আমার প্রিয় পোস্ট

সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালোবাসে না

কিছু PC টিপস এন্ড ট্রিকস

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২

শেয়ার করুন:                   Facebook

আজ কিছু টিপস এ্যান্ড ট্রিকস দিচ্ছি। অনেকের কাছে এগুলো হয়তো পুরাতন, তবে আশা করছি কারো কারো হয়তো কাজে লাগবে।



অনলাইন Torrent ক্লায়েন্ট Torrelay: টরেন্ট দিয়ে ডাউনলোডের ব্যাপারে অনেকেরই রয়েছে অনেক অভিযোগ। কবে প্রধান অভিযোগটি হলো টরেন্টের ধীরগতির ডাউনলোড স্পিড। অনেকের আবার ISP টরেন্ট ডাউনলোড ব্লক করে দিয়েছে। যাই হোক টরেন্টের স্পিড নিয়ে নতুন করে বলার কিছু নেই। টরেন্টের স্পিড নির্ভর করে এর Seed, Peer ও আপনার ডাউনলোড ও আপলোড স্পিডের ওপর। অনেকের ডাউনলোড স্পিড বেশি থাকা সত্ত্বেও টরেন্ট ডাউনলোডের সময় ভালো স্পিড পান না কারন তাদের আপলোড স্পিড খুবই কম। আপলোড স্পিড যতো বেশি ডাউনলোড স্পিড ততো ভালো। অথচ টরেন্ট তার কপিরাইটেড Material ও দুষ্প্রাপ্য কন্টেন্টের এর দরুন খুবই জনপ্রিয় একটি ডাউনলোড মাধ্যম।

যাই হোক কয়েক মাস আগে শুধুমাত্র কৌতুহলের বশে Google এ "Online Torrent Client" লিখে সার্চ দিয়ে একটা সাইটের সন্ধান পেয়েছিলাম। সাইটটা হলো: torrelay.com । সাইটটা আপনাকে টরেন্ট ফাইলকে সাধারণ ডাউনলোডের মতোই (http ডাউনলোড) ডাউনলোড করতে দেয়। এই সাইটে আপনি অনলাইনে থাকা কোন টরেন্টের লিংক দিয়ে বা আপনার পিসি থেকে কোন টরেন্ট সিলেক্ট করে দিয়ে ডাউনলোড শুরু করতে পারেন।

প্রশ্ন হলো: এভাবে ডাউনলোড করে লাভ কি? লাভ আছে। যাদের ISP টরেন্ট ডাউনলোড ব্লক করে রেখেছে তারাও এ পদ্ধতিতে টরেন্ট ডাউনলোড করতে পারবেন। আবার যারা ধীর গতির ডাউনলোড স্পিডের সমস্যায় ভুগছেন তারাও উপকৃত হবেন কেননা আপনার কাঙ্ক্ষিত টরেন্টটি প্রথমে torrelay সাইটির সার্ভারে ডাউনলোড হবে ও তারপর আপনার পিসিতে। torrelay এর সার্ভারে ফাইলটি সর্বোচ্চ 500 KB/s স্পিডে ডাউনলোড করতে সক্ষম (যদি পর্যাপ্ত Seed ও Peer থাকে)।

কিন্তু এভাবে ডাউনলোডের ক্ষেত্রে কিছু সীমবদ্ধতা আছে। প্রথমত, এ পদ্ধতিতে আপনি ডাউনলোড Pause করে আবার Resume করতে পারবেন না। দ্বিতীয়ত, torrelay দাদের ফ্রি ইউসারদেরকে ৪০০ মেগাবাইটের চেয়ে বড় টরেন্ট ডাউনলোড করতে দেয় না। তবে আশা করছি যারা ছোটখাটো ডাউনলোডের জন্য টরেন্ট ব্যবহার করেন তাদের এ সমস্যাগুলো তেমন ভোগাবে না।

ডাউনলোড করতে হলে ওয়েবপেইজের ওপরের দিকে থাকা Launch নামক লিংকে ক্লিক করুন।



বিঃ দ্রঃ torrelay সাইটটি সম্পূর্ণ ফ্রি হওয়ায় এর ট্রাফিক খুবই বেশি। আর তাই মাঝে মাঝে সার্ভার ব্যস্ত থাকার দরুন ডাউনলোড শুরু নাও হতে পারে। তবে কয়েকবার Retry দিলেই ডাউনলোড শুরু হবে ইনশাল্লাহ্।



একই সাইটে RapidShare, Youtube, MegaUpload ডাউনলোড: এ ধরনের সাইটের সন্ধান খুঁজলে অসংখ্য পাওয়া যাবে। তবে www.dirlink.net আর সবগুলো থেকে কিছুটা ভিন্ন। প্রথমত, এই সাইটটি Youtube ভিডিও সরাসরি MP4 অথবা 3gp (মোবাইল ভিডিও ফরম্যাট) ফরম্যাটে ডাউনলোড করতে দেয়, ডাউনলোড Resumeও করা যায়। Rapidshare ও MegaUpload এর ফাইল যতো খুশি ডাউনলোড করতে পারবেন। Rapidshare ও MegaUpload এর জন্য এরকম সাইটের অভাব নেই। তবে এই সাইটটির বৈশিষ্ট্য হলো এটিতে দৈনিক কতোটি ফাইল ডাউনলোড করতে পারবেন সে ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই যা অন্য সাইটগুলোয় আছে। তবে ফাইল সাইজের ক্ষেত্রে ৩০ মেগাবাইটের বাধ্যবাধকতা আছে যা Youtube এর ফাইলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ৩০ মেগাবাইটের চেয়ে বড় কোন ফাইল ডাউনলোডের প্রয়োজন না পড়ে তবে এটি হতে পারে একটি আদর্শ পছন্দ।



ব্রাউজিংয়ের এর জন্য একটি অনন্য এ্যাড-অন Cooliris: Cooliris এ্যাড-অনটি আপনাকে দেবে নির্দিষ্ট ওয়েবসাইসমূহে 3D ব্রাউসিংয়ের অনন্য অভিজ্ঞতা যার মধ্যে: Google Images YouTube, Flickr, Facebook, MySpace, Photobucket, DeviantArt, KodakGallery, Picasa Web Albums, Smugmug, FotoTime, Fotki, Getty Images, Bebo, Hi5, Friendster, Yahoo Image Search, Ask Image Search, Live Image Search, AOL Image Search অন্যতম। 3D ব্রাউসিংয়ের স্বাদ পেতে হলে আপনার কাঙ্ক্ষিত পেইজে গিয়ে আপনাকে Cooliris ওপেন করতে হবে। পেইজটি হতে পারে YouTube, Google কিংবা Flickr এর। সবচেয়ে উপকারী দিক হলো ধরুন আপনি Google এ কোন কিছুর অনেকগুলো ছবি খুঁজছেন। বারবার Next পেইজে গিয়ে গিয়ে খোঁজাটা বেশ ঝক্কির ব্যাপার। কিন্তু এই এ্যাড-অনটি আপনার ব্যবহার করলে আপনার Google Image এর সার্চের মাধ্যমে প্রাপ্ত ছবিগুলো অসীম পর্যন্ত বিস্তৃত সারিবদ্ধ হয়ে আসবে, তাই বারবার Next পেইজে যেতে হবে না। আপনি খুব সহজেই মাউস দিয়ে Drag করে করে বা নিচের স্ক্রল বার দিয়ে ডানে-বামে যেতে পারেন। মাউস হুইল দিয়ে Zoom in-outও করতে পারেন।

Cooliris এর কিছু স্ক্রিনশট:


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link



মূলতঃ Firefox এর এ্যাড অন হলেও এটি Firefox 2, Firefox 3, Internet Explorer 6, IInternet Explorer 7, Internet Explorer 8 (Beta), Safari 3, Safari 4 (Beta), Flock 2 ও সাপোর্ট করে। Cooliris এর সাইজ প্রায় ৪.৫ মেগাবাইট হওয়ায় আমার একটা আশঙ্কা ছিলো এ্যাড-অনটা হয়তো আমার পিসি স্লো করে দেবে, কিন্তু তেমন কিছুই ঘটেনি। :)

ডাউনলোড লিংক:

ফায়ারফক্সের জন্য: View this link
অন্যান্য ব্রাউসার ও অপারেটিং সিস্টেমের জন্য: View this link

 

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯

 

  • ৮৯ টি মন্তব্য
  • ১৯৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩৮ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭
comment by: অরণ্য আনাম বলেছেন: ++++


প্রিয়তে রাখলাম




ব্লগারদের "ইয়াহু" আড্ডায় যোগ দিন।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

২. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৮
comment by: নিঃসঙ্গ বলেছেন: কাজের ও ভালো পোষ্ট নাফিস :)
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: :)

৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৮
comment by: ভোরের তারা বলেছেন: প্রিয়তে। +
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ!

৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯
comment by: অক্ষর বলেছেন: টরেন্ট-এর কামটা কি?

এইটা দিয়া কি হয়? (সিরিয়াস প্রশ্ন)
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: Bittorrent হচ্ছে একধরনের ফাইল শেয়ারিং সিস্টেম। Bittorrent এর মাধ্যমে একজন ইউসার খুব সহজেই তার কাঙ্ক্ষিত ফাইলটি ইন্টারনেটে অসংখ্য ইউসারের সাথে শেয়ার করতে পারেন, তাদেরকে ডাউনলোডের সুযোগ করে দিতে পারেন। টরেন্ট ফাইলগুলো (.torrent) আপনাকে খুব সহজেই এসব ফাইল ডাউনলোডের সুযোগ করে দেয়। টরেন্ট দিয়ে কোন কিছু ডাউনলোডের জন্য আপনার একটি টরেন্ট ক্লায়েন্ট থাকতে হবে। কয়েকটি জনপ্রিয় টরেন্ট ক্লায়েন্ট হচ্ছে: BitTorrent, µTorrent, BitComet । এই সফটওয়্যারগুলোর যেকোন একটি আপনার পিসিতে ইন্সটল করে নিতে পারেন। অতঃপর টরেন্ট ডাউনলোডের জন্য .torrent ফাইলগুলো আপনি পাবেন thepiratebay.org, mininova.org প্রভৃতি সাইটে। কাঙ্ক্ষিত টরেন্ট ফাইলটি ডাউনলোড করে যেকোন একটি টরেন্ট ক্লায়েন্ট দিয়ে ওপেন করলেই আপনার টরেন্ট ডাউনলোড শুরু হয়ে যাবে। তবে এখানেই শেষ নয়। টরেন্ট ডাউনলোডের জন্য আরো কিছু বিশেষ বিষয় (যেমন: সীড, পিয়ার, রেশিও, আপলোড ও ডাউনলোড স্পিড লিমিট প্রভৃতি) জানা থাকা দরকার যা আপনার টরেন্ট ডাউনলোডকে আরো সহজ করে তুলবে। আর টরেন্ট পুরোদস্তুর একটি ইউসার নির্ভর ফাইল শেয়ারিং সার্ভিস বিধায় এর কার্যকারিতা পুরোপুরিই নির্ভর করে অন্যান্য ইউসারদের ওপর। আর বলে রাখা ভালো টরেন্টের ডাউনলোড স্পিড অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ ডাউনলোডের চেয়ে অনেকাংশেই কম। তবে কপিরাইটেড কন্টেন্টের অবাধ ডাউনলোডের সুযোগ ও সহজলভ্যতাই মূলতঃ এর জনপ্রিয়তার মূল কারন।

৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৪
comment by: ড্রাকুলা বলেছেন: +। Cooliris টা ইউজ করবো কিভাবে?
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: ইন্সটলের পর Desktop ও Start Menuতে যে শর্টকাট আসবে তা দিয়ে বা ব্রাউসারের টুলবারে ক্লিক করে।

৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫
comment by: গিফার বলেছেন: ভালো পোস্ট তয় নির্বাচনের সময় এইগুলান ভালো লাগতেসে না। :(

অফটপিক >>> দেশে থাকেন আপনি? কালকে কি ভোট দিতে যাবেন?
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: দেশেই থাকি। তবে ভোট দিতে যাবো কিনা এখনো জানি না।

৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬
comment by: রূপক  বলেছেন: রে মমিন, টর্রিলেতে ৪০০ এমবি এর চেয়ে বেশীও নামানো যায়...
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: ক্যামনে? :)

৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৭
comment by: সব যদি আজ বদলে যেত বলেছেন: আগেই জানতাম। অনেকের কাজে আসবে।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: হুমমম.........

৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৯
comment by: ভেংচুক বলেছেন: +
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: :)

১০. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১
comment by: মইন বলেছেন: ওইমিয়া, আন্নের পোস্টগুলা আমার প্রিয়তে কিল্লাই যায় খালি?
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: কে জানে! :)

১১. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
comment by: গিফার বলেছেন: আরে খামাখা ভোট নস্ট কইরা লাভ কি? এভাবে ছাগু গো জিতায় লাভ আসে? :@
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: আমার গতি সম্ভবত "না ভোট"। আমার এলাকায় কোন যোগ্য প্রার্থী নেই।

১২. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৪
comment by: ইসানুর বলেছেন: +++++
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: :)

১৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
comment by: নোবেলজয়ী বলেছেন: এডঅন টা লাগাচ্ছি...দেখি কি হয়
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: তুমার ফটুকখানা দেখে প্রেমে পড়ে গেলাম ;)

১৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫
comment by: আরিফ থেকে আনা বলেছেন: জনদরদী পুস্ট /:)

নুবেলজয়ীর ফটুক দেইখা ভয় পাইসি :-P
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: বুকারে বুকা! তুমারে মাইনাস! ;)

১৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৬
comment by: অক্ষর বলেছেন: এর থিকা ফাইল খুইজা ডাউনলোড দেয়াই ভালো
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ওরে বুকারে, বুকায় কয় কিরে! টরেন্টে এমন অসংখ্য ফাইল পাওন যায় যা জীবনেও অন্য কোথাও ডাইরেক্ট ডাউনলোডের জন্য পাবি না.........বিশেষতঃ ম্যুভি, সফটওয়্যার, গান........সাধে কি আর টরেন্টের এতো কদর! :)

১৬. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
comment by: শিবলী বলেছেন: থ্যাংকু
:)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: ওয়েলকাম! :)

১৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৭
comment by: কাঙাল মামা বলেছেন: torrelay.com ছাড়া আর কোনো উপায় নাই আমাদের মত হতভাগাদের জন্য?
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: আছে। তবে এটা একটু বেশি ভালো.........

১৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৯
comment by: মুকুট বলেছেন: ধন্যবাদ, কাজে লাগবে!
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!

১৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪৩
comment by: ছায়ার আলো বলেছেন: ইন্টারেস্টিং
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: হুমমম........:)

২০. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
comment by: রেটিং বলেছেন:
প্রিয়তে রাখলাম
২৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ!

২১. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১২
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: Cooliris টা জটিল লাগলো .........
২ টেরাক ধইন্যাপাতা.... ;)
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন: খিক খিক........;)

২২. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
comment by: মাজেদুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।আর অক্ষর ভাইকে বলছি,Torrent নিয়ে না ঘাটলে বুঝবেন না Torrent এ কি মজা।অনেক কিছু পাওয়া যায় যেগুলো কোথাও পাবেন না।গান,গেম,সফটওয়্যার(With Keygen/patch/Crack),ই-বুক ইত্যাদি।এই ব্লগে আমার প্রথম পোস্টটা ছিলো Torrent নিয়ে,চাইলে পড়ে দেখতে পারেন Click This Link আর ইদানিং আমি Torrent থেকে Download করা আমার প্রিয় গান গুলো Upload করা শুরু করেছি যাতে সবাই Direct Download করতে পারে।আমার সাইট এর ঠিকানা http://www.songs-music.tk/
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আসলেই। যারা প্রচুর ডাউনলোড করেন, বিশেষতঃ দুর্লভ সব ফাইল তাদের জন্য টরেন্ট এক অমূল্য আশির্বাদস্বরূপ.........:)

২৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: রবিউলকরিম বলেছেন: জানলাম। এবার প্রয়োগের পালা
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: গুড লাক.........

২৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫০
comment by: শিবলী বলেছেন:
পো্সটের বাইরের কথা--
আপনি কিভাবে ব্লগের পোস্টগুলা-র ছবি থেকে ক্যামেরা মডেল বুঝতে পারেন? আমি তো ছবির উপর রাইট ক্লিক>প্রপার্টিস থেকে তো বের করতে পারলাম না :(
বলবেন কিভাবে করেন?
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: পোস্টের শেষে পোস্টে ব্যবহৃত ছবিগুলোর একটি করে থাম্বনেইল থাকে। যে ছবিটির সম্পর্কে তথ্য দরকার তার থাম্বনেইলের ওপর রাইট ক্লিক করে Open in new tab সিলেক্ট করুন। এখন নতুন ট্যাবে ছবিটি আসল কোয়ালিটিতে Open হবে। এই ছবিটিকে এখন পিসিতে সেইভ করুন। এবার পিসিতে সেইভ করা ফাইলটির ওপর রাইট বাটন ক্লিক করে Properties এ যান ও Summary বাটনে ক্লিক করুন, যদি Advanced নামে কোন বাটন থেকে থাক তবে তাতেও ক্লিক করুন। আপনি ঐ ছবিটির ক্যামেরা মডেল, কোন সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছে ও আনুষাঙ্গিক আর সব তথ্যাবলী পেয়ে যাবেন.........তব সব ক্ষেত্রে এই তথ্যগুলো নাও থাকতে পারে.........

২৫. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪১
comment by: শিবলী বলেছেন: যে ছবিটির সম্পর্কে তথ্য দরকার তার থাম্বনেইলের ওপর রাইট ক্লিক করে Open in new tab সিলেক্ট করুন।----

আমি এটা না করে সরাসরি পিসি তে সেভ করে প্রপার্টি দেখতে যেতাম বলেই পারছিলাম না!!! :)
থ্যান্কু:)
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: ওয়েলকাম :)

২৬. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৯
comment by: নাজিরুল হক বলেছেন: হুম... জানলাম।

কাজে লাগতে পারে। ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

২৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮
comment by: আমিই মিরজা বলেছেন: ধন্যবাদ। কাজে লাগবে।
০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

২৮. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭
comment by: আপেল বলেছেন: thanks...
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: Welcome :)

২৯. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৭
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ডিরলিংক ডট কম সাসপেন্ডেড /:)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৭

লেখক বলেছেন: তাইতো দেখতেসি!!!! :(

৩০. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৪
comment by: মানুষ পাখি বলেছেন: প্রিয়তে রাখলাম +++
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে! :)

৩১. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
comment by: অনিশ্চিত বলেছেন: টরেন্টের স্পিড বাড়ানো নিয়া বিস্তারিত পোস্ট দেন। রানডম পোর্ট কোনটা দিলে ভালো হয়? একেক ওয়েবসাইট একেক কথা বলে। পোর্ট রিডাইরেক্ট করা কি ভালো? এতে স্পিড বেশি পাওয়া গেলে আইএসপি জানতে পারলে বাগড়া দিবে না? এসব বিষয় নিয়ে বিস্তারিত লিখেন। কাজে রাগবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: প্রথমত,

আপনার আইএসপি আপনাকে যা স্পিড দিচ্ছে তার চেয়ে বেশি স্পিডে টরেন্ট ডাউনলোড করা অসম্ভব। অনেকে ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রে আইএসপি হ্যাক করে ব্যান্ডউইথ বাড়ানোর চেষ্টা করেন। সাবধান!!! এমনটা করলে যদি আপনার আইএসপি চালাক হয় তবে তারা এটা ধরে ফেলবে ও আখেরে ক্ষতি আপনারই হবে।

দ্বিতীয়ত,

আইএসপির টরেন্ট ডাউনলোডে আপত্তি না থাকলে পোর্ট ফরওয়ার্ড/পোর্ট রিডাইরেক্ট করাতে আপত্তি থাকার কথা না - অন্ততঃ বাংলাদেশে না। ডিপেন্ড করে আপনি কোন দেশে বসবাসরত।

তৃতীয়ত,

ইন্টারনেটে টরেন্টের স্পিড বাড়ানোর টিউটোরিয়ালগুলোতে পোর্ট ফরওয়ার্ড/রিডাইরেক্ট আরও বিভিন্ন টুইকিং থাকে যা বাংলাদেশে একেবারেই কার্যকর নয় - হলেও পার্থক্য এতোই সামান্য যে তা মোটেও উল্লেখযোগ্য নয়।

চতুর্থত,

সম্ভব হলে এমন একটি আইএসপিতে সুইচ করুন যেটা শুধু হাই ডাউনলোড স্পিডই নয়, হাই আপলোড স্পিডও দিচ্ছে। কারন আপলোড স্পিড যতো বেশি হবে আপনার প্রাপ্ত ডাউনলোড স্পিডের ততো বেশি অংশ কাজে দেবে। যেমন, কোন লাভ নেই যদি আপনার ডাউনলোড স্পিড ৮০ কেবি/সেকেন্ড হয় আর আপলোড স্পিড ৮-১০ কেবি/সেকেন্ড। আপনি ঐ ৮০ কেবি ব্যান্ডউইথের অধিকাংশই টরেন্ট ডাউনলোডে কাজে লাগাতে পারবেন না - হাজার হোক টরেন্ট একটি ফাইল শেয়ারিং সার্ভিস। এর সাথে শেয়ারিং শব্দটা আষ্টেপৃষ্ঠে জড়িত। আপনি অপর ইউসারকে যতো কন্ট্রিবিউট করবেন নিজেও ততো ভালো স্পিড পাবেন।

পঞ্চমত,

স্পিড যতো ভালোই হোক না কেন সীড আর পিয়ার পর্যাপ্ত না হলে আপনি স্পিড সংকটে ভুগবেনই - এটা অবধারিত ও এতে আপনার করার কিছু্ নেই। সীড আর পিয়ারের সংখ্যা প্রায় সমান অথবা সীডের চাইতে পিয়ার অনেক বেশি এমন টরেন্টগুলোতে আপনি এরকম স্পিড সংকটে ভুগবেন। তাই টরেন্ট নির্বাচনে সতর্ক হওয়া উচিৎ।

ষষ্ঠত,

যদি আপনার আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড খুব বেশি হয় তবে মাঝে মাঝে আপলোড স্পিড লিমিট করে দিতে পারেন। কেননা খুব বেশি স্পিডে আপলোড হলে আবার ডাউনলোড স্পিড ক্ষতিগ্রস্ত হবে।

৩২. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২২
comment by: অনিশ্চিত বলেছেন: ধন্যবাদ, ভালো একটা ধারণা পেলাম। আমার এখানে আপলোড স্পিড ৪৮ কিলোবাইটের মতো আর ডাউনলোড স্পিড ৩৪৮-এর মতো। এটা বিভিন্ন সাইটে গিয়ে স্পিড টেস্ট করে দেখেছি। এখন আপলোড লিমিট ৪০ দিয়ে রেখেছি আর ডাউলোড পুরোটাই।

সিড ও পিয়ার - দুটোই কি বেশি হতে হবে? সেটা কতো হলে ভালো হয়?

যদি কোনো ফাইলের সিড ও পিয়ার হয় যথাক্রম ৪/৪ এবং ৯০/৮২০, তাহলে কোনটা তাড়াতাড়ি ডাউনলোড হবে?
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: ৪/৪ মানে হচ্ছে সীড আর পিয়ারের সংখ্যা প্রায় সমান - এতে স্পিড কম পাবেন। আর ৯০/২৮০ মানে হচ্ছে ৯০টি সীড আর ২৮০টি পিয়ার - এটাতে পিয়ারের চেয়ে সীডের সংখ্যা অনেক কম, অর্থাৎ কিনা রেশিও কম - স্পিড খুবই কম পাবেন এটাতে।
টরেন্ট হেলথ বলে একটা জিনিস আছে। সীডের চাইতে পিয়ার যতো বেশি টরেন্ট হেলথ ততো ভালো (Mininova.com এ টরেন্ট হেলথ দেখায়)।
যেমন একটি ১২০টি সীড ও ৩০টি পিয়ারসহ টরেন্টে, একটি ১২০/১২০ সীড ও পিয়ার সহ টরেন্টের চেয়ে অনেক ভালো স্পিড পাবেন। ১২০টি সীড আর ২৮০টি পিয়ারের টরেন্টে আরো খারাপ স্পিড পাবেন।

সীড যতো বেশি ততো ভালো, তবে পিয়ারের চেয়ে কম হওয়া বাঞ্ছনীয়। তাহলে ভালো স্পিড পাবেন।

৩৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩
comment by: রাঙা ঠোঁট বলেছেন: অনেক কিছু জানার মতো পোস্ট। ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! :)

৩৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২০
comment by: অনিশ্চিত বলেছেন: আপনার মন্তব্যটা একটু চেক করুন। কারণ একবার বলছেন- টরেন্ট হেলথ বলে একটা জিনিস আছে। সীডের চাইতে পিয়ার যতো বেশি টরেন্ট হেলথ ততো ভালো (Mininova.com এ টরেন্ট হেলথ দেখায়)।

আবার তার একটু আগেই বলেছেন, আর ৯০/২৮০ মানে হচ্ছে ৯০টি সীড আর ২৮০টি পিয়ার - এটাতে পিয়ারের চেয়ে সীডের সংখ্যা অনেক কম, অর্থাৎ কিনা রেশিও কম - স্পিড খুবই কম পাবেন এটাতে।

কোনটা ঠিক বুঝতে পারছি না।

আবার একইভাবে একবার বলেছেন, ১২০টি সীড আর ২৮০টি পিয়ারের টরেন্টে আরো খারাপ স্পিড পাবেন।

কিন্তু পরক্ষণেই বলছেন-

সীড যতো বেশি ততো ভালো, তবে পিয়ারের চেয়ে কম হওয়া বাঞ্ছনীয়। তাহলে ভালো স্পিড পাবেন।

আমি তো চউক্ষে আন্ধার দেখতাসি। কোনটা ঠিক ধরমু। তাড়াতাড়ি কন। নাইলে গুগল আর্থে ফালাইয়া দিমু।
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: সরি সরি সরি! মন্তব্যটাতে একটা ভুল করেছি।

আসল কথাটা হচ্ছে, সীডের সংখ্যা পিয়ারের চেয়ে বেশি হলে ভালো স্পিড পাবেন। দু'টোই সমান হলে আরেকটু কম পাবেন। আর পিয়ারের সংখ্যা সীডকে অনেক ছাড়িয়ে গেলে খুব খারাপ স্পিড পাবেন।

ব্যস এটুকুই মনে রাখুন, আর কিছু মনে রাখতে হবে না। আগের মন্তব্যটায় এতো বেশি বার অমুক বেশি আর অমুক কম বলতে হয়েছে যে গুলিয়ে ফেলেছিলাম। ভাষাগত এই ত্রুটির জন্য দুঃখিত।

৩৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৫
comment by: অনিশ্চিত বলেছেন: ধন্যবাদ। আমি লিনাক্সে Deluge ব্যবহার করে মোটামুটি স্পিড পাচ্ছি। ৫-৬ কেবিপিএস। কিন্তু ইউটরেন্টে স্পিড খুবই কম। মাত্র ১-২ কেবিপিএস। যদিও Firefox-এ Downthemall দিয়ে ডাউনলোড করলে অনেক বেশি স্পিড পাই- ৮-৯ কেবিপিএস। এর চাইতে কোনোমতেই বাড়ছে না। সিডের সংখ্যা তো পিয়ারের চেয়ে ভালোই দেখতে পাচ্ছি। কমপক্ষে তিনগুণ করে বেশি।

আপনার সাহায্যের জন্য ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: আপনার নরমাল ডাউনলোড স্পিড কতো, টরেন্টের কথা বলছি না.........এমনি ডাউনলোড ম্যানেজার দিয়ে সাধারন কোন ফাইল ডাউনলোডের সময় কতো স্পিড পান?

৩৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫০
comment by: অনিশ্চিত বলেছেন: ফায়ারফক্সের সাধারণ ডাউনলোড দিয়ে সাধারণ অবস্থায় ২-৩ এবং অফপিকে ৫-৬ পাই। Downthemall দিয়ে সাধারণ অবস্থায় ৫-৬ এবং অফপিকে ৮-৯ পাই। কিন্তু যেগুলো ডাউনলোড করি, সেগুলো Resume করা যায় না বলে টরেন্ট ব্যবহার করছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: আপনার নেট কিন্তু অনেক স্লো.........তাই টরেন্টে কম স্পিড পাচ্ছেন, একটু উচ্চগতির সংযোগ নিলে ভালো হয়.........:)

৩৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০১
comment by: অনিশ্চিত বলেছেন: অফিসিয়াল কানেকশন তো! কিছু করার নেই। নেটওয়ার্কের বাটনে মাউস রাখলে ১০০০ এমবিপিএস দেখায়।

একই নেটওয়ার্কে লিনাক্সে বেশি কিন্তু উইন্ডোজে কম স্পিড পাই। বিশেষ করে ওয়্যারলেস কানেকশনে।

ল্যান কানেকশনেও অব্স্থা বিশেষ সুবিধার না।

আপনার সহৃদয় সাহায্যের জন্য ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

৩৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৪
comment by: অনিশ্চিত বলেছেন: আপনার প্রশ্নের পর বিভিন্ন সাইটে গিয়ে নেট স্পিডটা পরীক্ষা করলাম। তাতে দেখা যাচ্ছে, অ্যাভারেজ ডাউনলোড রেট ৩৪৮কেবিপিএস এবং আপলোড রেট ৫৬ কেবিপিএস।

এখন মনে পরলো, অফ ডে তে যখন ব্যবহার করি, তখন ডাউনলোড রেট ৪৫ কেবিপিএস পর্যন্তও উঠেছিলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ব্যাপারটা কি? আপনার নেটের স্পিডতো বেশ ভালো........তাহলে টরেন্টের স্পিডের এই হাল কেনো? বুঝলাম না..........:(

৩৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৪
comment by: আব্দুলকুদ্দুসমদন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ জনাব। প্রিয়তে রাখলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১০
comment by: অঞ্জন সানি বলেছেন: টরেন্ট রিলে দিয়ে ডাউনলোড করার পর আমি যখন আই ডি এম দিয়ে ওই ফাইল ডাউনলোড করতে যায় তখন ১০-১৫ KB/s এর বেশি স্পিড পাই না । কিন্তু ইউ টরেন্ট দিয়ে ডাউনলোড করলে ২০-২৫ KB/s পাই । লাভ টা কি হলো ?
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: আমি টরেন্টে ২২-২৫ KB/s পাই। আর টরেন্ট রিলে দিয়ে ডাউনলোডের সময় পাই ২৫-৩৫ KB/s এর ভিতরে। সুতরাং আমার ক্ষেত্রে লাভ হলেও আপনার ক্ষেত্রে হচ্ছে না। সেক্ষেত্রে টরেন্ট সরাসরি ডাউনলোড করাই উত্তম।

৪১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
comment by: অঞ্জন সানি বলেছেন: আই ডি এম এর মাত্র একটা থ্রেড অ্যাক্টিভ থাকে । অন্য সব ডিস্কানেক্ট দেখায় ।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: আমারটায়ও তাই হয়। কিন্তু তাও স্পিড ২৫-৩৫ KB/s এর ভিতরেই থাকে।

৪২. ১১ ই মার্চ, ২০০৯ রাত ২:৫২
comment by: কিষান বলেছেন: ধন্যবাদ দাদা, একটা কাজের জিনিস শিখলাম :)
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: কাজে লেগেছে জেনে লাগলো! :)

৪৩. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩২
comment by: পালাবী কোথায় ?? বলেছেন: ভাল লাগছে +
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: :)

৪৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২১
comment by: স্বাগত. বলেছেন:

আনেক খুব !

ভাল লাগল।

চালিয়ে যান দাদা।
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪৫. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩২
comment by: সেলিম৬২৫১ বলেছেন: প্রিয়তে রাখলাম, ধন্যবাদ

 

 


© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
মোবাইল: ০১৯১৭-৭৪৭৫২৩
Email: anindya_sccএ্যাটyahooডটcom
twitter.com/Nafis_Iftekhar
www.facebook.com/nafis.iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই