আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
আজ মডুর বিয়ে
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭
![]()
ফারজানা পড়ালেখার পাট চুকাতে না চুকাতেই বাসার থেকে বিয়ের জন্য একদম চেপে ধরেছিলো। এমন তোরজোরে ফারজানার যে তেমন একটা আপত্তি ছিলো তা না, এমনিতেও সে এ্যারেন্ঞ্জ ম্যারেজেই বিশ্বাসী। যাই হোক বাবা খুঁজে খুঁজে পাত্র একটি বের করেছেন। ছেলের নাম জুবায়ের - ফ্যামিলি ভালো, ছেলে স্বভাব-চরিত্র সবই ভালো। একটি কর্পোরেট প্রতিষ্ঠানে উঁচু পোস্টে আসীন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই ফ্যামিলি মিলে ফারজানার সাথে ছেলের ক্যাজুয়াল মিটিংয়ের আয়োজন করলেন।
স্থান: হ্যালভেশিয়া, রাইফেলস স্কোয়্যার, ধানমন্ডি
সময়: বিকেল ৪টা
ফারজানা আর জুবায়ের মুখোমুখি বসে। দু'জনের সামনেই চকোলেট আইসক্রিম। খাচ্ছে আর কথা চলছে। ফারজানার গত ২০ মিনিটের পর্যবেক্ষণ বলছে জুবায়ের ছেলে হিসেবে মন্দ নয় - ওপেন মাইন্ডেড ও সাবলীল। আরো একটা ব্যাপার সে আগে জানতো এখন জানলো - জুবায়ের একই সাথে একটি ব্লগ সাইটের মোডারেটরও, যদিও জুবায়ের তাকে এটা কাউকে বলতে মানা করেছে। কথায় কথায় প্রায় ফাজলামির বশেই ফারজানা জিজ্ঞেস করে বসলো:
"বাচ্চা কবে নিবেন যদি বিয়ে হয়?"
জুবায়ের প্রায় রোবোটের স্বরে বলে উঠলো:
১গ. নতুন বউয়ের হাঁটা, চলা এবং প্রথম কয়েকদিনের কর্মকান্ড একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ বউয়ের হাঁটা, চলা ও কর্মকান্ড যথার্থ এবং শ্লীল কিনা। বউ সংসার করার মতো মানসম্পন্ন কিনা সে বিষয়টিও যাচাই করবো। যদি আপত্তিকর কিছু না থাকে তাহলে তা ঐ বউয়ের সাথে সংসার বাঁধা হবে। এই যাচাই প্রক্রিয়ায় ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু মেয়ের নতুন বিয়ে করে, সংসারের ও পরিবারের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
ফারজানা: (চমকে উঠে) মানে???
জুবায়ের: না ইয়ে মানে কিছু না, আমার কাজের কথা হঠাৎ মনে পড়ে গেলো কিনা তাই। আসলে হয়েছে কি সারাদিন মডুগিরী করতে করতে এখন সব যায়গাতেই মডুগিরী ফলাতে মন চায়। কি করবো বলো আমি তো আর নীতিমালার বাইরে কিছু করতে পারি না।
ফারজানা নিজেকে খানিকটা সামলে নিয়ে বলে, "না না, ঠিক আছে। I understand....."
এরকম দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব মিলিয়ে জুবায়ের ছেলেটা মন্দ নয়। ফারজানার পছন্দই হয়ে গেলো ওকে। ব্যস আর কি, ফারজানার অনুমতি মেলা মাত্রই দুই পরিবারই আর দেরি করতে চাইলো না। ধুমধাম করে বিয়ে হয়ে গেলো মাত্র ৩ সপ্তাহের ভেতরেই।
বিয়ের রাতে বাসরঘরে ফারজানা আর জুবায়ের - মুখোমুখি, মুগ্ধ তাকিয়ে এক অপরের দিকে।
জুবায়েরই প্রথমে নিস্তব্ধতা ভাঙলো: "কথা দাও ফারজানা সারাটি জীবন তুমি নীতিমালা মেনে চলবে.......কথা দাও!
ফারজানা: কথা দিলাম জুবায়ের........কথা দিলাম.......!
জুবায়ের: ওহ্ ফারজানা........
ফারজানা: ওহ্ জুবায়ের........
সেই রাতটি দু'জনের তেমনই কাটলো যেমনটা বাসর রাত আর সবার কেটে থাকে। পরদিন সকালে উঠে ফারজানা দেখতে পেলো জুবায়ের বিছানায় নেই, সকালে উঠেই ল্যাপটপে বসেছে - হাতে এক মগ কফি। কি-বোর্ডে খিটির-পিটির করে কি যেনো টাইপ করে চলেছে। বিছানায় তার পাশে একটা চিরকুট রাখা। সেটাতে লেখা -
তুমি একজন নতুন বউ, তোমার উপর নজর রাখা হচ্ছে
এ সংসারে তোমাকে স্বাগতম। তোমাকে সকল সাংসারিক কাজে সংশ্লিষ্ট হতে দেয়া ও সংসারের চাবি হস্তান্তরের আগে ৭দিন পর্যবেক্ষণে রাখা হবে। সংসারের পূর্ণ কর্তৃত্ব পেতে ভালো ভালো কাজ করো ও এ সংসারের নিয়মকানুন মনে চলো।
ফারজানা সম্ভিত! তার আর বুঝতে বাকি রইলো না এক বদ্ধ উন্মাদের পাল্লায় সে পড়েছে। ঐদিন সে রান্নাঘরে ঢুকার অনুমতি পেলো না - এমনকি নিজের স্বামীকে এক কাপ চা বানিয়ে খাওয়ার অনুমতিও সে পেলো না। শুধু সেদিন নয় - আগামী ৯দিনেও সে এই অনুমতি পেলো না, অথচ তাকে বলা হয়েছিলো ৭ দিন। সে বিষয়টা জুবায়েরকে একাধিকবার বললেও কোন লাভ হয়নি। সে খালি বলেছে - "আমি বিষয়টা দেখছি।" শেষ পর্যন্ত ১০ম দিনে সরাসরি শশুরমশাইয়ের কাছে সরাসরি অভিযোগ করে অনুমতি পায়।
অবশেষে রান্নাঘরে ঢুকে স্বামীর জন্য চা বানালো ফারজানা। চা নিয়ে হাসিমুখে জুবায়েরকে দিলো। কিন্তু জুবায়ের কাপটা ধরে ভিতরে তাকিয়ে বিরক্তির সাথে বললো - "আরে আরে কর কি? তুমি জানোনা মডুরা চা খায় না? আমরা শুধু ব্ল্যাক কফি পান করি।"
তথ্যটা ফারজানার জানা ছিলো না, যারপরনাই সে অবাক হলো। নিরাশ হয়ে কফি বানাতে রান্নাঘরে ফিরে গেলো সে। কফি বানিয়ে ফিরে এসে জুবায়েরের হাতে কাপটা তুলে দিলো সে। মজার ব্যাপার হলো জুবায়ের কাপে একটা চুমুক দিয়েই কাপটা ফিরিয়ে দিলো ফারজানার হাতে।
ফারজানা: কি ব্যাপার? খেলে না যে?
জুবায়ের: কফিটা ভালো লাগেনি। তবে তুমি নিরাশ হয়ো না, কফি বানিয়ে যাও।
বলে সে ফারজানার হাতে আরেকটা চিরকুট ধরিয়ে দিলো। এটাতে লেখা:
আপনি একজন সাধারন বউ
আপনার রান্না সরাসরি আপনার স্বামীর কাছে পরিবেশিত হবে। আর রান্না ভালো হলে স্বামীর বিবেচনা সাপেক্ষে তা খাওয়াও হতে পারে।
ফারজানার বিরক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। এরা কি? মানুষ নাকি অন্য কিছু?
এখনো পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয়েছে ফারজানার কাছে সেটা হলো জুবায়ের সংসার জীবনের প্রতি খুবই উদাসীন। বাসার কোন দরকারে, প্রয়োজনে তার কোন ভ্রুক্ষেপ নেই। এক শুক্রবার সকালে নাস্তার টেবিলে ফারজানা জুবায়েরকে একটু খালি বাজারে যাবার জন্য কয়েকটা কথা শুনিয়েছিলো। জুবায়ের কিছু না বলে হাত ধুতে উঠে যায়। যাওয়ার সময় পকেট থেকে বার করে একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে যায়:
২ক. যদি বউ স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ জানান বা বউ যদি তার প্রতি স্বামীর কোন সিদ্ধান্তের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে স্বামীকে বেডরুমে ডেকে নিয়ে একান্ত গোপনে সরাসরি অভিযোগ জানাতে পারেন।
এ সংসারে মুখ ফুটে দু'টা কথা বলারও অধিকারও যে নেই ফারজানার তা বুঝতে সময় লাগে না।
জুবায়েরের ভাই, অর্থাৎ ফারজানার দেবর হচ্ছে ইমরান। এই সংসারে এই একটা মানুষই আছে যাকে ফারজানার শত্রু বলে মনে হয় না। ইমরানের ফারাজানার তৈরি ডালের বড়া খুবই পছন্দের। তাই ফারজানা আদর করে তার দেবরকে ডাকে দেবড়া।
একটা ব্যাপার ফারজানা প্রায়ই লক্ষ্য করে। কয়েক দিন পরপরই জুবায়েরের ফোনে কার কাছ থেকে যেনো পরপর অনেকগুলো কল আসে। জুবায়ের ফোনে কথা বলতে বলতে ডায়েরীতে কিসব যেনো টুকে রাখে। একটু পরে ইমরানও এসে হাজির হয়। দু'জনে মিলে একসাথে মদ্যপানে মেতে উঠে। ডায়েরীতে লিখে রাখা নামগুলো জুবায়ের এক এক করে পড়ে আর ইমরান ল্যাপটপে কি সব যেনো টাইপ করে। এসবের কিছুই ফারজানা বোঝে না।
বিয়ের ৮ মাস পরের এক সন্ধ্যা। ফারজানার মনটা আজ সকাল থেকেই খারাপ। জুবায়েরের মোবাইলে একটা এসএমএস সে পেয়েছে। এসএমএসটা এসেছে তিথী নামের কারো কাছ থেকে। এসএমএসটায় এমন সব কথা লেখা ছিলো যা দেখে যে কোন স্ত্রীরই মন খারাপ হবারই কথা - প্রেমের কথা, ভালোবাসার কথা। জুবায়েরের রিপ্লাইগুলো ফারজানার মন আরো বেশি খারাপ হয়েছে। অনেক অনেক কান্না পাচ্ছে আজ তার।
রাত্রিবেলা জুবায়ের বাসায় ফিরেছে। খাওয়া শেষে বেডরুমে আসলো দু'জনেই। ফারজানা আর থাকতে না পেরে এসএমএস প্রসঙ্গটা তুলেই ফেললো। বলার সাথে সাথেই জুবায়ের উঠে দাঁড়িয়ে ফারাজানার গালে সজোরে আঘাত করলো। বিছানায় পড়ে গেলো ফারজানা। কতোক্ষণ এভাবে ছিলো ফারজানা মনে নেই তার। কিছুক্ষণ পর বিছানায় ফারজানার গায়ে একটা খাম ছুঁড়ে ফেলে দিয়ে যায়। খামে লেখা ছিলো - আপনার জন্য একটি নোটিশ আছে। খামের ভেতরে একটি চিরকুট -
উপর্যপুরি নিয়ম ভঙ্গ করায় আপনাকে সংসার থেকে সাময়িক অব্যাহতি দান করে বাপের বাড়ি পাঠানো হলো। আপনার জন্য সংসারের দ্বার ৬ দিন পর পুনরায় খুলে দেয়া হবে, তবে আপনাকে নজরে রাখা হবে। দয়া করে সংসারের নিয়মাবলী মেনে চলুন যাতে করে আপনি নজরদারি থেকে মুক্তি পেতে পারেন।
অতঃপর বর্তমান.....
জুবায়েরের সাথে ফারজানার ডিভোর্স হয়ে গিয়েছিলো এ ঘটনার কয়েক মাসের ভেতরেই। পরবর্তীতে জুবায়ের প্রখ্যাত শিল্পপতি বাবু আহমেদ এর একমাত্র মেয়ে তিথীকে বিয়ে করে। জানা যায় তিথীকে কখনোই ফারজানার মতো নীতিমালার অত্যাচার সহ্য করতে হয়নি, যা খুমি তাই করার স্বাধীনতা তিথীর ছিলো। টাকা-পয়সা, প্রতিপত্তি এসবের কাছে নিয়ম-কানুন, আইন, নীতিও যে মাথা নোয়ায়, জাগতিক এ সত্যটা আবারও প্রমানিত হলো।
* বিঃ দ্রঃ এই পোস্টে উপস্থাপিত চরিত্র, ঘটনা ও প্রেক্ষাপটসমূহ সম্পূর্ণ কাল্পনিক। কোন বাস্তব ঘটনার সাথে এর মিল খুঁজে পেলে তা হবে নিতান্তই কাকতালীয়।
* অবশেষে আবার সেইফ হয়েছি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
যুগান্তকারী বলেছেন:
মিয়া করছেন কি?আপনিতো একেবারে ভিম্রুলের চাকে হাত দিয়েছেন।তবে ভালো লিখেছেন তাই প্লাসাইলাম।
লেখক বলেছেন: এই পোস্টে উপস্থাপিত চরিত্র, ঘটনা ও প্রেক্ষাপটসমূহ সম্পূর্ণ কাল্পনিক। কোন বাস্তব ঘটনার সাথে এর মিল খুঁজে পেলে তা হবে নিতান্তই কাল্পনিক।
লেখক বলেছেন: আচ্ছা! ধীরে সুস্থে পইড়েন। শুভেচ্ছা গৃহীত হইলো।
রাতমজুর বলেছেন:
হা হা হা
লেখক বলেছেন: হো হো হো.........![]()
লেখক বলেছেন: আপনাকে আগাম সেইফের শুভেচ্ছা! হয়ে যাবেন শীঘ্রই ইনশাল্লাহ্! ![]()
লেখক বলেছেন: ধরলাম........![]()
অক্ষর বলেছেন:
আমি এখনো সেফ হৈলাম না
লেখক বলেছেন: হইয়্যা যাইবা ইনশাল্লাহ্! ![]()
জানজাবিদ বলেছেন:
মনে হয় আগের পোস্টগুলোকেও ছাড়িয়ে গেলেন। A++++
লেখক বলেছেন: হেঁ হেঁ.........![]()
রোবোট বলেছেন:
আবার জেনারেল হইতে চাও নাকি? ক্যাপ খুলো। আর এইটা কি?
...জুবায়ের প্রায় রোবোটের স্বরে বলে উঠলো: ..
আমার স্বর কেমন তুমি জানলা কেমনে?
লেখক বলেছেন: গল্প লিখেছি, খালি খালি জেনারেল হবো কেন?
রোবোটের স্বর=যান্ত্রিক স্বর
ওয়ার হিরো বলেছেন:
ব্যাপকসসসসসসসসসসসসস
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
রোবোট বলেছেন:
লেখক বলেছেন:.....রোবোটের স্বর=যান্ত্রিক স্বর
অপমানিত হমু নাকি ভাবসি। আমার স্বর নাকি যান্ত্রিক
লেখক বলেছেন: এ্যাঁ.......ইয়ে......মানে........![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
ওরে ওরে...এ যে জীবন থেকে নেয়া। যান আফনেরে নোবেল প্রাইজ দিয়া দিলাম।
লেখক বলেছেন: দেনরে ভাই নোবেলই দেন। বড়ই অর্থকষ্টে আছি, কমসে কম ঐটারে বেইচা একটা XBOX 360 কিনতে পারুম........![]()
এইটা তো টাইফুন বা হ্যারিকেন হইছে ..........
খেক খেক খেক .......!!!
এই কারনেই আমি আপনের পাংখা ...।
চালাও গুরু
====================================
আমি পোষ্টের শিরোনামে "সূক্ষ বংশদন্ড" শব্দকটি যুক্ত করার আহবান জানান্চি .....
লেখক বলেছেন: হেঁ হেঁ........ঝড়ের জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ! ![]()
সুদীপ্ত বলেছেন:
পোস্টটা সেভ করে রাখলাম। এবং প্রিয়তে।
লেখক বলেছেন: সেইভ করে রাখাটা বুদ্ধিমানের কাজ, প্রিয়তে রাখাটা আরো বুদ্ধিমানের কাজ.........![]()
রোবোট বলেছেন:
নীতিমালা ভংগ করায় আপনাকে আপনার ব্লগে ব্লক করা হইলো
লেখক বলেছেন: জেনে খুশি হলাম.........![]()
লেখক বলেছেন: গল্প........![]()
বিডি আইডল বলেছেন:
আমি বড়া খাইতাম চাই
লেখক বলেছেন: আচ্ছা!
সুদীপ্ত বলেছেন:
জেনারেল থেকে সিভিলিয়ান হওয়ায় আমার অভিনন্দন গ্রহণ করুন। তবে এই পোস্ট দেবু আফা দেখলে আকবারে ওয়াচে পাঠানোর সম্ভাবনা আছে।
লেখক বলেছেন: এটি একটি সাধারণ গল্প। এটিতে জেনারেল/ব্যান/ওয়াচ হওয়ার মতো কোন উপাদান দেখছি না।
লেখক বলেছেন: জেনারেলের টুপি আপাতত মাথা থেকে নামিয়ে আমার সেই পুরনো শার্লক হোমস টুপিখানা আবার চড়ালাম। কেমন লাগতেসে বলেনতো একটু? ![]()
লেখক বলেছেন: প্রোমোশন পেয়ে সেইফ হয়েছি.........![]()
লেখক বলেছেন: চিন্তা কইরেন না, শীঘ্রই সেইফ হয়ে যাবেন ইনশাল্লাহ! অগ্রিম সেইফ হওয়ার শুভেচ্ছা রইলো..........![]()
সুদীপ্ত বলেছেন:
নাফিস কি প্রোফাইল পিক চেঞ্জ করতে গেলেন, নাকি কমেন্ট ব্যান?
লেখক বলেছেন: কমেন্ট ব্যান না, তখন ফোন এসেছিলো একটা..........
এন এইচ আর বলেছেন:
আরে নাফিস ভাই তো ছক্কা মাড়ল একটা। ব্যাপক হয়েছে। পড়ছি আর হাসছি । হাসছি আর পড়ছি সাথে পরেও গেছি।
লেখক বলেছেন: হাসছেন, পড়ছেন আর সাথে পড়েও গিয়েছেন! বাহ্! ![]()
সুদীপ্ত বলেছেন:
যাক সেই পুরোনো প্রোফাইল পিক ...
লেখক বলেছেন: হ্যাঁ, সেই শার্লক হোমস.........![]()
নিবিড় অভ্র বলেছেন:
হা হা হা.......আপনার সাথে এই জায়গাটার মিল খুঁজে পাচ্ছি_
"আপনি একজন নিরাপদ বউ
আপনার রান্না সরাসরি আপনার স্বামীর উদর গহ্বরে প্রবেশ করবে!"
কংগ্র্যাটস!!!!
তবে আবারও সেনাপ্রধানের দায়িত্ব নিতে হতে পারে
লেখক বলেছেন: কেন কেন? সেনাপ্রধানের দায়িত্ব নিতে হবে কেন? এই পোস্টে তো সেরকম কোন কন্টেন্ট নেই! ![]()
লেখক বলেছেন: আর আন্দোলনে নামতে হইবো না, আমি সেইফ ![]()
লেখক বলেছেন: না। এমন কোন প্ল্যান নেই। একান্তই ঠেকায় না পড়লে ভবিষ্যতেও যাওয়ার কোন ইচ্ছে নেই।
আলমগীর কুমকুম বলেছেন:
এত তাড়াতাড়ি সেফ হইলেন ক্যামতে? খেয়াল কৈরা কিন্তু, জেব্রা দেখলে ওয়াছে পাঠাইতারে।
লেখক বলেছেন: সেইফ হয়েছি আর কি উনাদের কৃপায়.........এই পোস্টে ওয়াচে পাঠানোর মতো কোন উপাদান নেই বলেই আমার বিশ্বাস...........
লেখক বলেছেন:
![]()
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
চমতকার হইছে, ক্রিয়েটিভ উপস্থপনা
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
কাঙাল মামা বলেছেন:
এখনও ১০ মাস বাকি, অথচ বছরের সেরা লেখাটা লিখে ফেল্লেন!!!!আপনার ব্লগের প্লাস বাটন ৭/৮টা থাকলে ভালো হইতো
আমরা কেন জানি ফারযানার মত চালাক না। জুবাইরদের থাপ্পর খাইয়াও জুবাইরের ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা কল্পনাই করি না!!!
লেখক বলেছেন:
এখনও ১০ মাস বাকি, অথচ বছরের সেরা লেখাটা লিখে ফেল্লেন!!!!
এতো বড় কম্প্লিমেন্ট এই গরীবের ধাতে সইবে না জনাব। ![]()
আমরা কেন জানি ফারযানার মত চালাক না। জুবাইরদের থাপ্পর খাইয়াও জুবাইরের ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা কল্পনাই করি না!!!
সহমত!
অঞ্জন সানি বলেছেন:
এন্ডিং টা এমন কেন ?(হয়তো আমার এন্টেনার উপর দিয়ে গেসে ...তাই বুঝি নাই) ফারজানার তো দোষ ছিল না ? প্রথমে অনেক মজা পাইসি । পিলাচ...।
লেখক বলেছেন: এন্ডিংটা যথার্থ কারনেই এমন জনাব.........ফারজানার কোন দোষ ছিলো না, ওটাই ছিলো তার দোষ.........![]()
তিতিয়ানাতান্তা বলেছেন:
চরম গরম নরম একটা পোষ্ট আমার কবিতাও তা পারে নাই
লেখক বলেছেন: আপনার কবিতাটা কাল পোস্ট দিতে গিয়ে আর পড়া হয়নি, একটু পরেই পড়বো.........![]()
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
"জুবায়েরের বড় ভাই অর্থাৎ ফারজানার দেবর হচ্ছে ইমরান।"
স্বামীর বড়ভাই তো দেবর হয় না, হয় ভাশুর!
"তাই ফারজানা আদর করে তার দেবরকে ডাকে দেবড়া।"
ভাশুরকে আদর করে 'দেবড়া' ডাকা! কোন সমাজের কথা লিখলেন ভাই!
এই ধরনের ভুল গল্পের মেরিটকে নষ্ট করে দেয়!
লেখক বলেছেন: আপনি ভুলটা ধরিয়ে দিয়েছেন তাই অনেক ধন্যবাদ আপনাকে। গল্পে আসলেই এমন ভুল থাকাটা ডিমেরিটিয়াস। তাই "বড় ভাই" থেকে শুধু "ভাই" করে দিলাম। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত!
অমি রহমান পিয়াল বলেছেন:
খুব খুব ভাল্লাগসে। প্রিয় পোস্টে যোগ করলাম
লেখক বলেছেন: ধন্যবাদ অমি রহমান পিয়াল ভাই, আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে..........![]()
অপ বাক বলেছেন:
ভাশুরকে আদর করা যায়, ক্ষতির কিছু নাই, ডালের বড়া খাওয়াইলে অনেক কিছুই জায়েজ হয়ে যায়,
ভালো লাগলো।
লেখক বলেছেন: "বড় ভাই" থেকে শুধু "ভাই" করে দিলাম। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত!
অন্যসময় বলেছেন:
ব্যাপক!!
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
রিসাত বলেছেন:
সিম্পলি গ্রেইট,,, মাইন্ডব্লোওয়িং,,, ওভার ফ্লোওয়িং,,, আই অ্যাম স্টানড,,, বউদের প্রতি এমন অত্যাচারের ঘটনা বাংলার প্রতিটি পরিবারেই পরিলক্ষিত,,,,একটা নেগেটিভ কথা যা না বললেই নয়,,, আপনার লেখাটা অতিমাত্রায় নারীবাদী হয়েছে,,,(কানে কানে বলছি,, এইটা আমার ঠুলি পড়া চোখেও পড়েছে,,,)
বি:দ্র: ইমোটিকন গুলার সাথে লেখার কোন সম্পর্ক নাই
লেখক বলেছেন: নারীবাদী নয় জনাব, এ আমার মনের গহ্বরে বহুদিন ধরে লালিত কথামালা.........![]()
মৃন্ময় আহমেদ বলেছেন:
অতিরিক্ত ভালো লেগে গেলো যে!!
লেখক বলেছেন: জেনে খুশি হলাম..........![]()
লেখক বলেছেন: আজকাল ব্লগে গল্প পোস্ট দিতেও কলিজা লাগে নাকি? ![]()
মার্ক জুবাবের বলেছেন:
সেফ হইলেন ক্যম্বায়? কোন শিল্পপতির মাইয়ারে পটাইছেন নাকি?
লেখক বলেছেন: তাতো জানি না। দেখলাম সেইফ করে দিয়েছে। ![]()
লেখক বলেছেন: জীবন থেকে.........![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: ধইন্যা তুমারে! ![]()
তনুজা বলেছেন:
+++++++
লেখক বলেছেন:
![]()
মুকুট বলেছেন:
অ-সা-ধা-র-ণ!!!!!! হা হা হা হা!!!!
লেখক বলেছেন: হে হে হে হে........![]()
হাল্ক বলেছেন:
গ্রেট ফান!!!!
লেখক বলেছেন: হ! গ্রেট! ![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
জটিল হইছে।
লেখক বলেছেন: বটে! ![]()
নুশেরা বলেছেন:
পচা একটা গল্প (নজর লাগবে বলে মুরুব্বীরা অনেককিছুই বলেন)
লেখক বলেছেন: পোস্টে একটা তিলক লাগিয়ে দিন। আর নজর লাগবে না তাহলে..........![]()
লেখক বলেছেন: কেন? লুকিয়ে রাখতে হবে কেন?
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
্তুমি এখনও ছেফ আচ?
লেখক বলেছেন: জ্বী, সেইফ আছি। কেন? সেইফ না থাকার মতো কিছু ঘটেছে নাকি? ![]()
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
উপর্যপুরি নিয়ম ভঙ্গ করায় আপনাকে উপর্যপুরি সাধারন ব্লগার করা হইল ...
লেখক বলেছেন: আইচ্ছা! ![]()
কঁাকন বলেছেন:
হাসতে হাসতে পেটে ব্যাথা হইয়া গেলো
প্রিয় পোষ্ট
মডুরা মনে হয় বৌভাত খাইতেগেছে তাই নাফিসভাই সেফ আছে এখনো
লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। আর এই পোস্টে সেইফ না থাকার মতো কিছু নেই বলেই আমার বিশ্বাস........![]()
এরশাদ বাদশা বলেছেন:
জিনিয়াস...হেব্বি...সাহসী...দূর্দান্ত...আবার আপনে যদি জেনারেল হন..তাইলে সবার আগে আমিই আপনেরে স্যালুট দিমু..প্রমিজ!!!
লেখক বলেছেন: খাইসে! আবার জেনারেল হওনের নামও মুখে আইনেন না.........![]()
লেখক বলেছেন: মজা পাই.........![]()
পাপী বলেছেন:
ব্যান মোবারক!! থুক্কু ডিভোর্স মোবারক!
লেখক বলেছেন: ঈদ মুবারক! ![]()
অপ্সরা বলেছেন:
হাহাহাহা বাহ তুমি তো অনেক ভালো গল্প লিখো!!
লেখক বলেছেন: আমি আর ভালো গল্প লিখিয়ে? হাসালেন!
লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন! ![]()
লেখক বলেছেন: থ্যান্কু!!! ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
মারাত্মক হইছে নাফিস !!!তুমি কি মেইল চালাচালি কইরা ত্বরা ছেপ হইলা নাকি !!
তারমানে মডুরা যে কইছিলো উয়াচ বা জেনারেল থিকা ছেপ হওনটা আমার নিজের উপ্রে নির্ভরকর্তাছে .. সেইটা ঠিকি কইছিলো .. আমিই গোমরটা ধর্তারিনাই ।
এই পোস্টের কারনে যদি আবার তোমারে জেনারেল করে .. তাইলে ধইরাই নেয়া যাইবো আমাদের প্রিয় মডুগো সেন্স অব হিউমারের লেভেল হাটুর কয়েক মিটার নিচে ।
লেখক বলেছেন: না না। আমি খালি মডুদেরকে জিগাইছি আর কতোদিন জেনারেল থাকমু - এইটা জিগাইয়া খালি একটা বাগ রিপোর্ট করসিলাম। সেইফ করনের কথা কিছু কই নাই। এই পোস্টের কারনে আমার জেনারেল হওয়ার কথা না। কারন পোস্টে জেনারেল হওয়ার মতো কিছু নেই।
আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ![]()
তিতিয়ানাতান্তা বলেছেন:
আমাকে চিঠির কোন জবাব দেয় না তার কারন বুঝি এটা যে আগেই বিয়ে করে ফেলেছে?লেখক বলেছেন:
তিতিয়ানাতান্তা বলেছেন: আমাকে চিঠির কোন জবাব দেয় না তার কারন বুঝি এটা যে আগেই বিয়ে করে ফেলেছে?![]()
![]()
আমার এখন কি হবে? মডুনি যদি আমাকে জেনারেল করে দেয়?
হেঁ হেঁ হেঁ..........এইতো হর্পাচিকায় পড়ে গিয়েছেন। মডুনি এখন প্রতিশোধ নেবেন ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
রিসাত বলেছেন:
আমার কমেন্ট ডিলেট করেন,,,,
লেখক বলেছেন: দুঃখিত! আপনি যে কমেন্ট পড়ে ডিলেট করে দিতে বলেছিলেন সেটা খেয়ালই করিনি। এখন ডিলেট করে দিলাম।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: এই পোস্টে আমাকে জেনারেল বানানোর মতো মাল-মশলা কিছুই নেই.........
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
আরেকটা ভুল (!) ধরি! পুরো গল্পটিতে ফারজানাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে কখনো মনে হয়নি যে, সে একজন ব্লগার। কিন্তু এই অংশটি দেখুন :
১গ. নতুন বউয়ের হাঁটা, চলা এবং প্রথম কয়েকদিনের কর্মকান্ড একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের হাঁটা, চলা ও কর্মকান্ড যথার্থ এবং শ্লীল কিনা।
- এই বাক্যের দ্বিতীয় লাইনের শেষ দিকে 'ঐ ব্লগারের হাঁটা' অংশটা ভুল। নীতিমালা কপিপেস্ট করতে গিয়ে সব জায়গাতেই 'ব্লগার' পাল্টে 'বউ' বা অন্যকিছু করেছেন, কিন্তু এখানে সম্ভবত চোখ এড়িয়ে গেছে।
[খুঁতখুঁতে পাঠকের বদস্বভাবজনিত কারণে এইগুলো চোখে পড়ছে, কিছু মনে করবেন না!]
ও, আরেকটা কথা। ভুলের কথা বলতে গিয়ে আসল কথাটিই বলতে ভুলে গেছি এর আগে। গল্পটা ভালো লেগেছে। এই ধরনের ডকু-ফিকশন (যেখানে ডকুমেন্টেশন এবং ফিকশনের সমন্বয় ঘটে) লিখতে গিয়ে অনেকসময় 'বড় লেখকরা'ও ধরা খেয়ে যান! আপনি সেটি সাফল্যের সঙ্গে করতে পেরেছেন।
[এত ভুলভাল ধরার পর নিশ্চয়ই আমার কমেন্ট আর আপনার কাছে কাঙ্ক্ষিত বলে মনে হবে না! বিদায় নিই। ভালো থাকবেন।]
লেখক বলেছেন: কি যে বলেন আপনি। আপনার কমেন্ট সবসময়ই আমার ভালো লাগে, অনেক প্রেরণা নেই কমেন্টগুলো থেকে। যেখানে ভুল হয়েছে সেটা অবশ্যই ধরাবেন, তার জন্য আপনি সবসময়ই স্বাগতম। এরকম দু'টো ভুল সত্ত্বেও আপনার যে পোস্টটা ভালো লেগেছে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ![]()
আপনার ধরানো ভুলটি শুধরে দিলাম।
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
লেখক বলেছেন: তারার হাসি বলেছেন:
এত মজার লেখা এই ব্লগে আমার চোখে পড়ে নাই ...
সেরা ... !!!
তাহলে এটা দেখুন। এটা আমার পার্সোনাল ফেভারিট: Click This Link
পুরানপাগল বলেছেন:
জটিলশ্ব জটিল
লেখক বলেছেন: হেঁ হেঁ.........![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
অতি চমৎকার লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
দ্বিধা বলেছেন:
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ওরে ওরে...এ যে জীবন থেকে নেয়া। যান আফনেরে নোবেল প্রাইজ দিয়া দিলাম।
লেখক বলেছেন: আহ্! জীবনে দ্বাবিংশতমবার নোবেল পেয়ে বড়ই আনন্দিত বোধ করছি। ![]()
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
গল্প(?) দারুণ হয়েছে, আপনি পারেনও.........
লেখক বলেছেন: হেঁ হেঁ........![]()
রাজর্ষী বলেছেন:
বেশী জোসসস....। আপনার রম্য রচনার হাত ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
রাত্রী বলেছেন:
খাসা লিখেছেন।।।।।।। আপনেরে ভালা পাই।।।।।। পিলাস++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হুমমম........
রোবোট বলেছেন:
একটা গঠনমুলক পোস্ট দিসিলাম
লেখক বলেছেন: দেখলাম.........![]()
সুদীপ্ত বলেছেন:
আরিল অনলাইনে। কিন্তু নোটিশবোর্ডকে তো দেখছি না।
লেখক বলেছেন: নোটিশবোর্ডও ছিলো একটু আগে.........
সুদীপ্ত বলেছেন:
এখন জানা আরিল দুজনেই অনলাইন।
লেখক বলেছেন: হুমমম........
লেখক বলেছেন: তাই? ![]()
জয়িতা বলেছেন:
হাসতে হাসতে শেষ্।এত সুন্দর গুছিয়ে এমন একখান হাচা গল্প লেখলেন কেমতে?+++++++++++++++ছাড়া কথা নাই
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে জয়িতা। এই গল্পটি লেখার ব্যাপারে মডুদের কৃতজ্ঞতা না জানিয়ে উপায় নেই। তারা আমাকে জেনারেল বানিয়েছিলেন বলেই না আমি রাত সাড়ে ৩টার সময় জেগে এই পোস্ট লিখতে পেরেছি। ![]()
নিবিড় বলেছেন:
আপনের লিখা শ্রেষ্ঠ লিখা এটা ..।ঝাক্কাস একদম ~!!!!
লেখক বলেছেন: বলছেন? বড়াই করছি না, আসলে আমারও তাই ধারনা। ক্ষুদ্র ব্লগ জীবনে এটাই বোধোহয় একটু ভালো করে লিখতে পেরেছি.........ধন্যবাদ আপনাকে! ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
" শেষ পর্যন্ত ১০ম দিনে সরাসরি শশুরমশাইয়ের কাছে সরাসরি অভিযোগ করে অনুমতি পায়।"সব বউদের ই শশুর মশাই এর ঠিকানা/ সম্ভাব্য অবস্হানের জেনে রাখা অতীব দরকার ।
লেখক বলেছেন: অতীব দরকার.........![]()
রন্টি চৌধুরী বলেছেন:
এই ছেলেটা একটা জিনিস।
লেখক বলেছেন: হায় সেই ছেলেটা.........
কুতুব্ বলেছেন:
ঝাককাস.......
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: মরিচ বেটে দেয়ার আনন্দ অপরিসীম..........![]()
লেখক বলেছেন: আরো আগেই করেছে........
লেখক বলেছেন: আচ্ছা........
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
হাঃাঃহঃ। তেলেসমাতি। ধইন্যা।
লেখক বলেছেন: ![]()
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
অসম্ভব ভাল লাগল.........এবার পরের টা পড়ার পালা।
লেখক বলেছেন: আচ্ছা! ![]()
A humorous comedy....হা হা হা হা হা হা.....
প্লাস, এবং প্রিয়তে নিলাম
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সবুজ বলেছেন:
* বিঃ দ্রঃ এই পোস্টে উপস্থাপিত চরিত্র, ঘটনা ও প্রেক্ষাপটসমূহ সম্পূর্ণ কাল্পনিক। কোন বাস্তব ঘটনার সাথে এর মিল খুঁজে পেলে তা হবে নিতান্তই কাকতালীয়।
* অবশেষে আবার সেইফ হয়েছি।
লেখক বলেছেন: ![]()
হাসান বায়েজীদ বলেছেন:
স্থান: হ্যালভেশিয়া, রাইফেলস স্কোয়্যার, ধানমন্ডিএইখানে অবজেকশন...রাইফেলস স্কয়ার নিরাপদ জায়গা না, দুরে কোথাও হোউক...
লেখক বলেছেন:
রাইফেলস স্কয়ার নিরাপদ জায়গা না
সহমত! ![]()
শাফ্ক্বাত বলেছেন:
ফাট্টাফাটি একটা পোস্ট। আগে দেখিনাই। প্লাস টু দা পাওয়ার ইনফিনিটি!
লেখক বলেছেন: হেঁ হেঁ........![]()
সপ্নচারী_ বলেছেন:
দুর্দান্ত ++
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
কেএসরথি বলেছেন:
হা হা
লেখক বলেছেন: ![]()
বাঙ্গাল বলেছেন:
খেক খেক...অসাধারন।------------------------
ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: গল্পের সাথে সহমত? ![]()
অন্ধ দাঁড়কাক বলেছেন:
এতদিন ব্লগে দেখছি সবাই বলতেছে নাফিস ভাই, নাফিস ভাই...আমি ভাবতাম ঘটনা কি? এই লেখাটা পড়ে বুঝলাম আপনি একটা আসলেই মাল (এর চেয়ে ভালো কিছু মাথায় আসে নাই)। নেক্সট টাইম আপনি কিছু লিখলে আওয়াজ দিয়েন, তাড়াতাড়ি পড়ে ফেলবো। +...............+
লেখক বলেছেন: হেঁ হেঁ.......অনেক অনেক ধইন্যা........![]()
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
এই লেখাটা আমার চুখে পরেচে আজ দুই/তিনদিন;
সময়ের অভাবে মন্তব্য করতে পারি নাই;
মন্তব্য আর কি করমু;
আজ দুই/তিনদিন ধইরা তো হাসতেই আছি
হা হা পইড়া আছি আজ ২ দিন...
মডুদের কাছ থেকে কি এখোনো কুনো মেইল পান নাই......?
যদি কুনোদিন আপনার সাথে দেখা হয়
আপনার জন্য ৫০ টাকা বরাদ্ধ থাকল।
লেখক বলেছেন: ৫০ টাকা কিন্তু পাওনা রইলো! ![]()
লেখক বলেছেন: আপনাকে তো আজকাল কম দেখি! থাকেন কই? ![]()
স্বপ্নকথক বলেছেন:
জসিলা।পেলাচাইলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ!
বঙ্গাব্দ বলেছেন:
জটিলস
লেখক বলেছেন: এই পোস্ট এখনও মানুষ পড়ে.......অবাক হলাম........![]()
মীর ইমাম বলেছেন:
আজ এই পোষ্ট ২বার পড়লাম,,, (এর আগেও মনে হয় ২বার পড়েছিলাম)ভবিষ্যতেও পড়ব।
লিখতেই থাকুন,,,,,
লেখক বলেছেন: শিরোধার্য্য! ![]()
কাঠের খাঁচা বলেছেন:
চ্রম বাই সিম্পলি চ্রম।দেড় দুইমাস আগে বোলোগে ঢুইক্কা ভাবসিলাম ভদ্দরনোক হয়া থাকুম। কিন্তুক মডুগো পাবার দেইখ্যা নিয়ম ভাঙ্গি জাদ্রেল হইতে মুঞ্চায়
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
মুভি পাগল বলেছেন:
++++++++++++++++
লেখক বলেছেন:
![]()
পথিক!!!!!!! বলেছেন:
কনগ্রেটস
লেখক বলেছেন: ![]()
জামাল ঊদ্দিন বলেছেন:
ব্লগীয় ইতিহাসে এই পোষ্টটি স্বণাক্ষরে লিখা থাকবে...প্রাথমিক ব্লগীয় পাঠ্যপুস্তকের চ্রম হৈসে...
এতো পরে পড়ার জন্য নিজেরে কইষা মাইনাস------
লেখক বলেছেন:
![]()
নিঃসঙ্গ পথিক.. বলেছেন:
লেখাটার জন্য সেই কবে থেকে আপনাকে ধন্যবাদ ও প্লাস দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার ৭ দিনের পর্যবেক্ষণ শেষ হয়েছে ২৫ দিনে এসে, তাই এখন ধন্যবাদটা দিতে পারছি।প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ![]()
মিলেনা বলেছেন:
আসলেই এই রকম নাকি? ধ্যাত... দিলেন তো মেজাজটা খিচরে... আমি একটা সাইটে মডু ছিলাম, এই রকম আসলেই কিছু না। অন্যরা আবার ভয় পাইয়েন না। নাসিফকে আমি মডু হবার পরার্মশ দিচ্ছি। হা হা হা
লেখক বলেছেন: ![]()
রাজসোহান বলেছেন:
জটিইইইইইইইইইইইইইইইইইইইইইইল
লেখক বলেছেন:
![]()
কামরুল৯৯ বলেছেন:
মাগ্গো মা কি লিখা লিখছেরে ।এই নিয়া একখান বই লিখা ফালান ।
লেখক বলেছেন: আরো আছে একই ধরনের পোস্ট: Click This Link
লেখক বলেছেন: ![]()
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
দিলাম পিলাচ !! ( আমি এখনো সেফ হই নাইক্কা )
রাজিব খান০০৭ বলেছেন:
এত মজার লেখা পড়ি নাই এ ব্লগে।++
লেখক বলেছেন: ![]()
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনি একটা আসলেই মালখাঁটি কথা কইচ্ছে..............
একলোটন বলেছেন:
ব্লগে পড়া সেরা কাহিনী এটা।ভালো অসাধারণ সবাইকেই বলি।তাইলে এটাকে কি বলি?কিচ্ছু না।আনলিমিটেড +।কবুল করুন।মডুর আবার বিয়ে হলে আওয়াজ দিয়েন।
জলপতনের নিরবতা বলেছেন:
প্রিয়তে রাখলাম.........অসাধারন!!
ভ্রমণ বাংলাদেশ বলেছেন:
অসাধারণ >>>>>>>>>>>>>>>>>>>
দু-পেয়ে গাধ বলেছেন:
মডু হওনের জন্যি কি লাগে? আমারো মডু হইয়া তার পর বিয়া করার সাধ।
শব্দ-সওয়ারী বলেছেন:
সাত মাসের "চক্ষুবন্দী" এবং "সেনাপতি" সময়কালের মধ্যে সামুতে আমার পড়া সেরা, নিঃসন্দেহে সেরা এবং প্রিয়তম লেখা এটা! এখনও "নিরাপদ" হওয়ার স্বাদ পাই নাই, আদৌ পাবো কিনা তা-ও জানিনা।
অন্তরের অনেক জ্বালা আপনার লেখায় ফুটফুটানন্দিত হইল!!!
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
মানুষটার মাথায় এত বুদ্ধি ....!!
রাজিন বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল +++
শুকনা মরিচ বলেছেন:
অসম্ভব ট্যালেন্ট লেখা !!!!আপনি কি অন্য কোথাও নিয়মিত লেখালেখি করেন?
প্রিয়তে
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন:
মজার!
মোঃ ইবরাহিম আরমান বলেছেন:
দারুণ
আমারে এক সময় মডু বোবা বানাইয়া রাখছিলো।
সে যে কি আযাব।
যাক মডুর বিয়া পাই নাই। ম্যারেজ ডের দাওয়ত কি পামু?
রিয়েল ডেমোন বলেছেন:
ভয়ানক কাহিনী!!!
নিজেরে হারায়ে খুজি বলেছেন:
ভাইজান জটিল স্যাটায়ার আমার বিগত ১ মাস ১ সপ্তাহের মনের জ্বালা মিটে গেল লেখাটি পড়ে
এখানে দুই বউকে আর বাকি চরিত্রগুলোকে সামুর নতুন ব্লগার, বিশেষ গোত্রের ব্লগার প্রমুখদের সাথে মিলিয়ে নিলেই হবে।
আবারও জোশ্ আর ১ মাস ১ সপ্তাহ= ৩৭ টি প্লাস
ফজলে আজিজ রিয়াদ বলেছেন:
পিলাস।
চে২১ বলেছেন:
মিয়া করছেন কি?আপনিতো একেবারে ভিম্রুলের চাকে হাত দিয়েছেন
অণুজীব বলেছেন:
চে২১ বলেছেন: মিয়া করছেন কি?আপনিতো একেবারে ভিম্রুলের চাকে হাত দিয়েছেন
অণুজীব বলেছেন:
অণুজীব বলেছেন: চে২১ বলেছেন: মিয়া করছেন কি?আপনিতো একেবারে ভিম্রুলের চাকে হাত দিয়েছেন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













































