আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

শেয়ারঃ
0 0 0



Easter Egg খুবই মজার বস্তু। যারা জানেন না Easter Egg কি বস্তু তাদের জন্য বলছি, অনেক সময়ই প্রোগ্রামাররা যারা কোন সফটওয়্যারের ডেভোলপিংয়ের সাথে জড়িত থাকেন তারা সফটওয়্যারের তৈরি করার সময় ইচ্ছেকৃতভাবে (কোন কোন সময় অনিচ্ছাকৃতভাবেও) কিছু মজাদার লেখা, ছবি, শব্দ, বৈশিষ্ট্য, ভুল বা কোন লুকানো ফিচার রেখে দেন। এগুলোই হচ্ছে Easter Egg। তবে Easter Egg এর সংজ্ঞা আরো ব্যাপক করলে দেখা শুধু সফটওয়্যারই নয় - হার্ডওয়্যার, CD/DVD, ওয়েবসাইট এমনকি কোন কোন বইয়ে পর্যন্ত Easter Egg থাকে। Easter Egg নির্মল বিনোদনের বস্তু এবং আমার মতো বুড়া বাচ্চাদের কাছে বড়ই মজাদার লাগে। যাই হোক আজ আমরা কিছু কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg দেখবো।

ফায়ারফক্স (Firefox):

১. => ফায়ারফক্স খুলুন ও এ্যাড্রেস বারে টাইপ করুন about:mozilla
=> Enter চাপুন
=> ভার্শন ভেদে বিভিন্ন লেখা আসে, আমারটায় লেখা আসে:

Mammon slept. And the beast reborn spread over the earth and its numbers grew legion. And they proclaimed the times and sacrificed crops unto the fire, with the cunning of foxes. And they built a new world in their own image as promised by the sacred words, and spoke of the beast with their children. Mammon awoke, and lo! it was naught but a follower. from The Book of Mozilla, 11:9 (10th Edition)

২. আরো একটি মজাদার Easter Egg আছে যা সম্ভবত শুধুমাত্র ফায়ারফক্স ৩ এ কাজ করে:

=> ফায়ারফক্স খুলুন ও এ্যাড্রেস বারে টাইপ করুন about:robots
=> Enter চাপুন

একটা মজাদার পেইজ পাবেন:



আরো একটু মজা পেতে এই পেইজে Try Again বাটনটি চাপুন দেখবেন বাটনটিতে লেখা আসবে Please do not press this button again. আরো একবার চাপ দিলে বাটনটা অদৃশ্য হয়ে যাবে। :)

গুগল ক্রোম (Google Chrome):

=> গুগল ক্রোম খুলুন ও এ্যাড্রেস বারে টাইপ করুন about:internets
=> Enter চাপুন

একটা মজাদার এ্যানিমেশন পাবেন: 3D Pipe। এটি মূলত Windows XP এর একটি স্ত্রিনসেভার। এই Easter Eggটি Windows Vistaতে কাজ করবে না।

উবুন্টু (Ubuntu):

=> Alt+F2 চাপুন
=> টাইপ করুন gegls from outer space
=> Enter চাপুন

মজাদার একটা লুকানো গেম পাবেন। :)

ইউটরেন্ট (utorrent):

=> utorrent খুলে Help থেকে About utorrent এ যান
=> কি-বোর্ডের T বাটনটি চাপুন

একটি Tetris (ব্লক) গেইম পাবেন।

আরো একটি মজার Easter Egg পেতে:

=> utorrent খুলে Help থেকে About utorrent এ যান
=> utorrent এর লোগোটির উপর একটি ক্লিক করুন। একটি জোরালো আওয়াজ শুনতে পারবেন।

ভিএলসি মিডিয়া প্লেয়ার (VLC Media Player):

=> পিসির তারিখ পরিবর্তন করে যেকোন বছরের ৩১শে ডিসেম্বর সেট করুন
=> এবার VLC Media Player খুলে Help থেকে About এ যান

আপনার VLC এর লোগোটি ক্রিসমাসের উৎসবে মেতে উঠেছে ;)

উইনরার (WinRAR):

=> WinRAR খুলুন ও Help থেকে About WinRAR এ যান
=> WinRAR এর বইয়ের মতো দেখতে লোগোটিতে ক্লিক করুন
লোগোটি উঠা-নামা করতে থাকবে

আরো একটি মজার Easter Egg পেতে:

=> WinRAR খুলুন ও Help থেকে About WinRAR এ যান
=> উপরে সমুদ্রের ছবিটিতে একটি ক্লিক করুন

সমুদ্রে ঢেউয়ের দোলা লাগবে ;)

একই পদ্ধতিতে Shift চেপে ধরে সমুদ্রের ছবিটিতে Click করলে ছবিটিতে WinRAR লেখাটির R এর পাশে একটি নৌকাও দেখা যাবে। :)

উইন্ডোজ এক্সপি/উইন্ডোজ ভিসতা (Windows XP/Windows Vista):

=> একটি নতুন Folder তৈরি করুন ও এর নাম দেবার চেষ্টা করুন con

পারবেন না। এরকম আরো কয়েকটি নাম আছে যে নামে কোন ফোল্ডার তৈরি করা যায় না। এগুলো হলো: CON, PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 প্রভৃতি।

এই শব্দগুলো দিয়ে কোন ফাইলের নামকরনও সম্ভব নয়।

তবে এটি আসলে কোন Easter Egg নয়, এর একটি টেকি ব্যাখ্যা আছে। এর কারন হচ্ছে এই শব্দগুলো হচ্ছে DOS device names যা উইন্ডোজ দ্বারা সংরক্ষিত।
তবে কমান্ড প্রম্পট দিয়ে এই শব্দগুলো ব্যবহার করে ফোল্ডার তৈরি করা সম্ভবব, কিন্তু Delete করতে গেলেও তা করতে হবে কমান্ড প্রম্পট ব্যবহার করেই, স্বাভাবিক পদ্ধতিতে Delete করতে পারবেন না।

এডোবি ফটোশপ সিএস২ (Adobe Photoshop CS2)

=> Adobe Photoshop CS2 খুলুন
=> CTRL কি চেপে ধরা অবস্থায় Help থেকে About Photoshop এ যান

উপভোগ করুন Adobe SpaceMonkey ;)



এডোবি ফটোশপ সিএস৩ (Adobe Photoshop CS3)

=> Adobe Photoshop CS3 খুলুন
=> => CTRL কি চেপে ধরা অবস্থায় Help থেকে About Photoshop এ যান

Adobe Red Pill খুঁজে পাবেন।

তবে এখানেই শেষ নয়। আরো একটু মজা বাকি আছে।

=> কি-বোর্ডের Print Screen বাটনটি চেপে Adobe Red Pill এর এই উইন্ডোটির একটি স্ক্রিনশট নিন
=> File থেকে New গিয়ে নতুন একটি ডকুমেন্ট খুলুন
=> CTRL+V চাপুন, স্ক্রিনশটটি পেস্ট হবে।
=> Image > Adjustments > Equalize এ যানা

ছবিটিতে পরিবর্তন লক্ষ্য করুন।



একটি বিড়াল, বিড়ালের পায়ের ছাপ আর Adobe এর প্রয়াত ডেভোলপার Bruce Fraser এর উদ্দেশ্যে একটি স্মরণিকা দেখতে পাবেন।

চাইলে Image > Adjustments > Brightness/Contrast গিয়ে Brightness ও Contrast অদল-বদল করে ছবিটি আরো স্পষ্ট করতে পারেন।

গুগল (Google):



গুগল প্রায় প্রতি এপ্রিল ফুলেই তাদের ইউসারদেরকে এপ্রিল ফুলে বানিয়ে থাকে। এরকম কয়েকটি বছরের এপ্রিল ফুল প্র্যান্ক নিচে দেয়া হলো:

২০০০: Google MentalPlex - গুগলের পাগলা গারদ
২০০২: Google PigeonRank - গুগলের অভিনব Page Ranking সিস্টেমের অভিনব ব্যাখ্যা
২০০৪: Google Copernicus Cente - চাঁদে গুগলের নতুন রিসার্চ সেন্টার ও তাতে চাকরীর সুযোগ
২০০৫: Google Gulp - গুগলের নিজস্ব কোমল পানীয়
২০০৬: Google Romance - মনের মতো গার্লফ্রেন্ড খুঁজে পেতে গুগলোর সার্চ ব্যবস্থা
২০০৭: Gmail Paper - গুগল ফ্রিতে আপনার ই-মেইল প্রিন্ট করে বাসায় পৌঁছে দেবে
২০০৮: Google TiSP (Toilet Internet Service Provider): গুগল টয়লেটের কমোডের ভেতর দিয়ে ইন্টারনেট সংযোগ দেবে

এছাড়াও আরো কিছু Easter Egg আছে:

১. গুগলে the answer to life, the universe, and everything লিখে সার্চ দিলে গুগল দেখাবে the answer to life, the universe, and everything = 42.

২. গুগলে number of horns on a unicorn লিখে সার্চ দিলে গুগল দেখাবে number of horns on a unicorn = 1

৩. গুগলে once in a blue moon লিখে সার্চ দিলে গুগল দেখাবে once in a blue moon = 1.16699016 × 10^-8 hertz

৪. গুগল হ্যাকারদের ভাষা বলে: View this link

৫. গুগল পাইরেটদের ভাষা বলে: View this link

৬. www.466453.com সাইটটিতে ঢোকার চেষ্টা করে দেখুন, অবাক হয়ে দেখবেন আপনি www.google.com পৌঁছে গিয়েছেন। এর কারন হলো এই ডোমেইনটি গুগল কিনে নিয়েছে কেননা মোবাইল ফোনে GOOGLE লিখতে 466453 নম্বরগুলো চাপতে হয়। :D

মজার ব্যাপার হলো ২০০৪ এর ৩১শে মার্চ মাঝরাতের পর গুগল যখন Gmail চালু করার ঘোষণা দেয় তখন অনেকেই ভেবেছিলেন এটিও হয়তো গুগলের এপ্রিল ফুল বানানোর কোন প্রচেষ্টা। B-)

এছাড়াও গুগলের আরো অনেক অনেক মজার Easter Egg আছে। গুগলকে বলা যেতে পারে Easter Egg এর আখড়া। গুগলের এরকম আরো অনেক Easter Egg পাবেন এখানে: http://en.wikipedia.org/wiki/Google's_hoaxes

কৃতজ্ঞতা:

বিভিন্ন ওয়েবসাইট ও উইকিপিডিয়া ঘেঁটে পোস্টটি লেখা হয়েছে।

আরো অনেক অনেক Easter Egg পাবেন এই লিংকে: http://www.eeggs.com/tree/154.html

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
শাহারিয়ার আহমেদ বলেছেন: এইসব পাও কোথায়, মজাদার সব জিনিষ। +
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: গুগলে একটু ঘাঁটলেই তো পাওয়া যায়.........:)

২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
অনন্ত দিগন্ত বলেছেন: ইহার নামকরন Easter Egg করা হলো কেন , এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হউক....... :)
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: Easter Egg নামকরন করার কারন হচ্ছে রাশিয়ায় অভিজাত পরিবারসমূহের মধ্যে একটি প্রথার প্রচলন আছে যেখানে আত্মীয়-স্বজনরা একে অপরকে নকশা করা ডিম্বাকৃতির খোলসে মুড়ে বিভিন্ন লুকানো উপহার দেন........:)

http://en.wikipedia.org/wiki/Easter_egg_(media)

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪
প্রলয় হাসান বলেছেন: তুমি মিয়া একটা জিনিয়াস। কই থিকা পাও এইসব? :)

খুবই মজা পাইলাম। সোজা প্রিয়তে।

আজকে তোমাকে আমার লিংকসে রেখে দিলাম। তোমার নাম দিলাম আই টি নার্ড!!!:D
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: আইটি নার্ড!

লন একটা নার্ডিশ ইমোটিকন: :-B

৫. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: রহস্য সাহিত্য পুরস্কারে'০৯-এ অংশগ্রহন করুন:এখানে
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ভূতের গল্প লিখতে পারি না। ক্যাতার জন্য কোন ক্যাটাগরি নাই?

৬. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৪
গিফার বলেছেন: হা হা দারুন পোস্ট।

ব্যপক মজাক পাইলাম তবে Easter Egg টা দেইখা খাইতে ইচ্ছা করতাসে। :(
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: খাইয়া ফালান। তয় খোলস সুদ্ধা খাইয়েন..........;)

৭. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১০
নিঃসঙ্গ বলেছেন: গবেষনার টাইম কই পাও তুমি :|
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ভুল বললেন। বলেন যে: "অনুবাদ করে কপি-পেস্ট করার টাইম কই পাও তুমি?" ;)

৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
নাফিস ইফতেখার বলেছেন: ১১টা প্লাস কিন্তু কমেন্ট মাত্র ৭টা! কারা নিভৃতে প্লাস দিলেন........একটু কমেন্টান দেখি........;)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধইন্যা! :)

১০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
শিবলী বলেছেন: Mammon slept. And the beast reborn spread over the earth and its numbers
grew legion. And they proclaimed the times and sacrificed crops unto the
fire, with the cunning of foxes. And they built a new world in their own
image as promised by the
sacred words, and spoke
of the beast with their children. Mammon awoke, and lo! it was
naught but a follower.



from The Book of Mozilla, 11:9
(10th Edition

;)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: এরকম আরো পাবেন মোজিলার নিজস্ব ওয়েবসাইটের এই গোপন পেইজটিতে: http://www.mozilla.org/book/ ;)

এ কথাগুলোর অর্থ ধরতে হলে আপনাকে জানতে হবে:

১০. Mozilla: Mozilla শব্দটির উদ্ভব হয়েছিলো যখন Netscape Navigator web browser এর নির্মান প্রক্রিয়ার সময় এর সাংকেতিক নাম দেয়া হয়েছিলো Mozilla। Mozilla হচ্ছে "Mosaic killer" এর সংক্ষিপ্ত রূপ, Mosaic killer দিয়ে এখানে Mosaic Browser প্রজেক্টের সমাপ্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে। মোজিলার লোগো রূপে ব্যবহৃত হয় রূপকথার দৈত্য গডজিলার (Godzilla) ন্যায় দেখতে একটি দৈত্যকে। মোজিলা একসময় Netscape Navigator web browser এর ম্যাসকট হিসেবেও ব্যবহৃত হয়েছে।



Firefox এর নাম প্রথমে মোটেও Firefox রাখা হয়নি। ২০০২ সালে পরীক্ষামূলক পর্যায়ে এর নাম দেয়া হয়েছিলো Phoenix। Phoenix নামটি লক্ষ করুন। Phoenix হচ্ছে গ্রীক পুরাণের একটি কাল্পনিক পাখি। কথিত আছে একটি Phoenix ৬০০-৮০০ বছর বাঁচে। তারপর সে তার বাসা সহ আগুনে প্রজ্জ্বলিত হয় এবং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই ছাই থেকেই আবার নতুন Phoenix জন্ম নেয়। এখানে Phoenix দ্বারা Netscape Navigator web browser পতনের পর Firefox এর উত্থানের কথাই বলা হয়েছে........

এবার কথাগুলো মিলিয়ে দেখুন, অর্থ খুঁজে পাবেন।

And so at last the beast fell and the unbelievers rejoiced. But all was not lost, for from the ash rose a great bird. The bird gazed down upon the unbelievers and cast fire and thunder upon them. For the beast had been reborn with its strength renewed, and the followers of Mammon cowered in horror.

from The Book of Mozilla, 7:15

এখানে unbeliever ও followers of Mammon হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার গোষ্ঠী তথা মাইক্রোসফট। beast হচ্ছে Netscape Navigator web browser যার ধ্বংসস্তুপ থেকে জন্ম মোজিলা ফায়ারফক্স তথা bird তথা Phoenix এর.........:)

১১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
রাগিব বলেছেন: বিজয় ২০০০ এ- ছিলো। মোস্তফা জব্বার সবখানে ভাব ধরেন, উনিই বিজয় বানিয়েছেন, যদিও আসলে উনি কেবলই ব্যবসায়ী । বিজয় ২০০০ বানিয়েছিলেন মুনিরুল আবেদীন পাপ্পানা (এখন মাইক্রোসফটে আছেন)। হেল্প মেনুতে গিয়ে অ্যাবাউট বক্স খুলে বিশেষ কী সিকোয়েন্স দিলে পাপ্পানা ভাইয়ের ছবি আসতো।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: মুনিরুল আবেদীন পাপ্পানার কথাটা জানি, কিন্তু ইস্টার এগটার কথা জানতাম না.........:)

১২. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬
সুখী মানুষ বলেছেন: nah, mon theke ekta thanx na diye parlam na.. salute to you sir!
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: আবার স্যার! এগুলা ডাইকেন না ভাই, দোহাই লাগে!

১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮
শিবলী বলেছেন: :) :)

জানলাম

আপনাকে অনেক ধন্যবাদ
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: :) :)

১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১০
টেকনো বলেছেন: পোস্টটা দেখে লগ ইন করলাম কমেন্ট করার জন্য, কিন্তু কি লিখব.।।
অনেক অনেক ধন্যবাদ নাফিস ভাই।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ! :)

১৫. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫২
জিগ স বলেছেন: ব্যাকা প্রিয় তে (সোজা নিতে নিতে টায়ার্ড) ;)
১৬ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: হেঁ হেঁ..........;)

১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন: :)

১৮ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ;)

১৮. ১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩২
গোলাপি বলেছেন: মগজবিদ্ধ হতে সময় লাগবে :|...প্রিয়তে রাখলাম
১৮ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: সময় নিয়ে পড়ুন........:)

১৯. ২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
অক্ষর বলেছেন: সবগুলি ট্রাই কর্তে পার্লাম না
২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: পারার কথাও না। সবগুলো সফটওয়্যার সবার কাছে নাই.........

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ!

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: বুঝলাম.......

২২. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৬
অক্ষর বলেছেন: যাক, বুঝাইতে পাইরা ধন্য মনে হৈলো নিজেরে
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: /:)

২৩. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:১২
অক্ষর বলেছেন: আমি ধন্য হয়েছি ওগো ধন্য....
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: আচ্ছা! :)

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: :)

২৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৩
পারভেজ বলেছেন: কেনো যে এটো পরে জানলাম? আগে কেনো জানলাম না ?:(
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: আগে জানলে কি হতো?

১৩ ই মে, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: দেরিতে জেনে অবশ্য কোন ক্ষতি হয়নি :)

২৯ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২৮. ৩১ শে মে, ২০০৯ দুপুর ১:২১
ফজলুল করিম বলেছেন: আমরা সচরাচর যে সকল পোগ্রাম ব্যবহার করি,
ওয়ার্ড, এক্সল, ইনটারনেট এক্সপ্লোরার, আউটলুক এক্সপ্রেস ইত্যাদি

এসব পোগ্রামের কি কোন Easter Egg আছে??
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: আগের ভার্শনগুলোয় ছিলো......

২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: :) :)

৩০. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩
মাছুম পলাশ বলেছেন: কাজের ছেলে নাফিস। আমার প্রিয় পোস্টে ভইরা গেছে এইটা আর পাঠাইলাম না। :) +
৩১. ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৩৩
বাবুই চড়ুই বলেছেন: জ্ঞানী পুস্ট!!!
প্লাছ।

 

মোট সময় লেগেছে ২.০৬১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই