somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যান্টিভাইরাস প্রোগ্রাম Uninstall সমস্যা থেকে পরিত্রাণের উপায় ও একটি ভাইরাসের ব্যাপারে সতর্কীকরণ

১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ্যান্টিভাইরাস আনইন্সটল সমস্যার সমাধান: এ্যান্টিভাইরাস আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কিন্তু প্রায়ই এ্যান্টিভাইরাস নিয়ে একটা সমস্যার সম্মুখীন হই। আর তা হলো কিছু কিছু এ্যান্টিভাইরাস কোন কোন ক্ষেত্রে Uninstall করা যায় না, বা করা গেলেও আংশিকভাবে Uninstall হয়। এমনকি Windows এর Add or Remove Programs থেকে Uninstall এর প্রচেষ্টা করলেও এ সমস্যাটি রয়েই যায়। এর ফলে এ্যান্টিভাইরাসটি আপনার সিস্টেমে ও রেজিস্ট্রিতে অবাঞ্ছিত ফাইল ও রেজিস্ট্রি ভ্যালু রেখে যায়। এর সবচেয়ে বড় সমস্যাগুলো একটি হলো কিছু কিছু এ্যান্টিভাইরাস সিস্টেমে অপর কোন এ্যান্টিভাইরাসের উপস্থিতি টের পেলে Install হয় না। কিন্তু আংশিক Uninstall এর দরুন আপনি আগের এ্যান্টিভাইরাসটি Uninstall তো করে দিলেন, কিন্তু নতুন এ্যান্টিভাইরাস সফটওয়্যারটি Install করতে গিয়ে ঝামেলায় পড়বেন কেননা পূর্বের Uninstall পরিপূর্ণভাবে সম্পন্ন না হওয়ায় নতুন এ্যান্টিভাইরাসটি তখনো বলবে যে আপনার সিস্টেমে অপর একটি এ্যান্টিভাইরাসের উপস্থিতি সে টের পেয়েছে ও সে নিজে Install হবে না।

এখন প্রশ্ন হলো এ সমস্যাটি কেন হয়? এর বেশ কিছু কারন থাকতে পারে। তবে কিছু কিছু এ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্মগতভাবেই এই সমস্যাটি রয়েছে। তবে এ সমস্যা থেকে পরিত্রাণের বেশ কিছু উপায় আছে।

সর্বোত্তম উপায়টি হলো বিভিন্ন সফটওয়্যারের নিজস্ব Uninstallation পদ্ধতি অনুসরন করা বা Uninstall করার জন্য আলাদা Uninstaller থাকে তা ব্যবহার করা। নিম্নে কিছু এ্যান্টিভাইরাস যা এ ধরনের Uninstallation সমস্যার জন্য পরিচিত তাদের Uninstallation পদ্ধতি ও Uninstaller গুলো দেয়া হলো:

Avast: http://files.avast.com/files/eng/aswclear.exe

AVG: http://free.avg.com/ww.faq.num-1248?srch=uninstall#faq_1248

F-Secure: http://support.f-secure.com/enu/corporate/downloads/removeav.shtml

Kaspersky: View this link

McAfee: http://download.mcafee.com/products/licensed/cust_support_patches/MCPR.exe

Norton: View this link

Panda: http://www.pandasecurity.com/resources/sop/UNINSTALLER_08.exe

Trend Micro: http://esupport.trendmicro.com/support/viewxml.do?ContentID=EN-1033129

আরো একটি উপায় হলো Windows এর Add or Remove Programs দিয়ে হলো Uninstall করার পরিবর্তে কোন ভালো Uninstaller সফটওয়্যার দিয়ে এ্যান্টিভাইরাসেটি Uninstall করা। এরকম একটি ভালো Uninstaller হলো Revo Uninstaller. Revo Uninstaller দিয়ে Uninstall দিলে প্রথমে সফটওয়্যারটি এ্যান্টিভাইরাসটির ডিফল্ট Uninstall পদ্ধতি অনুযায়ী Uninstall করবে ও তারপর আপনাকে Uninstall হওয়ার পরও এ্যান্টিভাইরাস সফটওয়্যারটি সিস্টেমে যে যে অপ্রয়োজনীয় ফাইল ও রেজিস্ট্রি ভ্যালু রেখে গিয়েছে তা মুছে ফেলার অপশন দেবে।

Revo Uninstaller এর ডাউনলোড লিংক: View this link

একটি ভাইরাসের কর্মকান্ডের ব্যাপারে সতর্কীকরন: ইদানিং একটি ভাইরাসের প্রকোপ বেশ বেড়েছে। ভাইরাসটি আপনার পেনড্রাইভের কতোগুলো Zip ফাইল তৈরি করবে। অনেকেরই একটি ভ্রান্ত ধারনা হচ্ছে যে আপনার ফাইলগুলো ভাইরাস Zip ফাইলে পরিণত করে ফেলেছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ভাইরাস আপনার পেনড্রাইভের ফাইল ও ফোল্ডারগুলোকে System Protected File ও Folder পরিণত করে যা Show Hidden Files Optionটি সক্রিয় থাকলেও দেখা যায় না। অতঃপর ঐ ফাইল ও ফোল্ডারের নামে পেনড্রাইভে একটিকেরে Zip ফাইলের মতো দেখতে ফাইল তৈরি করে যা আসলে মোটেও Zip ফাইল নয়। ফাইলগুলো মূলত .exe এক্সটেনশন যুক্ত যা সিস্টেমের অতিপরিচিত একটি এক্সটেনশন হওয়ার দরুন আলাদাভাবে দেখায় না। ধরুন আপনার পেনড্রাইভে Microsoft নামে একটি ফোল্ডার ছিলো। ভাইরাস প্রথমে সেটাকে গায়েব করবে ও তার সেই মিথ্যা Zip ফাইলটি তৈরি করেবে। ফলে ইউসার দেখেন যে ফাইলটির নাম হয়ে গিয়েছে। Microsoft.zip, কিন্তু আসলে এর পুরো নাম হচ্ছে Microsoft.zip.exe।ইউসার বারবার এই ফাইলটি ক্লিক করবেন ও বারবার তার সিস্টেমকে ভাইরাস দ্বারা আক্রান্ত করবেন। এটি ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। অথচ মজার ব্যাপার দেখুন আপনার ফাইল ও ফোল্ডারগুলো কিন্তু কোথাও যায় নি, পেনড্রাইভের ভেতরেই আছে কিন্তু লুকানো।

আপনার পেনড্রাইভের হারানো (লুক্কায়িত) ফাইলগুলো দেখার জন্য My Computer এ গিয়ে Tools > Folder Options এ যান, অতঃপর View নামক ট্যাবটি সিলেক্ট করুন। Hide protected operating system files এর টিক মার্কটি উঠিয়ে দিন Apply করুন।

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×