আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
সাপ্তাহিক ব্লগ সমাচার এই যে # ৯ই মে, ২০০৯ 
১০ ই মে, ২০০৯ রাত ১২:১২
![]()
সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে সাপ্তাহিক ব্লগ সংবাদ "ব্লগ সমাচার এই যে" তে। সাথে আছি আমি নাফিস ইফতেখার।
আসুন প্রথমেই জেনে নেই প্রধান প্রধান শিরোনাম।
মগবাজারে বেতনের দাবীতে ছাগু সম্প্রদায়ের বিক্ষোভ
সোয়াইন ফ্লু এর ছোঁয়া ব্লগেও
এছাড়াও আছে সামহোয়্যারের মোডরেশন অনিয়ম নিয়ে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন
এবারে বিস্তারিত -
গত শুক্রবার বাদ জুমা মগবাজারে ব্লগের ছাগু সম্প্রদায় একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দীর্ঘদিনের ভাতা থেকে বঞ্চনা থেকে এ ক্ষোভের সূত্রপাত বলে জানা গিয়েছে। দীর্ঘ ৩৬ ঘন্টা কেটে গেলেও বিক্ষোভ এখনো থামেনি। ঘটনাস্থলে এ মূহুর্তে অবস্থান করছেন আমাদের রিপোর্টার প্রখর রৌদ্র। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
হ্যালো প্রখর.......প্রখর আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ নাফিস, আমি আপনাকে শুনতে পাচ্ছি।
প্রখর মগবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের কে জানান।
নাফিস আপনি জানেন যে গতকাল দুপুর থেকেই সামহোয়্যার ইনের ছাগুরা তাদের দীর্ঘদিনের বেতন সমস্যার সূত্র ধরে মগবাজার জামাত অফিসের সামনে অবস্থান গ্রহণ করেছে এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। আপনি নিশ্চয়ই ফোনে তাদের তীব্র ম্যৎকার ধ্বণি শুনতে পাচ্ছেন?
জ্বী শুনতে পাচ্ছি প্রখর, ঘটনার সূত্র সম্বন্ধে আমাদেরকে কিছু বলুন।
নাফিস, এরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে ব্লগে মুক্তিযুদ্ধ বিরোধী ও জামাতী পোস্ট দিয়ে জামায়াতের কাছ থেকে নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত জানুয়ারী থেকে এদের নিয়মিত এই ভাতা বন্ধ হয়ে যায় এবং তারপর থেকেই মূলতঃ এই ক্ষোভের শুরু।
ঘটনাস্থলে কারো সাথে আপনার কথা হয়েছে কি? নতুন কোন খবর জানতে পেরেছেন কি?
একটু আগেই আমার সাথে কথা বলছিলেন বাংলা ব্লগের বিখ্যাত ছাগুচীফ উরফে তিন্কোনা। তিনি জানিয়েছেন তিনি নিজেও গত ৪ মাস ধরে এই অনিয়মের শিকার। তিনি অবিলম্বেই এই সমস্যার সুরুহা চান।
ঘটনা এখন কোনদিকে যেতে পারে বলে আপনার ধারণা?
আসলে সবকিছু এতো তাড়াতাড়ি ঘটছে বলা মুশকিল। তবে বিক্ষোভকারী কিছু ছাগুর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে ব্লগে ছাগু পোস্ট না দেয়ার কথা চিন্তাভাবনা করছেন। তাতেও কাজ না হলে তারা আমারণ কাঁঠালপাতা অনশনে যেতে পারেন.....নাফিস.....
প্রখর আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করবো।
চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
সোয়াইন ফ্লু এখন কাঁপাচ্ছে পুরো বিশ্ব। সামহোয়্যার ইনেও লেগেছে সোয়াইন ফ্লু এর ছোঁয়া। গত সপ্তাহে ব্লগে দেখা গিয়েছে সোয়াইন ফ্লু নিয়ে অনেক পোস্ট। তার কোনটি সোয়াইন ফ্লু এর লক্ষণ নিয়ে কোনটা বা সংক্রমণ নিয়ে। তবে যে পরিমাণে সোয়াইন ফ্লু নিয়ে পোস্ট আসছে তাতে করে শেষপর্যন্ত এটাই ব্লগে নতুন একটা রোগ হিসেবে দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞ ব্লগাররা মনে করছেন।
এবারে সামহোয়্যার ইনের মোডারেশন নিয়ে আমাদের রিপোর্টার হাহাপগে চৌধুরীর বিশেষ রিপোর্ট।
সৃষ্টির আদি থেকেই সামহোয়্যারের ইনের মোডারেশন প্রশ্নবিদ্ধ হয়ে আসছে। বিতর্কিত ও পক্ষপাতিত্বমূলক মোডারেশনের তকমাটা একবারে প্রথমে গায়ে লেগেও গেলেও কিছু ভালো সিদ্ধান্ত যে আমরা পাইনি, তা নয়। তবে গত সপ্তাহে মোডারেশনের দু'টি অনন্য নজির স্থাপিত হয়েছে যা পূর্বের প্রায় প্রতিটি অনিয়মকে ছাড়িয়ে গিয়েছে। প্রথম ঘটনাটি হলো ব্লগার বন্ধু কই কৈ এর একটি পোস্টে। পোস্টটিতে তিনি ইংলিশ গানের লিংক চেয়ে একটি পোস্ট দিয়েছিলেন। দেখুন স্ক্রিনশট:
![]()
এবং পোস্ট দেয়ার ২ মিনিটের মধ্যেই তিনি উপহার পান এটি ও সাথে সাথে হয়ে যান জেনারেল:
০৪ ঠা মে, ২০০৯ রাত ১১:০৩ dear blogger,
we are very sorry that we had to remove one of your post from the front page. please note: this action just to keep a diversity of topics in the front page according to rule:
2h. if your post is used as an advertisement rather than information about a product or service.
২জ. কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।
3e. if it provides links or explicitly invites to view objectionable content on another site.
৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।
thank you in advance you for your understanding.
regards,
somewherein blog team.
দ্বিতীয় ঘটনাটি ব্লগার ক-খ-গ এর একটি পোস্ট নিয়ে। পোস্টটির লিংক: View this link এই পোস্টটিতে তিনি নিতান্তই ফান করে বিদ্রুপের ভাষায় কয়েকজন পরিচিত ব্লগার ব্যান চেয়েছিলেন। ব্লগাররা প্রায়ই কথায় কথায় এমন অমুক-তমুকের ব্যান চাই বলে ঠাট্টা করে থাকেন। পোস্টে কয়েকজন ব্লগার ফান করে বলেছিলেন রিপোর্ট করা হলো। তবে সত্যি সত্যি একজন ঐ পোস্টে রিপোর্ট করেছিলেন - ব্লগার সিউল রায়হান। কিন্তু সেটাও নিতান্তই ভুল করে। পরে তিনি পোস্টটি ফান পোস্ট বুঝতে পেরে এ জন্য ক্ষমাও চান। কিন্তু প্রশ্ন হলো মোডারেটরদের নিয়ে? এটুকু ফান বোঝার ক্ষমতাও কি তাদের নেই? একজন না বুঝে বা জেনে একটা রিপোর্ট করতেই পারেন কিন্তু সেটা কি আদৌ তারা খতিয়ে দেখেন না? উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে ব্লগার কঁাকন এর ঠিক একই ধরনের আরেকটি পোস্ট মোডারেটররা প্রথম পাতা সরিয়েছিলেন। এ বছরেরই জানুয়ারীতে সম্পূর্ণভাবে মুছে দেয়া হয়েছিলো নাফিস ইফতেখারের "হড়ড়ড়ড় ওয়ালপেপার" শিরোনামের পোস্টটি যেখানে মাত্র ৩৮টি ওয়ালপেপার বাদে আর কিছু ছিলো না। পরবর্তীতে পোস্টদাতার তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়ে কর্তৃপক্ষ পোস্টটি ফিরিয়ে দেন। ব্লগে এ ধরনের নজির আছে আরো অনেক। এ ধরনের ঘটনা নতুন ব্লগারদেরকে নিরুৎসাহিত করে, প্রবীণ ব্লগারদের দীর্ঘশ্বাসকে আরো বড় করে, সাধারণ ব্লগারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেক ব্লগার এখন গান/সফটওয়্যার তো দূরে থাক একটা টেক্সট ফাইলের লিংক চাইতেও ভয় পাচ্ছেন। এ ধরনের ঘটনা দেখলে আসলেই মনে প্রশ্ন জাগে - ব্লগ আসলে চালায় কারা।
পাঠক আপনার সাথেও কি ঘটেছে এমনই কোন অনিয়ম? অথবা আপনার সতীর্থ কোন ব্লগার শিকার মোডারেশনের নামে মোডাপেষণের? তাহলে আমাদেরকে সংশ্লিষ্ট লিংকসহ ই-মেইল করুন এই এ্যাড্রেসে:
আমাদের টিম তুলে ধরবে সেইসব অনিয়মের কথা।
হাহাপগে চৌধুরী......ব্লগ সমাচার এই যে ডেস্ক......
এবারে আবহাওয়ার সংবাদ।
প্রকৃতির তীব্র গরমের প্রভাব পড়েছে ব্লগেও। ব্লগে গত ১ সপ্তাহে সকাল থেকে বিকেলের সময়ে স্বাভাবিকের চেয়ে ২০-৪০% পর্যন্ত কম ব্লগারকে অনলাইনে দেখা গিয়েছে। প্রথম পাতায় পোস্ট রোটেশনের হারও ছিলো স্বাভাবিকের চেয়ে অনেক অনেক কম। নোটিশবোর্ড এ সপ্তাহে কোন পোস্ট দেয়নি, অনলাইনে দেখা যায়নি ব্লগাধিপতি আর ব্লগেশ্বরদেরকে। এদিকে তীব্র গরমকে মোডারেশনের অনিয়মে জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞ ব্লগাররা। ছাগুদেরকে এ সপ্তাহে দেখা গিয়েছে আস্তিক-নাস্তিক তর্কে ব্লগ সরগরম করে রাখতে। দৈনিক আমার দেশে প্রকাশিত, ডেনমার্কে মহানবী (সঃ) কে ব্যঙ্গ করে কার্টুন আঁকা কাটুনিস্টের আগুনে পুড়ে মারা যাওয়ার ভ্রান্ত ও দুর্বল সংবাদটি ছিলো তাদের এই এই ম্যৎকারের উৎস। রেসিডেন্টদের ব্লগে আনাগোনা দেখা গেলেও কোন গুরুত্বপূর্ণ ঘটনা তারা ঘটায়নি।
আগামী সপ্তাহে ব্লগে অনেকটা এমনই পরিবেশ বজায় থাকার সম্ভাবনাই বেশি। ব্লগাধিপতি বা ব্লগেশ্বরকে অনলাইনে দেখা গেলেও যেতে পারে তবে নাটকীয় কিছু ঘটার আশঙ্কা নেই বললেই চলে। ছাগু তৎপরতা এ সপ্তাহের চেয়ে কম দেখা যেতে পারে।
এবারে চলে যাচ্ছি, "নতুন যারা কেমন তারা" পর্বে।
এ সপ্তাহে ব্লগে যাদেরকে নতুন ব্লগারদের তালিকায় দেখা যাচ্ছে তারা হলেন:
* মাহবুব রশিদ
* কাব্যিক
* নতুনের পথে অনন্ত যাত্রা
* ঝর্ণা চৌধূরী
* খম.হাসান
* মোঃ আহসান উদ্দিন
* শ্যামা
* পরবাসি
* নবজাত
* শেখ
* হাসতে হাসতে পরে গেলাম
* মাসুদ রানা ০০৭
* ব্রহ্মদৈত্য
* ড. মঈনুল আহ্সান
* যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না
* মোনালিসা আক্তার
* ফিরদ
* রোখসানা
* চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, সেইখানে পরাজয়ে ডরে না বীর। মানেন তো!
* ইমন ইসলাম
এদের মধ্যে (খাড়ান একটা নিঃশ্বাস লই) চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, সেইখানে পরাজয়ে ডরে না বীর। মানেন তো! ভাইকে জিজ্ঞেস করতে চাই - ভাই আপনি কি রেজিস্ট্রেশনের সময় বর্ণনা আর নিকের ঘর উল্টা-পাল্টা করে ফেলিছিলেন? ![]()
ঝর্ণা চৌধুরীকে কমেন্টে সবচেয়ে সক্রিয় দেখা গিয়েছে। তবে তার "স্বামীর ভালবাসা জয় করিবার ৫৭ তরিকা" পোস্টটি স্বামীর ভালোবাসা জয় করতে সক্ষম হলেও (বা না হলেও) ব্লগারদের মন জয় করতে পারেনি এবং ১৮টি মাইনাস লাভ করে। ![]()
এবারে আমাদের "কস কিরে মমিন" পর্ব।

এ পর্বে আমরা দেখাই ব্লগে ঘটা এমন কোন একটি ঘটনা যা দেখে আমরা বিস্ময়ে শুধু একটি কথাই বলতে পারি - "কস কিরে মমিন"।
আর এ সপ্তাহের বিজয়ী হলো ব্লগার বন্ধু কই কৈ এর পোস্ট প্রথম পাতা থেকে সরে যাওয়া ও তার জেনারেল হওয়ার ঘটনাটি।
তো পাঠক, এই ছিলো আমাদের আজকের আয়োজন। আশা করি আগামী সপ্তাহে আপনাদের সামনে আবার নিয়ে হাজির হবো "ব্লগ সমাচার এই যে" এর নতুন একটি পর্ব। ততোক্ষণ পর্যন্ত - শুভ ব্লগিং। শুভরাত্রি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
~স্বপ্নজয়~ বলেছেন:
লেখক বলেছেন:
![]()
কালপুরুষ বলেছেন:
এই পোস্ট পড়াকালীন সময়ে কিছুক্ষণের জন্য গরম ভুলে ছিলাম।
লেখক বলেছেন: জেনে ভালো লাগলো! ![]()
লেখক বলেছেন: হাসতেই থাকুন! ![]()
তুমি মিয়া একখান জিনিস, বুঝছো?
কী আর কমু!?
যাও, ঘুমাও!
নাইলে আমার ব্লগ থেইকা ও এক চক্কর ঘুরান দিয়া আইতারো!
কথা দিতাছি, বিয়াপক জ্ঞানিত হইবা!
লেখক বলেছেন: কাল সময় করে যাবো ইনশাল্লাহ্!.........![]()
লেখক বলেছেন: হেঁ হেঁ.........জিনিসই বটে! ![]()
লেখক বলেছেন:
![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
জোস হইছে...চরম বিনোদন!! কস কিরে মমিনের ওয়াটার মার্কটা তুলে ফেলা কি কোনো ব্যপার ছিল আপনার জন্য? মনে হয় না
লেখক বলেছেন: এটাও ব্যাপার হয়ে যায় যদি আপনি পোস্ট প্রকাশের দেড় মিনিট আগে ছবিটা এডিট করেন.......![]()
লেখক বলেছেন: একইসাথে ব্লগারদেরও.........![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
পুরাই ণাফিষিয় পরিবেশনা..... বিজ্ঞাপন বিরতি: মাত্র একটি ক্লিক দিয়েই হয়ে যান একটি মার্খিনি গ্রিন কার্ডের গর্ভিত অধিকারী! >> Click This Link
লেখক বলেছেন: ![]()
এন এইচ আর বলেছেন:
খবরে মনডা তাজা হইয়া গেলললললললললললললললললললললললললল...........হিট হিট খুব হিট পড়ব রে.................................. ও সরি খুব হট........... না গরম,,,,,,,,,,,,,,,,
খবর নিয়মিত প্রকাশিত হলে আনন্দিত হবো.....
লেখক বলেছেন: নিয়মিত প্রকাশের ইচ্ছে আছে! ![]()
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
হাহাপগে । আপনি তো মডুদের উলঙ্গ করে দিলেন । প্রিয়তে রাখলাম । প্রতিবাদ চলুক ।
লেখক বলেছেন: ধন্যবাদ! প্রিয়তে রাখার মতো পোস্ট জেনে অবাক হলাম! ![]()
তনুজা বলেছেন:
++++++++++++++++++++
লেখক বলেছেন: ![]()
*সরি! আমি এই কমেন্টগুলো মিস করে গিয়েছিলাম তাই জবাব দিতে এতো দেরি হলো।
আহমেদ রাকিব বলেছেন:
জোস হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
*সরি! আমি এই কমেন্টগুলো মিস করে গিয়েছিলাম তাই জবাব দিতে এতো দেরি হলো।
একরামুল হক শামীম বলেছেন:
- শুভ ব্লগিং। শুভরাত্রি।
লেখক বলেছেন: শুভ ব্লগিং। শুভরাত্রি। ![]()
লেখাজোকা শামীম বলেছেন:
কস কি রে মমিন ও হাহাপগে চৌধুরীর রিপোর্টটা ফাটাফাটি।
লেখক বলেছেন: হেঁ হেঁ........ধন্যবাদ পড়ার জন্য ![]()
লেখক বলেছেন: আগামীতে পাবো ইনশাল্লাহ্!
লেখক বলেছেন: ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
খবরের মাঝে বিজ্ঞাপন বিরতি নাই! এইটা নিশ্চয়ই কোনো ফকিরা চ্যানেল হবে! যতো ভালো খবর ততো বেশি বিজ্ঞাপুন মারার কথালেখক বলেছেন: ওয়াটার মার্কটা তোলা হইসে! ![]()
এটা প্রথম পর্ব তাই রিপোর্ট, রিপোর্টার পর্ব সবই কম ছিলো। পরবর্তী পর্বে আরো বাড়বে আশা করা যায়। এই পর্বের সাফল্য দেখে বিজ্ঞাপণদাতারাও উৎসাহী হয়ে উঠবেন আশা করা যায়। ![]()
শান্তির দেবদূত বলেছেন:
ব্যাপক হইছে "চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, সেইখানে পরাজয়ে ডরে না
বীর। মানেন তো!" ---- হা হা হা
লেখক বলেছেন: এই নিকটা দেখলেই আমার দম আটকে আসে! ![]()
বিডি আইডল বলেছেন:
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, সেইখানে পরাজয়ে ডরে না বীর। মানেন তো! এইটা মনে হয় রেকর্ড..
সিনথিয়া জামান পর্ব বাদ গেছে!
লেখক বলেছেন: সিনথিয়া জামান পর্বটা কি? জানতে মঞ্চায়! ![]()
গোলন্দাজ বলেছেন:
ছাগুদের বেতন অনতিবিলম্বে দেয়া হোক। আজকাল কাঠাল পাতা কেউ ফ্রি দেয় না। বস মাইঝ রাইতে সারা ঘর জাগায়া গেলছি হাসতে হাসতে। হা হা হা
লেখক বলেছেন: হেঁ হেঁ.........আপনার সাথে সহমত! ছাগুদের বেতন অনতিবিলম্বে দেয়া হোক। ![]()
ক-খ-গ এর পোষ্টটা দেখেছিলাম আমি নিতান্ত ফান করে দেয়া ।
এমন ছাগুলে মডারেশন টিম কিভাবে পালে সামু ?
নাকি মডারেশন টিম আউট সোর্স করে ইন্ডিয়া নিয়ে গেছে পয়সা বাচাতে ? এই জন্য এই অবস্থা ???
মন মেজাজ খারাপ হলো পোষ্ট পড়ে ।
লেখক বলেছেন: আমারও খুব মেজাজ খারাপ এই ব্যাপারটায়.........
আকাশ_পাগলা বলেছেন:
+++++ফিউ ফাই এর সূক্ষ্ম ষড়যন্ত্র খুঁজে পাবার পর্বটা কই গেল?
কৃষ্ণসর্পের সেইটা বিষয়ক পর্ব সম্পর্কে জাতিকে অজ্ঞতায় রাখার কারণ কী?
তবে কী ??? এহ্ম, এহেম।(খেক খেক)।
------------
চরম।
লেখক বলেছেন: তবে কি? ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
ঐ মিয়া, আগের গুলা কই? যেই পোস্ট দিছেন, প্রতি সপ্তাহে একটা করে এই পোস্ট না দিলে আপনার ব্যান অনিবার্য লেখক বলেছেন: আশা করছি ধারাবাহিকতা বজায় থাকবে..........![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
ভালা হইছে থ্যাঙ্কস।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
বন্ধু কই কৈ বলেছেন:
থ্যাংকু
লেখক বলেছেন: ![]()
বন্ধু কই কৈ বলেছেন:
প্রিয়তে সরাসরি । আজ লিংক দিয়ে পোস্ট দেয়ায় অমিত(চটপটি) জেনারেল ।
লেখক বলেছেন: আজব সব ঘটনা ঘটছে ব্লগে.........
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সুভানাল্লাহ ! পুরা সেইরম ।
ছাগুদের আমরণ কাঁঠালপাতা অনশন আর ব্লগেও ফ্লু'রটা বেশী ভাল্লাগছে । ব্লগ যেইভাবে ঝিমাইতেছে, তাতে কইরা এইটারে ঝিমানী ব্যারাম, ওই মুরগ-মুরগী প্রজাতির কি একটা রোগ আছেনা, সেইটাও কওন যায় !
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ভালো থাকুন! ![]()
লেখক বলেছেন: ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
নাফিস এমন ব্লগ কখনোই লিখতে পারে না, ইহা কোন বিদেশী রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র বলেই মনে হইতেছে .....খবর সূত্র - নয়া ডুবন্ত
লেখক বলেছেন: হ! স্বরযন্ত্র! ![]()
ইসানুর বলেছেন:
হাসতেই আছি
লাল দরজা বলেছেন:
কি সাবান মাথায় দেন রে দাদা সবসময় এমন ঝিলিক মারে! আপনার ক্রিয়েটিভিটি'র প্রশংসা করি। চমৎকার!
লেখক বলেছেন: ধন্যবাদ! আপনি অবশ্য সবসময়ই আমাকে একটু আসমানে চড়ান! ![]()
আলী আরাফাত শান্ত বলেছেন:
জোশ লেখলাতো ভাই!
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
অক্ষর বলেছেন:
আপনার পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করা হলো
লেখক বলেছেন: খাইসেরে খাইসে! ![]()
রোবোট বলেছেন:
অক্ষর বলেছেন: আপনার পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করা হলোহায় হায় মডুরা এসে যদি এখন নাফিসকে থাবা দেয়।
লেখক বলেছেন: হায়! এখন কি হবে? ম্যায় তো লুট গ্যায়া! ![]()
লেখক বলেছেন: এটা দেখসি এর আগে..........![]()
ল্যাটিচুড বলেছেন:
সাপ্তাহিক ব্লগিয় সমাচার ফাটা ফাটি হয়েছে । বিশেষ করে - হাহাপগে চৌধুরীর প্রতিবেদনটি একদম ........।আরেকটি কথা - নাফিস ভাই কালকে রাতে ব্যাস্ততার জন্য নড ইনষ্টল করা হয়েছিল না । আজ সকালে সফল ভাবে ইনষ্টল করেছি, নেট থেকে ঠিকমত আপডেট আসছে। আপনাকে আবারো ধন্যবাদ।
চালু থাকুক সাপ্তাহিক ব্লগিয় সমাচার ।
লেখক বলেছেন: ধন্যবাদ ল্যাটিচুড ভাই। তা আপনার ভাই লঙ্গিচুড কই? ![]()
নির্বাসন বলেছেন:
দারুন...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: খাইসে! ![]()
মৃত্যুহী৮৩ বলেছেন:
মাইনাস দিলো কিডা?!!!
লেখক বলেছেন: বুইঝা লন! ![]()
বন্ধু কই কৈ বলেছেন:
আমি যে বিজয়ী হইলাম তার পুরষ্কার কই........................
লেখক বলেছেন: কিসের বিজয়? ![]()
লেখক বলেছেন: খেঁক খেঁক.........![]()
লেখক বলেছেন: কস কিরে মমিন! ![]()
ম্যাভেরিক বলেছেন:
"তবে বিক্ষোভকারী কিছু ছাগুর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে ব্লগে ছাগু পোস্ট না দেয়ার কথা চিন্তাভাবনা করছেন।" দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এবং সামাজিক অবকাঠামো উন্নয়নে এই পদক্ষেপের প্রভাবের উপর একটি বিশেষজ্ঞ বিশ্লেষণ আশা করছি সম্পাদক "তীব্র শীতল"-এর কাছে।
please note: this action just to keep a diversity of topics in the front page according to rule:
এখানকার diversity শব্দটি ভালো লেগেছে।
লেখক বলেছেন: সমস্যা হলো diversity বজায় রাখতে গিয়ে ভালো ভালো পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়।
সম্পাদকীয় না আসলেও অনুরূপ কিছু একটা আশা করতে পারেন। ![]()
লেখক বলেছেন: সেটাই তো ইচ্ছে। দেখা যাক..........![]()
লেখক বলেছেন: হবে হবে..........![]()
লেখক বলেছেন:
![]()
সিউল রায়হান বলেছেন:
নাফিস ভাই নতুন একটা সিরিজ হিসেবে এটা চরম ফাটাফাটি হবে...... চালিয়ে যান আপনার উপস্থাপনা খুবই ভাল লাগল.....যদিও আমার নাম আসছে পোস্টটায় যার জন্য ভালই অস্বস্তি বোধ করতিছি কিন্তু ব্যাপারটা নিয়ে শতভাগ সমর্থন আপনার উপর.....আমার ঘটনাটা মডারেটরদের মডারেশনকে আরো প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে....... বিশেষ করে আমি একজন হাই ভোল্টেজ ব্লগার না হওয়ার পরেও এবং "ব্লগ সঞ্চালককে এরকম একটা ব্লগ প্লাটফর্ম উপহার দেয়ার জন্যে ধন্যবাদ" ডায়লগ দেয়া ব্লগার না হওয়ার পরেও তারা আমার রিপোর্টকে গুরুত্ব দিয়ে একটাই মেসেজ দিলেন.....
তা হল: ভেজাল লাগার মত সামান্যতম কারণ আসলেও তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে ফুয়েল দিবেন যেন সেইরকম একটা গ্যাঞ্জাম লেগে যায়.........এই কারণে কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার পর অন্ততপক্ষে ১০ জন রিপোর্ট করলেও সেই পেজটিকে প্রথম পাতায় দেখা যায়, সেটা সরালে তো গ্যাঞ্জাম থেমে যাবে তাই সেটা সরে না....আর যেটা সরলে গ্যাঞ্জাম হবে সেটা সরে যায়........... সবই ভিজিট রেট বাড়ানোর আইডিয়া....
খুবই ভাল লাগল আপনিও স্বচ্ছ মডারেশনে আন্দোলনের জন্য পোস্ট দিয়েছেন, চালিয়ে যান..... আন্দোলন করেই যেভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক ধারা ব্লগারদের জন্যে নীতিমালায় সংযোজিত হয়েছে তেমনি মডারেশন নিয়ে এখনকার দাবীগুলোও সংযোজিত হবে......
অফ টপিক: আপনার মেইল আইডিতে scc দেখলাম.... আপনি কি সিলেটের এক্স ক্যাডেট ???? আমি রংপুরের এক্স ক্যাডেট......
লেখক বলেছেন: scc = Sylhet Cadet College না, Science Club
কলেজের ফিজিক্স টিচারের অনুরোধে সায়েন্স ক্লাবের জন্য আমরা সবাই আলাদা করে একটা ইয়াহু আইডি খুলেছিলাম। তাই ঐ scc। ![]()
আপনার হাই ভোল্টেজের ব্যাপারে বলি, আপনাকে নেগেটিভলি উপস্থাপন এই পোস্টের উদ্দেশ্য ছিলো না। আপনি শুধু পরিস্থিতির শিকার। মূল উদ্দেশ্য ছিলো মোডারেশনের দূর্বলতা দেখানো। হাই ভোল্টেজ কথাটা আমরা আর না ব্যবহার করি........কেমন জানি বৈষম্য লাগে। আমরা সবাই ব্লগার, এটাই আমাদের পরিচয়। ![]()
আমার F1 দেখার মজা তো বাটন শেষ কইরা দিলো........
বাটনের অফ বাটনটা খুঁইজা বাইর করন দরকার। আর F1 এর জ্বালায় ম্যান ইউ - আর্সেনালের শেষ মাচটার কথাই তো বলা হয় নাই। ম্যান ইউ কি দেখাইলো রে ভাই, শুধু দেখাইলো না.......জ্বালাইয়া ছারখার কইরা দিলো। রোনালদোর ফ্রি-কিকটা এখনো মনে পড়তেসে। যদিও বাঁক তেমন নেয় নাই, কিন্তু ঐটার পেস গোলকিপাররে পুরাই হতভম্ব করে দিসে!!! ![]()
ঈশান৭২৮৫ বলেছেন:
দারুন হইছে
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
অপরিচিত_আবির বলেছেন:
চরম হইসে, মডারেটরদের আরো বেশি পচানো উচিত ছিল। সোজা প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
ভাইরে, কি যে লিখেন আপনে? আপনি একটা জিনিস রে ভাই। তয় তাড়াতাড়ি স্পন্সর খুঁইজা বাইর করেন। যেমন, মডুব্যাং সংবাদ শিরোনাম, ডিজিটাল আওয়াম প্রযুক্তি সংবাদ। কুন খেলার খবর নাই?পরবর্তী সংবাদ পর্যন্ত আপনার সাথেই থাকব।
লেখক বলেছেন: ধন্যবাদ! আশা করছি আরো একটা পাবেন! ![]()
সিউল রায়হান বলেছেন:
আরে না না........আমি "হাই ভোল্টেজ" শব্দটা দিয়ে আপনি আমাকে নেগেটিভলি মিন করছেন এটা বলিনাই...... হাই ভোল্টেজ বলতে আমি সেইসব ব্লগারদের মিন করছি যারা মডারেটরদের আশীর্বাদপুষ্ট, যাদের সামান্য কিছু বললেই ব্যান খাইতে হবে নিশ্চিত.......বাটনের কথা কি আর বলব
মনে হয়না এইবার হ্যামিল্টনের কোন চান্স আছে
লেখক বলেছেন: এইবার হর্সপাওয়ার বুস্টওয়ালা ইন্ঞ্জিনের কথা শুনতেসি। শুনছি এটাই নাকি এবারের এইসব উল্টপাল্টা রেজাল্টের কারন। জিনিসটা নিয়ে একটু ঘাঁটতে হবে নেটে। হ্যামিল্টনের আসলেই চান্স নাই। ![]()
লেখক বলেছেন: এই কমেন্টটা আজকেই প্রথম দেখলাম, এটা কি কইলেন রে ভাই। উল্টা তো আমি হাহাপগে!!! ![]()
তন্ময় হাসান বলেছেন:
হাহালুখুগে!
লেখক বলেছেন: কি সমস্যা! সবার লুঙ্গি খুলে ক্যান!! ![]()
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























