আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

আজ বিশ্ব শালা-শালি দিবস B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৭

শেয়ারঃ
0 2 0



আজ ২৯শে সেপ্টেম্বর, বিশ্ব শালা-শালি দিবস। বিশ্বের সকল শালা-শালি আর দুলাভাইদের জন্য আজকের দিনটি অতীব আনন্দের। জানা যায়, আজ হতে ১২০০ বছর পূর্বে আফ্রিকার গহীন জঙ্গলে "টুম্বুদ্র" উপজাতির এক দুলাভাইয়ের ঘুম ভেঙেছিল শালির হাতের চড় খেয়ে এবং সেই থেকেই শালা-শালি দিবসের প্রচলন। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি আজ বাংলাদেশেও পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো: "শালি আধি ঘরওয়ালি" (অর্থাৎ শালি আধা-বউ) । দিবসটি উদযাপনে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে. যার মধ্যে রয়েছে: ওয়াটার কিংডমে শালি-দুলাভাইদের মিলনমেলা ও উদ্দাম নৃত্য (অবশ্যই স্ত্রীর অনুমতি ব্যতিরেকে), শালা-শালি-দুলাভাইদের হাতে হাত ধরে মানববন্ধন, শালা-শালি-দুলাভাইয়ের মধ্যে মধুর খুনসুটি আয়োজন প্রভৃতি। এছাড়াও বাংলাদেশ শালা-শালি গোষ্ঠী দিবসটির তাৎপর্য তুলে ধরতে এক সেমিনারের আয়োজন করেছে। ওদিকে বাংলাদেশ শালা-শালি সাংস্কৃতিক একাডেমী দুলাভাইদের জন্য "শালিদের রূপ-লাবণ্য" বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে। বাংলাদেশ স্ত্রী সংগঠন দিবসটির প্রতিবাদে মিছিল-মিটিং ও প্রতিবাদী অনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সবমিলিয়ে এক জমজমাট শালা-শালি দিবস আমরা আশা করতে পারি। সামহোয়্যারবাসীকে রইলো আমার পক্ষ থেকে শালা-শালি দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: হ রে মমিন হ!

২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৯
হমপগ্র বলেছেন: মাইনাচ...কারণ আমার কোন শালী নাই!

কাটা ঘায়ে নূনের ছিটা...দেখে নেব!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: শালি নাই ক্যান? তোমারে মাইনাস.........;)

৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আপনার শালীর ছবি না দিয়া কারটা দিলেন??
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: এটা টুম্বুদ্র উপজাতির ছবি............;)

৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০০
কঁাকন বলেছেন: আরণ্যক যাযাবর বলেছেন: কস কি রে মমিন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: লেখক বলেছেন: হ রে মমিন হ!

৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০০
মিলটন বলেছেন: আমার কোন শালী নাই :((
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: খিক খিক ;)

৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৩
আরণ্যক যাযাবর বলেছেন:
কার শালি আছে কন। আমি নেবো। বউ হিসেবে।
আমি পেয়াঁজ খাই না। মানিব্যাগ মোটামুটি ঠিক থাকে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: ছি! ছি! ছি! আপনি এতো খারাপ.......পিঁয়াজের কথা বলেন.........;)

৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: আমি বউ নেব না, আমি মদের সাথে পেয়াঁজ খাই। মানিব্যাগ কোনদনিই ঠিক থাকে না।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

লেখক বলেছেন: অন্য পথ দ্যাখেন..........:)

৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৭
অন্যমনস্ক শরৎ বলেছেন: আরণ্যক ভালো পুলা!!! এখন ভালো পুলার বেইল নাই। খেক খেক। নারী ব্লগার গো কাছে আমার মান ইজ্জত গেল রে রে রে......
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: খিক খিক...........:)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: হাহাহা :)

১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০৯
আরণ্যক যাযাবর বলেছেন: দাড়ান, নিক বদলায়া আসতেছি। যে নিকে গাইল পাড়ি। জার্মান বিয়ার খাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: খাইসে......ঐটার আবার কি দরকার পড়লো? :(

১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২
ইউনুস খান বলেছেন: এই দিবসের মাজেজা কি ;)

ইডা কিতা ছবি দিছুইন
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ইডা আফ্রিকার "টুম্বুদ্র" উপজাতির একটি পরিবারের ছবি। উনারাই এই দিবসের উদ্ভাবক, ধারক ও বাহক...........;)

১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২
অন্যমনস্ক শরৎ বলেছেন: হা হা হা আরণ্যক এইবার লাইনে চিয়ার্স ব্রো....ব্যচেলার পার্টিটা আমি অ্যারেঞ্জ করুম। কি নিষ্ঠুর মানুষের নিহত হবার কালে আমরা উৎসব করি। যাই হোক টাকিলা থাকতে হইব কিন্তু।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: আমিও বিয়া করতাম ছাই! :(

১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৩
জেরী বলেছেন: আ---------প---------সো---------------স, আমার কোন দুলাভাই নাই
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: থাকলে তুমি শালা হইতা নাকি শালি? আমি ঠিক জানিনা.............:(

১৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
আসিফ আহমেদ বলেছেন: অনেক তথ্য সমৃদ্ধ পোস্ট, বিশ্ববাসী উপকৃত হবে :) :)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: আবার Askay..........;)

১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
নুশেরা বলেছেন: স্স্স্সা----লা----!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: কারে কন? :)

১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: জেরী কুনো ব্যাপারসনা......নাফিস আজকে থেইকা আপনার দুলাভাই। বাকীটা আপনারা মিটমাট কইরা নিয়েন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: নারে না........আমি ইন্দুর বিয়া করতাম না.............:((

১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২১
অন্যমনস্ক শরৎ বলেছেন: আহারে পুলাডা।।। বিয়া করার এত হাউস তাতো বুঝি নাই। হইব বাবা তুমারও হইব।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: আমার কিন্তু পাত্রী ঠিক করাই আছে...............:)

১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৭
সুরভিছায়া বলেছেন: নাফিসের পাশে তার নীলপরী শালি (অতীতে,এখন দ্বিতীয়পক্ষ হয়েছে----নাফিস তো আফ্রিকান কালচারে অভ্যস্ত তাই আর কি ) এবং বউকে দেখে প্রীত হলাম। সবাই দেখতে সুন্দর আর স্মার্ট । নাফিসের চুরুটের আগুনে প্রথম পক্ষের কপাল পুড়লো ।আহারে!!!!!!!!!!!!!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

লেখক বলেছেন:

ছবির বুড়ার বয়স - ৩০ বছর = নাফিসের বয়স ;)

১৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
সুরভিছায়া বলেছেন: নবজাতক নাফিসের দুই বউ ,প্রাপ্তবয়স্ক হলে ???????????????
কল্পনায় দেখতে পাচ্ছি ১৮৭ জন বউ নাফিসের মুক্তির জন্য আন্দোলন করছে ।রেকর্ড যে করবেন তার জন্য অগ্রিম অভিনন্দন ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: খিক খিক.........;) নবজাতকের সুরত দেখি পুরা ৫০ বছরের বুড়ার লাহান...........;)

২০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
জেরী বলেছেন: আ---------প---------সো---------------স ,জেরীর ২টা ভাই ছাড়া কোন বোন নাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: নাই ক্যান? খেলুম না........মাইনাস.............:(

২১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
হমপগ্র বলেছেন: নাফিস,

কামটা ঠিক করলা না কইলাম...
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: কথা কম কও মিয়া.......আরেকটা বিয়া করো........লাভবান হইবা...........;)

২২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
ইলা বলেছেন: আমার সব দুলাভাইরা কই গেল রে, চল যাই চল যাই মোরা বসুন্ধরাতে।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন:


ইলা বলেছেন: আমার সব দুলাভাইরা কই গেল রে, চল যাই চল যাই মোরা বসুন্ধরাতে।


আপনার কয় বোন?????? :-*

২৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩
সুখী মানুষ বলেছেন: মিঞা, খুব তো মজ এ আছেন ;)
চিন্তা করেন যদি দেবর-ভাবী দিবশ এ এমন উদ্দম নৃত্য ..ব্লা ব্লা ব্লা থাকে? :(
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: দেবর-ভাবী......আইডিয়া খারাপ না........তবে ওটায় ঐসবই (বুঝে নেন কোন সব) মুখ্য.....শালি-দুলাভাইয়ের সম্পর্ক হলো দুষ্টামির সম্পর্ক.....আর হ্যাঁ ওটাও থাকে মাঝেমধ্যে..........;)

২৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩
ইলা বলেছেন: হাহহা! দুলাভাইযের অভাব হয় না।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ঠিক.....শালির অভাবটাই বেশি প্রকট............:(

২৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫
জেরী বলেছেন: জেরীর শর্ত ,----যে জেরীর ইয়ে হবে সে প্রথমে তাকে বউ ভাববে ২য়বার আধি ঘরওয়ালি ভাববে।একজনকে পেলে আরেক জন ফ্রি......।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: খেয়েছে............:)

২৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৬
সিটিজি৪বিডি বলেছেন: আমি এখুনি আমার হুবু শালা-শালীদেরকে এসএমএস করে জানিয়ে দি্চ্ছি।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: জানান জানান...........;)

২৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
মুছাব্বির বলেছেন: আপনার এই শালা_শালী দিবসের তথ্য কোথায় পাইছেন। জানবেন কি?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: গান্জাপিডিয়া...........;)

২৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১০
জিগ স বলেছেন: শালা দিবসে আমার শালা হৃত্বিক রসুন আর বাংলাদেশে চিত্রনায়ক পিয়াজ কে কইশ্যা "শশশশশশালা" বলা হল
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২২

লেখক বলেছেন: তুমি সুজানরে বিয়াইছো? ঝানতাম না...........;)

২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৪
মুছাব্বির বলেছেন: গান্জাপিডিয়া...থেকে নেয়াএই তথ্যটা মুল লেখায় উল্লেখ করে দেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: আমি ভাই অকৃতজ্ঞ মানুষ...........;)

৩০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫
নুশেরা বলেছেন: নাপিষের শালা-শালীর সংখ্যা কত?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: বিয়ে যেহেতু হয় নাই তাই ভবিষ্যতের কথা বলতে হচ্ছে............ভবিষ্যত আপন শালীর সংখ্যা শূন্য......কিন্তু কাজিন-টাজিন শুদ্ধ ধরলে হবে অনেক........১২-১৩ জন হবে......শালা থাকা সম্ভব না এখনো........কারো বিয়ে হয় নাই.......

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: কয়েকটার বয়ফ্রেন্ড আছে.....ওগুলারে শালা ধরা যায় অবশ্য.........;)

৩১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
অ রণ্য বলেছেন: আমার তো দেহি কেউ-ই নাই
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হে হে হে.......দুর্ভাগ্য...........:)

৩২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪২
মুছাব্বির বলেছেন: @লেখক বলেছেন: আমি ভাই অকৃতজ্ঞ মানুষ........

অকৃতজ্ঞ মানুষ কিন্তু বলে না আমি অকৃতজ্ঞ!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আমি অকৃতজ্ঞ হইবার ছাই! :(:(

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: ছবিটা কি আপনার ভাই?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: হো হো হো..........;)

৩৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
চোরকাঁটা বলেছেন: আমার শালিও নাই!! শালাও নাই!!
খাক খাক খাক!! :D
আরে খাড়াও খাড়াও!! :( কি কই?!!
আমার তো বৌ ও নাই!!!! :( :( :(
তুমারে মাইনাছ.... ;)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন: বউ নাই........কিন্তু বিশেষ কেউ একজনতো আছে...........তাই প্লাস ;)

৩৫. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৯:৩০
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: বুঝছি.............এইটা বিটিভির সংবাদ................ভাইসাব এইটা কবের স্ক্রিপ্ট? আপনি কই পাইলেন? নাকি আপনি বিটিভির সংবাদ পাঠক ছিলেন? ;)
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: একটু ভুল বললেন। এটা বিটিভি'র সংবাদের নয় বরং বাংলাদেশ বেতারের সংবাদের স্ক্রিপ্ট...........;)

৩৬. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৮
অ্যামাটার বলেছেন: আহা!...শালী বিহীন দুলাভাইয়ের জীবন ১৪আনা-ই বৃথা...:(
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: বাকি ২ আনাও বা রাইখা লাভ কি? ফালায় দেন! ;)

৩৭. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৯
অ্যামাটার বলেছেন: থাক! পুরা ফালায় দিয়ে দেউলিয়া করার কি দরকার!
পাখি ভাইয়ার কাছে আমার প্রি-রিকিউজিশন হল কমসেকম হাফ ডজন শালী:)
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: বিয়ে যেহেতু হয় নাই তাই ভবিষ্যতের কথা বলতে হচ্ছে............আমার ভবিষ্যৎ আপন শালীর সংখ্যা শূন্য......কিন্তু ওর কাজিন-টাজিন শুদ্ধ ধরলে হবে অনেক........১২-১৩ জন হবে......শালা থাকা সম্ভব না এখনো........কারো বিয়ে হয় নাই.......তবে কয়েকটার বয়ফ্রেন্ড আছে.....ওগুলারে শালা ধরা যায় অবশ্য.........;)

৩৮. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫২
অক্ষর বলেছেন: শালা-শালি দিবস মিস কর্ছিলাম
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: তাই? :)

৩৯. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৪
অক্ষর বলেছেন: কিন্তু ওর কাজিন-টাজিন শুদ্ধ ধরলে হবে অনেক........




"ও" টা আবার কে?
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: "ও" হচ্ছে গিয়ে "ও".......বুঝেন না? বাংলা বর্ণমালার ১০ম অক্ষর...........;)

৪০. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৭
অক্ষর বলেছেন: আরে আপনার এই পোস্টের কথা কৈছি
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: "ও"........;)

৪১. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৫
মাস্টারমশাই বলেছেন: যাদের শালা শালী নাই অর্থাৎ যারা বে-বিবাহিত(অবিবাহিত নয়) তাদের এ দিবসের কর্মসূচী কি?????
৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: তারা শালী খুঁজতে বের হবে.........;)

৪২. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৯
সামী মিয়াদাদ বলেছেন: প্রিয় পোষ্টে চইলা গেল

হাসতে হাসতে হেচকি উইঠা গেছে...হাহাহাহাহাহহাহা
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন: খিক খিক.........;)

৪৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৯
সৌপ্তিক বলেছেন: নাপিছ আমার কাছে ১৮টা সলিড উপায় আছে শালীরে নিজের করে পাবার জন্য.... দিমু নাকি ছাইরা.....
২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৩

লেখক বলেছেন: দেন ছাইরা..........:)

৪৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: সৌপ্তিক বলেছেন: নাপিছ আমার কাছে ১৮টা সলিড উপায় আছে শালীরে নিজের করে পাবার জন্য.... দিমু নাকি ছাইরা.....


ছাড়েন ছাড়েন, বিশ্ববাসী অনেক উপকৃত হইব ;););)

 

মোট সময় লেগেছে ১.১৩৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই