আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
সামহয়ারের পোস্ট - কত ধরনের ও কি কি....সবিস্তারে বর্ণনা....অবশ্যই দেখুন.....
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০
![]()
১. প্রথম পোস্ট / সামহয়ারকে ধন্যবাদ জ্ঞাপনকারী পোস্ট / "আইয়া পড়লাম" পোস্ট / আমি আইসি......পোস্ট: ব্লগারের প্রথম পোস্ট, এর মাধ্যমে সামহয়ারকে ধন্যবাদও জানানো হয়ে থাকে ব্লগে লেখার সুযোগদানের জন্য.....কোন কোন ক্ষেত্রে কর্তৃপক্ষকে উপযুক্ত তৈল মর্দনের মাধ্যমে প্রথম পাতায় এ্যাকসেস লাভ প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রচেষ্টাও চালানো হয়......
২. প্রথম পাতায় এ্যাকসেস লাভ পরবর্তী পোস্ট: প্রথম পাতায় এ্যাকসেস লাভের পরে করা পোস্ট....অনেকে এই পোস্টে কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম পাতায় এ্যাকসেস প্রদানের জন্য, অপর ব্লগারদের কাছে দোয়া প্রার্থনা করেন.....কেউ আবার এই পোস্টে প্রথম পাতায় এ্যাকসেস লাভের পূর্বে লেখা পোস্ট আবারো প্রকাশ করেন.....
৩. সমস্যামূলক পোস্ট: সমাজ ও দেশের বিভিন্নসমস্যা তুলে ধরে এ পোস্টগুলো করা হয়ে থাকে....এসব পোস্টে মিশ্র কমেন্টিং ও রেটিং লক্ষ্য করি যায়....
৪. নীতিমূলক পোস্ট: বিভিন্ন অনুসরনীয় নীতি ও বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানো সম্পর্কিত পোস্ট এগুলো.....
৫. আক্রমণাত্মক / ব্যাক্তিগত আক্রমণমূলক পোস্ট / খাইয়্যা ফালামু পোস্ট: ব্লগারের সাথে ব্লগারের কথা কাটাকাটির রেশ ধরে এ ধরনের পোস্টের জন্ম....
৬. চ্যালেন্জ জানানদায়ক পোস্ট: এক ব্লগারের অন্য ব্লগারকে বা কর্তৃপক্ষকে ওপেন চ্যালেন্জ জানিয়ে পোস্ট....
৭. ফানপোস্ট: চটুল, রসময়, স্যাটায়ার পূর্ণ পোস্ট....মাঝে মাঝে এসব পোস্টের মাধ্যমে বংশী বাজানো (বাঁশ মারা) বা গজাল মারা হয়, সেসব ক্ষেত্রে "ফানপোস্ট" কথাটা বর্ম হিসেবে ব্যবহার করা হয়......
৮. কৌতুক পোস্ট: বিভিন্ন কৌতুক, জোকস, চুটকলি, রম্য গল্প নিয়ে এই পোস্টগুলো হয়.....অধিকাংশ সময়ই কোন বইয়ে পড়া জোকস বা টেলিভিশন অনুষ্ঠানে দেখা জোকস হুবহু দেয়া হয়.....
৯. ১৮+ / প্রাপ্তবয়স্ক পোস্ট: প্রাপ্তবয়স্কদের জন্য গল্প, কবিতা বা জোকস...
১০. ধারাবাহিক পোস্ট: খন্ড খন্ড আকারে প্রকাশিত পোস্ট বা অনুসন্ধানী রিপোর্ট....পোস্টের হিট বাড়ানোর অব্যর্থ উপায়.....
১১. সাময়িক পোস্ট: অল্প সময়ের জন্য যে পোস্ট, সাধারণত কোন বিষয়ে সাহায্য চেয়ে করা হয়.....
১২. রিপোস্ট (Repost) / পুনরায় পোস্ট: একই পোস্ট পুনরায় প্রকাশ, মনে খায়েশ জাগা বা পূর্ববর্তী প্রকাশে সারা না পাওয়ার দরুন....
১৩. কপি-পেস্ট (Copy-Paste) পোস্ট: সংবাদপত্র, অন্য বাংলা ব্লগ, ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করা পোস্ট। মাঝে মাঝে এসব পোস্ট অনুবাদ হিসেবেও পাওয়া যায়।
১৪. ক্যাতা পোস্ট / গন্ডগোল লাগানিয়া পোস্ট: বিতর্কিত বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে ক্যাতা বা গন্ডগোল লাগানোর উদ্দেশ্যে এ ধরনের পোস্ট করা হয়ে থাকে....
১৫. উস্কানীমূলক পোস্ট: আসেন আমারে গালি দেন, সাহস থাকলে আয় - এসে কমেন্ট কর প্রভৃতি পোস্ট।
১৬. পাল্টা পোস্ট / যুক্তিখন্ডন: পোস্টের জবাবে পোস্ট।
১৭. প্রতিবাদী পোস্ট: প্রথম পাতা থেকে পোস্ট অপসারন, "হ্যায় আমারে ব্লক দিলো ক্যান", "আমার কমেন্ট মুছলো ক্যান" প্রভৃতি ক্ষেত্রে প্রকাশিত হয়.....
১৮. আপন কীর্তি / কান্ডমূলকপোস্ট: আমি এই ছবিগুলো তুলেছি, আমার তোলা কিছু ছবি, আমার করা গ্রাফিক্সের কাজ প্রভৃতি.....
১৯. ছদ্মবেশী পোস্ট: অমুক নেতা মুক্তি পাইলেন, অমুকে জামিনে ছাড়া পাইসেন টাইপের পোস্ট....আসলে সহানুভূতি আদায়ের প্রচেষ্টা.....
২০. নিন্দামূলক পোস্ট: কোন সামাজিক, জাতীয় বা ব্লগীয় বিষয়ে নিন্দাজ্ঞাপন করে পোস্ট....
২১. নেটে পাইলাম পোস্ট: নেট থেকে পাওয়া নানা গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পোস্ট....
২২. রিডাইরেক্ট (Redirect) পোস্ট / অমুকে অমুক পোস্ট লিখেছে পোস্ট / পোস্টের ভিতরে পোস্ট: আরেকজন কি পোস্ট দিয়েছে তার লিন্ক দেয়া....অনেক ব্যান খাওয়া পাবলিকও এভাবে নতুন নিক দিয়ে ব্যান খাওয়া নিকের পোস্টকে হাইলাইট করেন.....
২৩. ব্যান প্রত্যাশী পোস্ট / শিওর ব্যান পোস্ট / "ব্যান খাওয়া সময়ের ব্যাপার মাত্র" পোস্ট: অল্পকিছুক্ষণের মধ্যেই ব্যান খাবে এমন পোস্ট, সাময়িক হিরোইজম আদায়ের প্রচেষ্টা......
২৪. আত্মঘাতী কথাবার্তাপূর্ণ / কুড়ালে পা মারা / হারিকিরি পোস্ট: মাননীয় কর্তৃপক্ষ...প্রয়োজন হলে আমাকে আইপি সহ ব্যান করুন, প্রিয় ব্লগার ভাইয়েরা আমাকে বেকুব ডাকুন....প্রভৃতি স্ববিরোধী আব্দারপূর্ণ পোস্ট এগুলো......বিভিন্ন কারনে এসব পোস্টের উদ্ভব হতে পারে.....তবে কারো সাথে মতবিরোধই প্রধান কারন....
২৫. দিনলিপি / রোজনামচা পোস্ট: আজ মার্কেটে গেসিলাম, আজ আজিজে যা হলো, ভাত খেয়ে আসলাম, আজ গোসল করি নাই, ইদানিং সময়ে ও খুব বদলে গেছে....আগে এমন ছিলনা....গোছের পোস্ট.....
২৬. তাৎক্ষণিক পোস্ট: এইমাত্র ভূমিকম্প হইলো, আসমান জমিন কাঁইপা উঠলো টাইপ পোস্ট.....
২৭. "কি লিখি ভেবে না পাই পোস্ট": কি নিয়া যে লিখি বুঝতাসি না...এমনতর মত জানিয়ে পোস্ট.....
২৮. "এটা কি" / "ওটা কি" / "কন দেহি এইডা কি" পোস্ট: এইডা কি ফুল? এইডা কোন জায়গা প্রভৃতি জানতে চেয়ে করা পোস্ট....অনেক ব্লগারের মনেই এগুলো বিরক্তির উদ্রেক করে.....
২৯. উদ্যোগী / আকুতিমূলক / হাত বাড়িয়ে দিন পোস্ট: কারো জন্য সাহায্যের আবেদন করে পোস্ট....
৩০. বন্দি পোস্ট / রিমান্ডে থাকা পোস্ট: প্রথমপাতা ও কমেন্ট ব্যান খাওয়া ব্লগারের লেখা পোস্ট....বন্দিবস্থা থেকে বের হওয়ার জন্য কর্তৃপক্ষকে তৈল সাগরে চুবিয়ে মন রক্ষার প্রচেষ্টারত পোস্ট......
৩১. জীবনদর্শনমূলক পোস্ট: জীবনদর্শন নিয়ে পোস্ট, দর্শনমূলক পোস্ট....
৩২. মন খারাপ করে দেয়া পোস্ট: যা পড়ে মন খারাপ হয়ে যায়....কারো জীবনের গল্প, বাস্তব ঘটনা....
৩৩. কিভাবে করতে হয় / জিজ্ঞাসামূলক পোস্ট: কোন কিছু করার কৌশল জানতে চেয়ে....
৩৪. সুযোগসন্ধানী পোস্ট / ধুরন্ধর পোস্ট / শিয়াল-পন্ডিতের পোস্ট: পোস্ট লেখক পোস্ট দিয়ে কমেন্টের অপেক্ষায় থাকেন....সুযোগ পাওয়া মাত্র যুতসই কমেন্টকে বা কমেন্টকারী ব্লগারকে ইস্যু বানিয়ে ক্যাতা লাগান....
৩৫. নকল / হুবহু পোস্ট / কার্বন কপি পোস্ট: এক ব্লগারের পোস্ট অন্য ব্লগার মেরে দিয়ে যে পোস্ট করেন.....
৩৬. ভবিষ্যৎদর্শনমূলক পোস্ট: এসব পোস্ট ভবিষ্যতের কথা বলে, সাধারণত গল্প বা কবিতা হয়.....
৩৭. "যারা দেখেনি তাদের জন্য আবার" পোস্ট: একবার প্রকাশিত পোস্ট পুনরায় জনপ্রিয় করার লক্ষ্যে উক্ত পোস্টের লিন্ক সহকারে যে পোস্ট করা হয়....
৩৮. বাঁশ মারা পোস্ট / ব্যাম্বু পোস্ট / ব্যাম্বুসটিক পোস্ট / বংশী পোস্ট / গজাল পোস্ট / গজারি পোস্ট: কাউকে বাঁশ মারার জন্য বা হেয় প্রতিপন্ন করার জন্য পোস্ট....
৩৯. জরিপমূলক পোস্ট / ভোটিং পোস্ট: কোন বিষয় নিয়ে জরিপ বা ভোট চালানোর জন্য অথবা ব্লগারদের মতামত জানতে চেয়ে করা পোস্ট.....
৪০. ফালতু / আজাইরা পোস্ট / অর্থহীন পোস্ট / বুড়ো শালিকের পোস্ট: এসব পোস্টের কোন অর্থ নেই...পোস্টদাতা নিজেও এসব পোস্টের অর্থ, উদ্দেশ্য ও মর্মার্থ উদ্ধার করতে পারেন কিনা সন্দেহ....মাইনাসে সয়লাব হয়....
৪১. গবেষণামূলক পোস্ট: গবেষণাধর্মী পোস্ট....সিরিয়াস বা ফাইজলামি টাইপ দু'টাই হতে পারে.....এই পোস্টটিও একটি গবেষণাধর্মী পোস্ট.....
৪২. অনুরোধ পোস্ট / গান বাজনা পোস্ট / মামাবাড়ির আব্দার পোস্ট / লিন্ক চেয়ে পোস্ট: অমুক গানটা কই পাই....কারো কাছে থাকলে মেইল কইরেন.......আফ্রিকার গরিলার উপর রংপুরের শীতের প্রভাবের উপর লেখা প্রবন্ধ কোন ওয়েবসাইটে পাবো প্রভৃতি আব্দার করে পোস্ট.....
৪৩. অত্যাচারী স্বামী / ব্যাভিচারি বউ / "আমাকে ও বেল্ট দিয়ে পেটায়" পোস্ট/ দাম্পত্য কলহ পোস্ট: স্ত্রীর সাথে স্বামীর খারাপ আচরণ, অত্যাচার বা স্ত্রীর সাথে অন্য পুরুষের অবৈধ সম্পর্ক নিয়ে পোস্ট.....অনেক সময়ই মানসিক বিকারগ্রস্ত ব্লগারের ভুয়া ও কল্পনাপ্রসূত কাহিনী হয়.....
৪৪. সাহিত্যমূলক পোস্ট: এ ধরনের পোস্টে কবিতা (কোবতে), গল্প, উপন্যাস, ধারাবাহিক গল্প ও উপন্যাস ঠাঁই করে নেয়....এদের বেশির ভাগই বেশ উঁচু কদরের এবং চোখ বুজে ছাপার যোগ্য.....
৪৫. ফটোব্লগ / ফটুক ব্লগ / ইমেজ পোস্ট: ছবি নিয়ে পোস্ট, কোনটা নেট থেকে পাওয়া, কোনটা আবার নিজেরই তোলা, কোনটা শালীন, কোনটা আবার অশালীন.....তবে এধরনের পোস্ট খুব নিরীহ টাইপ হয়.....কোন কোন ব্লগার ফটোব্লগ / ইমেজ পোস্ট দেখলে বিরক্ত হন....
৪৬. নিশি পোস্ট / তন্দ্রাহারা পোস্ট / মাঝরাত্তিরের পোস্ট / ফাঁকা মাঠে গোল দেয়া পোস্ট: এই পোস্টগুলো রাত ১টার পরে প্রকাশ করা হয়....এগুলোর কোন কোনটি খুব ক্রিয়েটিভ কোন কবিতা বা গল্প, কোনটি বা বিতর্কিত রাজনৈতিক বিষয়াদি নিয়ে। আবার কিছু আছে কোন ব্লগারের উপর পাগলা ষাঁড়ের ন্যায় ক্ষেপে থাকা আরেক ব্লগারের সব রাগের বহিঃপ্রকাশ ঘটানো পোস্ট......এক্ষেত্রে পোস্টটি আন্ডারগ্রাউন্ড বাকযুদ্ধের রণক্ষেত্র হিসেবে কাজ করে......
৪৭. অপরিণত পোস্ট / না বুঝে লেখা পোস্ট / শিশুসুলভ পোস্ট / "অল্প বিদ্যা ভয়ঙ্করী" পোস্ট: এসব পোস্টের লেখনী ও উপাদান যথেষ্ট দুর্বল ও অপরিণত হয়....উপস্থাপিত তথ্য ও উপাত্ত ভুলে ভরা থাকে....অধিকাংশ ক্ষেত্রেই নবীন, সদ্যজাত ও শিক্ষানবীশ ব্লগাররা এ ধরনের পোস্ট দিয়ে থাকেন.....
৪৮. ভ্রমণ বিষয়ক পোস্ট / ঘুরে আসতে পারেন / চলুন বেরিয়ে পড়ি পোস্ট / অমুক জায়গা বেড়িয়ে এলাম পোস্ট: এসকল পোস্টে দেশ-বিদেশের নানা চেনা অচেনা, বিখ্যাত-অখ্যাত জায়গার বর্ণনা, কি করে যাবেন, থাকার ব্যবস্থা ইত্যাদি তথ্য উল্লেখ করে বেড়িয়ে আসার আমন্ত্রন থাকে....কোন কোন ক্ষেত্রে কোন ব্লগারের সাম্প্রতিক কোন জায়গা থেকে বেড়িয়ে আসার বর্ণনা থাকে....কাজের পোস্ট.....
৪৯. জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট / "জনমদিন মুবারাক হো" পোস্ট / বার্থডে উইশ পোস্ট: ব্লগের কোন ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট....এধরনের পোস্টে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহন থাকে....এগুলো সামহয়ারের সবচেয়ে পবিত্র পোস্ট.....
৫০. ধাঁধাঁ পোস্ট: নানারকম ধাঁধাঁ জিজ্ঞেস করে এ ধরনের পোস্ট করা হয়ে থাকে.....
৫১. রান্নাবান্না পোস্ট / হেঁশেল পোস্ট / রেসিপি পোস্ট: রান্নাবান্না বিষয়ক পোস্ট....নারীদের পাশাপাশি আজকাল পুরুষ ব্লগাররাও দিচ্ছেন এমন পোস্ট....আবার কিছু নারী-বেশধারী পুরুষ ব্লগার এমনতর পোস্ট দিয়ে নিজেদেরকে আরো জোড়ালোভাবে নারী প্রমাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন.....
৫২. স্টিকি পোস্ট / দৃষ্টি আকর্ষন পোস্ট/ চুইংগাম পোস্ট / আঁঠা পোস্ট / সুপার গ্লু পোস্ট: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট যা সামহয়ার কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত.....স্টিকি পোস্ট টানা কয়েকদিন ধরে প্রথম পাতায় সব পোস্টের ওপরে "দৃষ্টি আকর্ষন" শিরোনাম সহ শোভা পায়.....প্লাসের বন্যা বয়ে যায় এসব পোস্টে....তবে দু' চারটি মাইনাসও পায়, তবে কোন যুক্তিতে মাইনাস দিলেন মাইনাসদানকারী নিজেও জানেন কিনা সন্দেহ....
৫৩. এডভার্টাইজ (Advertise) পোস্ট / চামচামি পোস্ট / "নুন খাই যার গুণ গাই তার" পোস্ট: কোন অখ্যাত, নবীন, শিক্ষানবীশ, ধরিত্রী কাঁপানো (!) গায়ক/গায়িকা, লেখক/লেখিকার অথবা উক্ত ব্লগারের নিজে নতুন এ্যালবাম/বই/কাব্য সংকলণ প্রকাশের খবর প্রদান করে করা পোস্ট.....অধিকাংশ ক্ষেত্রেই উক্ত গায়ক/গায়িকা, লেখক/লেখিকার স্বজন, প্রিয়জন, পোষ্য বা ভাড়া করা লোক দ্বারা পোস্টগুলো করা হয়ে থাকে.....কেউ কেউ আবার শুধু ফাইজলামি করার জন্যও এমন পোস্ট দিয়ে থাকেন.....
৫৪. টেকি পোস্ট / কম্পিউটার পোস্ট / কম্পু পোস্ট: কম্পিউটার ও টেকনোলজি বিষয়ক পোস্ট এগুলো....সাধারণত নতুন সফটওয়্যারের আগমন বার্তা, অজানা ও অপরিচিত কিন্তু কাজের সফটওয়্যারের অস্তিত্বের জানান দেয়া হয়। এছাড়াও আছে কম্পিউটার ব্যবহার ও সফটওয়্যার ব্যবহারের ব্যাপারে টিপস। বিভিন্ন পাইরেটেড, ক্র্যাকড সফটওয়্যার এর ডাউনলোড লিন্কও দেয়া হয়ে থাকে।
৫৪. কল্পকাহিনী / সায়েন্স ফিকশন / ভীন গ্রহের কাহিনীমূলক পোস্ট: কাল্পনিক সায়েন্স ফিকশন কাহিনী নিয়ে এ ধরনের পোস্টগুলো হয়ে থাকে। সাধারণ মানুষের জন্য এধরনের পোস্ট কল্পনাপ্রসূত, কিন্তু এলিয়েনদের (!) জন্য এগুলো তাদের রোজকার জীবনকাহিনী।
৫৫. উৎসর্গ পোষ্ট: কোন একজন ব্লগার একটি পোস্ট প্রকাশের পর তাকে সমর্থন করে অপর ব্লগারের দেয়া পোস্ট যা পূর্ববর্তী ব্লগারকে উৎসর্গ করা হয়ে থাকে। এ ধরনের পোস্টের শিরোনামে "উৎসর্গ" কথাটি থাকে.....
৫৬. জিইয়ে রাখা পোস্ট / ছাড়মু না পোস্ট / প্রলম্বিত পোস্ট / ইলাস্টিক পোস্ট: এখানে পোস্টদাতা কোন কোন মন্তব্যকারীর উদ্দেশে মন্তব্যের জবাবে অপ্রাসঙ্গিক হাজারটি সিরিজ প্রশ্ন করে যান যেন মন্তব্যদাতা বার বার এসে পোস্টে মন্তব্যের সংখ্যা বাড়িয়ে যান। এক্ষেত্রে পোস্টের বিষয়বস্তু গৌণ হয়ে পড়ে, বিতর্ক সৃষ্টি ও পোস্টের হিট বাড়ানোর আকাঙ্খাই প্রবল ও মুখ্য।
৫৭. লোল পোস্ট/লুল পোস্ট/লুইস পোস্ট: ব্লগের মেয়ে নিকধারী ব্লগারদের মন জয়ের উদ্দেশ্যে কিছু পুরুষ ব্লগার এ ধরনের পোস্ট করে থাকেন। পোস্টগুলো সাধারণত উক্ত মেয়ে ব্লগারকে উৎসর্গ করে করা হয়। পোস্টে ঐ মেয়ে ব্লগারকে তেল দিয়ে সিক্ত করে কথা বলার চেষ্টা করা হয়। অনেকে আবার ব্লগে কোন মেয়ের বিরুদ্ধে জুলুম হচ্ছে দেখে সহ্য না করতে পেরে সুপারম্যান টাইপের পোস্ট দেন। এ ধরনের পোস্ট সাধারণ ব্লগারদের কাছে বিনোদনের উৎস। তবে অনেক মেয়ে ব্লগার অতীতে ক্রমাগত এ ধরনের পোস্টের দরুন ব্লগ ছেড়ে চলে গিয়েছেন।
৫৮. রাজকীয় পোস্ট/ফুলেল পোস্ট/রাজামশাইয়ের পোস্ট/দানশীল পোস্ট: ব্লগার "রাজামশাই এ ধরনের পোস্ট দিয়ে থাকেন। সাধারণত কোন জানা-অজানা ফুলের পরিচিতি থাকে। মাঝে মাঝে মন মেজাজ ভালো থাকলে রাজামশাই তার প্রজাদের মাঝে অকাতরে বিলিয়ে রাজকোষাগারের সম্পদ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সামহয়ার, পোস্ট, ধরন, বর্ণনা ;
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাজিদ শাহরিয়ার বলেছেন:
পোষ্ট নিয়া বিরাট গবেষনা পোষ্টাইছেন দেখি। পেলাচ দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: গবেষণামূলক পোস্ট....
আরিফুর রহমান বলেছেন:
সুপার গবেষনামূলক পোস্ট!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: গবেষণাধর্মী....
লেখক বলেছেন: "এটা কি" / "ওটা কি" / "কন দেহি এইডা কি পোস্ট": এইডা কি ফুল? এইডা কোন জায়গা প্রভৃতি জানতে চেয়ে....
এটাই রাজকীয় পোস্ট...![]()
লেখক বলেছেন: ![]()
ছটিক মাহমুদ বলেছেন:
এটা মাথা খাটানো পোষ্ট। তবে ক্যাটাগরি অনেক বড় হয়ে গেছে। ভাল হয়েছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও.......
লেখক বলেছেন: ইতা কি কন......?
লেখক বলেছেন: এড করে দিয়েছি....![]()
লেখক বলেছেন: ধন্যবাদ...
লেখক বলেছেন: ![]()
কালপুরুষ বলেছেন:
দারুন কাজ করেছেন। অনেক সময় দিয়েছেন এই বাছাই কাজে। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ.....
গিফার বলেছেন:
হুমম ভালা
লেখক বলেছেন: হুমম....
সোনার বাংলা বলেছেন:
গবেষনা ঠিক আছে।+
তবে ফালতু পোষ্টের জায়গায় আমাদের মহা গিয়ানী আধাঁরের হরষিবাদক জনাব ছ্বাতু'র নাম দেয়া হোক। এটা ব্লগবাসীরদাবী
ফালতু/অর্থহীন পোষ্টের জায়গায় =ছ্বাতুপোষ্ট বা ছ্বাতুপোষ্ট নামটা সংযুক্ত করার আবেদন করতেছি........
লেখক বলেছেন: যদি আমি এটা করি তবে এই পোস্টটি হয়ে যাবে:
ক্যাতা পোস্ট / গন্ডগোল লাগানিয়া পোস্ট: বিতর্কিত বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে ক্যাতা লাগানোর উদ্দেশ্যে করা হয়ে থাকে....![]()
অরুনাভ বলেছেন:
jesus crist............+
লেখক বলেছেন: হে যীশু খ্রীষ্ট......![]()
লেখক বলেছেন: দাঁড়ান....দেখি কি করা যায়.....
লেখক বলেছেন: মাফ চাই বস....আর না....![]()
পারভেজ বলেছেন:
প্রেত্তেকটা পোস্টের লগে এখখান উদাহরণ দেখবার মন চায়!! মানে যেই ক্যাটাগোরীতে সেই ক্যাটাগোরীর সম্ভাব্ব্য বেস্ট!
লেখক বলেছেন: এটা করা মাত্রই ব্যান খাবো......
একরামুল হক শামীম বলেছেন:
দারুন কবিতা পোস্ট। কবিতা সংকলন পোস্ট। ভিডিও পোস্ট। কৌতুক পোস্ট। ছবি পোস্ট।
ওহ গুরু মাইকেল মেহদীর পোস্ট নামে আলাদা একটা ক্যাটাগরি অবশ্যই থাকা উচিত।
লেখক বলেছেন: চাইলেও সবগুলো সম্ভব নয়....তবে কিছু কিছু অবশ্যই এড করবো.....পোস্টটাকে পিডিএফ করার ইচ্ছা আছে....
লেখক বলেছেন: গভীর সম্ভাবনা আছে....
সুমাইয়া মুনিরা বলেছেন:
হুম পুরা হিট পোষ্ট, ভালো লাগলো
লেখক বলেছেন: ![]()
কোজাগরী চাঁদ বলেছেন:
আমার বিরক্তি মুলক পোসট কি (ফালতু /অর্থহীন পোস্ট / বুড়া শালিকের পোস্ট: এসব পোস্টের কোন অর্থ নেই....মাইনাসে সয়লাব হয়....) এই গোত্রে পড়ে?
লেখক বলেছেন: কিভাবে বলবো....? ![]()
মৈথুনানন্দ বলেছেন:
আরো স্পেশ্যাল কিচু পোস্ট বাদ পড়ে গ্যাচে : ১. লিমি মুস্তাফা টায়প পোস্ট
২. শান্তা টায়প পোস্ট
লেখক বলেছেন: ![]()
শয়তান বলেছেন:
এবং অবশেষে ইহাও একটি আজাঈড়া পোস্ট!
লেখক বলেছেন: তুমি যা বলো.....আমি বলছি না এটা কোন কাজের পোস্ট....
কঁাকন বলেছেন:
জ্ঞানি পোস্ট
লেখক বলেছেন: হুম.....
লেখক বলেছেন: আজই জুড়ে দিবো.....![]()
মেহেদী ইকবাল রমি বলেছেন:
এটা একটা কঠিন জটিল পোস্ট। মারহাবা...
লেখক বলেছেন: দুর্ভাগা "হাবা'....বিনা দোষে মাইর খাইতে হইতেসে......![]()
লেখক বলেছেন: করবো করবো....![]()
নাঈম বলেছেন:
এইডা একখান কামের পুষ্ট 
তয় গুরু মটকেল মেহদীর পোষ্ট এর আলাদা ক্যাটাগরি নাই দেইখা রাগে পিত্তি জ্বলতাচে
লেখক বলেছেন: ধন্যবাদ......
লেখক বলেছেন: এড করে দিচ্ছি.......
একজন ব্লগার বলেছেন:
"অত্যাচারী স্বামী / ব্যাভিচারি বউ / "আমাকে ও বেল্ট দিয়ে পেটায়" পোস্ট/ দাম্পত্য কলহ পোস্ট: স্ত্রীর সাথে স্বামীর খারাপ আচরণ, অত্যাচার বা স্ত্রীর সাথে অন্য পুরুষের অবৈধ সম্পর্ক নিয়ে পোস্ট.....অনেক সময়ই মানসিক বিকারগ্রস্ত ব্লগারের ভুয়া ও কল্পনাপ্রসূত কাহিনী হয়....."আপনার সেন্স অফ হিউমার চরম। হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছি ভাই।
নাম্বারিং করেন।
লেখক বলেছেন:
১.
২.
৩.
এমন...?
একজন ব্লগার বলেছেন:
ইয়াপ
লেখক বলেছেন: ওকে....
লেখক বলেছেন: ধন্যবাদ....কোন পরামর্শ থাকলে দিতে পারেন.......
লেখক বলেছেন: ভৌতিক পোস্ট গল্প উপন্যাসের মধ্যে ফেলেছি.....
লেখক বলেছেন: ধন্যবাদ....![]()
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
অনেক কিছু জানতে পারলাম । থ্যাংক্স।
লেখক বলেছেন: জানাতে পেরে ধন্য......
অমি রহমান পিয়াল বলেছেন:
খাইছে+
অমি রহমান পিয়াল বলেছেন:
খাইছে+
লেখক বলেছেন: ধন্যবাদ....![]()
লেখক বলেছেন: ![]()
তানজু রাহমান বলেছেন:
বহুতখুব!
লেখক বলেছেন: ![]()
সবাক বলেছেন:
ডেনজারাস পোস্ট
লেখক বলেছেন: জ্বি....ভয়ানক...![]()
চাচামিঞা বলেছেন:
আজকে নতুন এক ধরনের পোস্ট দেখসি...." মিস পোস্ট" মিস কলে মতো ......টাইটেল আছে, কোনো কন্টেন্ট নাই.......।
লেখক বলেছেন: লিন্কটা দিতে পারবেন...?
আরিফ থেকে আনা বলেছেন:
পোস্ট ফিরে পেয়েছেন দেখে ভাল লাগছে
লেখক বলেছেন: কালকে একটা পোস্ট দিয়েছিলাম.....আপনাকে আর লাভলুদাকে ধন্যবাদ জানিয়ে......
আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ.....আপনি না থাকলে আমার লাভলুদার সাথে যোগাযোগ করা হতো না.....
k-79er34b বলেছেন:
আমারটা কোন ক্যাটাগরীতে পড়ে ?
লেখক বলেছেন: তোমারটাও এড হবে শীঘ্রই.....
মহারাজা বলেছেন:
আজইর্যা পোস্ট নামে একখান ঘর রাখেন - কিছু লোককে ওখানে রাখতে হইবো।
লেখক বলেছেন: আছে তো
৪০. ফালতু / আজাইরা পোস্ট / অর্থহীন পোস্ট / বুড়ো শালিকের পোস্ট: এসব পোস্টের কোন অর্থ নেই...পোস্টদাতা নিজেও এসব পোস্টের অর্থ, উদ্দেশ্য ও মর্মার্থ উদ্ধার করতে পারেন কিনা সন্দেহ....মাইনাসে সয়লাব হয়....
চিকনমিয়া বলেছেন:
৪৯. জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট / "জনমদিন মুবারাক হো" পোস্ট / বার্থডে উইশ পোস্ট: ব্লগের কোন ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট....এধরনের পোস্টে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহন থাকে....এগুলো সামহয়ারের সবচেয়ে পবিত্র পোস্ট..... ----
এইডা হাচা
কেউ কাউরে অপছন্দ করলেও, এইডাত সবাই উইস করে, সব্বাই, এইডা বেশী ভালা লাগেরে
পেলাচ
লেখক বলেছেন: ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অনেক পরিশ্রম করে গবেষনা করার জন্য প্লাস +
লেখক বলেছেন: ধন্যবাদ........
কোন পরামর্শ আছে কি?
লেখক বলেছেন:
ধইন্যা......
মানবী বলেছেন:
৫৬. আঁঠালো পোস্ট- এখানে পোস্টকারী কোন কোন মন্তব্যকারীর উদ্দেশে পোস্টের সাথে অপ্রাসঙ্গিক হাজারটি সিরিজ প্রশ্ন করে যাবে যেন তিনি বার বার এসে পোস্টে মন্তব্যের সংখ্যা বাড়িয়ে যান! এক্ষেত্রে পোস্টের বিষয়বস্তু গৌণ হয়ে পড়ে, বিতর্কের আকাঙ্খাটাই প্রবল ও মূখ্য।নাফিস ইফতেখারের ক্রিয়েটিভিটি কে +
লেখক বলেছেন: ধন্যবাদ.....আপনার ক্যাটাগোরিটা ঠিক আছে, কিন্তু বোধোহয় "আঁঠালো পোস্ট" নামটা ঠিক মানাচ্ছে না....আমি নামটা চেন্জ করে দেবো....আপত্তি থাকলে মুছে দেবো....
অক্ষর বলেছেন:
৫৬. রি-গবেষণা মুলক পোস্টঃ কি কি রকমের পোস্ট হয়, তা নিয়া রি-গবেষণা কইরা আবার পোস্ট
লেখক বলেছেন: খিক খিক.....পোস্টের ধরনটা চেনা চেনা লাগছে.....![]()
পাপী বলেছেন:
প্রথম কমেন্ট টা আমার ছিলো, প্রথম প্লাসটাও। মুছে দিলেন?
লেখক বলেছেন: আমার এই পোস্টটা পুরোটাই একটা সাময়িক পোস্ট মুছতে গিয়ে ভুলে মুছে গিয়েছিলো....লাভলুদার সহায়তায় ফিরে পেয়েছি.....হয়তো সেই কারনেই আপনার কমেন্টটা মুছে গিয়েছে....আর আমি আজ অব্দি সামহয়ারে অপর ব্লগারের মাত্র ৩টা কমেন্ট মুছেছি......
মানবী বলেছেন:
একটি আঠালো পোস্টে বিরক্তিকর অভিজ্ঞতার পর পর এখানে ক্যাটেগরীটি উল্লেখ করেছিলাম। সেসময় যাথাযথ নাম নিয়ে ভাববার মতো মানসিকতা ছিলোনা! একজন শুভাকাঙ্খী ব্লগার আমাকে বিশেষ একটি গোষ্টি সম্পর্কে অবগত করার সময় আঠালো শব্দটি ব্যবহার করেছিলেন, তেমন এক জনের পরিচয় পেয়ে তাৎক্ষণিক ভাবে সেই শব্দটি এখানে ব্যবহার করি :-)আপনি যেমন ভালো মনে করেন, সেভাবে নামকরন করুন।
লেখক বলেছেন: নাম দিলাম "জিইয়ে রাখা" পোস্ট.....
লেখক বলেছেন: তোফা নাম দিলেন তো....এড করে দিচ্ছি.......![]()
লেখক বলেছেন: সাথে "ছাড়মু না পোস্ট ও প্রলম্বিত পোস্ট " নাম দু'টাও দিলাম....অনেক অনেক ধন্যবাদ.......![]()
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ......![]()
লেখক বলেছেন: হি হি হি....![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
রক্তাক্ত যোদ্ধা বলেছেন:
আরেক ধরনের পোষ্ট আছে........................:মৈথুনানন্দ স্পেশাল....................
লেখক বলেছেন: তাই নাকি? কেমন? ![]()
মেন্টাল বলেছেন:
লোলজাতীয় পোস্ট বাদ পড়ছে। মেয়ে নিকধারী ব্লগারদের দৃষ্টি আকর্ষণের জন্য এইধরনের পোস্ট দেয়া হয়।
লেখক বলেছেন: ধন্যবাদ.....এড করা হবে শীঘ্রই......![]()
লেখক বলেছেন: ধন্যবাদ.......!
লেখক বলেছেন: এটা জ্ঞানকোষ পোস্ট...........![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
তুষার আহাসান বলেছেন:
+++++++=+
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: এই পোস্টটার একটা বিশাল আপডেট আছে। সেটাতে সামহোয়্যারের ব্লগার কত প্রকার সেটাও উল্লেখ আছে: Click This Link
সিউল রায়হান বলেছেন:
আপনার দ্রুত কমেন্ট করার পোস্টটা পড়েছিলাম........ এইটাও পড়লাম..... সেইরকম গবেষণা'র পুরস্কার হিসেবে পিলাচ
লেখক বলেছেন: একটু সংশোধন করছি, দ্রুত কমেন্ট করার পোস্টটি ব্লগার ফিউশন ফাইভ এর, আমার নয়। সুতরাং সেটার ধন্যবাদটা তারই প্রাপ্য।
আপনাকে অনেক ধন্যবাদ!
এই পোস্টটির একটি আপডেট আছে ব্লগারদের প্রকারভেদ সহ। সেটাও দেখতে পারেন: Click This Link
জাতিশ্বর বলেছেন:
হা হি হা হি...৫৮ ক্যাগ্ররির কুনুটাতেই পর্তাছি না। তয় পিলাশ।
লেখক বলেছেন: আপনি একটু এই পোস্টটা দেখে তারপর বলুন: Click This Link
সিউল রায়হান বলেছেন:
" একটু সংশোধন করছি, দ্রুত কমেন্ট করার পোস্টটি ব্লগার ফিউশন ফাইভ এর, আমার নয়। সুতরাং সেটার ধন্যবাদটা তারই প্রাপ্য "অনিচ্ছাকৃত ভুল.....ঠিক করে দেওয়ার জন্যে ধন্যবাদ..........
আপডেটেড টা পড়লাম....... সেইরকম
নিজের ক্যাটাগরী দেখে মজা লাগলো অনেক...... নেক্সট প্ল্যান কি ? কাদের ক্যাটাগরী করবেন ??? :d
লেখক বলেছেন: বলতে পারছি না। তবে কিছু টিউটোরিয়াল দিয়েছিলাম ![]()
Click This Link
Click This Link
অণুজীব বলেছেন:
59. Nafis Iftekhar jatio post :p
শশী হিমু বলেছেন:
অণুজীব বলেছেন: 59. Nafis Iftekhar jatio post :p
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






























