রাতে স্বপ্ন দেখিয়াছিলাম আমার ব্লগ বাতিল করিয়া আমাকে ব্যান করিয়া ব্লগে তালা ঝুলাইয়া সিলগালা করিয়া দেয়া হইয়াছে। ভয়ানক স্বপ্ন!
প্রত্যুষে প্রাতরাশ করিয়াছি পাউরুটি আর চা দিয়া। চা খাইবার সময় সংবাদপত্রের পাতায় চোখ বুলাইয়াছি। আমাদিগের গৃহের সংবাদপত্রটির মূল্য ৮ টাকা, ইহা শিল্পপতিদের প্রিয় পত্রিকা। অতঃপর খানিকক্ষণ অন্তর্জালে ঢুকিয়া ব্লগে প্রবেশ করিয়াছি। ব্লগের বাংলা হইলো "জালপন্ঞ্জি"। ব্লগ একখানি পেষণ যন্ত্র, এইখানে কৃষ্ণবর্ণের কফি পানকারী কিছু দৃষ্টিহীন ব্যাক্তি বসিয়া বসিয়া ল্যাপটপে খিটির-পিটির করিয়া থাকেন, আর কিছু সংখ্যক ভাঁড় সার্কাসের খেল দেখাইয়া বেড়াইয়া আনন্দ প্রদান করিয়া থাকেন। ব্লগে আরো কিছু অল্প সংখ্যক লোক আছে কিন্তু উহারা তেমন গুরুত্বপূর্ণ নয়।
অতঃপর বাসে চড়িয়া ভার্সিটির উদ্দেশ্যে রওয়ানা হই। বাসে আমার সম্মুখের আসনে দু'জন অল্পবয়সী সুন্দরী বসিয়া ছিলেন। জীবনে বিশেষ কেউ একজন থাকা সত্ত্বেও উনাদের রূপ লাবণ্যে আমি যারপরনাই মুগ্ধ হইয়াছি। গার্লফ্রেন্ড থাকিলে অন্য মেয়ের দিকে তাকানো যাইবে না ইহা কোন নীতিমালায় লিখা নাই। সিটি কলেজ পার হইবার পর বাসে মেয়েদের উপস্থিতি বাড়িয়া যায়। অতঃপর ভার্সিটিতে যাই ও ক্লাস করি। ক্লাস করিয়া নিচে নামিয়া আসি। ও আমার জন্য অপেক্ষমাণ ছিলো। ওকে লইয়া রিকাশায় চড়ি। রিকশাটি খানিকটা চিপা ছিলো কিন্তু বসিতে অসুবিধা হয় নাই। আমি ওর মুঠোফোনে অপেরা মিনির সর্বশেষ সংস্করণটি ইন্সটল করিয়া দেই। ওকে ওর গন্তব্যে পৌঁছাইয়া দিয়া আমি পুনরায় রিকশা গ্রহণ করি আমার বাসার উদ্দেশ্যে। বাসায় আসিয়া জামাকাপড় ছাড়িয়া পুনরায় জালপন্ঞ্জিতে প্রত্যাগমণ করি ও একখানা পুস্ট দেই.......
-আমিন
(ব্লগ: নাফিস ইফতেখার, পোস্ট: ১৯৪)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


