আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬
![]()
অতি সম্প্রতি Google Earth এর ৫ম ভার্শনের Beta সংস্করণটি বের হয়েছে। ইতিপূর্বে গুগল ভার্শন ৪.৩ এর Beta সংস্করণে অনেকগুলো নতুন ফিচার যোগ করেছিলো। তন্মধ্যে Street View এর সংযোজন ছিলো উল্লেখযোগ্য। Google Earth 5 এ গুগল আরো কিছু অসাধারণ ফিচার যোগ করেছে।
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে......তোমার কপালে ছোঁয়াবো গো.........ভাবি মনে মনে.........
Google Earth 5 এর মাধ্যমে আপনি খুব সহজেই সাগর তলদেশ ঘুরে দেখতে পারবেন। এমনকি পানির উপরে খুব কাছাকছি অবস্থান করলে আপনি অবিশ্বাস্যরকম বাস্তবিকতার সাথে সাগরের জলরাশি দেখতে পাবেন চমৎকার এ্যানিমেশনের বদৌলতে। এই সুবিধাগুলো পেতে হলে Google Earth 5 খুলে বামদিকে Layer প্যানেল থেকে Ocean নামক লেয়ারটিতে টিক চিহ্ন দিয়ে একে সক্রিয় করুন।
বিঃদ্রঃ আপনার গ্রাফিক্স কার্ড যদি মোটামুটি ভালো মানের না হয় তবে আপনি সাগরের জলরাশি ও স্রোতের এ্যানিমেশনগুলো দেখতে পারবেন না। একই সাথে নেটের স্পিড মোটামুটি ভালো হওয়াটাও জরুরী।
![]()
দিন যায় কথা থাকে..........:
কালের বিবর্তনে কোন স্থানের কিভাবে পরিবর্তন ঘটেছে তা দেখার জন্য Google Earth 5 এ Historical Imagery নামক একটি ফিচার। পৃথিবীর বিভিন্ন স্থানে বনভূমির ক্রমশ হ্রাসপ্রাপ্তি, দুই মেরুর হিমবাহ গলে সংকুচিত হওয়া, বিভিন্ন স্থানের গ্রাম থেকে ধীরে ধীরে শহরে রূপান্তর, সমুদ্রসীমার পরিবর্তণ, ভূমিক্ষয় এসব কিছুই দেখা সম্ভব Historical Imagery ফিচারটির বদৌলতে। এই সুবিধাটি সক্রিয় করতে হলে Google Earth 5 খুলে উপরের ঘড়ি চিহ্নটিতে ক্লিক করুন।
![]()
চলো না ঘুরে আসি অজানাতে.........
![]()
ইতিপূর্বে Google Earth এর মাধ্যমে একই সাথে পৃথিবী ও মহাকাশের দৃশ্যাবলী দেখার সুযোগ ছিলো Google Sky এর কল্যাণে। Google Earth 5 এ গুগল আরো একধাপ এগিয়ে মঙ্গল গ্রহ দেখারও সুযোগ করে দিচ্ছে আপনাকে। এ সুবিধাটি পেতে হলে Google Earth 5 খুলে উপরের গ্রহের চিহ্ন সম্বলিত বাটনটিতে ক্লিক করুন ও সেখান থেকে Mars সিলেক্ট করুন।
![]()
এই পথ যদি না শেষ হয়..........
Google Earth 5 আপনাকে দিচ্ছে আপনি যা দেখছেন তা রেকর্ড করা ও সেইভ করার সুবিধা। অর্থাৎ এখন আপনি চাইলে আপনার যাত্রাপথ রেকর্ড করে পরবর্তীতে অন্য কাউকে দেখানোর জন্য সেইভ করে রাখতে পারবেন। রেকর্ডিংয়ে অডিও বা ধারাবর্ণনা যোগ করার সুবিধাও থাকছে। আর তাই এখন একে শিক্ষামূলক কাজে ব্যবহার করাটা আরো সহজ হবে। রেকর্ডিং শুরু করতে Google Earth 5 খুলে উপরে ক্যামেরা চিহ্নিত বাটনটিতে ক্লিক করুন। তারপর নিচে রেকর্ড বাটন চেপে রেকর্ডিং শুরু করুন।
![]()
Google Earth 5 সরাসরি ডাউনলোডের লিংক:
Windows ব্যবহারকারীদের জন্য: View this link
Linux ব্যবহারকারীদের জন্য: View this link
Mac ব্যবহারকারীদের জন্য: View this link
Google Earth এর দু'টি বিকল্প সফটওয়্যার:
![]()
Google Earth সফটওয়্যার হিসেবে চমৎকার তবে এর অর্থ এই নয় যে এর কোন বিকল্প সফটওয়্যার মজুদ নেই। আপাততঃ এই বিকল্প তালিকাটি খুব ছোট। তাতে প্রথমেই যে নামটি থাকবে সেটি হলো Microsoft Virtual Earth। এটি Microsoft এর একটি প্রোজেক্ট। ছবির মান গুগল আর্থের মতোই। তবে গুগল আর্থের মতো এখনো ততোটা ব্যাপক নয় এর পরিধি।
Microsoft Virtual Earth ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে: View this link
![]()
এরকম আরো একটি সফটওয়্যার হলো NASA World Wind। এ সফটওয়্যারটি NASA এর প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত স্যাটেলাইট চিত্রগুলোও NASA এর নিজের। ছবির কোয়ালিটি Google Earth বা Microsoft Virtual Earth এর চেয়ে কয়েকগুণ ভালো - অত্যন্ত হাই রেজ্যুলেশন সমৃদ্ধ। এটার আরো একটা সুবিধা হলো এটিতে পৃথিবী ছাড়াও সৌরজগতের বিভিন্ন গ্রহকে দেখা যায়।
NASA World Wind ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে: http://worldwind.arc.nasa.gov/download.html
ও হ্যাঁ! বলতে তো ভুলেই গিয়েছিলাম.........Google Earth 5 এও একটি "রসময় গুপ্ত" (Eater Egg) আছে:
![]()
১. Google Earth 5 খুলে Mars এ মানে মঙ্গল গ্রহে যান।
২. Meliza লিখে সার্চ করুন
৩. একটা রোবটের মাথাযুক্ত চিহ্ন দেখতে পাবেন। ওটাতে ক্লিক করুন।
এখন এলিয়েনের লগে চ্যাট করেন..........![]()
আর হ্যাঁ, Melizaকে জিজ্ঞেস করতে ভুলবেন না যেন: What is 42? ![]()
প্রিভিউ ভিডিও:
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আচ্ছা নামান..........
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: দুঃখিত! তবে চলবে না.........![]()
লেখক বলেছেন: হেঁ হেঁ.........![]()
অনিশ্চিত বলেছেন:
ধুর্মিয়া, আপ্নি খালি আমার্সময় নষ্ট করেন। কী হইতো এই পোস্টটা বৃহস্পতিবারে দিলে?
লেখক বলেছেন: আমারও একই প্রশ্ন - কি হইতো?
মিলটন বলেছেন:
বেশ ভালো লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ!
মুকুট বলেছেন:
হুমম, আগেই শুরু করেছি......
লেখক বলেছেন: চমৎকার..........![]()
আবদুল হক বলেছেন:
আমি গুগল আর্থটা ঠিকমতো দেখতে পাচ্ছি নে কেনো যে........।
লেখক বলেছেন: ঠিক মতো দেখতে পাচ্ছেন না বলে কি ঘোলা দেখছেন এটা বোঝাচ্ছেন? গুগল আর্থ সম্পূর্ণভাবে ইন্টারনেট নির্ভর। আপনার ইন্টারনেট সংযোগের গতি ভালো না হলে গুগল আর্থ খুবই ধরি গতিতে কাজ করবে। আবার আপনার সিস্টেমের RAM ও গ্রাফিকাল মেমরী (গ্রাফিক্স কার্ডের ক্ষমতা) যদি কম হয় তাহলেও পারফরমেন্স খারাপ হতে পারে।
মেসবাহ য়াযাদ বলেছেন:
এই বই মেলায় ব্লগারদের লেখা (কল্পনায়) প্রকাশিত বইয়ের নাম, প্রচ্ছদ আর বর্ণনা দিয়া একটা পোস্ট দিবেন না ? @ নাফিস
লেখক বলেছেন: নারে ভাই! ঐ প্রোজেক্ট অনেক আগেই ক্লোজড..........![]()
অমাবশ্যার চামচিকা বলেছেন:
প্লাস এবং অবশ্যই প্রিয়তে!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে! ![]()
অকাটমুর্খ বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: হুমমম..........
ত্রিশোনকু বলেছেন:
ধন্যবাদ।গুগুল আর্থে নিজ ভিটা দেখার যে সুবিধাটা আছে নাসার ম্যাপে কি সেটা আছে? থাকলে এক্ষুনি ডাউনলোড করছি।
লেখক বলেছেন: NASA World Wind এ এখনো পৃথিবীর সব জায়গার হাই রেজ্যুলেশন ছবি নেই, কোন কোন জায়গার ছবি এখনো বেশ পুরনো। ঢাকার ছবি আমি বেশ ভালোই পেয়েছি। কবে ঢাকার বাইরেরটা ঠিক বলতে পারবো না।
আর একটা ব্যাপার হলো - NASA World Wind এর ছবিগুলো খুবই হাই রেজ্যুলেশনের, ধীরগতির ইন্টারনেট সংযোগে লোড হতে অনেক সময় লাগে। তাই আপনার ইন্টারনেট সংযোগ বেশ দ্রুত না হলে এটা ব্যবহার না করাই সমীচিন।
লেখক বলেছেন: কেমন আছেন? ![]()
লেখক বলেছেন: নাহ্! এগুলো সামনাসামনি দেখার যে আনন্দ তা কখনোই ভার্চুয়াল এক্সপেরিয়েন্স দিয়ে পূরনীয় নয়। বরং সম্ভাবনা আছে, মানুষ ভার্চুয়ালি দেখে বাস্তবিকভাবে দেখার তাগিদ অনুভব করবে.........![]()
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
দারুন পোস্ট।তবে ভালোর মাত্রা বুঝতে পারছি না।
ইন্টার্নেটের স্পীড ভাল লাগবে - মিনিমাম কত?
গ্রাফিক্সকার্ড ভাল লাগবে - মিনিমাম কোন মান আছে ?
লেখক বলেছেন: ইন্টারনেট স্পিড মিনিমাম বলে আসলে কিছু নেই। ২ কেবি/সেকেন্ডেও গুগল আর্থ চলবে, ২০০ কেবি/সেকেন্ডেও চলবে। তবে পার্থক্য হবে সময়ে। স্পিড যতো ভালো হবে ততোই ভালো, ততোই তাড়াতাড়ি ছবিগুলো লোড হবে।
গ্রাফিক্সকার্ড ৬৪/৯৬/১২৮ মেগাবাইট হলে টেনেটুনে চলবে তবে অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। ভালো হয় যদি ২৫৬/৫১২ মেগাবাইট হয় তবে.........
জান্নাতী বলেছেন:
নামাচ্ছি। ধন্যবাদ, ভালো পোস্ট হয়েছে।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! ![]()
অক্ষর বলেছেন:
ডাউনলোড দিয়া রাখছি, কি কি হৈলো আর কি কি হৈলো পরে জানামুনে
লেখক বলেছেন: আইচ্ছা........
দূরন্ত বলেছেন:
দারুণ লাগলো।
লেখক বলেছেন: ![]()
ক-খ-গ বলেছেন:
কয়দিন ধৈরাই ডাউনলোড করনের কথা বারবার ভুইলা যাইতেছিলাম। পোস্ট ডদেইখাই ডাউনলোড দিসি........ মনে করাইয়া দেয়ার লাইগা ধন্যবাদ
লেখক বলেছেন: আপনারেও ধইন্যা ![]()
ত্রিশোনকু বলেছেন:
ধন্যবাদ। ডাউনলোড করেছি কিন্তু ইনসটল করতে পারিনি।এটা আসছে:Unable to locate a compatible graphics adapter. Make sure you are running the latest version of DirectX.
ডাইরেক্ট এক্স ইনসটল করেছি ইনটারনেট থেকে ডাউনলোড করে। কিন্তু কিছু হচ্ছেনা।
লেখক বলেছেন: Unable to locate a compatible graphics adapter.
তার মানে গুগল আর্থ আপনার গ্রাফিক্স কার্ড সাপোর্ট করছে না। ঠিক সাপোর্ট করছে না এটা বললে অবশ্য ভুল হবে, আসলে আপনার গ্রাফিক্স কার্ড গুগল আর্থের নূন্যতম চাহিদা পূরণ করতে পারছে না। গ্রাফিক্স কার্ড পরিবর্তন না করা পর্যন্ত এর কোন সমাধান নেই বোধ করি। অত্যন্ত দুঃখিত.........
লেখক বলেছেন: ![]()
অক্ষর বলেছেন:
ডিমে তো তেমন কিছু লেখে না, আমি ভাবছিলাম কি জানিই লেখবো
লেখক বলেছেন: ঐটারে কয় Chat Bot.......ঐটা খালি শিখায় দেওয়া কয়টা কথাই ঘুরায়া ফিরায়া কয়.........
রিসাত বলেছেন:
jtillllllllllllllllllllllllls
লেখক বলেছেন: হেঁ হেঁ........![]()
মাইনাস বলেছেন:
আমি তুই রাজাকার। বুজলাম নাআমার পুস্টটা মুইছা দিল। পুরা ব্যান করল।আর এই মাইনাস নিকে একটা পোস্ট দিসিলাম নিকটাই ডিলিট কইরা দিল। মডুগ যে কি হইসে আল্লাই জানে। লগ আউট হইলে আমার কমেন্ট দিতে পারুম না। আমিত বুইঝা পাইলাম না আমি কি দোষ করছি।
আপনেরে পোস্টটা দিয়া গেলাম। শেষেরটা।
..........................
হঠাৎ থমকে গেলাম, নেই, যেখানে থাকার কথা ছিল সেখানে এখন শূন্য। শূন্যতার তীব্র আহাকার কামরে ধরে বুকের পাজর, চোখে অন্ধকার লাগে, আবারও দেখি, নাহ পোস্টটি নেই। পোস্টটি ডিলিট হয়েছে। অবাক হয়ে খুজি কি কারন থাকতে এর পেছনে। নাস্তিক, আস্তিক, প্রলয়, কোন জায়গা থেকে ডিলিট হল পোস্টটি ? আমি নাস্তিকতা ও আস্তিকতার মৌলবাদিদের সাপোর্টার নই, আমি প্রলয়েরও সাপোর্টার নই। আমি আমার দেশের সাপোর্টার। আমার দেশের জন্য যেটা ভাল হবে আমি তাই করব। সেটাকে কেও জাতীয় করন বলুক আর সব দোষ নিজের ঘাড়ে নেয়ায় বলুক আমি থোড়াই কেয়ার করি! একজন বাঙালী হিসেবে যদি আমার লজ্জা হয় প্রলয়ের অপকর্মে, তাহলে সেটা কি আমার দোষ, নাকি, সময়ের অযাচিত হস্তক্ষেপ ? আমি যদি আমার ছোট মেয়েটার জন্য ভয়ে কুকড়ে উঠি, ওর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, সেটাও কি আমার দোষ ? আমার বুকে আচড়ে পড়া মেয়ে যখন বিষের যন্ত্রনায় নীল হয়ে যায়, মুখ দিয়ে অনবরত ফেনা পড়তে থাকে, সেটাতে কষ্ট পাওয়াও কি আমার দোষ ? হ্যা, সেটা আমার দোষই হবে, নইলে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ পিতার মেয়ের কাছে ক্ষমার চাওয়ার পোস্টটি কেন ডিলিট করবে মহাশয় দেবরা ? দেবরা ভাই নাকি এই ব্লগের মডারেটর। উনার মানুষের ফিলিংস নিয়ে কিছু যায় আসে না। চোখে ঠুলি পড়ে সামনে যা আসে সব কিছু ডিলিট করে দিয়ে তার কর্মের দক্ষতা প্রমান করে থাকেন। কোন মেয়ের নিরব আকুতি লেখার অক্ষর ভেদ করে তার কাছে পৌছায় না। কে মরল, কে বাচল, কিসে যায় আসে!
মহাশয় দেবরা, হাত জোর করে বলি, আমার লেখার প্রলয় একটা চিহ্ন ছিল মাত্র। ওখানে কোনভাবেই প্রলয়কে নিয়ে কিছু বলা হয় নি যেটা নিয়মের লংঘন হয়। লংঘন যদি খুজতে চান তবে চোখ খুলে দেখুন সারাদিন আস্তিক আর নাস্তিক দিয়ে দুই মৌলবাদি গ্রুপের মারামারি। তাদের শব্দচয়ন হয়ত আপনার কাছে অতিশয় মধুর লাগে বিধায় তাদেরকে অনায়াশে দেখা যায় ব্লগের ময়দানে। আপনি কি তাদের পোস্টগুলো পড়ে দেখেন, নাকি চোখ বুলান ? কোন অসামঞ্জস্য কি আপনার চোখে পড়ে না?
মহাশয় দেবরা , আমি অতিশয় দুঃখিত এইভাবে কথা বলার জন্য। আমার গোস্তাকি মাফ করবেন। আমি মিনতি করি, আপনার যেন কোন মেয়ে না হয়, সেই এলোচুলে যেন আপনার বুকে কোনদিন আছড়ে না পড়ে। কোনদিন যেন না বলে, "বাবা, আমাকে পুতুল কিনে দিবে, ঐ যে লাল রংএর পুতুলটা?" আপনিও মায়াময় চোখে যেন ওর দিকে তাকিয়ে না বলেন," মা। চল বাইরে যাই, তোমার জন্য পুতুলের রাজ্য কিনে দেব।"আমি মিনতি করি, স্বপ্নভংগের ব্যথায় যেন আপনাকে নীল না হয়ে উঠতে হয়!" দুলছে হাওয়ায়, না না কোন ফুল নয়......নীলাঞ্জনা গানটার কথা খুব মনে পড়ছে। জানি না এই সময় মনে পড়ে ভুল করলাম কিনা! তাও মনে পড়ছে। এ যে বাবার মন! বাবাতো কখনো পারে না তার সন্তানের ক্ষতি চাইতে? সেতো চাইতে পারে না, তার সোনামনি মেয়ে লম্পট কাপুরুষের হাতে পড়ে নিঃশ্বেষ হোক! আমি আবারও মিনতি করি, আপনার যেন এই অবস্থা দেখতে না হয়।
মহাশয় দেবরা, আমাকে যদি চিনতে না পারেন তবে আমি বলি আমি কে? আমি অন্য আরেক নিকের অধিকারী এক মানুষ , যে ছদ্মবেশে সবসময় আপনাদের পাশে পাশে ঠাকে কিন্তু মুখ দেখানোর সাহস হয় না। লজ্জায়, ঘৃনায়, পুরুষ হবার যাতনায়। হ্যা, আমি তুই রাজাকার নিক। যেই নিকের পোস্ট আপনি আজকে ডিলিট করেছেন। কি ছিল তাতে, ছিল এক পিতার ঐ স্বপ্নগুলোর কথা ও স্বপ্নভংগের হতাশায় মেয়ের কাছে অক্ষম পিতার ক্ষমা চাওয়ার কথা। হয়ত সেই অক্ষম পিতার ক্ষমা আপনের ভাল লাগে নি। হয়ত সেই মেয়ের বিবর্ণ ছবিও আপনার মনকে নাড়া দিতে পারে নি। কিন্তু কি বলব মহাশয়, ওটাই যে আমার নিয়তি। ওর থেকে ভালভাবে যে আমি মনের কষ্ট প্রকাশ করতে পারি না। আমি তো সিনেমার ডায়লগের চিৎকার করে বলতে পারি না, হে পৃথিবী আমার বুকটা চিড়ে দেখ এই কষ্ট সত্য কিনা, মৃত মেয়ে কান্নায় এই বুকটা ভারাক্রান্ত কিনা। মহাশয় মাফ করবেন, আমি সিনেমা ও ভান্ডামী শিখিনি, আজও শিখতে পারলাম না।
দোয়া করি আপনার মেয়ে হলেও যেন সে সুখি হোক!
রিসাত বলেছেন:
হা হা হা,,, দেশের সব মাডারেটর একই রকমনাফিজ এই ছবিটা দেখেন,,,
চ্যাট শুরু করার অপশন পাইতেছি না
লেখক বলেছেন: আরেকটু জুম করে রোবোটের মাথার উপর ক্লিক করেন.........
রিসাত বলেছেন:
Meliza:Greetings from Mars! What's Earth like today?Earthling:what is 42?
Meliza:42 is the answer to the ultimate question about life, the universe, and everything. Didn't you know?
আমি জানিনাতো
লেখক বলেছেন: হা হা হা..........![]()
লেখক বলেছেন: চলার তো কথা না গুগল আর্থ.........
অক্ষর বলেছেন:
ঐ, ভিজিটরের লিস্টে আমার নাম কি দেখায় রে?
লেখক বলেছেন: মোঃ নাজমুল হাসান.........দেখাইতেসে। ব্যাপার কি?
অক্ষর বলেছেন:
ঠিক আছে, এইটা জানার জন্যই। পাল্টাইছে নাকি জানার জন্য জিগাইছিলাম।আবে আমি কি আগের নিক ভুলতে পারি রে। মডুগো কৈছিলাম
লেখক বলেছেন: ও আচ্ছা!
লেখক বলেছেন: আচ্ছা!
গিফার বলেছেন:
শুনেন মোর পিসির সি ড্রাইভে তেম কিছুই নাই কিন্তু খালি কয় লো ডিস্ক স্পেস এখন টিপস থাকলে দেন।এইটা ডাওনলোড করবার চাই।
লেখক বলেছেন: ভাইরাস নাতো? এই ব্যাপারে কি নিশ্চিৎ?
জুবুথুবু বলেছেন:
নাফিস ভাই একটা সমস্যায় আপনার পোস্টস্থ হলাম। আমার শেষ পোস্ট টা পরে কি একটু সাহায্য করবেন? ভিষন কৃতজ্ঞ থাকব। প্লিজ.
লেখক বলেছেন: মন্তব্য করে এলাম........
ত্রিশোনকু বলেছেন:
আমি নাসা ওয়ার্ল্ড উইন্ড এর কথা বলছি। আমার গুগুল আর্থ আছে এবং চলছে।
লেখক বলেছেন: তাহলে নাসা ওয়ার্ল্ড ওয়াইন্ড এর সাথে আপনার গ্রাফিক্স কার্ড কম্পাটিবল নয়..........
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সপ্নচারী_ বলেছেন:
হমমম
লেখক বলেছেন: হুমমম.........
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
লেখক বলেছেন: ![]()
উবায়দুল্লাহ আশরাফ বলেছেন:
ভাই আমি গত কয়েক মাস যাবত চেষ্টা করে আসছি। কিন্তু পারছি না। আরেকটা প্রশ্ন এর দ্বারা নাকি নিজের বাড়ির ছাদের কাপড়ও দেখা যায়? সেটা কিভাবে?
ভুলো মন বলেছেন:
আমি বুক-শেলফে রাখলাম।
শিহাদ বলেছেন:
জটিল জিনিস।
ভদ্র বলেছেন:
থেংকু
তুিহন িড েখাকন বলেছেন:
গুড
তুিহন িড েখাকন বলেছেন:
গুড
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















নামাইতাছি