আছে! তাই মার্কেটিং এক্টিভিটি বা এড দরকার আছে। তবে মিথ্যার কোন দরকার নেই। এবং ভোক্তাদের বিরক্ত করারও দরকার নেই। নেই ময়দার বস্তা সাইজের নায়িকাদের নাচানাচি!! এবং ভোক্তার স্বাধীনতা থাকা চাই, পন্য পছন্দ করার ক্ষেত্রে, ইমোশনালি ব্ল্যাক মেইলড না হওয়ার (যেমনটা আমাদের ফোন কোম্পানিগুলো করে থাকে, তারা দেশ প্রেমের এড দেয় আর এদেশ থেকে transfer pricing এর মাধ্যমে বিদেশে মূলধন পাচার করে!) ঠিক আছে তো?
লেখক বলেছেন: ভালো বলেছেন....
লুকার বলেছেন:
হু!
"বিজ্ঞাপনে" আসলে থাকা উচিত পণ্য পরিচিতি। পণ্যে কী কী উপাদান কতখানি আছে, স্ট্যান্ডার্ড ফিগারের সাথে পাশাপাশি কলামে তুলনা, স্পেসিফিকেশন, মূল্য ইত্যাদি। দূর্বলতাগুলি কখনই তারা বলে না। আবার সাধারণ ফিচার এমনভাবে বলে যেন এটা শুধু তাদের পণ্যেই আছে, যেমন- এই টিভিতে আছে ভিসিআর বা ডিভিডি সংযোগের সুবিধা! এখন বলেন, কোন টিভিতে এসব সংযোগের সুবিধা নেই? সাউন্ড সিস্টেমে বলা হয় ৫০০ বা ১০০০ ওয়াট, অথচ ঐটা প্রকৃত পাওয়ার নয়, পিক-টু-পিক, তাও সঠিক নয়। আর ভাবখানা যেন ওয়াট বেশী হলেই ভাল, আসলে তা নয়, দরকার হলো ফ্রিকোয়েন্সী রেসপন্স কার্ভটা দেখা, হাই ফাইডালিটি দেখা, নয়েজ ফিগার দেখা, রিলায়েবিলিটি, দেখা, ইন্টারফেসিং দেখা। অথচ সেগুলির কিছুই তারা বলে না। আর ওয়াট বেশী হলে কান নষ্ট হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, প্রতিবেশীরা বিরক্ত হবে। সেলফোন বিপননেও এরকম প্রতারণার আশ্রয় নেয়া হয়। সেজন্যই বলি, বিজ্ঞাপণ মানেই প্রতারনা।
লেখক বলেছেন: আপনিতো ভাই দেখছি ইলেক্ট্রনিক্সের Boss....![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: বর্তমানে এ ধরনের সমস্যাগুলো দুরীভূত হয়েছে। কারন আমি নিজে এটা ব্যবহার করছি.......![]()
হাসিব বলেছেন:
ছাগুর কমেন্ত পৈড়া হাস্তে হাস্তে শেষ !
লেখক বলেছেন: নিজের সাইট আর তাতে এ্যাড থাকলে যা হয় আরকি! ![]()
রূপক বলেছেন:
"আমি এ্যাড পছন্দ করি এবং আরো দেক্তে চাই তাই ইন্টানেট এক্সপ্লোরার ব্যবহার করি।" তোমার পোষ্ট থেকে কিছু কথা উদ্ধৃত করছি:
"মোজিলা প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে গুগলের কাছ থেকে শুধুমাত্র এই জন্য যে মানুষ ফায়ারফক্স দিয়ে ব্রাউস করে তাদের এ্যাড দেখে...এবং তারপরও এউ এ্যাড অনটি মোজিলার "মোস্ট রেকোমেন্ডেড এ্যাড অন" লিস্টে ঠাঁই করে নিয়েছে"
আমার মতে এটা মজিলার নিজের পায়ে কোপ মারা নয়, এটা নিজের অবস্থানকে কাজে লাগিয়ে অন্যের প্রতি অবিচার করা।
আরেকটি পোষ্ট থেকে:
"কিন্তু ইয়াহুর আর কিইবা করার ছিলো? সাইট চালাতে হলে যে টাকার প্রয়োজন তা একমাত্র বিজ্ঞাপণের মাধ্যমেই আয় করা সম্ভব।............ইয়াহু কর্তৃপক্ষের সব আশঙ্কাকে ভুল প্রমাণ করে বিজ্ঞাপণ দেয়ার পরও তাদের ব্যবহারকারীর সংখ্যা কমার বদলে বেড়েই যেতে থাকে।"
যেখানে ইয়াহুর মত কোম্পানিকে টাকার জন্য বিজ্ঞাপন দিতে হয়, সেখানে আমরা তো নিতান্ত শিশু। মনে কর, সেই সময় বাজারের সবচেয়ে পপুলার ব্রাউসার এবিপি'র মত একটা এড-অন ব্যবহার করার জন্য ইউজারদেরকে উৎসাহিত করা শুরু করল, তাহলে আজ তুমি ইয়াহুকে যেখানে দেখছো, সেখানে আদৌ দেখতে পেতে কি?
"ইন্টারনেটে বিজ্ঞাপণের ক্ষেত্রে গুগোল এনেছে যুগান্তকারী পরিবর্তন। প্রতিবার গুগোলের সার্চ বক্সে আপনি যা লিখে সার্চ দিচ্ছেন তা আপনার মনের একটি অংশের তথা আপনার চিন্তা ভাবনার একটি ক্ষুদ্র অংশ তুলে ধরছে। গুগোল বিজ্ঞাপণের ক্ষেত্রে এই অভূতপূর্ব নীতি অবলম্বন করলো। তারা বুঝতে পেরেছিলো কোন ইন্টারনেট ব্যবহারকরীই অবাঞ্ছিত বিজ্ঞাপণ দেখতে চান না। আর তাই গুগোল শুধু সেই বিজ্ঞাপণই দেয় যা আপনার সার্চ টার্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ।"
এই বিজ্ঞাপন গুলো কিন্তু আমাদের থেকে নেয়া ডাটার উপর ভিত্তি করেই দেয়া। সুতরাং এগুলো আলটিমেটলি আমাদের ভালোই করছে।
একটা ব্যাপার দেখে খুব অবাক হলাম। এখানে কেউ কোথাও অ্যাডের ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করা করলো না। অনেক বাজে বাজে বিব্রতকর অ্যাড যেমন আছে, তেমনি আছে অনেক ভালো ভালো এড। এখানকার অনেকের আলোচনা দেখে মনে হল, অ্যাডে যেন কেবল স্ট্রিপিং ই দেখায়, আর কিছু দেখায় না।
সবশেষে একটা কথাই বলব, নাফিস, তোমার পোষ্টটা খুবই ভালো হয়েছে, কিন্তু জাস্ট একটা কারনে বলতে পারছি না "খুবই ভালো লাগল"। তুমি শুধু পোষ্টের উপরে এন বি দিয়ে লিখে দাও "এই পোষ্টটি শুধু বাজে ও অনাকাঙ্খিত অ্যাডসমূহ ব্লক করার জন্য দেয়া হয়েছে। আমি আশা করব, যেখানে কখনই কোন বাজে অ্যাড আসে না (যেমন সামহয়্যারইনব্লগ), সেখানে কেউ এবিপি চালাবেন না"। তাহলেই এই পোষ্ট টা ভালোলাগা পোষ্টগুলোর মাঝে অবস্থান করে নেবে।
আর একটা কথা, আমার মত যাদের কিছু করার ইচ্ছে আছে, কিন্তু পকেটে ফুটা পয়সাও নাই, তাদের জন্য এই অ্যাডগুলোই আশির্বাদস্বরূপ। কিন্তু কেউ যদি এই ছুতো কাজে লাগিয়ে ব্যবসা ফাঁদতে চায়, তবে তার জন্য আছে এবিপি
লেখক বলেছেন: ধন্যবাদ! কিন্তু পোস্টের শেষে বলাই হয়েছে এর ব্যবহার সম্পূর্ণ ঐচ্ছিক..........বেধোহয় খেয়াল করোনি। এর চাইতে কেশি কিছু বলার প্রয়োজন বোধ করছি না আমি। ইউসার তার বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে যেটা ভালো মনে করবে সেটাই করবে........সেখানে কারো কিছু বলার নেই.........
যার ইচ্ছা হয় ব্যবহার করবে -- ইচ্ছা না হলে করবে না --
এত লেকচারের প্রয়োজনীয়তা দেখি না ~
লেখক বলেছেন: আসলে এই ঐচ্ছিক ব্যাপারটাই কারো মাথায় ঢুকলো না, আফসোস........
সিউল রায়হান বলেছেন:
আমি একদম ভিতরে যেয়ে লিখি:ব্রাউজার দিয়ে যখন কোন পেজ রিকোয়েস্ট করা হয় তখন ওয়েব পেজটি তাদের পেজ এর সকল কন্টেন্ট এর সোর্স দিয়ে দেয় এইচ.টি.এম.এল ফাইলের দ্বারা........ এরপর ব্রাউজার যে যে ফাইল দরকার এইচ.টি.এম.এল টিকে রেন্ডার করার জন্য তা ডাউনলোড করে.......
এখন, আমার ইচ্ছা হইছে আমি শুধু কন্টেন্ট দেখব....... আজাইরা / কাজের কোনই অ্যাড দেখার আমার কোন ইচ্ছা নাই..... তাহলে সেইমত ব্রাউজারটিকে কনফিগার করলাম..... কার কি বলার আছে ???? কোন নিয়ম ভাঙ্গলাম ??? আমার পিসি আমার ইচ্ছামত চলবে..... নেট ব্যবহারের কোন নীতিমালা নাই যে সেটা মানতে হবে.....
যারা যারা বলছেন, সাইটটা সার্ভিস দিল, অ্যাড দেখা উচিত তারা নিজেদের ব্যবসা বাঁচাতে এটা বলেছেন...... টাকা চায় যেই সাইট, গেলাম না সেই সাইটে....... ফ্রি সার্ভিস দিতে হাজার হাজার সাইট আছে...... তাই কোন সাইট কিভাবে চলবে সেটা তাদের ব্যাপার...... আমি কেন ভাবব ??? আমি চাই সার্ভিস, এবং সেটা ফ্রি ও দ্রুত.....
অ্যাড অন টি শেয়ার করার জন্যে ধন্যবাদ....... আমি গুগল ক্রোম ব্যবহার করি কারন এটা মজিলা এখনো মাল্টি প্রসেস সাপোর্ট দেয়নি... দিলে ব্যবহার করব ও তখন এই অ্যাডঅন টাও ব্যবহার করব....
+++++++++
লেখক বলেছেন:
আমার ইচ্ছা হইছে আমি শুধু কন্টেন্ট দেখব....... আজাইরা / কাজের কোনই অ্যাড দেখার আমার কোন ইচ্ছা নাই..... তাহলে সেইমত ব্রাউজারটিকে কনফিগার করলাম..... কার কি বলার আছে ???? কোন নিয়ম ভাঙ্গলাম ??? আমার পিসি আমার ইচ্ছামত চলবে..... নেট ব্যবহারের কোন নীতিমালা নাই যে সেটা মানতে হবে.....
পূর্ণ সহমত! ![]()
ফ্লাইওভার বলেছেন:
সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালোবাসে না। আসবে কেমনে? আপনি তো ব্লক কইরা রাখছেন!
রুদ্রমরু বলেছেন:
পুস্ট কামে লাগছে। ধইন্যা
অণুজীব বলেছেন:
vaIre bapok somalochit post
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















ভাল জিনিষ.. কিন্তু এসব ব্যবহার করা ঠিক নয়। বিজ্ঞাপন না থাকলে ওয়েব জগত এত রিচ হতো না... আপনি যে বিনামূল্যে বিভিন্ন ওয়েবে গিয়ে অনেক কিছু জানতে পারছেন, অনেক সমস্যার সমাধান পাচ্ছেন এবং অনেক রিসোর্স বিনামূল্যে ব্যবহার করতে পারছেন এর মূলে রয়েছে বিজ্ঞাপন। এইসব এডঅনস ব্যবহার করা মানে ওসব ওয়েব মালিকদের সাথে অন্যায় আচরণ করা! আমার মনে হয় শুধুমাত্র অকৃজ্ঞ হলেই মানুষ এসব ব্যবহার করতে পারে....
(নিতান্তই ব্যক্তিগত মতামত)