somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বহুদিনের শখ অবশেষে পূর্ণ হলো, উবুন্টু ৯.০৪ জন্টি জ্যাকালপকে ধারণ করলাম আমার পিসিতে :)

০৩ রা মে, ২০০৯ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগেও একবার উবুন্টু Interpid Ibex সেটআপ দিয়েছিলাম, কিন্তু Wubi দিয়ে একটা ফোল্ডারের ভেতরে। তাতে করে আলাদাভাবে বুট করে উবুন্টু চালানোর সুযোগ পেতাম কিন্তু মন ভরেনি। কারন Wubi দিয়ে চালালে ডিস্ক পারফরমেন্স একটু স্লো থাকে। তাই ইচ্ছে ছিলো একটা ডেডিকেটেড ইন্সটলের। অবশেষে ক'দিন আগে সেই কাজটাই করলাম উবুন্টু ৯.০৪ জন্টি জ্যাকালপ ইন্সটল করার মাধ্যমে। আর এটার পুরো ধন্যবাদটা প্রাপ্য ব্লগার মাহমুদ সিএসই এর এবং তার এই পোস্টটির: View this link. এছাড়া অতি সামান্য অবদান আমার গুগল সার্চের। F ড্রাইভটাকে ভেঙে সাড়ে ১৫ গিগা যায়গা খালি করেছিলাম। তারপর ১৪ গিগা উবুন্টুকে দিয়ে বাকি দেড় গিগা দিলাম Swap পার্টিশনটাকে। প্রথম দিন Kubuntu সেটআপ দিয়েছিলাম নতুন KDE 4.2 ইন্টারেফেসটার অনেক নাম শুনেছি তাই। ভালোও লাগছিলো KDE 4.2 কিন্তু বাধ সাধলো আমার মোবাইল ইন্টারনেট। এমনিতে উবুন্টুতে GNOME এনভায়রনমেন্টে উবুন্টু আমার N70কে খুব সহজেই ডিটেক্ট করে নেটে কানেক্ট করে দেয়। কিন্তু কুবুন্টু ৯.০৪ কোন কারনে আমার ফোন ডিটেক্ট করতে পারলেও (তাও শুধু ডিভাইস আইডি, ফোনের মডেল নয়) নেটে কানেক্ট করতে পারছিলো না। পরে বিভিন্ন ফোরামে খোঁজ করে দেখলাম শুধু আমার না, আরো অনেকেরই হচ্ছে এই সমস্যাটা। তো কি আর করা, উবুন্টু ডাউনলোড করলাম ও ইন্সটল করলাম। আগেরবারও খেয়াল করেছি, এবারও করছি - উবুন্টুর জন্ম যেন ইউজারকে খেয়াল করে, ইউজারের যত্ন নিতে। খুব যত্নের সাথে বানানো এই অপারেটিং সিস্টেমটি আমার মতো নরম দিল মানুষের হৃদয় কাড়তে বেশি সময় লাগেনি। আমার খুব ইচ্ছে ছিলো প্রথম থেকেই, আমার উবুন্টুটাকে আমি মনের খায়েশ মিটিয়ে সাজাবো। তাই অনন্য ডেস্কটপ ম্যানেজমেন্ট সিস্টেম Compiz Fusion (যারা জানেন তাদেরকে নতুন করে বলার কিছুনেই এটার ব্যাপারে) ইন্সটল করলাম, সেই সাথে একটা ডেস্কটপ উইডগেট এ্যাপ্লিকেশনও। সেই সন্ধ্যা থেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন এ্যাঙ্গেলে উবুন্টুকে দেখছি আর বারবার পুলকিত হচ্ছি। জানি এ অনুভূতিটা কারো সাথেই মিলবে না, কিন্তু তবুও পুলকিত হচ্ছি এটা সত্য। মাথায় ঢুকছে না, এরকম কম্প্লেক্স এ্যাফেক্ট সম্বলিত ডেস্কটপ ম্যানেজমেন্ট সিস্টেম কি করে চলছে সিস্টেমকে সামান্যতম স্লো না করে।

কয়েকটা স্ক্রিণশট দিলাম আমার বর্তমান ডেস্কটপের:


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link


বড় ও স্পষ্ট করে দেখতে: View this link

- মানবতা অপরের তরে, জয় হোক মানবতার
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৭
৫৪টি মন্তব্য ৪৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×