পোস্ট স্টিকি হওয়া.........আহ্! কারো কাছে স্বপ্ন.........কারো কারো কাছে দুঃস্বপ্ন! আসুন একনজরে দেখে নেয়া যাক সামুর স্টিকি পোস্ট সংক্রান্ত কিছু বিষয়াদি
স্টিকি পোস্ট সমূহের অলিখিত নীতিমালা:
১. কোন শিল্প বা সাহিত্য সৃষ্টি কখনোই স্টিকি হবে না।
২. ফানপোস্ট কখনোই স্টিকি হবে না।
৩. ১৮+ পোস্ট কখনোই স্টিকি হবে না।
৪. জনস্বার্থমূলক পোস্ট স্টিকি হবার ক্ষেত্রে প্রাধান্য পায়।
৫. আপডেট পোস্ট - যেমন নির্বাচনের ফলাফল বা চলমান কোন ঘটনার বিবরণধারী পোস্ট স্টিকি হতে পারে।
৬. সাহায্য পোস্ট বা উদ্যোগী পোস্ট ব্লগারদের অনুরোধ সাপেক্ষে প্রায় সঙ্গে সঙ্গেই স্টিকি করা হয়। তবে অনেকক্ষেত্রেই এটি করতে কর্তৃপক্ষ এতো বিলম্ব করে ফেলেন যে ব্লগারদের বিরক্তির সীমা থাকে না।
৭. কোন ব্লগারের মৃত্যুসংবাদ সম্বলিত পোস্ট প্রায় সাথে সাথেই স্টিকি করা হয়।
৮. নোটিশবোর্ডের অধিকাংশ পোস্ট অটো-স্টিকি হয়ে যায়।
৯. সব পোস্ট সমান আঁঠা দিয়ে স্টিকি করা হয় না - কোনোটার মেয়াদ কয়েক ঘন্টা তো কোনোটার বা কয়েকদিন। সবই নির্ভর করে পোস্টের বিষয়টির গুরুগম্ভীরতার ওপর।
১০. বিশেষ বিশেষ ব্লগারদের পোস্ট স্টিকি হবে না। আবার বিশেষ বিশেষ ব্লগারদের পোস্ট হচ্ছে স্টিকি-রেডি। অর্থাৎ কিনা জন্ম থেকেই স্টিকি হবার যোগ্য (Born Sticky)।
১১. বিশেষ বিশেষ দিবসে বা চলমান কোন চাঞ্চল্যকর বিষয়ে একাধিক ব্লগারের একই বিষয়ে লেখা পোস্টগুলোর মধ্য থেকে যেকোন একটি স্টিকি করা হবে।
১২. কিছু কিছু পোস্ট পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে স্টিকি করা হয়।
স্টিকি হবার আগে যা হয়:
=> নিম্নরূপ কমেন্ট পেতে পারেন:
রাম ব্লগার বলেছেন: স্টিকি করা হোক।
শ্যাম ব্লগার বলেছেন: কর্তৃপক্ষকে পোস্টটি স্টিকি করার অনুরোধ জানচ্ছি।
যদু ব্লগার বলেছেন: কর্তৃপক্ষ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? কাল রাত থেকে এখন পর্যন্ত একাধিক ব্লগার এই পোস্টটি স্টিকি করার জন্য অনুরোধ করে পোস্ট দিয়েছেন। অথচ তাদের কোন খবরই নেই। কর্তৃপক্ষের এই অর্বাচীনের ন্যায় আচরণের প্রতি তীব্র ধিক্কার জানাই।
মধু ব্লগার বলেছেন: সাথে আছি। আমি বুঝিনা সামু কর্তৃপক্ষ কেন এমন করে। একটা পোস্ট স্টিকি করা কি খুব কঠিন কোন ব্যাপার? পোস্টে + + + +
=> পোস্টটিকে স্টিকি করার দাবীতে একাধিক ব্লগারের পোস্ট আসতে পারে।
স্টিকি হবার পরে যা হয়:
রাম ব্লগার বলেছেন: কর্তৃপক্ষের কাছে জানতে চাই কোন যুক্তিতে এই পোস্টটিকে স্টিকি করা হলো?
শ্যাম ব্লগার বলেছেন: এইসব আউল-ফাউল লেখাও আজকাল স্টিকি হইতেসে। ভালোই, সামুর উন্নতি ঘটতেসে।
যদু ব্লগার বলেছেন: প্রথম পাতাটাতো আঁঠায় আঁঠায় আঁঠালো হইয়া গেলো। একলগে ৩টা পোস্ট স্টিকি। আমগো রেহাই দেওন যায় না?
মধু ব্লগার বলেছেন: পোস্টটি স্টিকি করার ক্ষেত্রে স্বজনপ্রীতি দেখানোয় কর্তৃপক্ষকে মাইনাস।
=> যেই মূহুর্তে সামহোয়্যারে আপনার পোস্টটি স্টিকি হবে, যেনে রাখুন, সেই মূহুর্ত থেকে আপনি ব্লগার ইন্টারোগেশন সেলে বন্দি হলেন। এখন আপনার পোস্টের প্রতিটি লাইন ব্লগারদের দ্বারা স্ক্যান হবে, অনেকটা এ্যান্টিভাইরাস যেভাবে স্ক্যান করে। প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে আসবে আপনার দিকে। কেউ বাংলা এ্যাকাডেমীর অভিধান নিয়ে বসবেন.......কেউ বলবেন পোস্টে আপনার ব্যবহৃত ছবি অশ্লীল/কুরুচীপূর্ণ.......কেউবা আবার কিসের ভিত্তিতে পোস্ট স্টিকি করা হলা তার জন্য কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাইবেন। অথচ ঐ একই পোস্টই হয়তো স্টিকি না হলে সর্বত্র সমাদরে গৃহীত হতো।
=> নোটিশবোর্ডের স্টিকি পোস্টগুলোর কপালে মোট প্লাসের ৮০% সংখ্যক মাইনাস প্রাপ্তি মোটামুটি নিশ্চিৎ। নোটিশবোর্ড নতুন কোন ঘোষণা বা উদ্যোগের আহবান জানানো মাত্র পুরো ব্লগ ৩ ভাগে ভাগ হয়ে যাবে। এক পক্ষ সাধুবাদ জানাবে, আরেক এক পক্ষ বিরোধিতা করবে ও আরো একটি তৃতীয় পক্ষ নাটকের পূর্ণ মজা গ্রহণপূর্বক দাঁত কেলিয়ে হাসবে।
=> পোস্টটিকে স্টিকি করার যৌক্তিকতাকে চ্যালেন্ঞ্জ করে একাধিক পোস্ট আসতে পারে।
জীবনে একবার একটা পোস্ট স্টিকি হয়েছিলো। পোস্টটা এতোই ছোট ছিলো যে কেউ কোন প্রশ্ন তোলেননি - পুরো পোস্ট আমার নিজের লেখা লাইন ছিলো মাত্র একটি। কিন্তু ইদানিং স্টিকি পোস্ট নিয়ে ব্লগে যা শুরু হয়েছে তাতে আজকাল ভয়ে ভয়ে থাকি এই বুঝি কোন পোস্ট স্টিকি হয়ে গেলো। ভাবতেই ভয়ে হাত-পা.........
* এটি নিতান্তই একটি ফানপোস্ট, কারো প্রতি অসম্মান রেখে লেখা নয়।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




