somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবাহ্ হো গ্যায়ি মামু! (A Tribute to MAMU) B-)

২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মামু! মাম্মাহ্! গত কয়েক বছরে কতোবার কতজনকে যে এই সম্বোধন দু'টা ব্যবহার করতে দেখেছি তা কোন ইয়ত্তা নেই। আসুন আজ এই মামুদের সম্পর্কে কিছু জানি।

মামুদের ব্যাপারে কিছু সাধারণ প্রশ্নোত্তর:

প্রঃ কারা মামু?
উঃ মামুদেরকে কয়েকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। মামু হলেন তারা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে এমন কোন কাজ করার ক্ষমতা রাখেন যা অন্য আর কারো দ্বারা সম্ভব না। নিজের এই অনন্য ক্ষমতা বলে মামুরা কাজ করিয়ে নেবার জন্য জনপ্রিয় সত্বায় পরিণত হন। ;)
আবার কলেজ ও ভার্সিটির ছাত্রদের মধ্যে বয়সে তাদের চাইতে বয়সে বড় কোন প্রতিষ্ঠান বা হোটেল রেস্টুরেন্টের নিম্নপদের কর্মচারীদেরকে মামু ডাকতে দেখা যায়। আবার মামু হতে পারেন কোন চা, ঝালমুড়ি, চটপটি বা বাদাম বিক্রেতা। তবে মামু বয়সে ছোট হলে তাকে "মাম্মাহ্" ডাকার চল আছে। মামুর মতোই আরেকটি প্রচলিত সম্বোধন হচ্ছে "কাক্কাহ্"। বন্ধুকূলে আড্ডাকালে বয়সে সমান কিন্তু দেখতে বড়সড় এমনদেরকে মামা ডাকারও চল আছে। :D
এছাড়াও কাউকে বোকা, বলদ, আবাল মামু বোঝানো হলেও মামু শব্দটি ব্যবহৃত হয়। যেমন মুন্না ভাই MBBS এ সন্ঞ্জয় আর আরশাদ কাউকে বোকা বোঝাতে সবসময় বলতো - ''বিলকুল মামু হ্যায়''। কিংবা বেকুব বানানো অর্থেও মামু বলতো, যেমন - ''উসকো মামু বানা দিয়া''।

প্রঃ মামুরা কি বিপদজনক?
উঃ কখনো কখনো। বিশেষতঃ মামুর মধ্যে যদি চোগলখোরীর স্বভাব থাকে তবে গোপন কথাটি আর রইবে না গোপন এবং এক জায়গার কথা অন্য জায়গায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। এসব ক্ষেত্রে অফিসের পিয়ন মামুরা সবচাইতে বিপদজনক। অফিসে আপনার বসের ব্যাপারে করা কোন কটুক্তিই আপনার কাল হয়ে যেতে পারে।

প্রঃ মামুদেরকে মামু কেন ডাকা হয়?
উঃ মামার কাছে আব্দার করে যেমন খুব সহজেই কোন কিছু পাওয়া যায়, মামুদের কাছে কোন কিছু চাওয়াটাও ঠিক তেমন। ঠিক যেন মামাবাড়ির আব্দার। এছাড়াও কাওকে ডাকার জন্য সম্বোধন খুঁজে না পাওয়াটাও মামু ডাকের অন্যতম প্রধান কারন। অনেকেই আবার মামু ডেকে স্মার্টনেস জাহির করতে চান। বিখ্যাত হিন্দি ম্যুভি মুন্না ভাই MBBS এর জনপ্রিয় দু'টি চরিত্র মুন্না (সন্ঞ্জয় দত্ত) আর সার্কিটকে (আরশাদ ওয়ারসি) খুব ঘনঘন "মামু" ডাকটি ডাকতে দেখা গিয়েছিলো। :)

যারা মামু হতে পারেন

১. কলেজ বা ভার্সিটির ক্যান্টিন, ক্যাফেটেরিয়ার বা কোন সেকেন্ড ক্লাস রেস্টুরেন্টের বেয়ারা

২. অফিসের পিয়ন

৩. দারোয়ান

৪. স্কুল ও কলেজের ল্যাব এ্যাসিস্টেন্ট/সহকারী

৫. রাস্তার পাশের মুদির দোকান বা চায়ের তোকানের বিক্রেতা, চা, ঝালমুড়ি, চটপটি বা বাদাম বিক্রেতা

৬. রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, বাস চালক বা বাসের কন্ড্যাকটর

৭. পুলিশ

৮. সরকারী প্রতিষ্ঠানের দালাল গোষ্ঠীর সদস্যরা

৯. বিদ্যুত, পানি, গ্যাসের লাইন মেরামতকারী বা যে কোন কিছুর মেকানিক


মামুর প্রকারভেদ:

মামু প্রধানত দুই প্রকার। এরা হলেন -

১. সুবিধাবাদী মামু: সুবিধাবাদী মামুরা হলেন সেই মামু যারা কোন কাজ করে দেবার জন্যে টাকা বা কোন বাড়তি সুবিধা নেন। প্রফেশনাল মামুরা এই লেন-দেনের বিষয়টাতে বেশ অভ্যস্ত হয়ে পরেন। যেমন: অফিসের পিয়ন মামু, কেমিস্ট্রি বা ফিজিক্স ল্যাবের মামু। B-)

২. স্বপ্রণোদিত মামু: এরা কোনা কাজ করে দেবার জন্যে কোনরূপ প্রতিদান আশা করেন না। কখনো কেউ খুশি হয়ে কিছু দিলে নিতে চান না, বাধ্য হয়ে নেন। স্বপ্রণোদিত মামুদের কে তাই সত্যিকারের উপকারী বলা যেতে পারে। ;)

পরিশেষে:

মামু সম্প্রদায় আজ আমাদের সমাজের একটি অপরিহার্য অংশ। মামুদের দ্বারা অনায়াসেই আমরা অনেক কঠিন কঠিন কাজও করে ফেলছি মুহূর্তেই - তা সে কেমিস্ট্রি ল্যাবে লবন শনাক্তকরনই হোক আর অফিসে ফাইল চালাচালি। মামু ছাড়া আজ আমরা অচল। আর তাই এই মামুদের স্মৃতিচারন করে তাদের প্রতি একটি গান উৎসর্গ করলাম। B-)



ফিল্ম: মুন্না ভাই MBBS
গান: সুবাহ্ হো গ্যায়ি মামু
ডাউনলোড লিংক: View this link

ভিডিও:



কৃতজ্ঞতা:

বোকা বোঝাতে মামু শব্দটির ব্যবহার অংশটি ব্লগার ইন্ডিয়ানা জোন্সের কমেন্টের সৌজন্যে প্রাপ্ত। তাকে অসংখ্য ধন্যবাদ! :)

একটি নাফিস ইফতেখার ল্যাবরেটরী গবেষণা ২০০৮
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩০
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×