আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

JPS Virus Maker 3.0 - দেখেন ভাইরাস বানানো কতো সোজা /:)

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৭

শেয়ারঃ
0 11 0



বেশি কিছু বলার নাই। পোস্টের শিরোনামই সব বলে দিচ্ছে। এটা একটা ভাইরাস বানানোর সফটওয়্যার। আধুনিক ভাইরাসগুলোর প্রায় সবগুলো গুণই (!) এটি তৈরি করতে পারে। মূলতঃ এই সফটওয়্যারটি এ্যান্টিভাইরাস ডেভোলপিং ও শিক্ষামূলক কাজে ব্যবহার করা হয়। কি কি লাগবে আপনার ভাইরাসে তা নির্ধারন করে দিতে পারবেন অপশনগুলোতে টিক মার্ক দিয়ে -



ভাইরাসের প্রসেস ও ফাইলের নাম নির্ধারন করে দিতে পারবেন নিচে Name After Install অপশন থেকে (প্রথম ছবিতে সবুজ ঘর দিয়ে চিহ্নিত)। ভাইরাসে যোগ করার জন্য আরো কিছু অতিরিক্ত অপশন পাবেন নিচে ২টি তীর চিহ্ন যুক্ত বাটনটিতে (প্রথম ছবিতে হলুদ ঘর দিয়ে চিহ্নিত) ক্লিক করলে -



অতঃপর Create Virus বাটনে (প্রথম ছবিতে লাল ঘর দিয়ে চিহ্নিত) ক্লিক করলে সফটওয়্যারটি যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে আপনার ভাইরাসটি তৈরি হবে। নিজের ১২টা না বাজাতে চাইলে ভুলেও ওটাতে ডাবল ক্লিক করবেন না। এ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান দিলে ভাইরাস হিসেবে ধরবে।

ডাউনলোড লিংক: আমি কি পাগল? Google এ গিয়া সার্চান মিয়ারা ;)

সতর্কীকরন: এই সফটওয়্যারটি ডাউনলোডের পর আপনার এ্যান্টিভাইরাস সফটওয়্যারটিকে ভাইরাস বলতে পারে। অবশ্য আমায় জিজ্ঞেস করবেন না কেন। এটা কমন সেন্সের ব্যাপার - যে সফটওয়্যার ভাইরাস বানাতে পারে তাকে ভাইরাস বলাটাই কি স্বাভাবিক না? তবে সফটওয়্যারটি মোটেও কোন ভাইরাস নয়।
কোন কুপরিকল্পনা বাস্তবায়নে এই সফটওয়্যারের ব্যবহার আশা করছি না - করলে তার সম্পূর্ণ দায় আপনার। এই সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে কারো পিসি কোন ক্ষতির শিকার হলে তার দায়দায়িত্ব লেখকের নয়।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:১০
ঝান্ডুদা বলেছেন: এই সফটওয়্যারটি ডাউনলোডের পর আপনার এ্যান্টিভাইরাস সফটওয়্যারটিকে ভাইরাস বলতে পারে...ব্যাপক মজাক:)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: তাতো বলবেই.......খুব স্বাভাবিক........যদিও সফটওয়্যারটা কোন ক্ষতি করে না পিসির.......কিন্তু সঠিক হাতে পড়লে সফটওয়্যারটা লাখখানেক পিসির ১২টা বাজানোর ক্ষমতা রাখে.......;)

২. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:১১
টানিম বলেছেন: ধন্যবাদ

চেষ্টা করে দেখব.....................
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: আচ্ছা........

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: :|

৪. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এন্টিভাইরাস বানানির সময় কামে লাগব মনে হয় :|
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: খাইসে! আপনি কি সফটওয়্যার ডেভোলপার নাকি? :(

৫. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৩
নিঃসঙ্গ বলেছেন: এট্টুও ডরাইনাই ;) তয় ট্রাই করার টাইম নাই অনেক ব্যাস্ত আছি /:)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: /:)

৬. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯
~স্বপ্নজয়~ বলেছেন: এই সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে কারো পিসি কোন ক্ষতির শিকার হলে তার দায়দায়িত্ব লেখকের ;)

ডাউনলোড দিছি ;)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: ভার্শন ৩.০ ডাউনলোড দিসেন তো? ;)

৭. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪২
অয়ন বলেছেন: নাপিষ বাইরে মুই বালা ফাই। বাদাও( বাই দ্যা ওয়ে ) ফাইল সাইজ কত ??

ফিলাছ।

ওহ লগে একটা লিংক জেনারেল পাবলিক এর লাইগ্যা।
:) :D :P ;)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: Rapidshare বাদ দেন, টেকনো এর লিংকটা ডাইরেক্ট........;)

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: বাহ্!

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: মচৎকার! ;)

১০. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪৯
টেকনো বলেছেন: ভাল জিনিস
অনেক ধন্যবাদ।
সি# দিয়ে তো আর সহজে বানানো যায়।
উইন্ডোজ এর বারোটা বাজাইয়া ছারবেন দেখি আপনারা।
;)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: ভাইরে আমরা হচ্ছি যাকে বলে Noob.........আমাদের জন্যে এটাই সহজ.........;)

১১. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫৮
শিবলী রহমান বলেছেন: মামু এইডা নামাইবার পর ই এন্টিভাইরাস এইডারে ব্লক কইরা দেয়।
এন্টিভাইরাস বন্ধ কইরা একবার টেরাই দিমু......

পিসির কিসু হইলে তোমারে খাইছি কইলাম:P
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: যে ভাইরাস বানাবেন সেইটা ডাবল ক্লিক করলে ধরা খাওয়া অনিবার্য। একটা কাজ করতে পারে, পিসিতে VMWare দিয়ে ভার্চুয়াল এক্সপি সেটআপ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন - যদিও এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। :)

১২. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৫
আরিফ থেকে আনা বলেছেন: ঐমিয়া , আমার ইমো দেও ক্যান? /:)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: আপনি কি শিল্পপতি নাকি? ব্লগের মালরে নিজের বইলা দাবী করতাসেন যে? /:)

১৩. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ছপ্টওয়ার ডেভেলপিং নিয়া পড়তাছি ;) ;)

দোয়া রাইখেন :)

আর একটা ব্লগ লিখছি যদি সময় নিয়া দেইখা আসতেন - Click This Link

১৪. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৩
শিবলী রহমান বলেছেন: মামু আমারডা ভিসতা ব্ল্যাক।
মামু খুব কস্ট দিলা আবার আমারে আপনি কইয়া
যাই হোক পরে টেরাই দিমু

পিলাস
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: আইচ্ছা! ;)

১৬. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৫
অয়ন বলেছেন: নাপিষ বাই, ভিসতা সাপোর্ট করে এইটা ????
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: সফটওয়্যারটা ভিসতা সাপোর্ট করে........তবে ভাইরাসগুলো ভিসতা সাপোর্ট করে নাকি বলতে পারছি না :)

১৭. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৮
স্বাধীন_০৮ বলেছেন: নাফিস ভাই

এইটা কেমনে হইল। আজ কে আমি পিসিতে বসেছিলাম sub-7
আর JPS Virus Maker 3.0 নিয়া একটা পোস্ট দিব এই জন্য।
আপনি আমার হাফটা দিয়া দিলেন।

ভাল কথা ভাইরাস ম্যাকার দিয়া ভাইরাস বানাইয়া ভিএমওয়ার এ টেস্ট করলে কোন ক্ষতি হয় না বলেই জানি,
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: স্বাধীন_০৮ বলেছেন: নাফিস ভাই, এইটা কেমনে হইল। আজ কে আমি পিসিতে বসেছিলাম sub-7 আর JPS Virus Maker 3.0 নিয়া একটা পোস্ট দিব এই জন্য।
আপনি আমার হাফটা দিয়া দিলেন।

হেঁ হেঁ......বুঝলেন না? আমি রাতে ঘুমের মধ্যে আপনার ব্রেইনে ঢুকছিলাম চাইনিজ আইপি থেইকা........;)

১৮. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯
আরিফ থেকে আনা বলেছেন: বাহ! চমৎকার কাজ করেতো! :)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: খেঁক খেঁক.........:)

১৯. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯
নাজিরুল হক বলেছেন: হে হে হে নামানোর আগেই এন্টিভাইরাসে খাইয়া ফালাইছে। :)
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: বাহ্! এ্যান্টিভাইরাসটা খাসা.........:)

২০. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩২
যুগান্তকারী বলেছেন: মিয়া আজাইরা কাম করছেন একখান।এমন একখান কাম করলেন যে পুলাপান এইডা দিয়া জ্বালাইয়া শেষ করবো।
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: পুলাপান করুক তাদের কাজ, আমরা আমাদের.........;)

২১. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৬
নিঃসঙ্গ বলেছেন: ডিপফ্রিজ একটিভ কইরা তারপরে এই সব জিনিষ নিয়ে খেলতে হয় /:)
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: কথা সত্য! /:)

২২. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৭
আমার এই মন বলেছেন: "নিঃসঙ্গ বলেছেন: ডিপফ্রিজ একটিভ কইরা তারপরে এই সব জিনিষ নিয়ে খেলতে হয়"

তার মানে আমাক কমপুটার নিয়ে ডিফফ্রিজের মধ্যি যাতি হবি নাকি???????
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: হ! /:)

২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: :|

২৪. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৮
~স্বপ্নজয়~ বলেছেন: ডাউনলোড দিছিলাম :(

NOD32 খাইয়া ফেলছে, ভাবছিলাম quarantine থিকা ব্যাক করামু, কিন্তু NOD32 ওইটা ডাউনলোড করতেই দেয়নাইক্কা :P

এন্টি ভাইরাস নাই, এমুন একটা পিসিতে ডাউনলোড কইরা গবেষনা করতে হবে :P
২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: VMWare দিয়ে ভার্চুয়ালী XP সেটআপ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন :)

২৫. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: লেখক বলেছেন: সফটওয়্যারটা ভিসতা সাপোর্ট করে........তবে ভাইরাসগুলো ভিসতা সাপোর্ট করে নাকি বলতে পারছি না :)

-------------

হাসতে হাসতে মইরা যাইতাছি :D :D :D :D
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন: :D :D :D :D

২৬. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৫
আরিফ থেকে আনা বলেছেন: আমার নডবত্রিশ তো ডাওনলোড কর্তে দিল, অপেন করতে দিল, মাগার এক্সট্রাক্ট করলেই খায়া ফালায়।

রার ফরম্যাটে ডাওনলোড করেন। এরপর এন্টিভাইরাসটা কিছুক্ষনের জন্য অফ করে রাখেন। @স্বপ্নজয়
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: হ! :)

২৭. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৬
কাঙাল মামা বলেছেন: আমারটা নড আরো খাসা! ডাউনলোডই করতে দেয় না!! ১০০% হইয়া কয় আর ডাউনলোড করুম না। এরপর পার্ট ফাইল যে কই যায় খোদা জানে!!! ২টা লিংকেই ট্রাই মারছি। একই বুলি কপচায়।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৩:০৩

লেখক বলেছেন: হা হা হা........:)

এটা ট্রাই করসেন?

View this link

২৮. ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১:১২
মোহাইমেন বলেছেন: AUTOIT ইউজ করেন, ম্যাক্রো-প্রোগ্রামিং, হাইলি কাস্টমাইজেবল। নতুন যে ভাইরাস টা বাজার গরম করছে (নামটা মনে রাখার চেস্টা করি নাই), সেইটা বানানো হইছে এইটা দিয়া, মাইক্রোসফটের ঘুম হারাম কইরা দিছে এই ভাইরাস, তারা ডলার পুরুস্কার ঘোষনা দিছে এইডার নির্মাতারে ধরার লাইগা :)

এইটা দিয়া অনেক কিছু বানাইছি যেমন, ভাইরাস, ম্যাল ওয়্যার, এডওয়্যার, , কি-লগার, ক্লিকবট, মেইলবট, রিমোট ওয়্যার। অন্যধরনের কার্যকরী সফটওয়্যার ও বানাইছি, অবশ্য আন্ডারওয়্যার বানানোর ট্রাই মারি নাই, এইটা আপনার ট্রাই মারতে পারেন :D
০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: ধইন্যা রে ভাই ধইন্যা.........:D

২৯. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০
গিফার বলেছেন: আমি এন্টি ভাইরাস ইউস করি না.... এহন এই সফটার ট্রাই মারি সফটার বানানোর... ;প
০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ;)

০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩১. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:৪৫
রূম্মান বলেছেন: হায় আল্লাহ ! ভাই ডাইরেক্ট ডাউনলোড লিংক টা দেন না।
০২ রা জুন, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: এই লিংকে যান: http://vx.netlux.org/vx.php?id=tj04
jpsvm3.zip লেখাটার বামদিকের নীল আইকনে ক্লিক করেন। ডাউনলোড শুরু হবে।

৩২. ০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৫৬
শিকস্তি বলেছেন: প্রিয়তে । কারো বারোটা বাজাইতে চাইলে এইটা ব্যবহার করব । দায় আপনার ।
০২ রা জুন, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: পোস্টেই বলা হয়েছে: কোন কুপরিকল্পনা বাস্তবায়নে এই সফটওয়্যারের ব্যবহার আশা করছি না - করলে তার সম্পূর্ণ দায় আপনার। এই সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে কারো পিসি কোন ক্ষতির শিকার হলে তার দায়দায়িত্ব লেখকের নয়..........;)

৩৩. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন: ভাবছি কত অদ্ভুত সফটওয়্যারই না আছে পৃথিবীতে।
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: তা যা বলেছেন! :)

৩৪. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
নির্ভয় নির্ঝর বলেছেন: লেখক বলেছেন: সফটওয়্যারটা ভিসতা সাপোর্ট করে........তবে ভাইরাসগুলো ভিসতা সাপোর্ট করে নাকি বলতে পারছি ন

ওরে বাপরে..... ৬ নাম্বার ভাইরাস দেখা যায়!! কাম করব তো?
৩৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
মাছুম পলাশ বলেছেন: ভাল। অলরেডি একটা বানাইয়া ফালাইছি কিন্তু নডবত্রিশ এর যন্ত্রনা ত আর ভাল লাগে না। এখন শুধু বাকি টেস্ট করার। প্রিয়তে। +++++
৩৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
মাছুম পলাশ বলেছেন: ভাল। অলরেডি একটা বানাইয়া ফালাইছি কিন্তু নডবত্রিশ এর যন্ত্রনা ত আর ভাল লাগে না। এখন শুধু বাকি টেস্ট করার।
৩৯. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমার বান্ধবীর বোইনে ওরে কম্পু চালাইবার দেয়না। ওর বোইনের পিসিরে খাইছি..............:):):):):)
৪০. ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৫১
দূরের মানুষ বলেছেন: নিজের পিসির বারোটা না বাজিয়ে কি পেনড্রাইভে নেয়া যায়???
২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: যায়........তবে সতর্ক হতে হবে........কোন ডাবল ক্লিক নয়........

৪১. ১১ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: আরিফুল হোসেন তুহিন বলেছেন: Amra linux party virus er moja dekhte parlam na.

আমি আপনার দলে। Laptop এ উবুন্তু চালাই।
৪২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১১
ইমনকুষ্টিয়া বলেছেন: virus যে কি মাল তা কখোনই বুঝলাম না। ২০০৩ সাল থেকে linux চালায়।
৪৩. ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৬
িরয়াজ উিদ্দন বলেছেন: এইতো কাজের পোষ্ট, সরাসরি প্রিয়তে।

তয় একখান কথা, আমার একজন টিচারের সাথে আমার একটু গন্ড়োগল হচ্ছে প্রথমে তার কম্পিউটারটার বারোটা বাজাইবার চাই।
৪৪. ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২
িরয়াজ উিদ্দন বলেছেন: ভাই ডাউনলোড় করলাম, কিন্তু ইনষ্টল হচ্ছেনা কেন?
৪৭. ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩০
বেকায়দা লোক বলেছেন: ভাইডি নামানের আগেইতো কাম হইয়া জাইতাছে!!! এইডার কি সিস্টেম করা যায়...?
৪৯. ২৯ শে মার্চ, ২০১১ সকাল ১০:০৬
অনির্বাণ রায়। বলেছেন: কত সুখরে .....। মরি গেলুম ।

 

মোট সময় লেগেছে ০.৯৬০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই