আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম B-)

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৮

শেয়ারঃ
0 0 0



২০০৯ এর শুরুটা ছিলো ব্যাপক ঘটনাময়। আর এ সময়কালেই আমরা লক্ষ্য করেছি আমাদের ব্লগীয় গুজবকারীদের উত্থান, যেন গুজবের গজব নেমে এসেছিলো ব্লগে। আসুন দেখে নেই এক নজরে কি কি করলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল পেশাদার ব্লগীয় গুলবাজ। B-)

১. প্রথম কথা ঘটনা/দুর্যোগ যাই হোক না কেন প্রথম থেকে সবকিছু পর্যবেক্ষণ করুন ও তারপরে পোস্ট দিন। পোস্ট দিতে হবে মোক্ষম সুযোগ দেখে। আপনার জন্য কাজটা আরো সহজ করে দেবে আপনার সতীর্থ ব্লগীয় গুলবাজ ভাইয়েরা। অনেকগুলো গুজবসমৃদ্দ পোস্টের মাঝে আপনার পোস্টটিকে এমনভাবে মিশিয়ে ফেলুন যাতে পাবলিক তাব্দা খেয়ে যায় ও সত্য-মিথ্যা বিচার করতে না পারে।

২. পোস্টের শিরোনামের ব্যাপারে বলি - পোস্টের শিরোনাম হতে হবে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা ও দ্বিধা মন্ডিত। পোস্টের শিরোনামে আপনার পোস্টের মূল বক্তব্যের (হোক না তা নেহায়েতই গুজব) সারমর্ম বা প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেতে পারে। নিম্নে উদাহরণস্বরূপ এমনই কিছু শিরোনাম দেয়া হলো -

হায় আল্লাহ এখন কি হবে!!!

দেশে মহাদুর্যোগ আসতে যাচ্ছে!!

আজ রাতেই কিছু হয়ে যেতে পারে!

বিশ্বাস করতে চাইনা তবুও করতে হচ্ছে.......

আমরা কোনদিকে এগোচ্ছি?

জাতি কোনদিকে যাচ্ছে?

এ কি শুনলাম?

৩. পোস্টের ভাষা হবে সুচতুর, দৃপ্ত, দ্বিধা-দ্বন্দ সৃষ্টিকারী, বিভ্রান্তিকর কিন্তু একই সাথে যা বলছেন তাকে বিশ্বাসযোগ্য করে তোলার সকল উপাদান মজুদ থাকতে হবে। আপনার পোস্ট দেখে যেন মনে হয় আপনি নিজেই সন্দেহের দোলাচালে মত্ত আছেন - এতে করে পাবলিক সহজে গুজবটাকে পৃথক করতে পারবে না।

৪. এবার আসুন ঘটনার সূত্রের ব্যাপারে। সূত্রের ব্যাপারটি পোস্টে উল্লেখ করা বা না করা ইচ্ছের ব্যাপার। তবে কেউ জানতে চাইলে অবশ্যই বলবেন। সূত্র হিসেবে দূরসম্পর্কের মামাতো-খালাতো-চাচাতো-ফুফাতো ভাই, কলিগের বন্ধু, বন্ধুর বন্ধু, বেয়াই, শালা, কাজের ছেলে/বুয়া এরা অগ্রগণ্য। পোস্টে এসব সূত্রকে উপস্থাপন করতে হবে চাতুর্য্যের সাথে। যেমন:

আমার এক অতি ঘনিষ্ঠ দূরসম্পর্কের চাচাতো ভাই যশোর ক্যান্টনমেন্টে আছে। সে জানালো সেখান থেকে নাকি আধাঘন্টা আগে ৮০টার মতো ট্যাঙ্ক দক্ষিণ-পশ্চিম দিকে রওয়ানা দিসে..........

উপরের কথাটার সাথে সম্পূরক কিছু কথা জুড়ে দিতে পারেন। যেমন:

.........আপনারা কেউ কিছু জানেন এ ব্যাপারে?

........কেউ কি খবরটা একটু কনফার্ম করবেন প্লিজ?

..........কেউ কি ওখানে আছেন? থাকলে খবরটা একটু কনফার্ম করবেন প্লিজ?

.........জানি না কতোটুকু সত্য। সত্য মিথ্যা বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম।

৫. পোস্টের মাঝে, ফাঁক-ফোকরে নিম্নরূপ কথাবার্তা জুড়ে দিয়ে গুজবকে আরো বিশ্বাসযোগ্য করে তুলুন:

প্লিজ! আপনারা কেউ এ ব্যাপারে নিশ্চিৎ না হয়ে কোন পোস্ট দেবেন না.........

এটা শুধুই শোনা কথা। তাই এতে আতঙ্কিত না হবার জন্য অনুরোধ জানাচ্ছি........

অনেক গুজবই বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু এটা খুবই বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া খবর তাই অবিশ্বাস করতে পারলাম না.........

৬. কেউ আপনার তথ্য উৎসের বা গুজবের সত্যতা নিয়ে প্রশ্ন তুললে তাকে নিম্নরূপ বাক্যবাণে বিদ্ধ করুন:

আপনি এতোটা নিশ্চিৎ হচ্ছেন কিভাবে?

হুমমম.......হতে পারে। তবে এ মূহুর্তে কোন সম্ভাবনাই উড়িয়ে দেয়া যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ!

আপনি কি নিজ চোখে দেখেছেন? আমার কাজিন দেখে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে আমাকে বললো। সে নিশ্চয়ই মিথ্যা বলবে না।

আমি বলছি না যে ঘটনা এমনটাই ঘটেছে। কিন্তু ঘটেনি এমন তথ্যই বা আপনি পাচ্ছেন কোথা থেকে?

৭. নিজের সামাজিক/পেশাগত অবস্থানকে কাজে লাগান। যেমন:

একজন সাংবাদিক হিসেবে অনেক খবরই আমাদের কানে আসে কিন্তু পেশাগত কারনেই তা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না........

একজন এক্স ক্যাডেট হিসেবে বলতে পারি.......

ইত্যাদি ইত্যাদি.......

৮. সূত্র হিসেবে পত্রপত্রিকা বা সংবাদ প্রকাশনা সংস্থার সূত্র প্রয়োজন হলে নূরানী-ইরানী-তেলেসমাতি কিছু সংবাদ সংস্থা ও নাম না জানা কিছু পত্রপত্রিকার সহায়তা নিন। ইন্টারনেটে এরকম অনেক ওয়েবসাইটও আপনি পেয়ে যাবেন যেখানে গুজব ফলাও করে প্রচার করা হয় - সেগুলোর সদ্ব্যবহার করুন। যেমন: দৈনিক দাউদকান্দি দিশারী, দৈনিক গাইবান্ধা সমাচার, দৈনিক উথাল-পাথাল, দৈনিক স্বচ্ছতা, রেডিও আল-হিকমা প্রভৃতি।

আশা করা যায় উপরোক্ত বিষয়াদি মেনে চললে অচিরেই আপনি হয়ে উঠবেন একজন সফল ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী। B-)


পূর্বের টিউটোরিয়াল সমূহ:

১. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় ছাগু
২. টিউটোরিয়াল - কেমনে হইবেন পেশাদার ব্লগীয় লুল
৩. টিউটোরিয়াল - কিভাবে নিজেকে মডুদের হাত থেকে রক্ষা করবেন
৪. টিউটোরিয়াল - কিভাবে লিখবেন স্টিকিযোগ্য পোস্ট


এবারে বিজ্ঞাপণ বিরতি ;)

* পোস্ট করেছেন: ২০০টি
* মন্তব্য করেছেন: ১০৪৪৬টি
* মন্তব্য পেয়েছেন: ১৪০৬৮টি
* ব্লগ লিখেছেন: ৯ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ১৭০০০১ বার দেখা হয়েছে

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: :) X ৫

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ! পোস্টের ব্যাপারেও মন্তব্য চাই........:)

৪. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭
নাজিম উদদীন বলেছেন: সব গোমর ফাঁক। :) এ পোস্ট পড়ে সবাই বেশি করে গুজব ছড়াবেন।

গুজবের দরকার আছে, গুজব স্বাস্হ্যের জন্য ভাল।
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: গুজবের দরকার আছে, গুজব স্বাস্হ্যের জন্য ভাল।

এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই........;)

৫. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭
আবুল বাহার বলেছেন: ডাবল সেন্চুরীর শুভেচ্ছা ।


কালকে মডুরামের বিয়ে ২ পর্ব লেখার পর নাফিস ব্যান খাইছে । আমার এক সোর্সের মাধ্যমে এই খবর পাওয়া গেছে । সে এখন কবরস্হানে( গটনাস্হল) আছে ।

আমি নিশ্চত নাফিস ব্যান খাইছে ।
:):)
এখন দেখার বিষয় নাফিস কি ভাবে তা মোকাবেলা করে ।:(:(
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: এই মাত্র আমার বাসার নিচের মুদির দোকানদার কইলো নাফিস নাকি ভয়ে এলাকার বড় পুকুরের কচুরীপানার তলে লুকাইসে.......;)

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৭. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৯
শূন্য আরণ্যক বলেছেন: ডিজিটাল গুলবাজদের উদ্দেশ্য ..
"ডিজিটাল গোলাগোলি চলতাছে ভাইয়েরা
এনালগ খাটের তলে পলান "


অথবা আমার মতো "নাফিস ইফতেখারের ব্যান করার অসোন্তষে প্রধানমন্ত্রীর নিরাপদ দেশত্যাগ "

B-)
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন:

এনালগ খাটের তলে পলান

কথাটায় ব্যাপক মজা পাইলাম.........B-)

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: :)

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ! প্রিয়তে নেয়ার মতো পোস্ট জেনে অবাক হলাম! :)

১০. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৪
শূন্য আরণ্যক বলেছেন: নাফিস ইফতেখার is back

back with a buzz +++


200 পোষ্টের অভিন্দন

এক এক পোষ্ট ৮৫০ বার :0

টেসলা মামারে জিগান দরকার "দিল্লী কত দূর"!!
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ঐটাতো গড়........প্রথমদিকের অনেক পোস্টেই হিট নাই বললেই চলে.......

"দিল্লী কত দূর" মানে কি? :(

১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: পোস্ট প্রতি ৭০টা কমেন্ট.........খাইসে! এ সবই অক্ষরের কামাল........;)

১১. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৬
সব্যসাচী প্রসূন বলেছেন: বস... আপনি ফার্মগেটের মোড়ে একটা ব্লগীয় কোচিং সেন্টার খুলে ফেলেন... :D .....
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: অবসরের পর এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা.........;)

১২. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৩৭
সাগর ঢাকা বলেছেন: ডাবল সেঞ্চুরী মোবারক :)

ভালো লাগছে আপনার প্রত্যার্বতন দেখে :)

++
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)

১৩. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪০
আই লাভ ব্লগিং বলেছেন: প্রিয়তে নেয়ার মত পোস্ট এইটা না, আপনার এর চেয়ে অনেক ভালো পোস্ট আছে । কিন্তু তারপরেও কেন নিয়েছি সেটা যে দু চারজন বুঝবে তার মাঝে আপনিও একজন।
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: ও আচ্ছা! :)

১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৫. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দৈনিক উথাল-পাথাল=p~

হাসতে হাসতে শেষ। এই নামে অবশ্যই একটা সিরিজ করতে হবে, এমন একটা পেপার, যেখানে গুজবের বাসা! সম্পাদক হিসাবে বিডিআরের ঘটনায় গুরুত্বপূর্ণ গুজব সাপ্লাইয়ার বিশিষ্ট ব্লগার এবং সাংবাদিককে রিক্রুট করতে পারেন।
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: কনসেপ্টটা খুবই ভালো দিসেন। এটাকে কাজে লাগাতে ইচ্ছে করছে খুব........:)

১৬. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৭
অক্ষর বলেছেন: @আবুল বাহার, অযথাই ব্লগে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো। প্লিজ! ব্যাপারে নিশ্চিৎ না কোন মন্তব্য দেবেন না.........

কেউ কি খবরটা একটু কনফার্ম করবেন প্লিজ? আসলেই কি নফিস ব্যানড?

জানি না কতোটুকু সত্য। সত্য মিথ্যা বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম।

নাফিস ব্যান বিশ্বাস করতে চাইনা তবুও করতে হচ্ছে.......

আমরা কোনদিকে এগোচ্ছি?

ব্লগ কোনদিকে যাচ্ছে?

;)
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন:

আমরা কোনদিকে এগোচ্ছি?

ব্লগ কোনদিকে যাচ্ছে?

;)

১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১৮. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫২
আবদুর রহমান (রোমাস) বলেছেন: এক্কেবারে ডিজুস টিউটোরিয়াল হইছে........
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: হেঁ হেঁ........:)

১৯. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫২
আকাশ_পাগলা বলেছেন: একটা নন গুজব কথা বলি।

আমি + দিছি নাকি - দিছি, এইটা যদি জিজ্ঞাসা করেন, তাইলে কিন্তু সত্যি সত্যি মাইর খাবেন।
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: আচ্ছা জিগামু না.........:)

২০. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫২
শূন্য আরণ্যক বলেছেন: পেশাদার গুলবাজদের কয়টা উদাহরন দেয়ার অনুরোধ করছি ..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

দিল্লী কত দূর .. মানে ১৭০০০০ হিট কত দূর

নিজামউদ্দীন আউলিয়ার বিখ্যাত বাক্য
"দিল্লী আভি দূরআস্ত"

জানেন না দেইখা আশ্চর্য হইলাম
১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: না না......."দিল্লী কতো দূর" সেটা মানে তো জানি। কি বুঝিয়েছেন এটা জিজ্ঞেস করলাম আরকি। :)

দুঃখিত! কিন্তু উদাহরণ দেওয়ার স্বভাবটা আমার মধ্যে একেবারেই নেই। কারন সেক্ষেত্রে পোস্ট ব্যাক্তিগত আক্রমণের পর্যায়ে পড়ে যেতে পারে ও আল্টিমেটলি মডুরা এ্যাকশনে নামতে পারে। তাই বাদ! এর আগে লুলের টিউটোরিয়াল ও সামুর পোস্ট কত প্রকার ও কি কি পোস্টেও সবাই অনুরোধ করসিলো উদাহরণ দিতে। কিন্তু দেই নাই ভয়ে। :)

২১. ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
ঊন্মাদ বলেছেন: মারাত্বক (!) লিখেছেন। উদীয়মান চাপাবাজদের পথ দেখাবে...
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: উদীয়মান চাপাবাজদের জন্য রইলো শুভকামনা.........;)

২২. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০০
এন এইচ আর বলেছেন: আমরা নিশ্চিত হয়ে বলতে পারি নাফিস ব্যান হয়েছে। কারণ অনেক ক্ষন ্যাবৎ তার কোন টিকিট পাওয়া ্যাচ্ছে না।


১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: আমার টিকি নাই.........;)

২৩. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০১
শূন্য আরণ্যক বলেছেন: পোস্ট প্রতি ৭০টা কমেন্ট.........খাইসে! এ সবই অক্ষরের কামাল........;)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

@ অক্ষর ........ বুখে আয় বাভুল :)
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: বুখে আয় বাভুল :)

২৪. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৪
অক্ষর বলেছেন: @শূন্য আরণ্যক, গ্যারান্টি সহকারে আপ্নের্টাতেও ১০০ কৈরা দেয়া যাইতে পারে। ব্যাপার্স না
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: অক্ষর তোর কত লাগবো ক! তুই কোত্থাউ যাবি না.........;)

২৫. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৪
অমি রহমান পিয়াল বলেছেন: সেরম ডাবল হইছে না.ই। প্রিয়তে নিলাম
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২৬. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:০৮
আরিফ থেকে আনা বলেছেন: ডাবল সেন্চুরীর অভিনন্দন
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: বুকারে বুকা। পোস্ট দানে তুমিই তো আমার আদর্শ। তোমার পোস্টদানের গতিতে আজও শিহরিত হই! ;)

২৭. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১০
শিরোনামহীন বলেছেন: নিরাপদে থাকবে শিশু , ভাবনা নেই যে আর
চু চু ডায়পার, চু চু ডায়পার !!!!


ডিং ডং!!



(বিগ্যাপণ বিরতিতে জিঙ্গেল গাইয়া দিলাম। এমনিতে আমি সম্মানী নেই তবে এইটা যেহেতু তোমার ২০০তম পোস্ট আর তুমি ছোটভাই লাগো, তাই আর নিলাম না;))

পিলাচ রে বাথিজা।
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার সুমিষ্ট গানের গলা শুনে মুগ্ধ হলুম.........:)

২৮. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:১১
অক্ষর বলেছেন: তোরে ছাইড়া আমি কৈ যামু ক, শত হৈলেও......
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ;)

১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩০. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: (বিগ্যাপণ বিরতিতে জিঙ্গেল গাইয়া দিলাম। এমনিতে আমি সম্মানী নেই তবে এইটা যেহেতু তোমার ২০০তম পোস্ট আর তুমি ছোটভাই লাগো, তাই আর নিলাম না;))

পিলাচ রে বাথিজা।


পুতলা আফার মাথা আউলায় গেছে...ছোটভাইও কয়, বাথিজাও কয়=p~=p~
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: আফার গানের গলা ভালা পাই.......:)

৩১. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৬
কায়েস মাহমুদ বলেছেন:

বহুত পরিশ্রমের পুষ্ট তাই পিলাচ।
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: :)

৩২. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৩
দিনযাপন বলেছেন: জটিল। এখন লুকালের কি হইব?
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: লুকাল কে? তারে চিনি না......তয় জটিলরে চিনি.......;)

১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: খেঁক খেঁক........:)

৩৪. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০৪
~স্বপ্নজয়~ বলেছেন: পোষ্ট ভালো হইছে তো ;)

কিন্তু ২০০ তম পোষ্টে চমক আশা করছিলাম, সেইটা পাই নাই। তবে সামগ্রীক অবস্থা বিবেচনা কইরা আর কিছু বললাম না। তাই শুধু অভিনন্দন দিয়ে গেছি তখন ;)
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: আর কতো ভাই? ঘটি-বাটি যা ছিলো সব ব্লগে নিঃশেষে বিলাইয়্যা দিসি........এখন আমি দেউলিয়া হওনের পথে........;)

একটা আইডিয়া দিয়া যান
আমি ফকির ইনসান

৩৫. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০৪
সামুরাই বলেছেন: আসলেই কি ২০০তম পোস্ট? ........কেউ কি খবরটা একটু কনফার্ম করবেন প্লিজ ;)

নাফিস অন ফায়ার!! এতদিন কৈ ছিলেন? আপনেরে খুব মিস করসি

ডাবল সেন-চুরির শুভেচ্ছা রইল :)

প্রিয়াইলাম
৫+
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৬. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:২০
হিমালয়৭৭৭ বলেছেন: ৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭...এটা ২০০তম পোস্টের স্মারক.........আর কিছু বলার নাই.....আরওভিন্নধর্মী ফানপোস্টের আইডিয়া আসুক, এই প্রত্যাশায় তোমার ৭৭৭তম পোস্টে কমেন্ট করার অগ্রিম প্রত্যাশায়, মন্তব্য শেষ.........
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার এই ৭ সংখ্যাটির মাহত্ম্য কি? আগে কি বলেছিলেন কখনো? (তাহলে হয়তো ভুলে গিয়েছি)

৩৭. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ১:৪২
সত্যেন্দ্র ছাতু বলেছেন: এ প্রসঙ্গে গুজবমাষ্টার লুকাল নাছেরের বিশেষজ্ঞ মতামতও নেওয়া যাইতে পারে।

ছাগুছিপের লেটেষ্ট নিক নথিবদ্ধ করা চলতেছে আমার নিজের ব্লগে। জিনাড়েল তাই সামনে আসে না।
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: প্রচেষ্টাটি প্রশংসনীয়.........

১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৬

লেখক বলেছেন: হুমমম........

১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: হো হো হো :)

৪০. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:১৩
মোতাব্বির কাগু বলেছেন: গুগলের বিজ্ঞাপন সামুতে থাকলে নাফিস মামু লাল হইত(১৭০০০০হিটে)

আপছুস :(
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: এইতো আমার মনের ব্যথাটা বুঝতে পারসেন........এটা আমার জনম দুঃখ........:(

১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪২. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪২
রোবোট বলেছেন: ঘুমাতে যাও। গুজব হৈলো আমি এখনো+/- কিছু দেই নাই
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: কোন এক আজব কারনে রাতে ইদানিং ঘুম আসছে না। হয়তো বাসা পরিবর্তনের ফলাফল।

৪৩. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৮
রোবোট বলেছেন: নতুন খবর, মডুদের ভয়ে নাফিস বাসা বদলেছে। কেউ কি জানেন আমার সোর্সের কথাটা ঠিক কিনা?
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: আমার পরিচিত এক বড় ভাই নাফিসদের এলাকায় থাকে। হ্যায় নাফিসরে একটু আগে লুঙ্গি আর গেন্ঞ্জি পইড়া এলাকা দিয়া দৌড়ায় যাইতে দেখসে.......হাতে একখান M-16ও ছিলো........

৪৪. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫২
রনি রাজশাহী বলেছেন: *****************************************************************
*Congrats!!!!!! ডাবল সেন্চুরীর অভিনন্দন নাফিস ভাই!!!!!!!! *
* *
* পোস্ট করেছেন: ২০০টি *
* মন্তব্য করেছেন: ১০৪৪৬টি *
* মন্তব্য পেয়েছেন: ১৪০৬৮টি *
* ব্লগ লিখেছেন: ৯ মাস ১ সপ্তাহ *
* ব্লগটি মোট ১৭০০০১ বার দেখা হয়েছে। *
* *
*Congrats!!!!!! ডাবল সেন্চুরীর অভিনন্দন নাফিস ভাই!!!!!!!! *
*****************************************************************
১৮ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: খাইসে ভাই! আপনার অভিনন্দন জানানোর ভঙ্গি দেইখা মনে হইতাসে আমার বিয়া লাগসে........;)

৪৫. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ৩:০৮
আবুল বাহার বলেছেন: অক্ষর@

আমি গুজব চড়ানোর লোক না ।
আমার সোর্স যা কয় সব নিশ্চিত হইয়াই কয় । সে ভিতর থেকে খবর দিছে । তার বিরুধীরা ইতিমধ্যে নাফিসেরে মেরে গোঁফ একটা একটা করে তুলে তার পর আগুনে পুড়াইয়া ফালাইছে । লাশটারেও পাওয়া যাবে না ।

আজকে রাতের মধ্যেই একটা যুদ্ধ বেজে যাবে , কোন মিরাকল ছাড়া তা থামবোনা । তবে মিরাকল হওয়ার সম্ভাবনাও নাই ।

কি যে হতে যাচ্ছে দেশে । নিশ্চয়ই এটা বন্ধু বেসে থাকা পার্শবর্তি বাড়ীর কারো কাজ ।


আপনাদের কাছে নিশ্চিত কোন তথ্য না থাকলে গু-জব ছড়াবেন না প্লীজ !!!:):)


১৮ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: :) :)

৪৬. ১৮ ই মার্চ, ২০০৯ রাত ৩:১৩
আশফাক সফল বলেছেন: যা কইলেন ভাই, একেবারে মনের কথা

Click This Link
১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: :)

৪৭. ১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৪
সেলটিক সাগর বলেছেন:
একটা ডিসক্লেইমার থাকলে কি ভালো হত?

যেমন: এই পোস্টের সাথে কারো গোফ ছেড়ার কোন সম্পর্ক নাই ;)

.....................................................................

২০০ পোস্টের জন্য অভিনন্দন রইল...
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৭:২১

লেখক বলেছেন: কোন গোঁফ?.......আ..আমি তো কিছুই বুঝতে পারছি না! ;)

৪৮. ১৮ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৩
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন!আমি ভাবসিলাম যে ২০০ তম পোস্ট স্মৃতিচারণমূলক হবে।কিন্তু ক্যামনে কি! :( সেই নাফিসই! :)
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৮:১৭

লেখক বলেছেন: সেই নাফিসই! :)

৪৯. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৭:২২
ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: লুলুগো কথা কিছু নাই তাই মাইনাস
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: এই পোস্টে লুলের ব্যাপারে কিছু থাকার কথা ছিলো কি?

৫০. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪২
রোবোট বলেছেন: http://www.somewhereinblog.net/blog/modurobot

নতুন গুজব। মডুরাম নামে নাকি একটা নিক আসছে, আমার সোর্স বললো।
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ! পুরাই এক্সক্লুসিভ সংবাদ দিলেন একটা!!! মডুরামের একমাত্র পোস্টে কমেন্ট মেরে এলাম মাত্র। :)

১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫২. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪৮
কঁাকন বলেছেন: @ আবুল বাহার আপনার মন্তব্যের সাথে আরেকজনের মন্তব্যের ধরনের মিল পাওয়া যাচ্ছে
এটা কি ইচ্ছাকৃত ক্যারিকেচার নাকি অনভিপ্রেত ঠগতাল মাত্র
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ক্যারিকেচার মানে কি? :(

৫৩. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪৯
নুশেরা বলেছেন: অভিনন্দন।
লেখা নিয়ে আর কী বলব, সবই বলা হয়ে গেছে।

বাসা বদলে গেল? মানে সেই যে সম্ভাবনাটা ছিল, বাস্তব হয়েই গেল? তোমাকে সেই কবে বলেছিলাম এটা নিয়ে পোস্ট দিতে... দিলেনা তো :(
৫৪. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২২
অক্ষর বলেছেন: কিরে হাইজ্যাক কর্ছে নাকি:(
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: হ! আমার আম্মুর ব্যাগ, আজ সকালে। ট্যাক্সি ক্যাব থেকে টান মারসে :(

৫৫. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৮
নুশেরা বলেছেন: প্রসঙ্গ হাইজ্যাক-- ক্যাব থেকেও!!! হাতে ব্যথা পাননি তো উনি?
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: ক্যাব থেকে টান মেরেছে ওরা, আম্মু রিকশায় ছিলেন। ব্যাথা পাননি কিন্তু মেন্টাল একটা শক গিয়েছে উনার এবং আমার ছোট বোনটার ওপর দিয়ে। আম্মু বোনটাকে স্কুলে দিতে যাচ্ছিলো, পথেই এই ঘটনা ঘটেছে।

১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো ঘটনাটা ঘটেছে রাজারবাগ পুলিশ লাইনের পাশের রাস্তায়। এটা ভাবতেই আমার মেজাজ খারাপ হচ্ছে বারবার।

৫৬. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩১
অক্ষর বলেছেন: এত সকালে হেরা নাইমাও গ্যাছে রাস্তায়? জরুরী কাগজ পত্র গ্যাছে?
১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: ঐ ব্যাগে প্রচুর বিজিটিং কার্ড ছিলো বাবার - তবে সেগুলা গুরুত্বপূর্ণ না তেমন। ব্যাংকের কিছু মেমো ছিলো আর ছিলো ক্রেডিট কার্ড।

৫৭. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৭
অক্ষর বলেছেন: তাইলে তো ব্যাটাগো বহনি ভালো হৈলো না, উচিত ছিলো কিছু টাকা রাখার। যাতে দিন্টা ভালো কৈরা শুরু কর্তে পারে। এখন নিশ্চয় টাকা পয়সা পায় নাই দেইক্ষা গাইলাইতাছে
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: কথাটা ভালো লাগে নাই অক্ষর! সরি! :|

৫৮. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪১
নুশেরা বলেছেন: @নাফিস, আন্টি আর বোনের জন্য সমবেদনা।

@অক্ষর, আমার খালা ফার্স্ট বাসে করে চিটাগাং আসছিল। ভোরে সাড়ে ছয়টার দিকে নেমে রিকশা ধরছে। সিএনজি থেকে ব্যাগ টান দিল। খালা রিকশা থেকে পড়ে গেলেন। ব্যাগের হাতল হাতে কয়েক প্যাঁচ দিয়ে রাখছিলেন, চাইলেও সহজে খোলার মতো না। ওদিকে বদমাশগুলোও ছাড়েনা। বরং স্পিড বাড়ায় দিল সিএনজির। পঞ্চাশোর্ধ্ব বয়সের একটা মহিলা রাস্তায় ঘষা খেতে খেতে প্রায় দেড় কিলোমিটার টেনে হিঁচড়ে চললেন তাদের সাথে। তারপর ছেড়ে দিল। খালার মুখে, পেটে, হাতের তালু থেকে কনুই পর্যন্ত স্কিন গ্রাফট করতে হইছে। ফিজিও থেরাপি চলে আজ দুই বছর। মানসিক আঘাতের কথা বাদই দিলাম।
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: কি মর্মান্তিক! কি নৃশংস! ভাষা হারিয়ে ফেলেছি আপু.......আল্লাহ ওনার সহায় হোক........:(

৫৯. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪২
কঁাকন বলেছেন: হাইজ্যাকারদের প্রতি দেখি অক্ষরের সীমাহিন দরদ

পুরান দিনের কথা মনে পরে নাকি?
৬০. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৮
অক্ষর বলেছেন: @নুশেরা, কঙ্কি! আপ্নারা কি ভাবতাছেন আমি তাগো পক্ষ নিতাছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


@কঁাকন, এইটা আপনাকে বুঝতে হবে। আর বুঝতে হলে জানতে হবে। কেনো তারা এই কাজ কর্তাছে। এখন যদি তার অঢেল টাকা পয়সা থাকতো তাই সে আর এই কাম কর্তো না। সো, আইজকা সে টাকা পায় নায়, মানে আরক্টা হাইকজ্যাক তারে কর্তে হবে। মানে আরকজন হাইজ্যাকের কবলে পর্লো।
৬১. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫০
কঁাকন বলেছেন: আপনাদের গ্যাংও তাই করতো নাকি ?
৬২. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫১
কঁাকন বলেছেন: @ অক্ষর মন্তব্যনং ৬১
৬৩. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:০৮
পালাবী কোথায় ?? বলেছেন: ইহা একটি নাপিষ ইফটেখার ইস্পিশাল .।জটিল হইসে :) +
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: :)

৬৪. ১৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:১১
~স্বপ্নজয়~ বলেছেন: লেখক বলেছেন: আর কতো ভাই? ঘটি-বাটি যা ছিলো সব ব্লগে নিঃশেষে বিলাইয়্যা দিসি........এখন আমি দেউলিয়া হওনের পথে........;)

একটা আইডিয়া দিয়া যান
আমি ফকির ইনসান

@নাফিসঃ আইডিয়া আমার মাথায় থাকলে আজকে নাফিস ইফতেখার আমার যে কোন ব্লগ দেখার সাথে সাথে পড়া বাদ দিয়া আগে পিলাচ দিতো ;)

আপনার সম্পর্কে আমার বেশি জানা নেই, আমি মোটামূটি পুরান ব্লগার হলেও সামুতে নতুন। ২০০৫ থেকে ইয়াহু ৩৬০ ব্লগে আমরাই (আমি, পল্লব, ইরতেজা, মানচুমাহারা সহ আরও কয়েকজন) প্রথম বাংলায় ব্লগিং শুরু করি। ব্লগিংএর নিজস্য একটা গতী আছে, লিখার মধ্যেও পড়ার মধ্যেও। সবসময় সাহিত্যমূল্য বিচার করে ব্লগিং হয়না, বা পাঠকপ্রিয়তা পাওয়া যায়না। আপনার লিখার মধ্যে অবস্যই কিছু একটা আছে যা আমাকে আপনার ব্লগে আসতে বাধ্য করে, আপনি যে বিষয়েই পোষ্ট দেননা কেন, আমি পড়ি। আমার মত আরও অনেকেই পড়ে। যখন আপনি ছিলেননা, সেই সময়ে আপনাকে মিস করেছে এমন ব্লগারের সংখা নিতান্তই কম না। সামুতে মাত্র ৯ মাস ১ সপ্তাহ ব্লগিং করে এটাই আপনার প্রাপ্তি, আর আমি ৪ বছর ব্লগিং করেও পাঠকের সেই ভালোবাসার শত ভাগের একভাগও আদায় করতে পারিনি। নিজেকে চিনুন নাফিস, আপনার আইডিয়ার অভাব হবে কেন? ব্লগিংয়ের গতীটা হারিয়ে ফেলেছেন আপনি, এই যা। ফিরে আসুন নাফিস, প্লিজ। মডুর থাবার তুলতুলে মখমল কাপড় বেঁধে দেয়ার ব্যাপারে সাহায্য লাগলে বলুন, আমরা সবাই আপনার সাথেই আছি।
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন:

সামুতে মাত্র ৯ মাস ১ সপ্তাহ ব্লগিং করে এটাই আপনার প্রাপ্তি, আর আমি ৪ বছর ব্লগিং করেও পাঠকের সেই ভালোবাসার শত ভাগের একভাগও আদায় করতে পারিনি।

এ কথাটা বলবেন না জনাব। লেখা পড়ি আর না পড়ি আমরা প্রতিটা ব্লগারকেই ভালোবাসি, অন্ততঃ চেষ্টা করি। ভালোবাসাটা যতোটা তার লেখার জন্যে ঠিক ততোটাই মানুষ হিসেবে তার জন্য - কিন্তু এটাও ঠিক যে সবক্ষেত্রে হয়তো ভালোবাসাটা প্রকাশের সুযোগ পাইনা আমরা। কিন্তু তাতে করে ভালোবাসাটা মুছে যায় না। :)

আসুন আমরা বেশি সিরিয়াস না হই.........ব্লগিং ইজ অল এ্যাবাউট ফান.........দৈনন্দিন নানা দুঃখজনক ঘটনার প্রবাহে ফানের নিরবিচ্ছিন্নতাটা বজায় রাখা কষ্টকর। তবু যতোদূর পারা যায় সামুর ব্লগাররা সেটা রাখে। মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যাই আমরা অস্বীকার করবো না। কিন্তু মাত্রাটাও তো আমাদেরই সৃষ্টি - তাকে আরেকটু প্রশস্ত করলে ক্ষতি কি? :)

৬৫. ১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
পুরানপাগল বলেছেন: ওলে ও....................... +++++++++++++++ওও.....................

অক্ষর বাইর দেহি চিনতাইকারীগো লাইগ্গা দরদ উৎলাইয়া পরে

আপচুচ
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: :) :) :) :)

৬৭. ১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ণাপিষ রে ২০০ আটি ধইন্যাপাতা। :)
১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: :)

৬৮. ১৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
রোবোট বলেছেন: অক্ষর

তোমার ৫৭ আর ৬০ নং কমেন্ট ভালো লাগে নাই। আশা করি কথার পিঠে কথা হিসেবে বলেছ। সরি চেয়ে নাও। তোমাকে ভালো জানি বলেই বললাম।

নাফিস

হাইজ্যাকে মানসিক আঘাতটা খুব বড়। আমরা শারীরিক-অর্থনৈতিক ক্ষতিটা দেখি মানসিক আঘাতটা দেখি না।
তোমার আম্মু ও ছোট বোনের জন্য সমবেদনা।

নুশেরা

আপনার খালার ঘটনা পড়ে শিউরে উঠলাম। আমার ধারণা, অপরাধের কারণ শুধু অর্থনৈতিক না। খানিকটা মানসিক বিকৃতি না থাকলে কেউ এমন করেনা।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: কি আর বলবো, কিছু বলার নেই।

১৯ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ!:)

৭০. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ২:৩২
দেশী পোলা বলেছেন: তাল-ভুদাইয়ের এক্টা ছবি চাই

Click This Link
১৯ শে মার্চ, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: দেয়া হলো........তবে তাড়াহুরার কাজ :)

৭১. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৭
ঘাউরা ভাই বলেছেন: হা হা হা...... মারাত্বক লেখা।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: হেঁ হেঁ.......:)

৭২. ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৩:১২
দেশী পোলা বলেছেন: তোমার কপালে ১০,০০০ সিংগারা সাথে সস!
১৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: হেঁ হেঁ........ক্ষুধা লাইগা গেলো........B-)

৭৩. ১৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৬
নির্বাসন বলেছেন: মেলা গুলা লাইফ পাওয়া ডাবল সেঞ্চুরি...আর একটা করতে পারলে বুঝুম ঠিকাছে...তার আগে...
২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: তার আগে কি? :(

৭৪. ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০১
ইচ্ছে বলেছেন: অসাধারন......... আগের টিউটোরিয়াল গুলোর জন্যও +
২১ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)

৭৭. ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৮
বেঈমান আমি বলেছেন: এই পোস্টের বয়স ২ বছরের ও বেশি।বাপরে বাপ ।
৭৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৮
টুকিঝা বলেছেন: বেঈমান আমি বলেছেন: এই পোস্টের বয়স ২ বছরের ও বেশি।বাপরে বাপ ।
তবু মজার।

 

মোট সময় লেগেছে ১.০৮৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই