আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
![]()
এর আগে আরো ২টা পোস্ট দিয়েছি যেগুলোতে গুগলের অনেকগুলো লুকনো Easter Egg, মজাদার ফিচার আর Hoax ছিলো। তখন সবগুলো লিখে শেষ করতে পারিনি। এই পোস্টেও গুগলের বিভিন্ন সেবা ও সফটওয়্যারের মজাদার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
১. গুগলের অনেকগুলো ওয়েবপেইজ আছে যা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত। যেমন:
গুগল মাইক্রোসফট: http://www.google.com/microsoft
গুগল ম্যাক: http://www.google.com/mac/
গুগল লিনাক্স: http://www.google.com/linux
গুগল bsd UNIX: http://www.google.com/bsd
আবার বিশ্বের সকল মা দেরকে উৎসর্গ করে গুগল নির্মাণ করেছে একটি বিশেষ ওয়েবপেইজ: http://www.google.com/moms/
২. গুগলের একটি অফিসিয়াল Easter Egg গেইম আছে। www.google.com এ গিয়ে সার্চ বক্সে Google Easter Egg লিখে I'm Feeling Lucky লেখা বাটনে ক্লিক করলে গেইমটি পেয়ে যাবেন। অথবা এতোকিছু না করে সরাসরি এই লিংকে ক্লিক করতে পারেন: http://www.google.com/Easter/feature_easter.html ![]()
![]()
৩. Google Maps ও Google Earth এর Street View সুবিধাটি নিশ্চয়ই অনেকেই ব্যবহার করেছেন। Street View ফিচারটির মাধ্যমে আপনি রাস্তায় নেমে আশেপাশের বাড়িঘর, দৃশ্য ও রাস্তা দেখতে পারবেন। এই Street View এর নির্দেশক হিসেবে Google একটি মানুষরূপী প্রতীককে ব্যবহার করে যার নাম তারা দিয়েছে Pegman। স্বাভাবিক অবস্থায় Pegman দেখতে এরকম:
![]()
![]()
কিন্তু বিভিন্ন উৎসব বা উপলক্ষে গুগল Pegman এর রূপ বদল করে। যেমন ক্রিসমাসের সময় হয়ে যায় বরফমানব (Snowman):
![]()
আবার হ্যালোউইন (Halloween) এর সময় এটি ঝুল-ঝাড়ুতে চড়া ডাইনি (Witch) রূপে আবির্ভূত হয়:
![]()
৪. Google Picasa সফটওয়্যারটির একটি মজার Easter Egg আছে। Picasa ওপেন করে কি-বোর্ডের Ctrl+Shift+Y বাটন ৩টি একসাথে চাপুন। দেখবেন স্ক্রিনে একটা টেডি বিয়ার (Teddy Bear) দেখা যাচ্ছে। এভাবে যতোবার বাটন ৩টি চাপবেন ততোবার একটি করে টেডি বিয়ার যুক্ত হবে। ![]()
![]()
৫. গুগল আপনাকে Google Spreadsheet এর Easter Egg খোঁজার জন্য পুরষ্কার দেবে: http://spreadsheets.google.com/viewform?key=pnLDJiBKx5IhSVWVO9RFuYg
৬. Google Reader এ যান: http://www.google.com/reader। আপনার গুগল/জিমেইল এ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। এবারে যে ওয়েবপেইজটি আসলো সেটি খুলে রাখা অবস্থায় কি-বোর্ডের এই বাটনগুলো নিম্নোক্ত ক্রমে চাপুন:
![]()
লক্ষ্য করুন বামপাশে একটি নিনজার (Ninja) ছবি দেখতে পাবেন। এই ইস্টার এগটির অবশ্য একটি ব্যাখ্যা আছে। আপনি কি-বোর্ড এর কি গুলো চেপে চেপে যে কোডটা টাইপ করেছেন এই কোডটি (↑ ↑ ↓ ↓ ← → ← → B A) Konami Code নামে পরিচিত। এটি আসলে বিভিন্ন গেইমে চিট হিসেবে কাজ করে যা জয়স্টিক/জয়প্যাড চেপে চেপে করতে হয়। এই চিটকোডটি শুরু হয়েছিলো যখন ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান Konami তাদের নির্মিত বিভিন্ন গেইমে এটি চিটকোড হিসেবে ব্যবহার শুরু করেছিলো। আগে এটি Gameboy, SEGA, Nintendo প্ল্যাটফর্মের বিভিন্ন গেইমের চিটকোড হিসেবে জনপ্রিয় ছিলো। কিন্তু এখনো কোডটি হালের Xbox 360, Play Station (PS) 2, 3 ও Playstation Portable (PSP) এর বিভিন্ন গেইমে চিট হিসেবে ব্যবহৃত হয়। Konami Code এর আগে বা পরে অন্যান্য Key Sequence জুড়ে দিয়ে নতুন নতুন চিটকোডও বানানো হয়ে থাকে। যেমন: PS2 তে Prince of Persia: The Two Thrones গেইমটি খেলার সময় Pause Menuতে গিয়ে Up, Up, Down, Down, Left, Right, Left, Right, Circle, Square, Circle, Square বাটনগুলো পরপর চাপলে সেকেন্ডারী অস্ত্র হিসেবে Chainsaw পাওয়া যায়। আরো কিছু গেইম যেগুলোতে Konami Code কাজ করে তার একটি তালিকা পাবেন এখানে:View this link
৭. এই Easter Eggটি দারুণ মজাদার। এটি হচ্ছে Google এর iGoogle ফিচারের একটি Easter Egg। যারা iGoogle ব্যবহার করেন তারা নিশ্চয়ই যানেন যে iGoogle এ আপনি আপনার গুগলের পাতাটিকে নিজের ইচ্ছেমতো সাজাতে পারবেন। আপনি চাইলে একই পাতায় আপনার জিমেইলের ইনবক্স, আবহাওয়া পূর্বাভাস, ঘড়ি, ক্যালেন্ডার ও গুগল সার্চ একই পাতায় পেতে পারেন। আপনি চাইলে iGoogle এর এই পাতাটিকে নানারকম Theme দিয়েও সাজাতে পারেন। Easter Eggটা এই Theme গুলো নিয়েই। iGoogle এর অধিকাংশ Theme এ (Bus Stop ও Classic থিম দু'টো বাদে যে কোন থিম) রাত্রি ৩.১৪ মিনিটে কিছু না কিছু অদ্ভূত ঘটনা ঘটে।
যেমন, আপনার Theme যদি হয় Beach নামক যে Themeটি আছে সেটি, তবে আপনি রাত ৩.১৪ মিনিটে দেখতে পাবেন যে বিখ্যাত দৈত্য Nessie লেকের পানি থেকে মাথা তুলেছে:
![]()
Sweet dreams থিমটিতে রাত ৩.১৪ মিনিটে আকাশে "পাই" (π) চিহ্ন দেখতে পাওয়া যায়:
![]()
City scape থিমটিতে রাত ৩.১৪ মিনিটে ইউএফও (UFO) আসে:
![]()
এছাড়াও আরো প্রতিটি থিম এই আরো অনেক সব মজাদার Easter Egg আছে।
এখানে রাত ৩.১৪ মিনিটের এর মাহত্ম হলো এটি পাই (π) এর মান 3.14159 কে নির্দেশ করে।
৮. এগুলো আসলে কোন Easter Egg নয়। গুগলে নিম্নলিখিত শব্দাবলী লিখে সার্চ করুন:
pi = pi এর মান দেখাবে
c = আলোর গতি দেখাবে
G = মহাকর্ষীয় ধ্রুবকের মান দেখাবে
e = e ধ্রুবকের মান দেখাবে
log 10 বা অন্য যে কোন সংখ্যা = ফলাফল দেখাবে
Cos 60 = মান দেখাবে
৯. এ Easter Eggটি এখন আর কাজ করে না, গুগল এটিকে সরিয়ে নিয়েছে। Easter Eggটি এরকম: Google Maps এ উত্তর আমেরিকা থেকে ইউরোপের কোন শহরে যাওয়ার পথ বা উপায় খুঁজলে গুগল বলতো: Sweem accross Atlantic Ocean। অর্থাৎ কিনা, সাঁতরাইয়্যা আটলান্টিক মহাসাগর পার হইয়্যা যাও বাছা! কস কিরে মমিন! ![]()
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
১০. এই Easter Eggটা আবারো Google Maps ও Google Earth এর Street View ফিচারটির। আপনি যদি Google Maps দিয়ে Mountain View, California তে গিয়ে Googleplex এর হেডকোয়ার্টার এর পেছনের রাস্তায় Street View মুডে প্রবেশ করেন তবে রাস্তার পাশে Google Street View পুরো টিমকে দেখতে পারবেন ![]()
এই ভিড়ের মধ্যে একেক জন মজার মজার সব ব্যানার ধারণ করে আছেন:
![]()
![]()
Street Viewটি দেখার লিংক: View this link
Google এর অন্যান্য Easter Egg সম্বলিত পূর্বের দু'টি পোস্ট:
১. কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg
২. Google Earth - মজার কিছু দৃশ্য ও Easter Egg
কৃতজ্ঞতা:
* এই পোস্টটিতে বিভিন্ন ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যাবলী একত্রীকরণ করা হয়েছে মাত্র। Easter Egg গুলোর আবিষ্কারে আমার কোন কৃতিত্ব নেই।
* এই পোস্টের বহির্গামী লিংকগুলোর অধিকাংশ উইকিপিডিয়া থেকে সংগৃহীত।
* ঠিক করেছি এখন থেকে Easter Egg এর বাংলা প্রতিশব্দ হিসেবে রসময় গুপ্ত ব্যবহার করবো, যেহেতু Easter Egg একই সাথে রসময় ও গুপ্ত অবস্থায় থাকে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: গুগল হলো রসময় গুপ্তের আখড়া! ![]()
লেখক বলেছেন: জ্বী........![]()
লেখক বলেছেন: ![]()
অক্ষর বলেছেন:
সবগুলিতো পারি নাই
লেখক বলেছেন: যেমন?
লেখক বলেছেন: হ্যাঁ ![]()
লেখক বলেছেন: কস কিরে মমিনই কন! নাইলে জজবা আসে না..........![]()
আফসোস Sweem accross Atlantic Ocean এখন আর নাই! ![]()
লেখক বলেছেন: ![]()
কৌশিক বলেছেন:
ওয়াও
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: রসময় পোস্টও বলা যেতে পারে ![]()
জ্যাক দ্য রিপার বলেছেন:
গিয়ানী লেকা..প্রিয়তে
লেখক বলেছেন: থ্যাংকু! ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ওয়েলকাম! ![]()
লেখক বলেছেন: আহ্! আজ কতোদিন পর! ![]()
লেখক বলেছেন: হুমমম.......কিন্তু মানা কতোটুকু গেলো? ![]()
আরিফ থেকে আনা বলেছেন:
গুগল আর্থের স্ট্রিট ভিউ লিস্টটা দিবা? কেমনে দেখতে হয়, এলাকার নাম এইগুলা
লেখক বলেছেন: শিট! এই ভুলটা ক্যামনে করলাম, আমি লিইখা পর্যন্ত রাখসিলাম কিন্তু পোস্টে দিতে মনে নাই.........![]()
এই যে লিংক: View this link
মিছে মন্ডল বলেছেন:
জটিল পোস্ট। রসময় গুপ্ত নামটা আমার পছন্দ হইছে,হেহেহেহে
লেখক বলেছেন: হেঁ হেঁ........অনেকদিন পর দেখলাম আপনারে ![]()
অক্ষর বলেছেন:
৬ পারি নাই, ৭ নাই আর ১০-এ রাগিব ভাইরে খুজলাম কিন্তু পাইলাম না
লেখক বলেছেন: ৬ পারোস নাই ক্যান? লগইন করসিলি?
ফরিদ বলেছেন:
পিচ্চি, ডিমের ফ্যাক্টরি ভাল হৈসে। তয়, ডিমের অনুবাদ হিসেবে গুপ্তবাবুর নামটা পছন্দ হয়নি। কারণ রিয়েলিস্টিকালি এই ডিমগুলা নির্দোষ ফান হিসাবে ব্যাবহার হয় আর গুপ্তবাবুর কাজকার্বার সেরুম না। অন্য কোন নাম বাইর কর।
লেখক বলেছেন: ব্যাক্তিতে কি এসে যায়.......নামটাই আসল। তাছাড়াও একটা খারাপ নামকে ভালো বানানোর এইতো সুযোগ........![]()
আলী ওয়ািসকুজ্জামান বলেছেন:
ধন্যবাদ চমতকার তথ্যগুলীর জন্য।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডদের জন্য কিন্তু আছে ![]()
http://www.google.com/romance/
অক্ষর বলেছেন:
হ
লেখক বলেছেন: আমিতো পারি! তোর হয় না ক্যান?
লেখক বলেছেন: এ্যারো কি ঠিকমতো চাপসোস তো?
লেখক বলেছেন: আমারতো হয়, কাহিনী বুঝলাম না! ![]()
![]()
অক্ষর বলেছেন:
হ, এইবার হৈছে। আমার অভ্রু সিলেক্ট করা ছিলো। খেয়াল করি নাই। তাই হয় নাই।
লেখক বলেছেন: শুকুর আলহামদুলিল্লাহ্! ![]()
রাজর্ষী বলেছেন:
ভালো হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: হ রে মমিন হ! ![]()
বাপ্পাদিত্য বলেছেন:
ভাইজান... একটা সাহায্য চাইসিলাম, পাইলাম না...
লেখক বলেছেন: আপনি আমাকে অফলাইন ম্যাসেজ পাঠিয়েছিলেন যেটা আমি ভুলে ক্লোজ করে দিয়েছিলাম। আপনি আমাকে এখানে বলতে পারবেন সমস্যাটা? বা কষ্ট করে মেইল করতে পারবেন? আমার ভুলের জন্য দুঃখিত! ![]()
মিছে মন্ডল বলেছেন:
মিছে মন্ডল বলেছেন: জটিল পোস্ট। রসময় গুপ্ত নামটা আমার পছন্দ হইছে,হেহেহেহে০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
লেখক বলেছেন: হেঁ হেঁ........অনেকদিন পর দেখলাম আপনারে
নেটের লাইন থাকেনা আজকাল; তার ওপর ব্যস্ততা কিছুটা বাড়ছে। কেমন আছেন?
লেখক বলেছেন: এইতো আছি! বাসা পরিবর্তন করছি। এতোদিনের জয়েন্ট ফ্যামিলি ছেড়ে একক ফ্যামিলি হতে খুব কষ্ট হচ্ছে
বাসাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার! ![]()
লেখক বলেছেন: হেঁ হেঁ........![]()
রেজওয়ান শুভ বলেছেন:
জটিল প্রত্যাবর্তন দিলেন ভাই । মজা পাইলাম ।
লেখক বলেছেন: আগে কন আপনারে কতো দিতে হবে? আপনার শোকেস ভর্তি দেখি খালি আমার পোস্ট। ২১টা মনে হয়! ![]()
দেখেন --
Click This Link
লেখক বলেছেন: আপনার পোস্টটা দেখে এলাম, জটিল হইসে! ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
"লেখক বলেছেন: আগে কন আপনারে কতো দিতে হবে? আপনার শোকেস ভর্তি দেখি খালি আমার পোস্ট। ২১টা মনে হয়! ঠিকই ধরসেন , অাসলে অাপনার easter egg গুলি , ইন্টারনেটের ইতিহাস এর চারটা সিরিজ , তারপর লুল-ছাগু হবার টিউটোরিয়াল , গাছভুদাই অারও টেকনিকাল কয়েকটা ব্যাপারে ভালো লেখা অাছে। ওইগুলি সময় নিয়া পড়তে হয়।
লেখক বলেছেন: আচ্ছা! ![]()
রেজওয়ান শুভ বলেছেন:
ভালো কথা , অাপনি Computer Science এর , কোন University-Batch ??
লেখক বলেছেন: হেঁ হেঁ........আমি Law এর স্টুডেন্ট। কম্পিউটার সাইন্স কস্মিনকালেও আমার সাবজেক্ট ছলো না। না এসএসসিতে, না এইচএএসসিতে.........![]()
ণাপিষ কি আসলেই Law এর স্টুডেন্ট.............!!!!!
এইজইন্যই তো তুমারে আমি বরাবরই এত ভালা পাই।
ফিউশন ফাইভ বলেছেন:
আচ্ছা, টরেন্টে ১০০ মেগাবাইটের একটি ফাইল বাসায় ২০ মেগা নামালাম। বাকি ৮০ মেগা কি অফিস থেকে ডাউনলোড করতে পারবো? পারলে কিভাবে?
লেখক বলেছেন: আমি ঠিক শিওর না। তবে একটা পদ্ধতি বলি চেষ্টা করে দেখতে পারেন:
১. বাসায় ফাইলটি যতোটুকু ডাউনলোড হয়েছে সেটা পেনড্রাইভে করে অফিসের পিসিতে এনে বাসার পিসিতে ফাইলটা যেখানে ছিলো অফিসেও ঠিক সেখানে পেস্ট করুন।
২. যে টরেন্ট ফাইল দিয়ে ডাউনলোড শুরু করেছিলেন সেটা আবার রান করুন। আশা করছি কাজ হবে।
বিঃদ্রঃ দু'টি ক্ষেত্রেই টরেন্টে ডাউনলোডকারী সফটওয়্যার ও ডিফল্ট ডাউনলোড লোকেশন একই হতে হবে।
লেখক বলেছেন: আচ্ছা! ![]()
অ্যামাটার বলেছেন:
দারুন একটা পোষ্ট, ধুমধারাক্কা... প্রিয়তে নিয়ে গেলাম।
লেখক বলেছেন: আচ্ছা!
দূরন্ত বলেছেন:
দারুণ লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ!
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সাদা কাগজ বলেছেন:
jottils
লেখক বলেছেন: ![]()
তুষার আহাসান বলেছেন:
+++++
লেখক বলেছেন:
![]()
ট্র্যানজিস্টার বলেছেন:
১০ নম্বরে হাহাপগে
লেখক বলেছেন: ![]()
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
দারুণ!!!! প্লাস
লেখক বলেছেন:
![]()
ক্লান্ত ঈগল বলেছেন:
ভাল লাগলো..................শোকেসে নিলাম
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
কাউসার আলম বলেছেন:
very essential,
দু-পেয়ে গাধ বলেছেন:
কালিদাসের কথাই আমি বলতে চাইসময়োপযোগী ও জরুরী একটি লেখা। পড়ে ভালো লাগলো। না বললে অবিচার হবে যে, প্রকৃত মুমিন ও বিদ্ব্যান মুসলমান (এটা টেকি হবে) ছাড়া এই রকম একটি মূল্যবান পোস্ট লেখা আসলেই সম্ভব নয়। যদিও জানি নাস্তিকরা (ব্যস্ত লোকেরা হবে) অনেক কথাই বলবে (আল্লাহ (এখানে গুগুল হবে) তাদের হেদায়েত করুন), কিন্তু আপনি সত্য ও আলোর পথে আছেন এটাই সবচেয়ে বড় কথা। আপনার লেখার মাধ্যমে একজন মানুষকেও যদি প্রকৃত আলোর পথে (মজার পথে হবে) আনতে পারেন, সেটাও কম কি?
আল্লাহ আপনার মঙ্গল করুন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























গুগলের মাথায় মজার মজার ক্রিয়েটিভ আইডিয়া ভর্তি।