আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট! :)

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:১২

শেয়ারঃ
0 0 0



WTF!!!

What The "F***"??

না ভাববেন না যেন পাবলিক ব্লগে এসে গালাগালিতে মত্ত হলাম। এই WTF সেই WTF নয়! ;) আমি কথা বলছি "What The Font" এর। myfonts.com নামক একটি ওয়েবসাইটটির একটি বিশেষ সুবিধা হচ্ছে এই "What The Font"। এর মাধ্যমে আপনি যেকোন গ্রাফিক্সওয়ার্ক, প্রোজেক্ট অথবা নিতান্তই কোথাও খুঁজে পাওয়া ছবিতে দেখা কোন টেক্সট কোন ফন্টে লেখা হয়েছে তা নির্ধারণ করতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হলো নিচের লিংকে যেতে হবে:

http://www.myfonts.com/WhatTheFont

তারপরে আপনি দু'টো অপশন পাবেন। আপনি চাইলে যে ছবিতে টেক্সটটা আছে সেটা পিসি থেকে আপলোড করতে পারেন অথবা নেটে কোথাও ছবিটি থাকলে তার লিংক দিতে পারেন। যেমন আমি http://thepiratebay.org এর লেগোটির লিংকটি দিলাম: http://static.thepiratebay.org/img/tpb.jpg



এরপর Continue বাটনটি চাপুন।



এবারে নতুন একটা পেইজ আসবে যেখানে আপনার ছবিতে বিভিন্ন অংশে থাকা বিভিন্ন অক্ষরকে সে শনাক্ত করবে এবং প্রতিটি অংশের নিচে সংশ্লিষ্ট অক্ষরের নামটি থাকবে।



যে ঘর গুলোতো কোন অক্ষর থাকবে না সেগুলো আপনার কিছু করতে হবে না। কিন্তু কোন ঘরে ভুল অক্ষর দেখালে সেটা ঠিক করে দিন। এরপরে আবার Continue বাটনটি চাপুন।

ব্যস! এবারে আপনি ফলাফলের পাতায় চলে যাবেন যেখানে আপনার ফন্টটি কোনটি হতে পারে তা বলা হবে। মনে রাখবেন, এভাবে ফন্ট বিশ্লেষণের ফলে একাধিক প্রায় একইরকম দেখতে ফন্ট ফলাফলে আসতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে সঠিক ফন্ট শনাক্ত না হয়ে কাছাকাছি অন্য কিছু আসতে পারে। তবে এখনো পর্যন্ত আমার কাছে এর সাফল্যের হার খুবই বেশি - ৯০% প্রায়। খুব ছোট ছবি দিলে ফন্ট নির্ধারণে সমস্যা হতে পারে তাই যতোটা সম্ভব বড় ছবি দেয়াই উত্তম - সবচেয়ে ভালো হয় ছবির হাইট 100 pixel হলে। আরো একটা ব্যাপার হলো এভাবে আপনি ফন্টের নাম পাবেন ঠিকই তবে ফন্ট ডাউনলোড করতে হলে আপনাকে গুগলে বা অন্য ফ্রি ফন্ট ডাউনলোড সাইটে যেতে হবে কারন myfonts.com থেকে পয়সা দিয়ে ফন্ট কিনতে হয়। ফ্রি ফন্ট ডাউনলোড সাইট হিসেবে dafont.com এর কোন জুড়ি নেই। যেমন উপরের উদাহরণে দেয়া ছবিটির ফন্টটি ছিলো Cloister Black যা আমি খুব সহজেই dafont.com এ গিয়ে পেয়ে গেলাম।

যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের অনেক সময়ই আকর্ষণীয় ফন্টের প্রয়োজন পড়ে এবং আকর্ষনীয় ফন্টের উৎস অধিকাংশ সময়েই নেটে বা কোন ম্যাগাজিনে কোথাও দেখা কোন ছবি। WTF এক্ষেত্রে খুবই সহায়ক হবে বলে আমার ধারণা। :)

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:১৮
হাসান বায়েজীদ বলেছেন: ঠিকাছে।



অ:ট: আপনের অসুখ মিয়া আমার ওপ্রে ভর কর্ছে। বিরাট জ্বর:(
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: আহারে! আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠুন! :)

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: আপনাকেও শুভ ফন্টিও দিবস! :)

৩. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: জটিল জিনিশ!

অফ: এতদিন ছিলেন কই মিয়া! নেট ঠিক হৈছে?

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: হ ভাই, ঠিক হইসে! এতোদিন আযাবের ভিত্রে ছিলাম! :(

৪. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২৪
যুগান্তকারী বলেছেন: ভালো লেখা কিন্তু WTF দেইখা টাসকি খাইছিলাম ;););)
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ;) ;) ;)

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আপনারে আমি ডিকশনারী কিইনা দিমু! :)

৬. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:২৭
একজন সুখীমানুষ বলেছেন: আজাইরা পোষ্ট।






আসলে কামের;)
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: হি হি হি.........;)

৭. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৩২
সৌরভ১৩ বলেছেন: হুমম জানলাম...

অটঃ আমার নেট লাইন এ আপনার ঝামেলা আইসা জুটল মনে হয়... খালি ডিসকানেক্ট হয়ে যাইতেছি... হেপ্পি ফ্রেন্ডশিপ ডে... ;)
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০১

লেখক বলেছেন: হ্যাপি লেট ফ্রেন্ডশীপ ডে! :)

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: হ্যাপি ফ্রেইন্ডশিপ ডে টু ইউ টু! :)

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০১

লেখক বলেছেন: হ্যাপি লেট ফ্রেন্ডশীপ ডে! :)

১০. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:২৯
মেঘ বলেছেন: হ্যাপি ফ্রেইন্ডশিপ ডে
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: হ্যাপি লেট ফ্রেন্ডশীপ ডে! :)

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০২

লেখক বলেছেন: হ্যাপি লেট ফ্রেন্ডশীপ ডে! :)

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৩

লেখক বলেছেন: :)

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!

১৪. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০৭
তায়েফ আহমাদ বলেছেন: ফিরা আইছো!
থ্যাঙ্কু।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: :)

০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: ধইন্যা! :)

১৬. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অনেকদিন পরে ণাপিষ রে আবার ধইন্যা দিতে পাইরা ব্যাফক দিল্খুশ লাগ্তিছে.... :)

হেপ্পি ফ্রেন্ডশিপ ডে.. ভাইডি
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৪

লেখক বলেছেন: হ্যাপি লেট ফ্রেন্ডশীপ ডে! :)

১৭. ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:১০
অপরিচিত_আবির বলেছেন: দারুণ কাজের জিনিস দিসেন নাফিস ভাই।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৪

লেখক বলেছেন: হেঁ হেঁ.........:)

১৮. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭
নাজনীন খলিল বলেছেন:
আরে এতো দেখি পুরা সেলিব্রেটি স্টাইল ধরে ফেলেছে। কারো কমেন্টের কোন উত্তর নেই।

উত্তর দাও তাড়াতাড়ি নাহয় পান্নাকে ডাকবো কেইস ফাইল তৈরি করার জন্য।
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৮

লেখক বলেছেন: আরেকি যে বলেন! আমি আর সেলিব্রিটি!! সবার কমেন্টেরই জবাব দেবো। একটু সময় নিচ্ছি। অনেকদিন ব্লগের বাইরে থাকায় টাইপের হাতটা তেমন চলছে না। :)

কেমন আছেন?

১৯. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৫৪
সিনথিয়া জামান বলেছেন: বাংলা ফন্ট কি ধরতে পারে এটা?
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৮

লেখক বলেছেন: না, পারে না।

২০. ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৪৭
সিউল রায়হান বলেছেন: আপনার ব্লগে অনেকবার আসছি যখন ছিলেন না....... তবে আপনি নাই জন্যে কমেন্ট করিনাই.......


যাইহোক, এখন এসে গেছেন........ :) এবং ভালো আছেন জেনে ভাল লাগলো......

আপনার সমস্যাটা আমার ফ্রেন্ডের হইসিল...... ওর ক্ষেত্রে যেটা হইসিল ওর বাসায় ৩টা আলাদা আলাদা টাওয়ার থেকে সিগন্যাল রিসিভ করতো জন্যে কি জানি কনফ্লিকট করতো ফলে ও নেট লাইন পাইতো না ( ডিটেইলস জানিনা, টেকনিক্যাল টিম তাই বলছে)....


৩ লাখ হিটের হিটম্যান হওয়ার জন্যে কনগ্রাটস
০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: আর হিট.........:(

আছেন কেমন? :)

২১. ০৩ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৫
শ্রাবনের ফুল বলেছেন: ফেরা মুবারক!! :) জোশিলা!! পুষ্ট সরাসরি প্রিয়তে...
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: খাইসে! :)

২২. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫০
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার উপস্থিতি ব্লগ আরো প্রাণবন্ত :)
নিয়মিত আসা হোক
০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ! চেষ্টা থাকবে সেটাই! :)

২৩. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৯
সিউল রায়হান বলেছেন: আর থাকা........ পরীক্ষা নিয়ে টেনশনে আছি........


নিচের পোস্টটা পড়েন........ সামু'র মেইল অ্যাড্রেস জানা যায় এমন একটা বাগ নিয়ে লিখছি....
Click This Link
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: পড়লাম ও ভয় পাইলাম! :|

২৪. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪
নষ্ট গিটার বলেছেন: জোস । editing এ কাজে আসবে।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: :)

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: আমার কাছ থিকা শিখ্যা শিখ্যা! X(

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

২৭. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:৩১
সাগর ঢাকা বলেছেন: আপনার একটা বিশাল থাঙ্কস পাওনা .. আসলে খাওয়া পাওনা ...হে হে ;)

http://www.opensubtitles.org/ এই লিঙ্ক তার জন্য , মুভি দেখা এখন অনেক মজার :)
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:৪৩

লেখক বলেছেন: কাজে লেগেছে জেনে ধন্য! :)

২৮. ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বাংলাপিডিয়ার বাংলা ভার্সন কোন ফন্টে আছে বের করা দরকার, কিভাবে করা যায়? ছবি নাই।
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: ছবি থাকলেও লাভ হবে না, এটা বাংলা ফন্ট নির্ধারণ করতে পারে না :(

১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: WTF!!! ;)

৩০. ২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৬
মাছুম পলাশ বলেছেন: এই পোস্ট আমার অনেক কাজে লাগছে। পিয়তে নিবো কিভাবে তারা ত নাই।

 

মোট সময় লেগেছে ১.০১০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই