আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস B-)

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১১

শেয়ারঃ
0 14 0



আবারো সার্চ, আবারো টিপস, আবারো ছোট। এবারের সার্চ টিপসগুলো যারা গুগলে সার্চ করেন তাদের জন্য। এ টিপসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ইন্টারনেটের অনেক ফোরাম, ব্লগ সাইট এমনকি ইউটিউবেও। অনেকেই হয়তো এগুলো জানেন, তারপরও এই আবার জানানো। অনেকেরই একটা অভিযোগ আছে গুগলের বিরুদ্ধে যে গুগলে সার্চ দিয়ে তারা "গারবেজ" রেজাল্ট অর্থাৎ কিনা অপ্রাসঙ্গিক রেজাল্ট পান। তবে সত্যি কথা হলো যে চেষ্টা করে হলেও গুগলের কাছ থেকে "গারবেজ" রেজাল্ট বের করাটা বেশ কষ্টকর। :D গুগল তার সার্চের ব্যাপারে বেশ স্পেসেফিক, কোন কোন ক্ষেত্রে হয়তো একটু বেশিই।

১. গুগলে সহজে কোন নির্দিষ্ট ধরনের ফাইল খুঁজে পেতে কিছু বিশেষ ধরনের সার্চ টার্ম বেশ সহায়ক। ধরুন আমার টাইটানিক ম্যুভির সেই বিখ্যাত My heart will go on গানটি দরকার। তাহলে আমি গুগলে সার্চ দেবো:

intitle:"index.of" my heart will go on mp3

সার্চ রেজাল্টে ৫ম লিংকটি ধরে পৌঁছে গেলাম এই লিংকটিতে: View this link এবং পেয়ে গেলাম কাঙ্ক্ষিত গানটি ও বোনাস হিসেবে Celine Dion এর আরো অনেক গান।

এই সার্চ টার্মটি আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। যেমন আমি হ্যারি পটার সিরিজের Prisoner of Azkaban বইটির দরকার। তাহলে আমি গুগলে সার্চ দেবো:

intitle:"index.of" Prisoner of azkaban pdf

সার্চ রেজাল্টের প্রথম পাতার ১০ম অর্থাৎ শেষ লিংকটি আমাকে নিয়ে গেলো এই পাতায়: View this link এবং পেয়ে গেলাম কাঙ্ক্ষিত বইটি - সাথে হ্যারি পটার সিরিজের আরো ৫টি বই (আফসোস Deathly Hallowsটা নেই, অবশ্য ওটা লিখে সার্চ দিলে ওটাও পাওয়া যাবে)।

যদি উপরে হ্যারি পটারের বইয়ের লিংকটিতে ক্লিক করে থাকেন তাহলে দেখবেন যে pdf ফাইলগুলো বেশ সুসজ্জিতভাবে আছে, যেনো অনেকটা আমার ফোল্ডারের ভেতরে যেভাবে ফাইলগুলো রাখি সেভাবে - যেনো আপনার জন্যেই অপেক্ষা করছিলো। ;)



আসলে ব্যাপারটা অনেকটা সেরকমই। যদি খুব জটিল টেকি ভাষায় গিয়ে না বলি তাহলে বলা যায় যে প্রায় প্রতিটি সাইটেই এর কন্টেন্টগুলো এরকম নির্দিষ্ট কিছু ডাইরক্টেরিতে সজ্জিত থাকে আর এই ডাইরেক্টেরিগুলোকে আমরা দেখতে পাচ্ছি Index Viewতে। লক্ষ্য করুন ঐ পাতায় Parent Directory নামে একটা লিংক আছে তীর চিহ্নিত। Parent Directoryতে ক্লিক করলে আপনি আগের ফোল্ডার তথা ডাইরক্টেরিতে যেতে পারবেন - অর্থাৎ আপনি দেখতে পারবেন ঐ ডাইরেক্টরিতে/সাইটে আর কি কি আছে। ;) এটাকে কল্পনা করা যেতে পারে অনেকটা উইন্ডোজের Up বাটনের সাথে।

এভাবে পাওয়া লিংকগুলো প্রায় প্রতি ক্ষেত্রেই ডাইরেক্ট হয়। সাধারণ সার্চ আর এ ধরনের সার্চের মধ্যে মূল পার্থক্যটা হলো এভাবে দেয়া সার্চগুলো সরাসরি কন্টেন্টের ভেতরে সার্চ করে ফলে সার্চ রেজাল্টগুলো অনেক বেশি Specific হয়, অনেক বেশি প্রাসঙ্গিক হয় - অবশ্য আমরা নিজেরাই তো সার্চ দেয়ার সময়ই গুগলকে সেটা বলে দিচ্ছি তাই নয় কি? ;) তবে এভাবে সার্চ করেও যে আপনি প্রতি ক্ষেত্রেই প্রাসঙ্গিক কিছু পাবেন তা কিন্তু নয়। অনেক সময় অনেক অকাজের জিনিসও পাবেন। আবার অনেক সময় কাজের জিনিসতো পাবেনই সাথে পাবেন আরো অনেক এক্সট্রা। যেমন ধরুন আমি একটু আগে গুগলে সার্চ দিয়েছিলাম:

intitle:"index.of" Adobe Photoshop CS3

প্রথম লিংকটাই আমাকে নিয়ে গেলো এই লিংকে: View this link এবং Adobe Photoshop CS3 পেয়ে গেলাম ক্র্যাকসহ। ;) কিন্তু আমার আরেকটু বিচরণ করার শখ জাগলো। Parent Directoryতে ক্লিক করলাম - আরে এ কি হেরেণু! এ তো খনি! :D View this link

আবার হ্যারি পটারের লিংকটার কথাই ধরুন না। আমার ওখানেও বিচরণ করার শখ জেগেছিলো। করলাম Parent Directoryতে ক্লিক। বাহ্! চমৎকার! পেয়ে গেলাম JRR Tolkien এর Lord of The Rings আর Stephen Hawking এর কিছু বই আর লেকচার: View this link :)

ভিডিও/গান/পিডিএফ বই ফাইল খুঁজে পেতে নিচের সার্চ টার্মটির জুড়ি নেই:

-inurl:htm -inurl:html -inul:asp intitle:"index of" (wmv|mpg|avi) starwars

এই সার্চ টার্মের starwars কে পরিবর্তন করে আপনার যে ভিডিও/গান/বই প্রয়োজন সেটির নাম লিখুন। wmv|mpg|avi অংশটি পাল্টে যে ফাইল ফরম্যাট প্রয়োজন তা লিখতে পারেন। যেমন ডিভিডি রিপ ম্যুভির ক্ষেত্রে লিখতে পারেন avi|divx|mkv|mp4 প্রভৃতি। আবার মিউজিক বা গান সার্চ দিলে লিখতে পারেন mp3|wma|wav ইত্যাদি।

এখানে একটা ব্যাপার জেনে রাখুন, খুব জনপ্রিয় কোন কন্টেন্ট খোঁজার ক্ষেত্রে এটার তেমন কোন প্রয়োজন নেই। এটা একমাত্র তখনই ব্যবহার করুন যখন গুগল আপনাকে সাধারণভাবে সার্চ দিলে কোন প্রাসঙ্গিক লিংক দিচ্ছে না বা আপনার ফাইলটার ডাইরেক্ট লিংক দরকার।
এক্সপেরিমেন্ট করুন - ভিন্ন ভিন্ন সার্চ টার্ম ট্রাই করুন। এক্সপেরিমেন্টের কোন বিকল্প নেই।

২. মাঝে মাঝে আমাদের কোন কিছুর বর্ণনা নয়, ব্যাখ্যা নয় প্রয়োজন পড়ে শুধু মাত্র সংজ্ঞা বা সার অংশটুকুর। ধরুন আমার Dermatology কি জিনিস জানা দরকার। তাহলে আমি গুগলে সার্চ দেবো:

define:dermatology

গুগল এখন সমগ্র নেটে সার্চ করে বেশ কিছু প্রাসঙ্গিক (এবং কখনো কখনো কিছুটা অপ্রাসঙ্গিক) সংজ্ঞা বা ব্যাখ্যা নিয়ে আসবে রেজাল্ট পেইজে। B-)

আসুন আরো একটু প্রাসঙ্গিক হই, হই আরো একটু সুনির্দিষ্ট। অনেক সময়ই আমাদের শুধু একটা সাইটের মধ্যে সার্চ দেয়ার দরকার পড়ে। কিন্তু অনেক সময়ই দেখা যায় ঐ সাইটের নিজস্ব কোন সার্চ টুল নেই অথবা থাকলেও তা খুব অপ্রাসঙ্গিক রেজাল্ট প্রদর্শন করছে। এখন উপায়। উপায়টা বেশ সহজ। ধরে নেই আমি শুধুমাত্র Somewhere In...blog এর মধ্যে "মাইনাস" শব্দটা সার্চ দিতে চাই, তাহলে আমি গুগলে লিখবো:

মাইনাস site:somewhereinblog.net

আবার মনে করি, আমি Somewhere In...blog এর ব্লগে কোন নির্দিষ্ট এক ধরনের ফাইলগুলো খুঁজে পেতে চাই। ধরা যাক টেক্সট ফাইল। তাহলে আমি গুগলে লিখবো:

site:somewhereinblog.net filetype:txt

অবশ্যই আপনি Somewhere In ও ফাইলটাইপ নিজের প্রয়োজন মতো পরিবর্তন করবেন।

আরো কিছু ছিলো কিন্তু এখন মনে পড়ছে না। আর যা আছে বেশিরভাগই কাজের জিনিস না - হিডেন ওয়েবক্যাম, নেটওয়ার্ক প্রিন্টার ইত্যাদি। কাজের কিছু পরে মনে পড়লে পোস্টে জুড়ে দেবো। :)

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১৬
ফাউণ্টেন পেন বলেছেন: কাজের পোষ্টের জন্য ব্যাপক ধইন্যাপাতা।
০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ! :)

২. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১৮
ভাস্কর চৌধুরী বলেছেন:


ফাউণ্টেন পেন বলেছেন: কাজের পোষ্টের জন্য ব্যাপক ধইন্যাপাতা।

++++++++++++++++++++++
০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ! ভালো থাকুন! :)

৩. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১৯
অমাবশ্যার চাঁদ বলেছেন: মাথায় এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে? সত্যিই আপনি একটা জিনিয়াস।
০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: একটু সংশোধন। এটা আমার কোন আবিষ্কার না, এটা বিভিন্ন ফোরাম আর ব্লগ থেকে পাওয়া। ;)

৪. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২৫
জুমানজি১১ বলেছেন: ভ্যাপক পোস্ত হইছে! favourite কইরা ফেলাইলাম।
০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! ফেভারিটে নেয়ার মতো জেনে ভালো লাগলো! :)

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: ওকে!

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: খায়রান! ;)

৭. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৪৪
কাঙাল মামা বলেছেন: প্রিয়তে নিলাম আর একটা প্লাস দিলাম........;)

**তখন কারেন্ট গেছিলোগা :(
০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: পোস্ট দিয়া কি খারাপ হইসে? এখন কন! ;)

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ধইন্যাপাতা ভর্তা বানানো হইলো! B-)

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: ;)

১০. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩
কাঙাল মামা বলেছেন: উপকার হইছে......এখন কিছু খুজার আগে এই পেজটা খুইলা নিমু........
০৮ ই জুন, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: :)

১১. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩
শ্রাবনের ফুল বলেছেন: ব্যাপক পিলাচ(++++++++++++++++++++++++),
I am impressed! carry on :D
০৮ ই জুন, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: I'm stunned! ;)

১২. ০৭ ই জুন, ২০০৯ রাত ১১:৫৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন: পইড়া দেখলাম প্রিয়তে নেওয়া লাগে........তাই প্রিয়তে রাখলাম।

তয় টেহা পয়শা কিছু দেবার পারুম না।
০৮ ই জুন, ২০০৯ রাত ১২:১৯

লেখক বলেছেন: দরকার নাই! :)

০৮ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

০৮ ই জুন, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: :)

০৮ ই জুন, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: ধইন্যা! :)

০৮ ই জুন, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: :)

১৭. ০৮ ই জুন, ২০০৯ রাত ১:০৫
প্রিয়তমেষু বলেছেন: চরম উপক্রিত হলাম।আপনি জোস আপনি জোটিল,আপনি সেই নাফিস
০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: খিকজ! :)

১৮. ০৮ ই জুন, ২০০৯ রাত ১:১৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সোকেইসে আপনার পোস্টের সংখ্যা আরেকটা বাড়লো ;)
০৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: আমি ধন্য ধন্য হলুম! :)

০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: আপনারেও ধইন্যা! :)

২০. ০৮ ই জুন, ২০০৯ রাত ২:১১
জিউস বলেছেন: নাফিস ইফতেখার রক্‌স
অসাধারন একটা মানুষ আপনি ভাই...বিরাট এলেমদার এবং পরোপকারী :)
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ভাই আর কিছু বইলেন না! আমি গইলা যাইতেসি! :(

০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: টিইউটি!* ;)

২২. ০৮ ই জুন, ২০০৯ রাত ৩:৫৫
লুথা বলেছেন: অনেক কিছু জানলাম... থাঙ্কস
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধণ্যবাদ! আপনার নিকটা দেখলে আমার একজনের কথা মনে পড়ে! ;)

২৩. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:২৯
আমি ভাল আছি বলেছেন: are apni to dekchi internet ar "bor-putro" hoye uthchen ;)

Note- onek try kore o bangla ante parlam na :(
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: কেন পারলেন না? মোবাইল থেকে লিখছেন? নাকি পিসির সমস্যা?

২৪. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:৩১
আকাশ_পাগলা বলেছেন: প্রিয়তে গেল।

দারুণ হইছে।
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: অনেক ধইন্যা! :)

০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২৬. ০৮ ই জুন, ২০০৯ সকাল ৮:৫৭
বিডি আইডল বলেছেন: প্রিয়তমেষু বলেছেন: চরম উপক্রিত হলাম।আপনি জোস আপনি জোটিল,আপনি সেই নাফিস!!!

এইটা মেয়ে নিক নাতো!!!

নাফিস সাবধান কিন্তু :) নারী জাতির হাতে বহু ব্লগার ব্লগ হারিয়েছে :)
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: আমার মনে হয় না আমাদের না জেনে কিছু বলা উচিৎ.........

২৭. ০৮ ই জুন, ২০০৯ সকাল ১১:২১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: নীল ফড়িরে আরো বালা পাইলাম..... :)
০৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: থ্যান্কু জানু! ;)

০৮ ই জুন, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধইন্যা! :)

০৮ ই জুন, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

০৯ ই জুন, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ বিপ্লব ভাই! :)

০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: এটা কি কইলেন? :(

৩২. ০৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩২
তানভীর আহমেদ সজীব বলেছেন: দারুন কাজের একটি পোষ্ট...সরাসরি প্রিয়তে...আরো কিওয়ার্ড পেলে পোষ্টটিতে আপডেট করবেন...

একবস্তা ধইন্যা আপনের জন্য... ;)
০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৪০

লেখক বলেছেন: আপনাকে ধইন্যা! ;)

০৯ ই জুন, ২০০৯ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: আপনাকেও! :)

০৮ ই জুন, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: মাইন্ড কইরেন না বিডি আইডল ভাই। সিরিয়াস এ কারনে যে, আমি জানি এটা ফান, আপনি জানেন এটা ফান, কিন্তু উনি জানেন কিনা তা আমরা জানি না.........:)

৩৫. ০৮ ই জুন, ২০০৯ রাত ৯:৩৬
বিডি আইডল বলেছেন: :) ঠিকাছে...

ব্লগার প্রিয়তমেষু...আপনি মাইন্ড করলে আন্তরিক সরি
০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: :)

৩৬. ০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:৪৯
ভাঙ্গন বলেছেন: আগে প্রিয়তে নিলাম।
তারপর পড়া শুরু....
০৯ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ওকে! :)

৩৭. ০৯ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৭
ত্রিভুজ বলেছেন: আরো কিছু টিপস এখানে পাবেন...
Click This Link

এই লেখাটার দ্বিতীয় পর্বে আরো বেশ কিছু বিষয় অল্প কথায় লিখেছিলাম.. পোস্টটা খুঁজে পাচ্ছি না।

আপনার বর্ণনা বেশ ভাল হয়েছে। +
০৯ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার পোস্টটা দেখলাম। একটা নতুন জিনিসও শিখলাম!

০৯ ই জুন, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৩৯. ০৯ ই জুন, ২০০৯ রাত ১১:৪৪
নাজমুল আহমেদ বলেছেন: কডিন........... জডিল............ এবং সোকেশে.............
০৯ ই জুন, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ধইন্যা! :)

৪০. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:২৯
অক্ষর বলেছেন: এম্নিতেই পাই। দেরী হৈলেও পাই তো
১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: সহজে পাইলে সমস্যা কি? ;)

৪১. ১০ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৪
অক্ষর বলেছেন: দেখুম্নে তাইলে পরে
১০ ই জুন, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ওখে! :)

১০ ই জুন, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪৩. ১০ ই জুন, ২০০৯ রাত ৮:০০
পাপী বলেছেন: প্রিয়তে নিলাম। পরে ঠান্ডা মাথায় পড়তে হবে। আপাতত দৌড়ের উপরে আছি।
১০ ই জুন, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ওকে পরে ঠান্ডা মাথায় পইড়েন, আপাততঃ দৌড়ান! :)

৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: :)

৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: :)

৪৬. ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আজকে খুব শখের একটা গান খুজতে গিয়া পোস্টটার মর্ম বুঝলাম।

গানের নাম: মেয়ে (বন্ধু ভাব কি)
গায়ক: তপু


এইখানে পাইলাম...... :)
Click This Link




ভাই, অনেক ধন্যবাদ এই পোস্টটার জন্য।।। প্রিয়তে............:) ভবিষ্যতে আরো কাজে লাগবে।।।।।।।।।।। :)
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: হেঁ হেঁ.......কেমন আছো? :)

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৪৮. ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬
ভাঙ্গন বলেছেন: নাফিস বস, আমার এক্টা গানের ইন্সটুমেন্টাল মিউজিক খুব দরকার।
'উই শেল ওভারকাম' সংটার ইন্সট্রুমেন্টাল ডাউনলোড কোড কী হবে বলে দিলে ব্যাপক বাধিত হৈবো!
আমি ননটেকিতো তাই!
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ওকে খুঁজে দেখছি! :)

৪৯. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩০
ভাঙ্গন বলেছেন: কই, খুঁজে পাইলেন?
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: এখনও পাইনি.......:(

৫০. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৪
যীশূ বলেছেন: প্রয়োজনীয় পোস্টের জন্য ধন্যবাদ। সংগ্রহে রাখলাম।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: :)

৫১. ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০২
ভাঙ্গন বলেছেন: ডাক্তার সাব, আরেকটা সমস্যা দিয়া আপনেরে বিরক্ত করি।
আমি সামইন এর কোন একটা পোস্ট খুলতে গেলে মাঝে মাঝে সমস্যায় পড়ি।
যেমন আপনার বর্তমান পোস্টটাতে 'বাকিটুকু পড়ুন'-এ ক্লিক করলে দেখি আসে-দিস পেইজ কেন্ট....।
আবার দেখা যায় অন্য আরেকটা পুস্ট খুলতে গেলাম,স্বাভাবিকভাবে সেটা খুলে।
প্রশ্ন হলো, কোনটা খূলবে আবার কোনটা খুলবেনা-এমন কেন হয়।
উল্লেখ্য, আমি ই.এক্সপ্লোরার ইউজ করি!
২০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: স্লো ইন্টারনেট কানেকশন বা আপনার নেটের কানেকশনের সমস্যা বাদে আর কোন সম্ভাব্য কারন খুঁজে পাচ্ছি না। আপনার নেটের স্পিড এমনিতে কেমন?

৫২. ২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৫
ভাঙ্গন বলেছেন: লাইনে সমস্যা আছে বোধহয়! নেট স্পিড ইদানিং এম্নিতেই কম পাচ্ছি।
আর উই শেল ওভারকাম-এর মিউজিকটা অন্য সোর্স থেকে পাইছি।
তবুও আপ্নেরে ধইন্যা!
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: :)

৫৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭
মাসুদুল হক বলেছেন: ধন্যবাদ নাফিস ভাই, আপনার পোষ্ট কাজে লাগসে, কৃতজ্ঞতা স্বরূপ অন্তত জানানো উচিত :)
+ এবং শুভেচ্ছা
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৫৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫
পৈতাল বলেছেন: প্রিয়তে নিলাম আরো কিওয়ার্ড পেলে পোষ্টটিতে আপডেট করবেন
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: :)

৫৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯
জামাল ঊদ্দিন বলেছেন: গ্রেট পোস্ট :) । ধন্যবাদ এবং ++++
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ! :)

৫৬. ২৮ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
হামিদ পায়োনিয়ার বলেছেন: তানভীর আহমেদ সজীব বলেছেন: দারুন কাজের একটি পোষ্ট...সরাসরি প্রিয়তে...আরো কিওয়ার্ড পেলে পোষ্টটিতে আপডেট করবেন...

একবস্তা ধইন্যা আপনের জন্য... ;)

ধন্য+বাদ
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: :)

৫৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩
প্লাবন৭৭৭ বলেছেন: কাজের পোষ্ট... প্রিয়তে নিলাম.... [:-)]
৫৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৮
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
৬১. ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৬
নবীন পথিক বলেছেন: দাদা, কাজে লাগার মতো তাই প্রিয়তে রাখলাম। এত্তদিন পরেও...........
৬২. ২৭ শে জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৩
ছাইরাছ হেলাল বলেছেন:
এখনও অত্যন্ত প্রয়োজনীয় ।
৬৪. ০৯ ই মে, ২০১১ সকাল ৭:১৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: : প্রিয়তে নিলাম। পরে ঠান্ডা মাথায় পড়তে হবে।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই