আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!)

২০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫৩

শেয়ারঃ
0 5 0



আজি হতে শত বর্ষ পরে, যখন তুমি পড়বে আমার কবিতাখানি....
দেখবে এই বাংলাদেশটা নেই আর যেমন আমরা জানি....

আওয়ামী-জামাত বাঁধবে জোট....
বুক ফুলিয়ে চুরবে ভোট....
পরিবারতন্ত্রে বড়ই সুখ....
জনগণের বন্ধ মুখ....

চালের মূল্য আকাশ ছোঁবে....
হাজার টাকা কেজি হবে....
জেনে রেখো শুধু তবে....
ইনকামটা একই রবে।

তারেক রহমান স্মৃতি পুরষ্কার....
পাবে যত চোর রাজাকার....
মুক্তিযোদ্ধা?? সেটা আবার কি?
রাজাকারদের বিচার বাকি....

ঘরে ঘরে সব গোল্ডেন এ প্লাস....
ফেল নেই কোন, শতভাগ পাস....
প্রকৌশলি ডাক্তার হাজার হাজার....
বন্ধ শুধু চাকরীর দুয়ার....

বিএনপি ফের লাগবে জোড়া....
দেশটাকে করবে খোঁড়া....
হাসান মশহুদের বংশীয়রা....
অত্যাচারে দেশছাড়া....

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান....
নিজামী শালা পাবে সম্মান....
দূর্নীতি ফের হবে বলিয়ান....
ফিরে পাবে তার শীর্ষস্থান....

তখন থাকবো না আমি....
থাকবে না তুমি....
থাকবেন শুধু অন্তর্যামী....
দাঁত কেলিয়ে হাসবে আমার কবর চাপা খুলি....
করবে বয়ান মৃত্যুসুখ আর আনন্দের বুলি....
"বেঁচেছি মরে আমি তোমার কোলে মাগো....
তোমার সন্তানদের বলবো শুধু - জাগো! বাঙালি জাগো!"



*** মজার জায়গা সামহয়ার...রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট।

কবিতা লিখেছি বটে, কিন্তু সাথে এও দোয়া করি যেন আমার কবিতার একটি বাক্যও সত্য না হয়। নিজেকে নিরপেক্ষ দাবী করছি না, কিন্তু নিজেকে এই দেশের একজন অত্যাচারিত নাগরিক দাবী করতে হয়তো পারি। ইতিহাস নাকি পুরনো শয়তান মেরে নতুন শয়তান সৃষ্টি করে। আমি নতুন শয়তান দেখতে রাজি আছি, তাও যদি পুরানগুলা বিলুপ্ত হয়।

কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত.....সব শালাই এক....আর এটাই বাংলাদেশের আসল রূপ। তো চলে আসুন সাইটের সব পা-চাটা কুকুরেরা, রাজপথ দখলের যুদ্ধ থেকে বিতাড়িত হয়ে ব্লগ দখলের যুদ্ধে ব্যস্ত সেনারা। চলে আসুন মেয়ে আইডিধারী রাজাকাররা। আসুন, এসে আপনাদের ঝাল মিটিয়ে যান....দেখিয়ে যান আপনাদের আসল রূপ....কষে মাইনাস দিন....এমন সুযোগ রোজ আসবে না।

কবিতার লেখনি খারাপ লাগার কারনে মাইনাস দিলে সাথে কমেন্ট দিয়েন প্লিজ.......

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনীতিনিজামীআওয়ামীজামাতবিএনপিমুক্তিযোদ্ধারাজাকারএ প্লাসফেলপাসডাক্তারপ্রকৌশলিচাকরীকবরখুলিচালপরিবারতন্ত্রতারেক ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০০
সীমান্ত আহমেদ বলেছেন: হা হা।১০০বছর পর বাংলাদেশ সাগরের তলে যাবে।
পরিবেশ সচেতন হোন দেশকে বাচিয়ে রাখুন।
২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: এদের হাতে ধ্বংস হওয়ার চেয়ে প্রকৃতির হাতে ধ্বংস হওয়া বহুগুণ ভালো.....

২. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২২
কৌশিক বলেছেন: গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট
গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট
গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট গ্রেট
২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ....:)

২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ...

৪. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩
নাফিস ইফতেখার বলেছেন: হা হা হা হা !
কবিতার নিচে লেখা লাইনগুলোর প্রভাব পড়েছে পোস্টের উপর...নো কমেন্টস....নো রেটিং.....
২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: কোন কারনে লেখাটি সারা পায়নি.....কিন্তু যারা দেখছে তাদের ঠিকই ভালো লাগছে

২০ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

৬. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩২
বন্ধনহীন বলেছেন: আপনার কবিতাটা ভালো লেগেছে।

আপনি সানহ্যোয়ারইনের ব্যপারে সবচেয়ে বড় সত্য কথাটি বলেছেন।

"""রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট"""

তবে একটা ব্যপারে আপনি খেয়াল করবেন। বেশির ভাগই এসব করা হয় দৃস্টি আকর্ষন করার জন্য। এক সময় ঠিক হয়ে যাবে।

তবে ভিন্নমত বা নতুনমত সহ্য করার ক্ষমতা বাঙ্গালী সমাজের এখনো হয়নি। অন্যের মতকে আহত না করে নিজের মত প্রকাশ করার মতো শালীনতা শিখার এখনো অনেকের বাকী আছে।

চিহ্নিত রাজাকার ও ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া খুবই দরকারী। উনিশ শতকের শেষের দিকে বাঙ্গালী মধ্যবিত্তের (বন্কিম চন্দ্র সময়কার) জাতীয়তাবাদী চেতনায় যদি ধর্মকে বাদ দেয়া যেত, তবে বাংলাদেশের ইতিহাস ও বর্তমান সম্পুর্ণ অন্যরকম হতো।

যাইহোক, সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ...আশা করিনি কবিতাটি কারো ভালো লাগবে....

২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ....

৮. ২০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
নোবেলজয়ী বলেছেন: ক্যাতা লাগাইতে চাইসিলা...পারো নাই...আরে সবাই তো আর নোবেলজয়ীল মত হিট ব্লগার না হে, হেহ! (কলার উচা করতে করতে সানগ্লাসটা উচা কইরা)
২০ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: ক্যাতা লাগানোর উদ্দেশ্যে এই পোস্ট না....

৯. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
বেশ ভালো লেগেছে, + প্রাপ‌্য।
২১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ....

২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

১১. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১২
রুখসানা তাজীন বলেছেন: ভাল লাগছে। শুধু সামুয়ার না, পুরা বাংলাদেশটাই আজব জায়গা
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: সত্যি কথা...

১২. ২১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:১৪
দ্রগবা বলেছেন: শেষের কথাগুলা যেন আমারই মনের কথা। লেখার জন্য পেলাচ।
২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে....

১৩. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:০০
অরণ্যচারী বলেছেন: আপনি কিন্তু একটাও মাইনাস খান নাই।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০২

লেখক বলেছেন: হয়তো ওরা প্রতিবাদের ভাষা খুঁজে পায়নি....;)

১৪. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:৪২
টিংকু ট্রাভেলার বলেছেন: আপনি একটা যা তা ...........প্লাস......
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ....

১৫. ০৪ ঠা আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৮
স্বপ্ন কারিগর বলেছেন: শত বর্ষ পরে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেল!!
তবে এই দৃশ্য দেখার জন্য শতবর্ষ বেঁচে থাকতে হবে বলে মনে হয় না...
০৪ ঠা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: ঠিকই বলেছেন....:P

১৬. ০৪ ঠা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভাল লাগছে। কবিতাটা দারুন হইছে।
০৪ ঠা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ....:)

১৭. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১১
একলব্য১৯৭১ বলেছেন: নাপিষ ইপতেক্ষার ভাইজান,কোবতেটা ফাটাফাটি!!!!
---বস আদর কইরা ওই নামে ডাকলাম মাইন্ড খায়েন না।কবিতাটা আসলেই ফাটাফাটি হইসে!শাবাশ!
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ! অনেক অনেক ধন্যবাদ! অনেকদিন পর এই পোস্টে কোন মন্তব্য এলো..........:)

১৮. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২০
নাফিস ইফতেখার বলেছেন: আজ একটা আজাইরা মন্তব্য দিয়ে ফেলি, দেখি প্রথম পাতায় দেখে কয়জন এই পুরান পোস্টে কমেন্ট করতে আসে...........;)
১৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
হাসান বিপুল বলেছেন: কবিতা বুঝি কম, তবে আবেগ টের পাই। ভালো হইছে।
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:১২

লেখক বলেছেন: :)

২০. ১৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
হাসান মাহবুব বলেছেন: মজার জায়গা সামহয়ার...রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট।
কঠিন সত্য কথা।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২১. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
বেশ। সাধারন মানুষরাই তো ভাই বলির পাঠা এবং জ্বালানী।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: কথা সত্য! :(

২২. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩
মাহফুজ ইসলাম বলেছেন: "মজার জায়গা সামহয়ার...রাজাকারের বিরুদ্ধে বললে ভারতের পা-চাটা কুকুর, ভারতের বিরুদ্ধে বললে রাজাকার, ইসলামের একটা ত্রুটি বের করার সামান্য প্রচেষ্টা করলেও নাস্তিক, ইসলামের একটি ভালো দিক তুলে ধরা পোস্ট করলেও মৌলবাদী, বিএনপির বিরুদ্ধে বললে আওয়ামীপন্থি, আওয়ামী লিগ নিয়া কথা বললে বিএনপি'র পোষা কুকুর, জামাতের পক্ষে বললে রাজাকার, বিপক্ষে বললে নিজেই রাজাকারদের টার্গেট।"

আসলেই আজব জায়গা এক খান!!
২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হ!

২৩. ১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৪
আিমওআমরা বলেছেন: দুর্দান্ত, অসাধারন, মুগধ

কোনো একটা লাইন তুলে দিতে পারলাম না, সবটাই নিচের বক্তব্য অংশসহ সবটাই তুলে দিতে হবে তাহলে,

ভাল হয়েছে,
১৩ ই মে, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! :)

২৪. ১৩ ই মে, ২০০৯ সকাল ৭:০৮
নরাধম বলেছেন:

প্রত্যেক লাইনের শেষে ডট ডট দেওয়ার কারনটা কি? কবিতা ভাল লাগেনি, আমি নৈরাশ্যবাদী কোনকিছুই পছন্দ করিনা। তবে আপনার আবেগ বুঝতে পেরেছি, তাই প্লাস।
১৩ ই মে, ২০০৯ সকাল ৭:১৬

লেখক বলেছেন: এটা বহুত আগে লিখেছিলাম (২০ শে জুলাই, ২০০৮)। ইনফ্যাক্ট আমার প্রথম কয়েকটি পোস্টের একটা এটি। তখনও কবিতা বস্তুটার অর্থ বুঝি না আমি, ডট ডট গুলো বোধোহয় তারই পদচিহ্ন। তাই বলে অবশ্য এখন যে ভালো লিখি তাও না, শুধু ছেলেমানুষি একটু কমেছে এই যা। আবেগটা বুঝানোই মূল উদ্দেশ্য ছিলো, আপনি বুঝতে পেরেছেন এটাই আমার জন্য অনেক।

২৫. ১৩ ই মে, ২০০৯ সকাল ৭:৩২
কঁাকন বলেছেন: "বেঁচেছি মরে আমি তোমার কোলে মাগো....
তোমার সন্তানদের বলবো শুধু - জাগো! বাঙালি জাগো!"
১৩ ই মে, ২০০৯ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: :)

২৬. ১৩ ই মে, ২০০৯ সকাল ১০:৩২
আিমওআমরা বলেছেন: এতোগুলো কমেন্টে কাউরে ভাই বোন কিছুই ডাকলেনা, শুধু আমারেই বললে ভাই , জেনেশুনে দুষ্টামি হচ্ছে ?!? নাকি তুমিই মডু!?!


যারা জানো না আমি ভাই নই বোন।
১৩ ই মে, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: সরি, আমি সত্যিই জানতাম না। আমি যাদের ব্যাপারে জানি না তাদেরকে ছেলেই ধরে নিয়ে কমেন্ট করি। যেমন ইংরেজীতে He/She শিওর না হলে He বসানো হয় অনেকটা সেভাবেই। যাক আপনারটা জানলাম, আর ভুল হবে না। :)

আমাকে এক লাফে মডু বানিয়ে দিলেন! এই অপ্রত্যাশিত প্রোমোশনে লাফইতে ইচ্ছে করতেসে! :)

২৭. ১৩ ই মে, ২০০৯ দুপুর ২:১৩
আিমওআমরা বলেছেন: ঠিকাছে, আমি ২৬ নং এ একটা ইমোটিকন ব্যবহার করতে পারতাম.. । ছেলে ব্লগারও একজন আছেন অনেক দিন আগে থেকে, ওনার বানানটা সঠিক।

তো সকালেই একটা প্রোমোশন পেলে ... হা হা হা ওক্কে ঠিকাছে
১৩ ই মে, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: সক্কাল সক্কাল প্রমোশন পেতে কার না ভালো লাগে বলুন। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

৩০. ০৯ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০২
আসিফ মুভি পাগলা বলেছেন: রাজসোহান বলেছেন: ঠেলা
৩১. ১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৪০
অণুজীব বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: রাজসোহান বলেছেন: ঠেলা
৩২. ০৬ ই নভেম্বর, ২০১১ রাত ৩:৫২
অণুজীব বলেছেন: অণুজীব বলেছেন: আসিফ মুভি পাগলা বলেছেন: রাজসোহান বলেছেন: ঠেলা

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই