somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইত্তেফাক আবারো বুঝিয়ে দিলো কেন তারা Ittef**k B-)

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এককালের দেশের সেরা সংবাদপত্র ইত্তেফাক আজ কোন আগা মাথা বাছ বিছার না করেই নিউজ ছাপানোর জন্য স্বনামখ্যাত। অতীতে এই ইত্তেফাকের কাছ থেকেই আমার পেয়েছিলাম গুগলের টয়লেট ইন্টারনেট সার্ভিস দেয়ার খবর যা আদতে ছিলো গুগলের একটি এপ্রিল ফুলস প্র্যাঙ্ক যার মাজেজা ইত্তেফাক ওয়ালারা ধরতে পারেনি। এবারও কাহিনীটা সেইম, তবে ব্যাপারটা সঙ্গীত ভূবনের। সম্প্রতি ভারতীয় একটি হিন্দি চলচ্চিত্র Love Aaj Kal (লাভ আজ কাল) এ সঙ্গীত পরিচালক প্রীতমের সুর করা একটি গান Aahun Aahun (আহুঁ আহুঁ) এর একটি অংশ বাংলাদেশের বেবী নাজনীনের বিখ্যাত একটি গান "বন্ধু তুমি কই রে" এর সাথে হুবহু মিলে যায়। নিচে দু'টি গানেরই ইউটিউব ক্লিপ দিয়ে দিলাম:


বেবী নাজনীনের "বন্ধু তুমি কই রে"


"লাভ আজ কাল" এর "আহুঁ আহুঁ"

এ ধরনের মিলের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে অনু মালিক ভারতীয় ম্যুভি মার্ডারের Jana tere pyar mein mera dil kho gaya গানটির সুর নকল করেছিলেন বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড মাইলসের "ফিরিয়ে দাও" গানটি থেকে। শুধু যে আমরা ভারতের সুর নকল করি না, ভারতও আমাদের সুর নকল করে এটা আরো অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে।

পুরো বিষয়টি নিয়ে গত শনিবার ইত্তেফাকে একটি লেখা ছাপা হয়। লেখাটা দেখে বোঝা যাচ্ছে না আদৌ এটি তাদের কোন রিপোর্টারের লেখা নাকি পাঠকের মন্তব্য। যাই হোক নিচে ২টি অংশে রিপোর্টটির কাটিংটা দিলাম -





এখন আসছি মূল কথায় - বেবী নাজনীন আর প্রীতমের এবারের ঘটনাটি তেমন নয় যেমনটা ছিলো মাইলস আর অনু মালিকের ক্ষেত্রে। কারন এবারের হিসেব বলছে যদিও বেবী নাজনীনের গানটি প্রীতমের গানটির আগে বের হয়েছে তথাপি বেবী নাজনীনের গানটি আসলে কোন মৌলিক সৃষ্টি নয়। "বন্ধু তুমি কই" গানটির সুর আসলে অতি বিখ্যাত একটি পাকিস্তানী পান্ঞ্জাবী Folk গান "Kadi te has bol ve (কাদি তে হাস বোল ভে)" থেকে নকল করা হয়েছিলো এবং এ গানটির রচয়িতা ও গায়ক ছিলেন পাকিস্তানের '৬০ এর দশকের বিখ্যাত Folk গায়ক শওকত আলী সাহিব।


শওকত আলী সাহিবের গাওয়া "কাদি তে হাস বোল ভে"

গানটি খোদ পাকিস্তানেই একাধিকবার রিমিক্স হয়েছে এবং এর রিমিক্স ভার্শনগুলো YouTube এ খোঁজ করলেই পাওয়া যাবে। লক্ষ্য করে দেখুন, প্রীতম যে গানটি "লাভ আজ কাল" এ ব্যবহার করেছেন সেখানে শওকত আলী সাহিবের মূল গানের সুর ও কথা একই রাখা হয়েছে। তাই প্রীতমের সংস্করণটিকে আভিধানিক অর্থে নকল বলা যাবে কিনা জানি না, হয়তো রিমিক্স বা রিমেক বললে যথার্থ হবে। আর প্রীতম এমনটা করার জন্য অনুমতি নিয়েছেন কিনা সেটা দেখা আমাদের কাজ না। বেবীর গানটির জন্য গানটির সঙ্গীত পরিচালক আশরাফ বাবু এরকম কোন দাবী তোলেননি বরং তিনি স্বীকার করেছনে যে গানটির সুর সংগৃহীত এবং বেবী নিজে তাকে এই সুরটি দিয়েছিলেন (বাবার মাধ্যমে আশরাফ বাবুর মতামত জেনেছি)। এখন কথা হলো ইত্তেফাক অবিবেচকের কোন বিচার-বিবেচনা ছাড়াই এরকম একটা সংবাদ কি করে ছাপাতে পারলো। অবশ্য সে প্রশ্ন করাটাই মনে হয় বৃথা। হাজার হোক Ittef**k তো! B-)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪
৪৬টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×