somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Google শাড়ি ও বাচ্চাদের জন্য ব্রাউজার

০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুগল শাড়ি: বেশ মজা লেগেছিলো প্রথমবার দেখে। খবরটা নিতান্তই ভাগ্যবশত পাওয়া। অনেকে হয়তো আগে দেখেছেনও এটা। ভারতীয় ফ্যাশন ডিজাইনার সত্য পাল গুগলের সার্চ পেইজের লে-আউট ব্যবহার করে একটি শাড়ি ডিজাইন করেছেন। শাড়িটির নাম দেয়া হয়েছে উগল (Oogle)। শাড়িটি সত্য পালের নিজস্ব ওয়েবসাইটে বিক্রির জন্য রাখা হয়েছে। মূল্য: ১১,৯৯৫ রুপি। প্রথমে আমার সন্দেহ হয়েছিলো ছবিটি ফটোশপিত কোন ছবি কিনা। সে সন্দেহ দূর হয়েছে সত্য পালের অফিসিয়াল ওয়েবসাইট, তার ফেইসবুক প্রোফাইল আর গুগল ঘেঁটে।


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link



বাচ্চাদের জন্য ব্রাউজার Kidzui: বাচ্চারা ইন্টারনেটে গেইম খেলতে ভালোবাসে। কিন্তু যারা অভিভাবক তারা এটাও জানেন যে বাচ্চাকে একা একা ইন্টারনেট ব্রাউস করতে দেয়াটা মোটেও নিরাপদ নয়, বিশেষতঃ এখন যখন ইন্টারনেট ছেয়ে গিয়েছে পর্ণ ওয়েবসাইট দিয়ে। ফিল্টারিং করে নিরাপত্তা বাড়ানো যায় কিন্তু তাতে করেও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিৎ হয় না। Kidzui হচ্ছে মূলতঃ বাচ্চাদেরকে লক্ষ্য করে নির্মিত একটি ব্রাউজার যা আপনার বাচ্চাকে ইন্টারনেটের জগতে নিরাপদভাবে ঘুরে বেড়াবার সুযোগ করে দেবে। এর সবচেয়ে বড় বৈশিস্ট্য হচ্ছে এই ব্রাউজারের মাধ্যমে আপনার বাচ্চা চাইলেও যেকোন ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এই ব্রাউজারটি দিয়ে শুধুমাত্র সেসব ওয়েবসাইটেই ঢোকা যাবে যা Kidzui এর Review টিম বাচ্চাদের জন্য নিরাপদ বলে মনে করে। যদি আপনার বাচ্চা এমন কোন ওয়েবসাইটের এ্যাড্রেস দেয় যা তাদের দ্বারা অনুমোদিত নয় তবে এই ম্যাসেজটি দেবে: This page isn't available on KidZui, but your parents can add it for you. ব্রাউজারটিতে অভিভাবকদের জন্য পৃথক লগইন এর ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনি আপনার বাচ্চা কি কি করছে তার ওপর নজরদারি করতে পারবেন। ব্রাউসারটিতে অসংখ্য বাচ্চাদের গেইম, কার্টুন, ভিডিও ও ফটো সাইট তালিকাভুক্ত আছে ও রোজই নতুন নতুন আরো যোগ হচ্ছে। ব্রাউজারটি ইন্সটলের পরপরই অভিভাবককে তার নিজের ই-মেইল এ্যাড্রেস দিতে হবে ও বাচ্চার হয়ে রেজিস্ট্রেশন করে দিতে হবে। আপনাকে Kidzui থেকে প্রতি সপ্তাহে একবার মেইল করা হবে আপনার বাচ্চার এ্যাকটিভিটি, সে কোন কোন সাইটে যাচ্ছে না যাচ্ছে সে সম্পর্কে অবহিত করে। তবে একটা কথা না বললেই নয়, তাহলো খুব বড় বাচ্চাদের জন্য Kidzui নয়। ৩-১৩ বছর বয়সীদের জন্য ঠিক আছে।



ডাউনলোড লিংক: View this link

অভিভাবকদেরকে লগইন করতে হবে এই ওয়েবপেইজ থেকে: http://www.kidzui.com/login

মনে রাখবেন Kidzui তে আপনার ও আপনার বাচ্চার পাসওয়ার্ড আলাদা। বাচ্চাকে কখনোই আপনার পাসওয়ার্ডটি দেবেন না। আপনার অভিভাবক পানওয়ার্ডটি সেট করার জন্য একটি মেইল পাবেন আপনার বাচ্চার Kidzui একাউন্টটি সক্রিয় করবার পরই।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪
৩২টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×