somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটি নোবেল পাওয়ার মতো গাঁজাখুরি গবেষণা B-) :D ;) :P

০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ রিকশায় চড়ে ধানমন্ডি যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন নিউ মার্কেটের পেছনে একটা জায়গা আছে যেখানে একটি মুরগী কসাইখানা আছে। সারাদিন চরম দুর্গন্ধ বিরাজ করে সেখানে। এমনই সে দুর্গন্ধ যে তা সহ্য করাই দায়। নাকে হাত দিলাম যেমনটা অন্যান্য দিন দিয়ে থাকি। হঠাৎই আজ একটা চিন্তা মাথায় আসলো - "আচ্ছা, ভিডিও বা সাউন্ড যেমন রেকর্ড করা যায় কিন্তু গন্ধ বা ঘ্রাণ কেন রেকর্ড করা যায় না?" সারদিন বসে বসে এটাই ভেবেছি। চিন্তাটা মাথায় একদম গেঁথেই গিয়েছিলো।

তো এই চিন্তার মাধ্যমে কিছু হাস্যকর হাস্যকর তত্ত্বে আজ আমি উপণীত হয়েছি। প্রথমেই চিন্তা করেছি কিভাবে গন্ধ রেকর্ড করা হবে। এমন একটা যন্ত্র কল্পনা করলাম যা তার আশে পাশের বাতাসকে বিশ্লেষণ করবে, বিশ্লেষণ করে গন্ধ উদ্রেককারী বস্তুতে কি কি উপাদান আছে ও কি অনুপাতে আছে তা নির্ধারণ করবে। তারপর ঐ তথ্য সে সংরক্ষণ করবে। এবার সবচেয়ে হাস্যকর অংশটি শুনুন, কিভাবে আমরা পুনরায় উক্ত গন্ধকে প্রস্তুত করবো যন্ত্রের মাধ্যমে। ঐ যন্ত্রে আমাদের জানা মৌল পদার্থসমূহের অধিকাংশ উপস্থিত থাকবে। যন্ত্র পূর্বে বিশ্লেষণকৃত গন্ধের Data কাজে লাগিয়ে বিভিন্ন মৌলের সংমিশ্রনে ঠিক ঐ গন্ধটিই পুনরায় প্রস্তুত তথা Replicate করবে।

ভাবলাম আমার উপরে দেয়া তত্ত্বটি পড়ে এ নিয়ে যারা গবেষণা করেছেন তারা আমাকে হয়তো মারতে আসবেন। :P কিন্তু বাসায় এসে গুগলে smell recorder লিখে সার্চ দিয়ে অবাক হয়ে দেখলাম আমি যা ভেবেছি তার ঠিক কাছাকাছি প্রযুক্তি নিয়ে জাপানিরা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। বিস্তারিত দেখুন এই লিংকে: View this link



যাই হোক এতে করে ঘ্রাণ রেকর্ড বা প্রস্তুত করার সমস্যার সমাধান না ঘটলেও এটা হলে কি কি সম্ভব ছিলো তার একটি তালিকা আমি ঠিকই করেছি:

১. প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে পিসির জন্য গ্রাফিক্স কার্ড আর সাউন্ড কার্ড এর মতোই স্মেল কার্ড (Smell Card) বাজারে এসে যাবে। এর কাজ হবে স্মেল কোড এ্যানালাইজ করে Decode করা ও ঘ্রাণ নিঃসারক যন্ত্র (Smell Emitter) এর মাধ্যমে পিসির চারপাশকে আকাঙ্ক্ষিত গন্ধে ভরে দেয়া। ;)

২. মানুষ ফেইসবুকে, ব্লগে ও অন্যান্য সোসিয়াল কমিনিউটি সাইটে নিজেদের প্রোফাইলে স্ট্যাটাস ম্যাসেজের মতোই একটি গন্ধ সেট করে রাখবে। কেউ তার প্রোফাইলে ঢুকলেই ঐ নির্দিষ্ট গন্ধে তার পিসির চারপাশ ভরে যাবে। গন্ধটি হতে পারে গোলাপ ফুলের বাগানের, হতে পারে সোদা মাটির গন্ধের বা নিতান্তই কোন জঘণ্য বস্তুর যেমন: গরুর গোবর। B-)

৩. মোবাইলেও তখন এই প্রযুক্তি এসে যাবে। দেখা যাবে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড ফোনে কথা বলছে। হঠাৎই গার্লফ্রেন্ডের নাকে এস ঠেকলো বয়ফ্রেন্ডেরে গায়ের ঘামের দুর্গন্ধ। সাথে সাথে গার্লফ্রেন্ডের আতঙ্কিত জিজ্ঞাসা - "এমা! তুমি গোছল করো না?" :D

৪. মানুষ MMS করে তখন ভিডিও আর মিউজিকের মতোই গন্ধ পাঠাতে পারবে।

৫. বাজারে স্মেল রেকোর্ডার (Smell Recorder) নামক যন্ত্র এসে যাবে।

৬. পিসিতে স্মেল ফাইল চালানোর জন্য প্লেয়ার এসে যাবে। আবার প্লেয়ার এসে যাবে আপনার ড্রয়িংরুমের জন্যও যা আপনার আকাঙ্ক্ষিত সৌরভে সৌরভিত করে রাখবে পুরো রুমকে।

৭. নাটক, ম্যুভি প্রভৃতির শুটিংয়ে যখন এই প্রযুক্তি ব্যবহৃত হবে তখন দর্শকের কাছে এগুলোর নির্মান আরো প্রাণবন্ত হয়ে উঠবে। যেমন ধরুন ডিসকাভারি চ্যানেলে হয়তো মশলা নিয়ে কোন ডকুমেন্টারি চলছে। স্মেল সেন্স (Smell Sense) প্রযুক্তির বলে পর্দায় দেখানো মশলার গন্ধ আপনার টেলিভিশনের মাধমে আপনার নাকে পৌঁছে যাবে। আবার ধরুন কোন যুদ্ধের ম্যুভি দেখতে সিনেমা হলে গিয়েছেন। যুদ্ধের দৃশ্যে প্রচন্ড গোলাগুলি চলছে দুই পক্ষের মধ্যে। স্মেল সেন্স (Smell Sense) প্রযুক্তির বলে আপনি বারুদের গন্ধ পাবেন পুরো হল জুড়ে।

৮. গন্ধ ভালো না খারাপ তা নির্ধারণ করার প্রযুক্তিও আমাদের হাতে এসে যাবে। গন্ধ রেকর্ডিংয়ের পর এর কোড বিশ্লেষণ করে বলে দেয়া সম্ভব হবে গন্ধ খারাপ না ভালো। এতে করে আমরা কোন অপরিচিত গন্ধ সম্বন্ধে ধারণা পাবো। গন্ধ কতোটা খারাপ ও তীব্রতা কতোটা তাও নির্ধারণ সম্ভবপর হবে। এতে করে ঘ্রাণ দূষণ বলে কোন কিছুর অবতারনা করা সম্ভব। স্মেল সেন্স প্রযুক্তির বলে ট্যানারি শিল্প আছে এমন সব এলাকায় "স্মেল ওয়াচ (Smell Watch)" চালু করা যাবে যা সর্বদা গন্ধের তীব্রতা পরিমাপ করবে ও সহনীয় মাত্রার সাথে সামন্ঞ্জস্যপূর্ণ কিনা তা নির্দেশ করবে।

৯. হয়তো তখন পিসির জন্য যারা ভাইরাস বানান তারা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্মেল ভাইরাস বানাবেন যা দুর্ঘন্ধে ভরে দেবে আপনার পিসির চারপাশকে। :|

১০. নিরাপত্তার স্বার্থে ফিঙ্গারপ্রিন্ট আর ফেইস ডিটেকশন প্রযুক্তির ন্যায় Smell Detetion ও ব্যবহুত হবে।

আরো যা যা ঘটতে পারে:

১. আলু ব্লগে ঢুকলেই ছাগু খোঁয়াড় আর লাদির গন্ধ নাকে এসে পৌঁছাবে। B-)

২. কোন রাজাকারের ব্লগ প্রোফাইলে ঢুকলে ছাগু লাদির গন্ধ নাকে পৌঁছে যাবে। ;)

আপনারাও কিছু কিছু আইডিয়া দিয়ে এই গাঁজাখুরি প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে পারেন..........:)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×