আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক)

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪

শেয়ারঃ
0 14 0



এই পোস্টে অনেকগুলো ফ্রি ও ওপেনসোর্স সফটওয়্যারের নাম, কাজ, সুবিধাসমূহ ও ডাউনলোড লিংক দেয়া হলো:

ওয়েব ব্রাউসার:


মোজিলা ফায়ারফক্স (Mozilla Firefox): নতুন করে কিছু বলার নেই ফায়ারফক্সের ব্যাপারে। আপনারাও জানেন, আর আমিও, বর্তমানে ফায়ারফক্স ব্রাউসার হিসেবে শ্রেষ্ঠ। প্রায় প্রতিটি সেটিংই পরিবর্তন করা যায়। আছে ৫০০০ এর চেয়েও বেশি এ্যাডঅন আর থিম। ফায়ারফক্সের ফিচারসমূহ এই পোস্টে বলে শেষ করা অসম্ভব।
ডাউনলোড লিংক: View this link


কে-মেলন (K-Meleon): গেকো লেআউট ইন্ঞ্জিনের (ফায়ারফক্সও এই একই লেআউট ইন্ঞ্জিন ব্যবহার করে) উপর ভিত্তি করে বানানো একটি ব্রাউসার এটি। ব্রাউসারটি সাইজে ছোট ও বেশ দ্রুত ।
ডাউনলোড লিংক: View this link

ভিডিও প্লেয়ার/ভিডিও পডকাস্টিং টুল:


মিরো (Miro): মিরো প্রায় সবধরনের ভিডিও ফাইল চালাতে পারে। হাই ডেফিনিশন সাপোর্টও আছে। অনেকগুলো অনলাইন ভিডিও চ্যানেল থেকে ভিডিও নামিয়ে দেখতে পারবেন আপনি, কোয়ালিটি অতুলনীয়।
ডাউনলোড লিংক: View this link

ইন্সট্যান্ট ম্যাসেজিং:


পিজিন (Pidgin): একই সাথে চ্যাট করুন আপনার AIM, ICQ, Jabber, MSN Messenger, Yahoo!, Google,MySpaceIM ও আরো অনেক কমিনিউটির বন্ধুদের সাথে।
ডাউনলোড লিংক: View this link

ইমেইল ক্লায়েন্ট:


মোজিলা থান্ডারবার্ড (Mozilla Thunderbird): খুবই ভালো একটি ডেস্কটপ মেইল ক্লায়েন্ট। যারা আউটলুক ব্যবহার করেন তারা নিঃসন্দেহে এটি ব্যবহারের পর আউটলুককে ভুলে যাবেন। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নিরাপত্তা ব্যবস্থা।
ডাউনলোড লিংক: View this link

RSS রিডার:


RSSOwl: ভালো একটি RSS রিডার।
ডাউনলোড লিংক: View this link

ফাইল শেয়ারিং:


ভূজ (Vuze) - পূর্বে এ্যাজুরাস (Azureus) নামে পরিচিত ছিলো: অসাধারন সব ফিচার সমৃদ্ধ একটি বিট-টরেন্ট ক্লায়েন্ট।
ডাউনলোড লিংক: View this link

ভিডিও প্লেয়ার:


VLC মিডিয়া প্লেয়ার (VLC Media Player): চালাতে পারে না এমন কোন ভিডিও ফরম্যাট বোধোহয় VLC এর জানা নেই। অসাধারণ ভিডিও প্লেব্যাক সুবিধা, আছে ভিডিওর সাথে পৃথকভাবে সাবটাইটেল যোগ করার সুবিধা। আপনি ডিভিডি চালাতে চান আর ইন্টারনেট থেকে ম্যুভি ডাউনলোড করেই দেখতে চান, VLC আপনাকে কখনোই হতাশ করবে না।
ডাউনলোড লিংক: View this link


মিডিয়া প্লেয়ার ক্লাসিক (Media Player Classic): ছোট কিন্তু খুব শক্তিশালী ভিডিও প্লেয়ার। ইন্সটল দেয়া লাগেনা। আছে ভিডিওর সাথে পৃথকভাবে সাবটাইটেল যোগ করার সুবিধাও। ইন্টারনেট থেকে ডিভিডি-রিপ ম্যুভি ডাউনলোড করেন এমন ইউসারদের জন্য খুবই উপযোগী।
ডাউনলোড লিংক: View this link


MPlayer: অনেকটা VLC মিডিয়া প্লেয়ারেই মতো। অনেক ভিডিও ফরম্যাট সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link

ডিভিডি রিপার/ভিডিও কনভার্টার:


মিডিয়া কোডার (Media Coder): অসাধারণ একটি সিডি/ডিভিডি রিপার। এছাড়াও আছে প্রায় সবরকম ভিডিও ও অডিও ফরম্যাটকে কনভার্ট করার ক্ষমতা।
ডাউনলোড লিংক: View this link

ওয়ার্ড প্রসেসিং/অফিস সফটওয়্যার:


ওপেন অফিস ডট অর্গ (OpenOffice.org): মাইক্রোসফট অফিসের চমৎকার বিকল্প এই ওপেনসোর্স সফটওয়্যারটি। আছে মাইক্রোসফট অফিসের মতোই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট তৈরির সুবিধা। মাইক্রোসফট অফিসে বানানো ফাইলও সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link


এ্যাবি ওয়ার্ড (AbiWord): অনেকটা উইন্ডোজ এক্সপির সাথে যে ওয়ার্ডপ্যাড সফটওয়্যারটি আমরা পাই তার মতোই ফিচার আছে এ্যাবি ওয়ার্ডে। আছে ওয়ার্ড ফাইল ও ওপেন ডকুমেন্ট ফরম্যাটের ফাইল এডিটের সুবিধা।
ডাউনলোড লিংক: View this link

ডিভিডি রিপার:


হ্যান্ডব্রেক (Handbrake): ডিভিডি থেকে MP4 ফরম্যাটে রিপ বা কনভার্ট করার সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link

অডিও রেকর্ডিং ও রেকডিং টুল:


অডাসিটি (Audacity): ছোট সফটওয়্যার, কিন্তু সাইজ দিয়ে এক মাপবেন না যেন জনাব.......হুঁ হুঁ.......। আছে অসাধারণ সব ফিচার যা এমন ছোট সফটওয়্যারের কাছ থেকে আশাতীত। আছে অনেক সাউন্ড এ্যাফেক্ট আর সাউন্ড টুইকিং (Tweaking) ফিচার।
ডাউনলোড লিংক: View this link

গ্রাফিক্স/ফটো এডিটিং:


গিম্প (GIMP): অনেকের কাছে হয়তো নামটা নতুন কিন্তু বর্তমানে গিম্পকে বলা হয় এ্যাডোবি ফটোশপের অন্যতম বৃহত্তম প্রতিদ্বন্দী (অবশ্যই অপর প্রতিদ্বন্দীটির নাম কোরেল পেইন্টশপ)। মাত্র ১৫ মেগাবাইটের একটা ফটো এডিটিং সফটওয়্যার যে এতোটা শক্তিশালী হতে পারে তা আমার কল্পনাতীত ছিলো। যারা এ্যাডভান্সড গ্রাফিক্স ইউসার তারা এই সফটওয়্যার দিয়ে প্রায় সব কিছুই করতে পারবেন যা তারা এ্যাডোবি ফটোশপ বা কোরেল পেইন্টশপ প্রো দিয়ে করেন।
ডাউনলোড লিন্ক: View this link


ইন্কস্পেস (Inkspace): এ্যাডোবি ইলাস্ট্রেটরের ওপেনসোর্স বিকল্প এই সফটওয়্যারটি।
ডাউনলোড লিন্ক: View this link


পেইন্ট ডট নেট (Paint.NET): এই সফটওয়্যারটিকে অনেকটা উইন্ডোজ এক্সপির সাথে পেইন্ট নামক যে সফটওয়্যারটি আমরা পাই তারই মতো তবে যদি প্রশ্ন ওঠে ফিচার ও সুযোগ সুবিধার তবে অবশ্যই পেইন্ট ডট নেট অনেক এগিয়ে। এতে একাধিক লেয়ার নিয়ে কাজ করার সুবিধা পর্যন্ত আছে যা এ ধরনের সফটওয়্যারে বিরল। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে আপনার পিসিতে অবশ্যই Microsoft .NET Framework 2.0 অথবা এর উচ্চতর ভার্শন ইন্সটলড থাকতে হবে (Microsoft .NET Framework 3.5 SP1 recommended)
ডাউনলোড লিন্ক: View this link

ফাইল ট্রান্সফারিং প্রোটোকল/FTP টুল:


ফাইলজিলা (Filezilla): খুবই ভালো ও বহুল ব্যবহৃত একটি FTP টুল এটি।
ডাউনলোড লিংক: View this link

আর্কাইভিং সফটওয়্যার:


সেভেন জিপ (7-zip): চমৎকার একটি আর্কাইভিং টুল যা উইন জিপ/উইন রার এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
ডাউনলোড লিংক: View this link


পি-জিপ (PeaZip): শক্তিশালী একটি আর্কাইভিং টুল। 7Z, ARC, BZ2, GZ, PAQ/LPAQ, PEA, QUAD/BALZ, TAR, UPX, ZIP, ACE, ARJ, CAB, DMG, ISO, LHA, RAR, UDF সহ প্রায় সবধরনের আর্কাইভ ফরম্যাট সাপোর্ট করে।
ডাউনলোড লিংক: View this link

3D গ্রাফিক্স ও মডেলিং:


ব্লেন্ডার (Blender): একটি শক্তিশালী 3D মডেলিং সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link

ডেভোলপার টুল:


নোটপ্যাড++ (Notepad++): এটাকে উইন্ডোজ এক্সপির নোটপ্যাডের বর্ধিত রূপ বলা যেতে পারে।
ডাউনলোড লিংক: View this link

সিমুলেশন সফটওয়্যার:


স্টেলারিয়াম (Stellarium): ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link


সেলেস্টিয়া (Celestia): আরো একটি ভার্চুয়াল প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার।
ডাউনলোড লিংক: View this link

ম্যাপিং টুল:


নাসা ওয়ার্ল্ড উইন্ড (NASA World Wind): অনেকটা গুগল আর্থের মতো কাজ করে এই সফটওয়্যারটি, তবে স্যাটেলাইট ম্যাপের কোয়ালিটি গুগল আর্থের চেয়ে অনেক ভালো।
ডাউনলোড লিংক: View this link

কৃতজ্ঞতা:
View this link
View this link

একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
চিকনমিয়া বলেছেন: গুড পুষ্ট
পিজিন , গিম্প, মিডিয়া প্লেয়ার ক্লাসিক জটিল জিনিস
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধইন্যা! তা জ্যাডা শরীর, মন ভালানি........? :)

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: ওরেরেরেরে........তোমারে তো আবার ওপেনসোর্সের রোগে ধরসে...........;)

৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
বিডি আইডল বলেছেন: ১০০+

থান্ডারবার্ড ব্যবহার করতে সাবধান..ডিফল্ট হিসাবে সার্ভারের সব মেইল ডিলিট করে দিবে
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: এটাতো জানতাম না........খেয়েছে.........:(

৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
অ্যামাটার বলেছেন: এক্টা গদাম লাথি মেরে শোকেসে নিয়ে গেলাম:);)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: লাথিটা কারে দিলেন পোস্ট না পোস্টদাতাকে? ;)

৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
রাতমজুর বলেছেন: ফায়ারফক্স ব্যাবহার করি কম, বেশি চলে অপেরা, তবে পিজিন, থান্ডারবার্ড , RSSOwl, VLC মিডিয়া প্লেয়ার, ওপেন অফিস, ফাইলজিলা, সেভেন জিপ, নোটপ্যাড++ এগুলো ব্যাবহার করি।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: আমিও এগুলোর অধিকাংশই ব্যবহার করি.........:)

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! ওপেনসোর্স ভুবনে আপনাকে স্বাগতম..........:)

৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১
একরামুল হক শামীম বলেছেন: প্রিয় পোস্টের তালিকায় রাখলাম। :)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৩
ড্রাকুলা বলেছেন: অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম। +
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

বিঃ দ্রঃ আপনি সন্ধানীর সাথে যোগাযোগ করুন...........;)

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: জ্বী ওয়েব ব্রাউসার........কি হয়েছে ভাই?

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ব্যাপক ধইন্যাপাতা.......:)

১২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমমম...প্রয়োজনীয় পোষ্ট...ধন্যবাদ...
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪
শয়তান বলেছেন: কয়েকটার বর্তমান ভার্শন বেটা ফেজ এ আছে ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: তবে কার্যকর বেটা........:)

১৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬
জিগ স বলেছেন: tumi to pura "open" hoya jaiteso ;)

eto "open" koiro na...shob dekha jaye ;)

khikzzz
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: Oh......You mean exposing? ;)

১৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩২
অ্যামাটার বলেছেন: কাকে আবার! পোষ্টকে!...লোড হৈতে পাক্কা তিন মিনিট লাগে...
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আপনার নেটের স্পিডের হাল তো কেরোসিন.........:(

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: ভালা থাকলেই ভালা............:)

১৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭
নাফিস ইফতেখার বলেছেন: মাইনাসদাতাকে দেখিবার শখ হয়...........;)
১৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৪
টিংকু ট্রাভেলার বলেছেন: মাইনাস দিসে চিকনে। কি কও চিকন? ভালো তো।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: চিকনমিয়া এই পোস্টে মাইনাস দেন নাই.........এতোটুকু বিশ্বাস আছে আমার........

১৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
রূপক  বলেছেন: খালি ফায়ারফক্স, প্লেয়ার আর পিচ্চি পাচ্চি সফটওয়্যার? X((
দ্রুপল, জুমলা, অটোইনডেক্স এরা কি দোষ করেছে? :)

দ্রুপল ডাউনলোড লিংক:
Click This Link

জুমলা ডাউনলোড লিংক:
Click This Link

অটোইনডেক্স ডাউনলোড লিংক:
পিএইচপি ৪ এর জন্য: Click This Link

পিএইচপি ৫ এর জন্য: Click This Link

তবে ব্যাপার হচ্ছে এগুলোর কোনটাই পিসি এপ্লিকেশন প্রোগ্রাম নয়, সবগুলোই সার্ভারসাইড ওয়েব এপ্লিকেশন প্যাকেজ :)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: এজনোই এগুলো এই তালিকায় নেই.........;)

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন: :)

২১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১
ড্রাকুলা বলেছেন: সন্ধানীতে কি জ্যাডার রক্ত পাওয়া যাবে? :)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: জ্যাডারে জিগান :)

২২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২
রাত বলেছেন: প্রিয়তে..................

ওপেনসোর্স এর উপর একটা ডিটেইল পোষ্ট দেন। কেন এই সব সফটওয়্যার ফ্রি তে দেওয়া হচ্ছে? কিভাবে ডেভলপাররা তাদের খরচ বহন করে? ইত্যাদি ইত্যাদি.....................



নিকের ছবিত প্রতিদিন আরো বেশি পরিস্কার হচ্ছে, ব্যাপার কি?? রাস্তায় দেখা হলে ধরাই দিমু কিন্তু ;)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: কার হাতে ধরায় দিতে চান????? :(

২৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২
অ্যালন বলেছেন: তাইলে ওয়েব ব্রাউজার কোনডা ?
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: মানে বুঝলাম না........ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, ফ্লক, সাফারি এগুলা ওয়েব ব্রাইসার........

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৭
অ্যালন বলেছেন: ফান করছি বস..আপনি দারুন পোষ্ট দিয়েছেন..অনেকেন কাজে লাগবে..ধন্যবাদ অনেক অনেক..

কিন্তু ওটা ওয়েব ব্রাইসার = ওয়েব ব্রাউজার হবে..

ধন্যবাদ..ভাল থাকবেন..
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: বস বলবেন না প্লিজ.......নিজেরে কেমন জানি সুট-টাই পরা মনে হয় :(

ধন্যবাদ.....আপনিও ভালো থাকবেন......:)

২৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০০
রাত বলেছেন: হা হা হা হা ডরাইছেন নাকি???????????
চিন্তা কইরেন না মামুর হাতে ধরামু না।

তয় চিন্তা করতাছি কার কাছে আপনাকে ধরা খাওয়ান যায়???
১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৩

লেখক বলেছেন: ভাবতে থাকুন.............;)

২৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০১
অ্যালন বলেছেন: ঠিকাছে জেডা ভাল থাকপো.. ;)
১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৪

লেখক বলেছেন: রজার দ্যাট.........;)

২৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: +, দুর্দান্ত পোস্ট।

থান্ডারবোল্ট ব্যবহার করেছি। কিন্তু আউটলুক অনেক ভাল। কারন ক্যালেন্ডার সহ অন্যান্য সুবিধার জন্য। আর ২০০৭ এর ডিজাইনটাও সুন্দর মনে হয়েছে।

পিডজিন (Pidgin) ও ভাল একটা জিনিস, যদিও গেট আপ আরেকটু সুন্দর হলে ভাল হত। হ
১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ! তবে থান্ডার বোল্ট নাকি থান্ডারবার্ড? পিডজিন আমিও ব্যবহার করি.......:)

১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: রাখুন.........:)

৩০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: প্রিয়তে। বেশ কাজে লাগবে মনে হচ্ছে!:)
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)

৩১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩০
সলিল বলেছেন: বাপরে...কত কত দরকারি জিনিস। আপ্নারে ধইন্যাসমেত + ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: আপনাকেও ধইন্যাপাতা..........:)

৩২. ১৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৫
বৈকুনঠ বলেছেন: ভালো পোস্ট, সরাসরি শোকেসে
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: :)

৩৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:০৭
বিবিধ বলেছেন: সরাসরি শোকেসে। ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: :)

১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২২

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:১৪
মানুষ বলেছেন: http://www.opensourcewindows.org/

এইখানে সবগুলা সফটওয়্যারের লেটেস্ট ভার্সন পাবেন।
১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২২

লেখক বলেছেন: আমার পোস্টের সফটওয়্যারের তালিকা ও লিন্কগুলো ঐ পেইজ থেকেই নেয়া........তাই ওখানে যা আছে আমার পোস্টেও তাই আছে (পোস্ট করার সময়ই কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে).......আমি কোন সফটওয়্যারের ডাইরেক্ট লিন্ক দেইনি, কারন সেক্ষেত্রে সফটওয়্যারের ভার্শন পুরাতন হয়ে গেলে লিন্কগুলোর আর কোন মূল্য থাকবে না। আর তাই আমি সবগুলো সফটওয়্যারের ডাউনলোড পেইজটির লিন্ক দিয়েছি যেখানে যাতে নতুন ভার্শন আসলেও লিন্ক কখনো পুরাতন না হয়........তাই সবগুলা সফটওয়্যারের লেটেস্ট ভার্শন এখানেও পাবেন আর ওখানেও পাবেন.......

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৭

লেখক বলেছেন: তবে সবগুলো নয়, জনপ্রিয়তার খাতিরে কিছু সফটওয়্যার আমি বাদ দিয়েছি ঐ তালিকা থেকে.........অপেক্ষাকৃত কম জনপ্রিয় সফটওয়্যারগুলো আমি দেইনি এখানে.........:)

৩৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: আপনার "দু'টি অত্যন্ত শক্তিশালি নিরাপত্তা সফটওয়্যার - NOD32 ও Malwarebutes' Anti-Malware" এই পোস্টে কিছু প্রশ্ন করেছিলাম। উত্তর পেলে উপকার হত।

ভাল থাকবেন।
১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: আমি জবাব দিয়েছি.......দেখে আসুন........

৩৮. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩১
মানুষ বলেছেন: পোষ্টের শেষটুকু আসলে খেয়াল করিনি। যাই হোক এটা অনেক কাজের পোষ্ট। কিপ ইট আপ
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৯. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪২
তানভীর আহমেদ সজীব বলেছেন: দারুন পোষ্ট ...@নাফিস... আমার অনেক কাজে আসবে...

অসংখ্য ধন্যবাদ... + ও প্রিয়তে...
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকেও........:)

৪০. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাই, সবচাইতে বেশি ফাইল কমপ্রেস করতে পারে কোন সফটওয়্যার!?!?!
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: রূপক যেটা বলেছে সেটাই..........:)

৪১. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: স্টেলারিয়াম (Stellarium)-এ ভাইরাস পাওয়া গেছে।।। :(
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: নড দিয়া পাইসো?

৪২. ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৯
ফেরদৌস ৬৯ বলেছেন: @তাজুল ইসলাম মুন্না winrar
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: নাহ্........কেজিবি........এটা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ডট নেট ২০০৮ এর ইন্সটলেশন ফাইল আর্কাইভিং এ ব্যবহার করেছিলো........কম্প্রেশন রেট খুবই হাই.........কিন্তু বড় ফাইল কম্প্রেস করতে অনেক টাইম ও মেমরী লাগবে..........

৪৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৭
রূপক  বলেছেন: @ তাজুল ইসলাম: KGB Archiver

আমার কিছু ওয়ার্ড ডকুমেন্ট ছিল যেগুলোর সাইজ ছিল ৫১২ কেবি এর কাছাকাছি। এই ফাইলগুলো দিয়ে আমি পরীক্ষা চালিয়ে দেখি যে উইনজিপ আর উইনরার কমপ্রেস করে মোটামুটি ১২৮ কেবি এর কাছাকাছি নামিয়ে আনতে পারে, সেখানে কেজিবি ফাইলগুলোকে নামিয়ে আনে ৩২ কেবি এর কাছাকাছি।

তবে কেজিবি'র একটা ঝামেলা হল এটা অনেক সময় নেয় এবং কমপ্রেসিং এর সময় সিস্টেম অনেক স্লো করে দেয়।

কেজিবি ডাউনলোড লিংক:
http://kgbarchiver.net/?page=download
১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: রুপক আমার মনের কথাটাই বলে দিয়েছেন.........কেজিবি হচ্ছে মুন্নার জবাব.......:)

১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: :)

৪৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ধন্যবাদ রূপক। অনেএএএএএক ধন্যবাদ। :)




ইসেট স্মার্ট সিকিউরিটি দিয়া পাইছি। ডাউনলোড করার পরেই ধরছে। :) পুরাটা ডাউনলোড হয়ার আগে একবার পজ করছি। তখন ধরছে।।। :(
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: তোমার ভাইরাসের প্রমাণ বা সত্যতা কোনোটাই পাই নাই..........আমার নড কোন ভাইরাস ধরে নাই..........আমি ডাউনলোড করে ইন্সটল করে ব্যবহারও করতেসি..........তোমার নড মনে হয় ঐটা ডাউনলোডের সময় অন্য কোন ভাইরাস ধরসে......নড কখনোই ডাউনলোড শেষ হওয়ার আগে কোন ভাইরাস ধরতে পারে না...........

১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :)

৪৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
অরণ্যচারী বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। তবে আমার কিন্তু দামী সফটওয়্যারগুলোর ক্র্যাক আর কী জেন খুঁজে বেড়াতে ভালো লাগে....;):P
১৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: সেটাতো আমারো লাগে.........:)

১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: :)

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: দেখছি........

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন: দেখছি........

৫১. ১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাইরে, এতো স্লো কেন??? :( স্পিড বাড়ানোর কোন সিস্টেম আছে? আর ছোট হইতে যত সময় লাগে ফাইলটা খুলতেও কি এরকম সময় নেবে নাকি???
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: তোমার পিসিতে একসাথে অনেক বেশি প্রোগ্রাম চলতেছে......সব মেমরী খাইয়্যা বইসা আছে........ঐগুলা বন্ধ না কইরা জীবনে চালাইতে পারবা না.......আর কেজিবির কম্প্রেশন রেট খুব বেশি বলে মারাত্মক স্লো এটা (উপরে রূপক ও আমার মন্তব্য দেখো)..........অনেক পুরাতন প্রসেসরে তো এটা কাজই করে না........আমার পরামর্শ হচ্ছে দৈনন্দিন কাজে এইটা ব্যবহার না করে উইন রার/উইন জিপ/সেভেন জিপ ব্যবহার করো...........

৫২. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ১০৭ মেগাবাইটের একটা গেমসের ১.১% শেষ করছে ১৫মিনিট ধইরা। কমপ্রেশন রেট ৫৫.৫৫%।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: খিক খিক ;)

৫৩. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: নাসা ওয়ার্ল্ড উইন্ড (NASA World Wind) কি গুগল আর্থের চেয়ে অনেক স্লো নাকি???
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: নাসা ওয়ার্ল্ড উইন্ড (NASA World Wind) গুগল আর্থের চেয়ে স্লো না......কিন্তু নেটের স্পিড যদি অনেক বেশি না হয় তবে স্লো কাজ করবে........পোস্টেই লিখেছি স্যাটেলাইট ম্যাপের কোয়ালিটি গুগল আর্থের চেয়ে অনেক ভালো, আর ভালো কোয়ালিটি মানেই বেশি নেট স্পিড...........:)

৫৪. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭
ড্রাকুলা বলেছেন: Nod 32 update হচেছ না, বলছে "update is not necessary-the file signature database is current" । তাহলে কি এখন আপডেট করা লাগবেনা? নাকি অন্য কোন ভাবে করতে হবে?
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আপনি কি একবারও আপডেট করতে পারেননি? আমাকে একটু Version of virus signature database এর মানটা বলুন......ওখানে কতো লেখা দেখাচ্ছে? আমারটায় ৩৫৩৫ দেখাচ্ছে.........

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন:
এটার কথা বলছি:

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: :)

৫৬. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩২
ড্রাকুলা বলেছেন: আমারও Version of virus signature database এর মান সেইম দেখাচেছ। একবারও আপডেট করতে পারিনি। আজকেই নামাইসি।

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: ঠিকই আছে ভাই...আপনার এ্যান্টিভাইরাস আপ-টু-ডেট.....আপডেটের প্রয়োজন নেই...........নতুন আপডেট আসলে অটোম্যাটিকালি আপডেট হবে..........:)

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: ঠিকই আছে ভাই...আপনার এ্যান্টিভাইরাস আপ-টু-ডেট.....আপডেটের প্রয়োজন নেই...........নতুন আপডেট আসলে অটোম্যাটিকালি আপডেট হবে..........:)

আপনি বোধোহয় NOD এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন......তাই লেটেস্ট virus signature database সহ পেয়েছেন....আমার দেয়া লিন্কেরটা একটু পুরাতন virus signature database এর......ওগুলো নামালে সাথে সাথে আপডেট হতো......আপনার চিন্তার কোন কারন নেই......এ্যান্টিভাইরাস ঠিকমতোই কাজ করছে.......বরং বাড়তি আপডেটের হাত থেকে বেঁচে গেলেন..........

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: হুম..........:)

৬০. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
হুমায়ূন সাধু বলেছেন: অনেক মজা ও উপকৃত হলাম, ব্লগটারে সম্বদ্ধ কর্লেন
২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে......:)

৬১. ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৪
মাহবুব মোর্শেদ বলেছেন: ফাটাফাটি। খুব কাজে লাগবে।
২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: একি হেরেনু.......আপনি এই অধমের ব্লগে এসেছেন? :) আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ! :)

৬২. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ইসেটরে কি দেখতে আরেকটু সুন্দর করা যায়না ভাই???
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: সৌন্দর্য্য দিয়ে কি হবেরে ভাই? নিরাপত্তাটাই আসল.......সৌন্দর্য্য চাইলে পান্ডা ব্যবহার করতে পারো বা নরটন........কিন্তু ঐ দুইটারই নিরাপত্তা ব্যবস্থা সামলানোর ক্ষমতা নাই বললেই চলে........;)

২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন:

৬৪. ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩০
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: ফ্রিওয়্যার নিয়ে একটা লেখা দেব ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছি না..............

তুমিই বরং লেখাটা দিয়ে দাও।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: ওকে........চেষ্টা করবো..........:)

৬৫. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপনি কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন???
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২১

লেখক বলেছেন: প্রায় সবসময় "ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৫.১৪"

আর কখনো কখনো "ম্যাস ডাউনলোডার".......

৬৬. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৫
নাফিস ইফতেখার বলেছেন: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কি-জেন সহ ডাউনলোড লিংক: View this link
৬৭. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৯
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি ফ্লাশগেট ব্যবহার করি। ভালই লাগে।।। :) টরেন্ট ডাউনলোডের জন্য আলাদা কিছু লাগে না। :)
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২১

লেখক বলেছেন: ভালোই........

৬৮. ২২ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আইডিএম থাকলে কি টরেন্ট ডাউনলোডার লাগবে আলাদা? যদি না লাগে তাইলে ইন্সটল করতাম।।। :)
২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: আলাদা টরেন্ট সফটওয়্যার লাগবে। কিন্তু তাতে এতো চিন্তা কেন? টরেন্ট সফটওয়্যারগুলার সাইজতো খুব বেশি হইলে ২০০ কিলোবাইট............আলাদা টরেন্ট ক্লায়েন্টে সমস্যাটা কোথায়?

২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: হক............ মাওলা ;)

৭০. ২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
রাজামশাই বলেছেন: রুবেল শাহ বলেছেন: হক............ মাওলা
২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: হক............ মাওলা ;)

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: তাও ঠিক.........;)

২৩ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: তাও ঠিক.......;)

২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: খিক খিক..........;)

২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: তাওওওওওও ঠিক..........;)

৭৫. ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাওওওওওওওওওওওও ঠিক..........;););)
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: তাওওওওওওওওওওওওওওওওওওওওওও ঠিকইইইইইইইইইইইইইইইই..............;)

৭৬. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও ঠিকইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই..............;)
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: Tao Thik ;)

৭৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৭
তাজুল ইসলাম মুন্না বলেছেন: Taaaaaaaaaaaaaaaoooooooooooooooooo Thiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiik ;)
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: তাউ টিক.........;)

৭৮. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৬
নিবিড় বলেছেন: ফায়ার ফক্স ডাউনলোড করলাম সা.ই ব্লগ এর বাংলা লিখা আসতেসে না ..কি করব??
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: সোলায়মানলিপি ফন্ট ব্যবহার করুন।

ডাউনলোড লিংক: View this link

ফন্টটি ডাউনলোডের পর কপি করে C:\WINDOWS\Fonts ফোল্ডারে পেস্ট করে দিন। ফায়ারফক্স বন্ধ করে পুনরায় চালু করুন। এবার দেখুন কাজ করে কিনা..........

৭৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: তাউউউউউউউউউউউ টিইইইইইইইইইইইইক.........;)
২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: তাইইইইইইইইইইইইইই ঠিখখখখখখখখখখখখখখখখ.................. ;)

৮০. ২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৫
নিবিড় বলেছেন: ঝাক্কাস .।জটিল কাজ হইসে...ধন্যবাদ
২৪ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: কাজ হয়েছে জেনে খুব ভালো লাগছে.........:)

৮১. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩০
তাজুল ইসলাম মুন্না বলেছেন: থাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই টিখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখ.................. ;)
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: টাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই ঠিখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখখ ;)

২৯ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: আফনারেও দইন্যাফাতা..........;)

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: আমিও না..........;)

৮৪. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
এস এম শেলী বলেছেন: খুব ভাল লাগলো। প্রিয়তে রাখতে চাই। কিন্তু কিভাবে লাখতে হয় জানিনা। একটু জানাবেন...... প্লিজ।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: ছবিটিতে দেখানো "তারকা চিহ্নে" ক্লিক করলে পোস্টটি আপনার প্রিয় পোস্টে যোগ হয়ে যাবে। "তারকা চিহ্নটি" পোস্টের শেষের দিকে মন্তব্যগুলো শুরু হওয়ার ঠিক আগে পাবেন:

৮৫. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৫
অনন্ত দিগন্ত বলেছেন: কোন কথা নাই ......... সোজা প্রিয় তে

অনেক ধন্যবাদ নাফিস ।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ! :)

৮৬. ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৮
শফিকুল বলেছেন:

সোজা প্রিয় তে .

অনেক ধন্যবাদ নাফিস ।
৩১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ! :)

৮৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৩
শফিউল আযম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ওপেন সোর্স ব্যবাহারে উদ্দ্যগের জন্য :) এখন আমাগো সময় :) :) :) ;)
২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯

লেখক বলেছেন: আসলেই, এখন আমাদের সময়! :) :) :)

৮৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
ঘাসফড়িং বলেছেন: খুবই প্রয়োজনীয় পোস্ট আমার জন্য...ধন্যবাদ নাফিস।। প্রিয়তে রেখেছি।।
আমার একটা প্রশ্ন আছে, সেটা হল গিয়ে... FTP, torrent, bi-torrent...এসব আসলে কি? আমি ঠিক বুঝতে পারিনা।। torrent download করার অনেক সাইট আছে শুনি, যেমন piratesbay.. সবার কাছেই খুব আকর্ষণীয়...কিন্তু আমি বুঝতেই পারিনা যে torrent আসলে কি...
can you help me getting that?... Please....
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৪

লেখক বলেছেন: FTP হচ্ছে File Transfer Protocol. FTP এর মাধ্যমে কোন সার্ভারে খুব সহজেই কোন ফাইল আপলোড করা যায় আবার একইভাবে ডাউনলোডও করা যায়। তবে আমার ধারনা আপনি এখানে FTP বলতে FTP ডাউনলোডের কথাই জানতে চেয়েছেন বলে বোধ করি। FTP ডাউনলোড আর কিছুই নয়, একটি সার্ভার থেকে কোন ফাইল ডাউনলোড করার একটি প্রকার মাত্র। FTP ডাউনলোডের জন্য FTP ক্লায়েন্টের প্রয়োজন পড়ে তবে অধিকাংশ ক্ষেত্রে কোন ব্রাউসার বা ডাউনলোড ম্যানেজারও এই ডাউনলোডের কাজটি সম্পাদন করতে পারে, সেক্ষেত্রে আলাদা কোন FTP ক্লায়েন্ট তথা ডাউনলোড করার সফটওয়্যারের প্রয়োজন পড়ে না। Internet Download Mnager (IDM) এ ধরনের ডাউনলোডের জন্য খুবই ভালো।

Bittorrent হচ্ছে একধরনের ফাইল শেয়ারিং সিস্টেম। Bittorrent এর মাধ্যমে একজন ইউসার খুব সহজেই তার কাঙ্ক্ষিত ফাইলটি ইন্টারনেটে অসংখ্য ইউসারের সাথে শেয়ার করতে পারেন, তাদেরকে ডাউনলোডের সুযোগ করে দিতে পারেন। টরেন্ট ফাইলগুলো (.torrent) আপনাকে খুব সহজেই এসব ফাইল ডাউনলোডের সুযোগ করে দেয়। টরেন্ট দিয়ে কোন কিছু ডাউনলোডের জন্য আপনার একটি টরেন্ট ক্লায়েন্ট থাকতে হবে। কয়েকটি জনপ্রিয় টরেন্ট ক্লায়েন্ট হচ্ছে: BitTorrent, µTorrent, BitComet । এই সফটওয়্যারগুলোর যেকোন একটি আপনার পিসিতে ইন্সটল করে নিতে পারেন। অতঃপর টরেন্ট ডাউনলোডের জন্য .torrent ফাইলগুলো আপনি পাবেন thepiratebay.org, mininova.org প্রভৃতি সাইটে। কাঙ্ক্ষিত টরেন্ট ফাইলটি ডাউনলোড করে যেকোন একটি টরেন্ট ক্লায়েন্ট দিয়ে ওপেন করলেই আপনার টরেন্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। তবে এখানেই শেষ নয়। টরেন্ট ডাউনলোডের জন্য আরো কিছু বিশেষ বিষয় (যেমন: সীড, পিয়ার, রেশিও, আপলোড ও ডাউনলোড স্পিড লিমিট প্রভৃতি) জানা থাকা দরকার যা আপনার টরেন্ট ডাউনলোডকে আরো সহজ করে তুলবে। আর টরেন্ট পুরোদস্তুর একটি ইউসার নির্ভর ফাইল শেয়ারিং সার্ভিস বিধায় এর কার্যকারিতা পুরোপুরিই নির্ভর করে অন্যান্য ইউসারদের ওপর। আর বলে রাখা ভালো টরেন্টের ডাউনলোড স্পিড অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ ডাউনলোডের চেয়ে অনেকাংশেই কম। তবে কপিরাইটেড কন্টেন্টের অবাধ ডাউনলোডের সুযোগ ও সহজলভ্যতাই মূলতঃ এর জনপ্রিয়তার মূল কারন।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: আগের মন্তব্যটিতে mininova.org এর লিংকটি সঠিক নেই। আসল লিংকটি হবে: http://mininova.org

৮৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৫
ঘাসফড়িং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে নাফিস।। এখন মনেহয় বুঝতে পেরেছি।। torrent হল এক প্রকার ফাইল এক্সটেনশন, তাইনা? ।। আমি bittorent ডাউনলোড করেছি এবং thepiratebay.org থেকে প্রথমবারের মত সবচেয়ে ছোট একটা 4 MB এর গেইম ডাউনলোড করলাম।। এমনিতেই আমার নেট স্পীড ৮/১০ কেবিপিএস, bitorrent দিয়ে পেয়েছি ২/৩ এর মত।। আমার এই লাইন দিয়ে বড় কোনো সফটওয়ার ডাউনলোড করা বেশ কঠিন হবে মনে হ্চছে।। মুভি ডাউনলোড তো অসম্ভব।।
আর IDM আমি ৩০ দিনের ট্রায়াল শেষ হবার পর, অনেক চেষ্টা করেও রিইন্সটল করতে পারিনি।। আমি রেভো-আনইন্সটলার দিয়ে পুরোপুরি আনইন্সটল করে তারপর আবার কিজেন সহ ইন্সটল করেছিলাম।। বাট তারপরও মেসেজ দিয়েছে যে কি একটা রেজিস্ট্রি কি নট ফাউন্ড... কয়েকবার চেষ্টা করে, বাদ দিয়ে শেষে এখন getgo downloader দিয়ে কাজ করছি।। আপনার দেয়া IDM এর লিঙ্ক থেকে ডাউনলোড করার ট্রাই করলাম, কিন্তু কেনো জানি 1.3kb এর একটা 403.html নামে ফাইল ডাউনলোড হ্চছে বারবার।। বুঝলাম না।। আমার সবকিছু উলটাপালটা আসে কেনো জানি।।
যাই হোক, নাফিস আপনাকে আবারো ধন্যবাদ।। কষ্ট করে অনেক কিছু লিখেছেন আমার বুঝার জন্য।।
আরেকটা প্রশ্ন করি? nero ছাড়া আর কোনো ছোট সফটওয়ার কি আছে যা দিয়ে DVD write করা যাবে? nero অনেক বড়, ~300MB , আমার 256 RAM , পিসি একদম স্লো হয়ে যায়।। এদিকে DVD writter সাথে আমাকে nero এর CD দিয়েছে।।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: নারে ভাই! আপনার যে ডাউনলোডস্পিড তাতে টরেন্ট নামানো খুবই কষ্ট হবে আপনার জন্য। নেট কানেকশনটা আরেকটু ফাস্ট নিতেপারলে ট্রাই করে দেখতে পারেন।

আসলে Nero ডিভিডি/সিডি রাইটিং এর জন্য এতা ভালো যে এর ভালো কোন বিকল্প সফটওয়্যার খুঁজে বের করা দুঃসাধ্য প্রায়। তবে Ashampoo Burning Studio টা ভালো সফটওয়্যার এবং সবচেয়ে বড় কথা এটা ফ্রি।

ডাউনলোড লিংক: Click This Link

৯০. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ২:০৮
টিয়া বলেছেন: ধন্যবাদ ভাইজান উচ্চিংড়ে আর তেলাপোকায় বিরক্তি চলে এসেছিল আপনার লেখাতে ফ্রেশ ঘাসফড়িং এর গন্ধ পাওয়া যাচ্ছে।
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: ;)

৯১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ২:১৩
টিয়া বলেছেন: ভাইজান ভাল কোন ওপেনসোর্স ডাউনলোড ম্যানেজারের খোঁজ দিতে পারবেন কি? টেষ্ট করতাম
০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫

লেখক বলেছেন: WinWGet

ডাউনলোড লিংক: View this link

৯২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
ঘাসফড়িং বলেছেন: :) :)

ধন্যবাদ ভাই নাফিস।। তুমি আসলেই বস।।

আমার এলাকায় ব্রডব্যান্ডের যে সার্ভিস, সেটা এর বেশি স্পীড দেয় না।। (অন্তত আমাকে দেয় না)।। অথচ ভার্সিটির ভিতর স্পীড অনেক বেশি।। সেটাও ডিরেক্ট লাইন আর আমারটাও নাকি ডিরেক্ট লাইন...

আমি আর কিবা করতে পারি।। আর কোনো অপশন দেখিনা...লাইন চেঞ্জ করাও অনেক ঝামেলার ব্যাপার...
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ ঘাসফড়িং ভাই। :) তবে বস-টস ডাইকেন না দোহাই লাগে। :)

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: একটু দেরিতে হলেও আপনাকে আরেকটি ফ্রি সিডি/ডিভিডি রাইটিং সফটওয়্যারের সন্ধান দিচ্ছি। এটির নাম হলো CDBurnerXP। যদি Ashampoo Burning Studioতে কোনরকম ঝামেলার সম্মুখীন হন তবে এটিও চেষ্টা করে দেখতে পারেন। যতোদূর জানি, ফ্রি এর মধ্যে CDBurnerXPই সেরা।

ডাউনলোড লিংক: http://www.cdburnerxp.se/

নিরোর আরো বিকল্প সফটওয়্যারের তালিকা পাবেন এই ওয়েবপেইজটিতে: Click This Link

তবে এগুলোর সবগুলো ফ্রি নয়........

৯৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১:১২
ঘাসফড়িং বলেছেন: ওকে ভাইয়া...তবে আপনি অনেক জানেন এই লাইনে...আমি একদম নবিস...
ধন্যবাদ আবারো...শুভরাত্রি
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১০

লেখক বলেছেন: আবারো ধন্যবাদ আপনাকে :)

৯৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৮
ঘাসফড়িং বলেছেন: আমাকে IDM এর এক্টিভ কিজেন সহ ফ্রি ডাউনলোডের একটা লিঙ্ক দিতে পারেন নাফিস... লাস্ট একবার ট্রাই দিয়ে দেখতাম ইন্সটল হয় কিনা...
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: সমাধান পেয়ে গিয়েছেন জেনে খুব ভালো লাগছে.........:)

৯৫. ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৩
ঘাসফড়িং বলেছেন: IDM isntall করতে পেরেছি।। ধন্যবাদ ধন্যবাদ
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: সমাধান পেয়ে গিয়েছেন জেনে খুব ভালো লাগছে.........:)

৯৬. ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
টিয়া বলেছেন: ভাইজান ঘাসফড়িংরে IDM দিয়া ভাল করেন নাই। আমি তারে IDM দিয়া ডাউনলোডের চেষ্টা করতেছিলাম। কতদিন এইরকম ফ্রেশ ঘাসফড়িং পাই নাই।

বাই দা ওয়ে ভাইজান ভাল কোন হৃদয়ের ডাউনোড লিংক দিতে পারলে খুশি হইতাম। অনেক দোয়া করতাম।
১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ভালো হৃদয় ডাউনলোড করা যায় না টিয়া ভাই, খুঁজে নিতে হয়.........নিজের অভিজ্ঞতা থেকে বলছি.........

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৯৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
শূন্য আরণ্যক বলেছেন: http://portableapps.com

এইখানে কামের কিছু জিনিষ আছে ... নিজের পোর্টবল হার্ড ড্রাইভকে কিভাবে ইন্টারেকটিভ করা যায় .. সব দারুন ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে ~~

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: এটা নিয়েও একটা পোস্ট দিয়েছিলাম, তবে সামহোয়্যারে নয়, ব্লগস্পটে..........;)

Click This Link

৯৯. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
রাকিব বলেছেন: আচ্ছা, শুধুমাত্র ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে প্রথম আলোর ওয়েবসাইট পড়া যায়। অপেরা বা ফায়ারফক্স এ তা সঠিক ভাবে পড়া যায়না। এর কোন সমাধান জানেন? (বাংলা ফন্ট আমার ইন্সটল করা আছে)।
১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ফন্ট থাকলে তা তো পাওয়ার কথা। আপনি কি প্রথম আলোর ওয়েবসাইটে যে ফন্টগুলোর (বংশী আল্পনা ও প্রথমা) কথা বলা আছে সেগুলো ডাউনলোড করেছিলেন? না করলে এখনই করে নিন নিচের ডাউনলোড লিংক দু'টিতে ক্লিক করে:

১. বংশী আল্পনা
২. প্রথমা

আর একটা কথা, আপনি কি ফন্টগুলো C:\Windows\Fonts এর ভেতরে কপি করেছিলেন? না করলে তা করুন নতুবা ফন্টগুলো কাজ করবে না। আর শুধু কপি করলেই হবে না - কপি করার সময় যদি ব্রাউজার খোলা থাকে তবে ব্রাউজার বন্ধ করে আবার পুনরায় চালু করতে হবে ফন্ট কার্যকর করার জন্য।

উপরে বর্ণিত পদ্ধতিতেও সমাধান না হলে আপনি ফায়ারফক্সের পরশমণি এ্যাড-অনটি ইন্সটল করে নিন ও তারপর ফায়ারফক্স বন্ধ করে পুনরায় চালু করুন।

লিংক: View this link

এই লিংকে গিয়ে Add to Firefox নামক বাটনে ক্লিক করুন। ইন্সটল করার সময় লগইন করতে বললে নিচের ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহার করুন:

ইউজার নেইম:
পাসওয়ার্ড: asdf

এতে সমস্যার সমাধান হবেই।

১০০. ১৯ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১০
কিষান বলেছেন: ভালা জিনিস পোস্টাইছেন। এ গুলা কি উবুন্টু তে ইউজ করা যায়?

প্রিয়তে রাখলাম
১৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: যায়। এর প্রতিটাই যায়। তবে সেক্ষত্রে উবুন্টুর ভার্শন ডাউনলোড করতে হবে। :)

১০১. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৭
'লেনিন' বলেছেন: CD/DVD বার্নিং এর আরেকটি ফ্রি সফটওয়্যার হলো ইনফ্রা.. নীরো ফ্রি নয়।

আর হ্যাঁ ওটা পিজিন হবে উচ্চারণ.... pigeon এর সাথে মিল আছে যদিও পিজিন শব্দটার আলাদা মানে আছে। তেমনি widget = উইজেট .. আমরা অনেক সময় ভুল জানি।

ধন্যবাদ পোস্টের জন্য।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: নিরো ফ্রি তাতো কোথাও বলিনি........উচ্চারনটা শুধরে দেবার জন্য ধন্যবাদ :)

২৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার নিকটা বেশ অদ্ভূত। লংকার রাজাও কি আপনারই নিক?

১০৪. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ২:১৮
জুলফিকার বলেছেন:
প্রিয় পোস্ট-এ নিলাম।
ভালোই কাজের। ধন্যবাদ।
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১০৫. ১৮ ই মে, ২০০৯ সকাল ১০:০৭
অনীয়ম বলেছেন: প্রিয়তে না নিয়ে উপায় নাই।
১৮ ই মে, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৫২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১০৭. ৩০ শে জুন, ২০০৯ রাত ১০:৪১
অমিত০৯৭ বলেছেন: ভালো পোস্ট। GIMP ডাউনলোড করলাম । মিডিয়াপ্লেয়ার হিসেবে KMPLAYER খুব ভালো । Google Picasa এডিটর / ফটো organizer হিসেবে ব্যবহার চলে।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ! আমিও KMPLAYER এর একজন ভক্ত! :)

১০৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮
দুখী মিয়া বলেছেন: প্রিয়তে এবং +++++++++++
কোন মন্তব্যের প্রয়োজন মনে করছি না।ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)

১০৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ।

প্রিয়তে থাকলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: :)

১১০. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
মহসিন০৮ বলেছেন: ভাল পোস্ট ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১১১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৬
মাহিন আহমেদ বলেছেন: ভাল পোস্ট ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১১৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪
তরু বলেছেন: প্রিয়তে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

লেখক বলেছেন: :)

১১৪. ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮
মাহিন আহমেদ বলেছেন: ভাইয়া + দেয়ার ক্ষমতা ছিলো না। তাই দিতে দেরি হলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ :)
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকুন! :)

১১৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আবারো পরলাম আবারো প্লাস দিলাম। এক পোস্টে দুইবার প্লাস...........
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: ক্যামনে? বাগ? আমি ডেনড্রাইটের পোস্টে ২বার মাইনাস দিতে পারসিলাম.......

১১৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পুরান পোস্টে ঢুকলে মাঝেমইদ্যে দেওয়া যায়।।।। :):):) এইটায় যেমন দিলাম..
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: পুরান স্টাইল কি? :(

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: :) :)

১১৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮
জামাল ঊদ্দিন বলেছেন: আগে পোস্ট টা দেখসি কিন্তু আমি ছিলাম "Watch Mode" এ.
প্লাস দিতে পারি নাই। এইবার দিলাম
দুনিয়াতে যত বিট আছে তত সংখ্যক +
আমার আব্দার টা রাইখেন কিন্তুক।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: চেষ্টা করবো! :)

১১৯. ১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
আহাসান বলেছেন: ভাই,
eset NOD32 security কি ওপেনসোর্স ?
আমার ল্যাপিতে নরটনের ট্রায়াল দেয়া আছে। যখন ওপেনসোর্স ছিলনা, তখন জানতাম, নরটনই নাকি সেরা তবে পিসি স্লো করে বলে ইউজ করতাম ম্যাকাফি। অ্যাভাস্টও ট্রাই করেছি। কিন্তু ল্যাপিতে এটা পাবার পর আর চেন্জ করার প্রয়োজনবোধ করিনি, কারন জানিই তো, যে এটাই সেরা। আর স্পিড মোটেও কমেনা।

এখন আপনাদের কথায় মনে হচ্ছে, ট্রায়াল বাদ দেয়া দরকার। কি বলেন, আপনার সাজেশন চাই।

অ.ট. মুন্না বলল, এর লুক নাকি সুন্দর না ! কই, ইমেজ দেখে তো মনে হল, লুক ভালই হবে।
১৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: ইসেট নড ৩২ ওপেনসোর্স কোন এ্যান্টিভাইরাস নয়। In fact পরিচিত কোন এ্যান্টিভাইরাসই ওপেনসোর্স নয়। এটি টাকা দিয়ে কিনতে হয় এমন একটি সফটওয়্যার। বাংলাদেশে এর বাজার মূল্য এখন ১১০০ টাকা। আমি নেট থেকে আইডি/পাসওয়ার্ড খুঁজে ব্যবহার করছি ফ্রিতে।

আমার পরামর্শ হবে আপনি যদি আপনার বর্তমান এ্যান্টিভাইরাসে সন্তুষ্ট থাকেন এবং ভাইরাস ধরতে ও সরাতে কোন সমস্যা অনুভব না করেন তা হলে কোন দরকারই নেই এ্যান্টিভাইরাস পরিবর্তন করার।

লুক দিয়ে কি হবেরে ভাই.......লুকে কি আসে যায়। তবে হ্যাঁ, নর্টন বা ক্যাস্পারস্কির তুলনায় এর লুক সাদামাটাই বলতে হবে। তবে কার্যকর.......

তবে নর্টন একদম নতুন ভার্শনটা (২০১০) বেশ ভালো বলেই জানি। ফ্রি এর মধ্যে ব্যhহার করতে চাইলে এ্যাভাস্ট অথবা এ্যাভিরা দেখতে পারেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: :) :)

১২১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৭
পারাবত বলেছেন: শো কেজে রাখছি
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: :)

১২২. ২০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫৫
হিমাংশু বলেছেন:
অনেক ধন্যবাদ, কাজে লাগবে।

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১২৩. ০৩ রা মে, ২০১০ রাত ১০:৫৭
সদরুল আলম অপু বলেছেন: অসাধারন হয়েছে সবার উপকার হবে
১২৪. ১২ ই মে, ২০১০ দুপুর ২:১৮
আব্দুল গণি বলেছেন: ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য। প্রিয়তে রাখলাম।
১২৮. ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৫
মুস্তাফিজুর রহমান (মুন্না) বলেছেন: আমার 4GB পেন ড্রাইভ-এ write protected দেখাছে কোন কিছু delete/Copy করতে পারেন না। দয়া করে সমাধানটা যদি দেন।

১৩১. ০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
রাজর্ষি....... বলেছেন: +সহ প্রিয়তে বেশ গবেষণা করেছেন মনে হচ্ছে...ধন্যবাদ...
১৩২. ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১৪
দ্যা ডক্টর বলেছেন: হায় হায়, এই পোস্ট প্রিয়তে থাকলেও কমেন্ট করিনি কেন?
৩য় বারের মত উবুন্টুতে আসলাম। এখন সফ্টওয়্যার ইনস্টল হচ্ছে....
থ্যাংকস :)
১৩৩. ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৪৪
আধ্যাত্মিক Babu বলেছেন: আমি ফায়ারফক্স, নোটপ্যাড++, ভিএলসি ছাড়া চলতেই পারি না
১৩৬. ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৯:১৩
কিউপিড৯৫ বলেছেন: সহযোগিতার মনোভাব খুবই ভাল। তাই ধন্যবাদ।

কিউপিড
১৩৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৭:১০
অণুজীব বলেছেন: আবারো পরলাম আবারো প্লাস দিলাম। এক পোস্টে দুইবার প্লাস...........
১৩৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৫৩
সজল বস বলেছেন: Yahoo__Messenger_11.0.0.2014
Click This Link

Internet_Download_Manager_6.07_Build_11_Final
Click This Link

Portable_Office_2003
Click This Link

Portable_Easy_RealMedia
Click This Link

USB.Disk.Security
Click This Link

 

মোট সময় লেগেছে ১.৩৫৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই