সামহয়ারে আমরা রোজ অনেক ব্লগারের সাথে পরিচিত হই। তাদের অনেকেরই আছে অনেক মজার স্বভাব, আছে মুদ্রাদোষ, আবার অনেকের ব্লগীয় ব্যাক্তিত্বটাই খুব মজার। কেমন হতো যদি এমনই কিছু ব্লগার বই লিখতেন? কেমন হতে পারে সেই বই? এই পোস্টটি একটি ভবিষ্যৎ-দর্শনমূলক পোস্ট
----------------------------------------------------------------------------------
"Blog এ ধর্ম ব্যবসা চালানোর কৌশল"
লেখক: স্বাধীনতা তুমি
প্রকাশনী: ছাতু (ছাগল তুমি) প্রকাশনী
পটভূমি: পাগলা গারদ থেকে পালানো এক রোগী বের হয়ে সার্কাসে জোকারের ভূমিকায় অবতীর্ণ হয়। কিন্তু সেখানে তার জ্ঞান প্রচারের বহর দেখে সার্কাস কর্তৃপক্ষ তাকে লাথি মেরে বের করে দেয়। রাগে, দুঃখে আর হতাশায় সে যোগ দেয় সামহয়ারে......যে কাজ সে সার্কাসে করতে পারেনি তা সে ব্লগে করে দেখানোর প্রতিজ্ঞা করে.......এরপর কি হলো? জানতে হলে পড়ুন "Blog এ ধর্ম ব্যবসা চালানোর কৌশল".......
মূল্য: ফ্রি......(আহা!.....তাও যদি বিক্রি হতো.....)
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
----------------------------------------------------------------------------------
"যেমনি নাচাও তেমনি নাচি"
লেখক: রাব্বি
প্রকাশনী: ছাতু (ছাগল তুমি) প্রকাশনী
পটভূমি: ব্লগে ৭ দিনের অনুপস্থিতি কিছুতেই মেনে নিতে পারে না সে। নতুন করে ক্যাতা লাগানোর ইচ্ছায় ২ হাত ও ৩ পা চুলকাইতে আরম্ভ করে। আপনমনে সে নিজেকে বলে: "কিছু একটা করতেই হবে"। মূহুর্তেই মাথায় বুদ্ধি খেলে যায়। সে আয়োজন করে সামহয়ারের ইতিহাসের প্রথম পাপেট শো'র। নতুন এই পাপেটের কান্ড কারখানা দেখে পাপেট-মাস্টারের পরিচয় নিয়ে ব্লগারদের মনে সন্দেহ দানা বাঁধে.......এরপর কি হবে? পাপেট-মাস্টার কি পারবে তার পরিচয় গোপন রাখতে? নাকি বাঁধ ভাঙা জোয়ারের তোড়ে তার মুখোশ খুলে যাবে.......জানতে হলে পড়ুন পাপেটের দৃষ্টিভঙ্গি থেকে লেখা এই ফিউশনধর্মী উপন্যাস "যেমনি নাচাও তেমনি নাচি".......
মূল্য: ফাও (কিইন্যা ফেলেন.....ফ্রিতে আজকাল টয়লেট টিস্যুও পাওয়া যায় না)
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
----------------------------------------------------------------------------------
"ইসলাম (Remixed)"
লেখক: DJ স্বাতু (স্বাধীনতা তুমি)
প্রকাশনী: ছাতু (ছাগল তুমি) প্রকাশনী
পটভূমি: ৪৫০ বছর আগে সম্রাট আকবর নাকি ৪টি ধর্ম একত্রীকরণের প্রচেষ্টা চালিয়েছিলেন.....সে প্রচেষ্টায় আকবরের শেষমেষ দাউড়ানি খাওয়ার উপক্রম হয়েছিল......৪৫০ বছর পর আজ ২০০৮ এ এসে সামহয়ারের এক ব্লগার ইসলাম রিমিক্সে মত্ত......সেই কাহিনী নিয়েই এই কৌশল-বাতলায়ক বইটি: "ইসলাম (Remixed)".......
মূল্য: বই কিনলে লেখক উল্টা আপনাকে টাকা দিবে.......
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
----------------------------------------------------------------------------------
"গালটা আজো ব্যথা করে"
লেখক: নার্ভাস নাইনটিজ ও অ্যামাটার
প্রকাশনী: "আমগো পাগলা কুত্তায় কামড়াইসে" প্রকাশনী
পটভূমি: যৌবনকালে কলেজ ক্যাম্পাসে জনৈকা সুন্দরী ললনাকে "পোড়া তন্দুরীর" ন্যায় কুৎসিত ছন্দহীন দুর্গন্ধযুক্ত কবিতা উপহারকালে দুই যুবক ২ গালে ৪৪ টি চপেটাঘাত + ৮ টি লেডিস স্যান্ডেলের ঘা খায়। সেই দিন থেকে তারা শপথ নেয় দুনিয়ার যতো কবি তাদেরকে নির্মূল করে তবে তারা কবরে যাবে......তারা এসে পড়ে সামহয়ারে। কি হবে সেই যুবকদ্বয়ের.....????? তারা কি পারবে তাদের মিশন আম-পঁচে-বেলে সফল হতে.....????? নাকি সামহয়ারবাসীর জুতার পদতলে পিষ্ট হয়ে শিষ্ট হবে.....?????? জানতে হলে পড়ুন ব্যর্থ কবিদের দ্ব্যর্থহীন স্বীকারোক্তির গল্প "গালটা আজো ব্যথা করে".......
মূল্য: নার্ভাস নাইনটিজ ও অ্যামাটারের মাথার মিলিত ঘিলুর মূল্য (প্রতি কেজি ১০০ টাকা করে) = ০.০১ টাকা
বিশেষ আকর্ষণ: পোস্টের শেষে যুক্ত এই বই সংক্রান্ত একটি সরল গাণিতিক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে "রাইফেল ড্র"তে আপনিও জিতে নিতে পারেন -
১ম পুরষ্কার: ছেলে হলে - রাজামশাইয়ের ভার্চুয়াল বাগানে ঘুরে আসার অপূর্ব সুযোগ, মেয়ে হলে - ব্লগার কৌশিকের সাথে মোটরবাইকে চড়ে সমগ্র ঢাকার মোটরবাইক ভ্রমণের অনন্য অভিজ্ঞতা লাভের সুযোগ.....
২য় পুরষ্কার: নার্ভাস নাইনটিজের সেই ঐতিহাসিক কবিতার মূল কপিটি......যার আনুমানিক মূল্য ১.১৫ পয়সা (ভ্যাটসহ)
৩য় পুরষ্কার: ছেলে হলে - লাবণ্য লাকি'র কল্প দাম্পত্য কাহিনী সমগ্র "খুন্তি-পোড়া দাগগুলো" এর একটি কপি, মেয়ে হলে - নাপিষ ঈপতেক্ষারের সাথে একটি মোহনীয় হাইন্জাবেলা (তার গার্লফ্রেন্ডের অজান্তে).....
জলদি করুন!!!!!
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
----------------------------------------------------------------------------------
"হায় এ আমি কি করিলাম"
লেখক: নার্ভাস নাইনটিজ
প্রকাশনী: "দৌড়ের উপর আসি" প্রকাশনী
পটভূমি: মৌচাকে যেমন ঢিল মারতে নেই তেমনি করে গল্পের এই যুবকও জানতো না অপরিণামদর্শী কিছু কখনো করতে নেই......এমনই এক অপরিণামদর্শী যুবকের আফসোসমূলক গল্প জানতে হলে পড়ুন "হায় এ আমি কি করিলাম"......
মূল্য: ১.২৫ টাকা (ভ্যাট সহ)
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
----------------------------------------------------------------------------------
"খুন্তির দাগ অগুণতি"
লেখক: লাবণ্য লাকি
প্রকাশনী: "নেই কাজ তো চাপাবাজ" প্রকাশনী
পটভূমি: "উফ! আহ! জ্বলে যাচ্ছে......পুড়ে যাচ্ছে.....ঐ যে শয়তানটা আবার আসছে......হাতে গনগনে লাল তপ্ত খুন্তি......আহ্.....আবার ছ্যাঁকা......আবার ফিরে যাচ্ছে ও রান্নাঘরে খুন্তি গরম করতে......আহ্ এই ফাঁকে সামহয়ারে লগইন করে ফেলি......আরেকটা পোস্ট দিয়ে ফেলি......কি হবে এইপর?????? লালা (লাবণ্য লাকি) কি পারবে নতুন পোস্ট দিতে?????? নাকি তার আগেই "ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে যাবে"??????......জানতে হলে পড়ুন এই "কল্প-দাম্পত্য কাহিনীমূলক" বইটি......"খুন্তির দাগ অগুণতি"
মূল্য: আমার ফোনে ১০ টাকা ফ্লেক্সি করেন
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
----------------------------------------------------------------------------------
"সামহয়ার ইন Dictionary"
লেখক: নোবেলজয়ী
প্রকাশনী: ক্যাতা প্রকাশনী
বর্ণনা: কখনো ক্যাতা শব্দটি শুনেছেন?......আপনি কি জানেন "বোগদাদী তেল" কি জিনিস?......কেপি টেস্ট অর্থ আপনি জানেন কি?........জানতে হলে পড়ুন সামহয়ারে ব্যবহৃত বিশেষ শব্দসমূহ ও সামহয়ার ব্লগারদের আবিষ্কৃত শব্দ নিয়ে প্রথম Dictionary......."সামহয়ার ইন Dictionary"........
মূল্য: সামহয়ারের সকল রেজিস্টার্ড ব্লগারের জন্য বইটি ফ্রি, রেজিস্টার্ড ব্লগার না হলে রেজিস্ট্রেশন করতে হবে......
প্রচ্ছদ চিত্র:
বড় ও স্পষ্ট করে দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
-----------------------------------------------------------------------------
* "রাইফেল ড্র"র গাণিতিক প্রশ্ন: নার্ভাস নাইনটিজ ও অ্যামাটারের মিলিত ঘিলুর মূল্য ০.০১ টাকা। যদি নার্ভাস নাইনটিজ ও অ্যামাটারের ঘিলুর দর কেজি প্রতি ১০ টাকা হয় তবে তাদের মিলিত ঘিলুর ওজন কত?
সামহয়ার বইমেলার ১ম আসরটি দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
সামহয়ার বইমেলার ২য় আসরটি দেখতে এই লিন্কে ক্লিক করুন: View this link
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


