আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
অনন্য ও অসাধারণ একটি Game - World of Goo (এবং একই সাথে Corporate World এর গুষ্ঠি উদ্ধার) 
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৩
![]()
আমি সাধারণত পিসিতে গেইম তেমন একটা খেলি না, ব্লগে পোস্টও দেইনা এইসব ব্যাপারে কোন। বিশেষতঃ সাম্প্রতিক সময়ের গেইমগুলোর হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট এতো বেশি হয়েছে যে আগ্রহটা আরো বেশি মাত্রায় হারিয়েছি। মাঝখানে কিছুদিন নেট ঝামেলা করায় পিসিতে সচরাচর যা করি তা করা সম্ভব হয়ে ওঠেনি। নেটে অসংখ্য ফোরামে World of Goo এর সুনাম দেখেছি। ইউটিউবেও দেখেছিলাম ভিডিওর ছড়াছড়ি। আর গেইমটার GameSpot এ Critic Rating ৯.৩, User Rating ৯.০। যারা GameSpot এর রেটিং সিস্টেম সম্পর্কে জানেন তাদের জানার কথা যে ৯.৩ Critic Rating পাওয়া সহজ ব্যাপার নয়। তাই খুব জানার ইচ্ছে ছিলো আসলে কি এমন গেইম এটা যে মানুষ এতো পছন্দ করছে, এতো কথা বলছে। অবশেষে ডাউনলোড করেছিলাম, কিন্তু খেলার সুযোগ পাচ্ছিলাম না। অবশেষে সে সুযোগও পেয়ে গেলাম জিপির বদৌলতে আমার নেট ঝামেলা করায়।
![]()
প্রথমেই বলে রাখি গেইমটি একটি Puzzle গেইম। অনেকেই Puzzle বেইজড পছন্দ করেন না। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি গেইমটা খেলার পরে তাদের এ ধারনাটার বিলুপ্তি ঘটবে। গেইমটার মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট সংখ্যক Goo Ball কে তাদের লক্ষ্য একটি পাইপ পর্যন্ত পৌঁছে দেয়া। আর এ জন্য আপনাকে এসব Goo Ballগুলো একটির সাথে আরেকটি জুড়ে ত্রিকোণাকার আকৃতি সৃষ্টির মাধ্যমে তৈরি করতে হবে রাস্তা/ব্রীজ/টাওয়ার/পথ যার মাধ্যমে Goo Ballরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে -
![]()
শুধু তাই নয় আপনাকে অভিকর্ষের বাধা টপকাতে হবে, কন্টকময় পথ পারি দিতে হবে, ধারালো ব্লেডের হাত থেকে বাঁচতে হবে -
![]()
![]()
![]()
Goo Ball সবগুলো একরকম নয় এবং গেইমে বিভিন্ন রকমের Goo Ball রয়েছে। একেক ধরনের Goo Ball একে ধরনের বৈশিষ্ট্যের অধিকারী - কোনটার বা দৃঢ়তা বেশি তো কোনটা বা আগুনে দাহ্য। গেইমটিতে মোট ৫টি Chapter ও প্রতিটি Chapter এ বেশ ক'টি করে Level রয়েছে।
বিঃ দ্রঃ গেইম খেলার সময় দেখবেন আশেপাশে কিছু মাছির মতো পোকা উড়ছে। এগুলোকে বলে Time Bug। এগুলোয় ক্লিক করলে কোন ভুল করলে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। ![]()
কাহিনী: এটা বলার জন্যেই আমি এতোক্ষণ মুখিয়ে ছিলাম। এই গেইমটির সবচেয়ে আকর্ষনীয় বিষয়টি হচ্ছে এর কাহিনী। এর কাহিনী রচিত হয়েছে আধুনিক বিশ্বের শিল্পায়ন নীতিকে নিয়ে। গেইমটিতে পদে পদে তুলে ধরা হয়েছে কিভাবে কর্পোরেট ওয়ার্ল্ড ও কর্পোরেট নীতির বেড়াজালে আবদ্ধ আমাদের এই পৃথিবী। আর তাই বাদ যায়নি কিছুই - Google এর User দের তথ্য পাচার থেকে শুরু করে কর্পোরেট ভূবনে মেয়েদের অস্বাভাবিক পদোন্নতি
এর সবই আছে। আছে কম্পিউটার যুগের সূচনা, পরিণতি। The Sign Painter নামে একজন আপনাকে গেইমের সব লেভেলেই নোটিশবোর্ডের মাধ্যমে কিছু হিন্ট দিয়ে যাবে।
![]()
![]()
![]()
কখনো কখনো আপনার কাছে The Sign Painter এর কথাবার্তা হেঁয়ালিপূর্ণ মনে হতে পারে কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন কথাগুলো হয় লেভেল কিভাবে পেরোতে হবে সে সম্পর্কে নতুবা কর্পোরেট ওয়ার্ল্ডের কোন নীতি সম্পর্কে ঠেঁস/বাঁশ মারা কোন উক্তি। এক কথায় অপূর্ব এর কাহিনী।
গেইমটায় যতো লেভেল পেরোবে আস্তে আস্তে লেভেলগুলো ততো কঠিন হবে - তবে কখনোই অসহনীয় মাত্রায় কঠিন নয়। এমন কঠিন নয় যে দেখা গেলো আপনি একটা লেভেলে নিয়েই বসে আছেন সারাদিন। আর এই কারনেই গেইমটি সবাই খেলতে পারবে। এমনকি কাজের খুব ব্যস্ততার মাঝেও গেইমটি আপনি খেলতে পারবেন - সামন্যটুকু বিরক্তিও আসবে না।
তাহলে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে ফেলুন না! ভাবছেন না জানি কতো বড় গেইমটা? মোটেও না, গেইমটার সাইজ মাত্র ৬২ মেগাবাইট। আর কি চাই!
ডাউনলোড লিংক: View this link
ডাউনলোড করে শুধু ইন্সটল করলেই হবে, আর কিছু করা লাগবে না। গেইমটা চালাতে কোন আহামরী কনফিগারেশন লাগবে না। ৫১২ মেগাবাইট RAM (২৫৬তেও চলবে, তবে ৫১২ রেকোমেন্ডেড), যেকোন 3D গ্রাফিক্স কার্ড, 1.0 Ghz প্রোসেসিং স্পিড, DirectX 9.0 আর ১০০ মেগাবাইটের মতো হার্ডডিস্ক স্পেসই যথেষ্ট। সোজা কথায় গত ৫ বছরের মধ্যে পিসি কিনে থাকলে/আপগ্রেড করে থাকলে আরামসে চলবে। ![]()
আশা করি গেইমটি আপনাদের ঠিক ততোটাই ভালো লাগবে যতোটা আমার লেগেছে। ডাউনলোডটাও বৃথা যাবে না। ![]()
গেইমটির ভিডিও ট্রেইলার:
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মোটেও না, আমারা পরিচিত মেয়ে ফ্রেইন্ডরা গেইমটা পার করসে। মাইয়্যা মাইনসে পারলে আপনি পারবেন না? ![]()
ফেরারী পাখি বলেছেন:
উফ! আপনি পারেন ও বটে! আমার মত নাদানের সব মাথার উপ্রে দিয়ে গেল। খালি বাংলা লেখা গুলো বুঝছি।
নিজের অক্ষমতার জন্য খুবই লজ্জিত।
লেখক বলেছেন: আমি তো শুধু বাংলাই লিখলাম! ![]()
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
গেইমটার নামটাই কেমন যেন অনেকদিন পর দেখলাম। মাঝে বেশ কদিন দেখিনি। পোস্টবিরতি ছিল? ভালো লাগলো দেখে।
ভালো থাকুন। শুভকামনা রইল।
লেখক বলেছেন: ক্ষিকজ! ![]()
কন কি মিঞা?
উত্তেজিত প্রতিবাদী মাইয়া মানুষেরা এখন আপ্নের পোষ্টে আইসা তো 'কতলে আম' ইস্টার্ট কইরা দিবো!
আপ্নের জানা উচিৎ- "মেয়েরা ও মানুষ!"
লেখক বলেছেন: ইয়ে মানে বাস্তব অভিজ্ঞতা বলে গেইম-টেইম/লজিকের ব্যাপারে মেয়েরা একটু ইয়ে আরকি! যদিও কোন একটা কারনে স্ট্যাটিস্টিক তা বলে না। হয়তো ইচ্ছেটাই সব। কারো হাতে লিপস্টিক তো কারো হাতে হকিস্টিক। ![]()
লেখক বলেছেন: মাঝে মাঝে অন্য কিছু খেলে দেখা ভালো! সারাজীবন মাঠে খেললে খাটে আর খেলবেন কবে? ![]()
অদ্ভুতুড়ে বলেছেন:
"কারো হাতে লিকস্টিক তো কারো হাতে হকিস্টিক"ভাই, লিকস্টিক বস্তুটা কি ঝাতি ঝানতে ছায়।
লেখক বলেছেন: ওহহো সরি! ঠিক করে দিয়েছি। টাইপের ভুল! ![]()
লেখক বলেছেন: অবশ্যই যায়! ![]()
মাছিমারা কেরানি বলেছেন:
আপাততঃ প্রিয়তে। ডাউনলোড করে দেখবো।
লেখক বলেছেন: আপনার নিকটা জোশশ!!! ![]()
লেখক বলেছেন: ওকে! ![]()
আরিফ থেকে আনা বলেছেন:
গেম খেলা ভালা না
লেখক বলেছেন: কেন বুকা! একটু খেললে কি হয়? ![]()
নকীবুল বারী বলেছেন:
ডাউনলোডাইয়া দেখী................
লেখক বলেছেন: ওকে! ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
অনেক দিন গেম টেম খেলি না...ডাউনাই দেখি...
লেখক বলেছেন: দেখুন! ![]()
দ্রোহি বলেছেন:
একটু আগেই মে ঘ দূ ত এর দেয়া লিন্ক এ (http://fantasticcontraption.com/) একটা পাজল গেম খেলছিলাম। মাঝে মাঝে মাথাটা বিগড়ে নিতে মন্দ লাগেনা। আপনার দেয়া গেমটাও ডাউনলোড করে দেখি কেমন লাগে।আর যারা হার্ড কোর পাজল খেলতে চান তারা ঘুরে আসতে পারেন http://deathball.net/notpron/levelone.htm থেকে।
ধন্যবাদ নাফিস, গেমটার জন্য।
লেখক বলেছেন: হার্ডকোর পাজলটা পার করতে গিয়ে খবর হচ্ছে আমার। তবু হাল ছাড়ছি না! অশেষ ধন্যবাদ আপনাকে দু'টো গেইমের লিংকের জন্যেই! ![]()
অপরিচিত_আবির বলেছেন:
পরীক্ষা সামনে .. দূর গুল্লি মারি ... সামানো আরম্ভ করি ...
লেখক বলেছেন: হেঁ হেঁ.........![]()
ল্যাটিচুড বলেছেন:
হুম .............. পরে জানাবে।
লেখক বলেছেন: ওকে! ![]()
অপু২৮৩৮ বলেছেন:
ডাউনলোড চলছে। খেলে আবার লিখছি....।
লেখক বলেছেন: আচ্ছা! ![]()
লেখক বলেছেন: হ! ![]()
লেখক বলেছেন: ![]()
রনি রাজশাহী বলেছেন:
গেম খেলারা টাইম নাই।
লেখক বলেছেন: হুমমম........
কুতুব্ বলেছেন:
কারো হাতে লিপস্টিক তো কারো হাতে হকিস্টিক।............. সারাজীবন মাঠে খেললে খাটে আর খেলবেন কবে?............ লেখক বলেছেন: হা হা হা........![]()
রাফাত সাদাত বলেছেন:
কুতুব বাইজান জটীল ডাইলগ দিসেন তো!! কুতুব বাই রে প্লাস! তয় খাটে খেল্লেও মাঠেও যাইয়েন মাঝে মধ্যে। খালি খাটে খেললে দেহে চর্বি জমে। লেখক বলেছেন: ঐ মিয়া! ডায়লগটা আমি আগে দিসি! ![]()
রাফাত সাদাত বলেছেন:
ওহহহ!! সরি! :-) আপনেরে প্লাস তাইলে।
লেখক বলেছেন: তবে কুতুব্ ভাইরেও + ![]()
লেখক বলেছেন: গেইম মাগনা না! আপনারে ফুল ভার্শনের লিংক দিসি, ফুল ভার্শনের দাম ২০ ডলার। এটার ফুল ভার্শন আবার ক্র্যাক করা লাগে না, ইন্সটল ফাইলটা থাকলেই হয় শুধু এবং যতোগুলো খুশি পিসিতে ইন্সটল করা যায়! ![]()
তাইতো । বেশ ভালোই লাগলো । অনেক দিন পর পিসিতে গেম খেলতাসি ।
থ্যাংকস নাফিস ।
লেখক বলেছেন: গেইমটা ছোটর মধ্যে ভালোই। আমিও আপনার মতোই অনেকদিন কোন গেইম খেলি না! আপনাকেও ধন্যবাদ! ![]()
লেখক বলেছেন: ২৫৬তে চলবে। শিওর হলাম: Click This Link
তবে ২৫৬ মিনিমাম, ৫১২ রেকোমেন্ডেড।
লেখক বলেছেন: হায়! কিন্তু এটা খুব সোজা, একটু চেষ্টা করলেই পারবেন! ![]()
চাচামিঞা বলেছেন:
অনেক দিন গেইম খেলি না.....আপনার বর্ননা শুনে এবং ট্রেলার দেখে মনে হচ্ছে খেলাটা যথেস্ট জটিল এবং ইন্টারেস্টিং হবে। ভাবছি ৬২ এমবি ডাউনলোড করার ক্ষমতা আমার আছে কি? থাকা উচিত। দেখি.খেলাটা নামাবো এবং পরে অবশ্যই আপনাকে আপডেট করবো।
লেখক বলেছেন: অবশ্যই দেখবেন! খেলে জানিয়েন! ভালো থাকুন! ![]()
সিউল রায়হান বলেছেন:
নাফিস ভাই........ লক্ষন ভাল না...... আপনারে ত্রিভুজ সিন্ড্রোমে পাইছে...... প্রথমে ত্রিভুজ নেট তারপর ত্রিভুজ আকৃতি তৈরীর গেম ডাউনলোড করতিছি........ খেলে জানাবো....... আপনিও প্রিপারেশন নেন..... এইবার ব্লগের সব ফুটবল ফ্রিক মিলে ফ্যান্টাসী লিগ খেলব সারা বছর ধরে, কি বলেন ?
লেখক বলেছেন: ত্রিভুজ সিনড্রোম! তা বলতে পারেন। আসলে পোস্ট লেখার সময় একবার আমার এ বিষয়টা মনে হয়েছিলো। মজার ব্যাপার হলো আমার মনে হওয়াটা স্বাভাবিক যেহেতু আমি পোস্ট লিখছি, কিন্তু আপনারও মনে হয়েছে দেখে তাজ্জব হলাম। আপনার ঐ ইন্দ্রিয়টি দেখি ভালোই কাজ করে! ![]()
২য় প্যারার উত্তর: অবশ্যই, কেন নয়? ![]()
কুতুব্ বলেছেন:
নাফিস ভাই আমি তো খালি আপনার লেখা থেকে কপি পেসট করসি। তারপরও আপনি জে আমারে + দিসেন, আপনার উউউউ............ দারতায় আমি বিগলিত, বিমোহিত, আনদিতো, দুখিতো, হাসিতো, কানদিতো......... লেখক বলেছেন: খাইসে! আমি তেলের সাগর ভাসতেসি! এ্যামেরিকার নজরে না পইড়া যাই! ![]()
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
ওরে.............ভাই ডাউনলোড হয় না!!
লেখক বলেছেন: আমার তো হচ্ছে, এই মাত্র আবার ট্রাই করলাম এবং সবার হচ্ছে! আজব তো! ![]()
ঘুমরাজ বলেছেন:
অনেক দিন পর ১টা গেম খেলুম।ধন্যবাদ++
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ! ![]()
এন এইচ আর বলেছেন:
নামায়া রাখলাম । ছটির সময়টা কাটানো যাবে।অট. কোন ফাইটিং এর লিংক দিলে একটু টেরাই করতাম। অনেক মারা মারি করি না।
লেখক বলেছেন: লিংক দিতে কোন সমস্যা নাই যদি না আপনার ডাউনলোডে সমস্যা থাকে। সমস্যাটা হলো আপনি যে ধরনের গেইম চাচ্ছেন সেগুলোর সাইজ অনেক বড় হয় বিধায় নেট থেকে ডাউনলোড করতে অনেক সময় লাগে; আর তাই বাজার থেকে সিডি কেনাই বেটার। তবুও আপনি গেইমের নাম বললে আমি অবশ্যই লিংক দেবো! ![]()
সিউল রায়হান বলেছেন:
"যেহেতু আমি পোস্ট লিখছি, কিন্তু আপনারও মনে হয়েছে দেখে তাজ্জব হলাম। আপনার ঐ ইন্দ্রিয়টি দেখি ভালোই কাজ করে"আরে গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক, বুঝেনই তো
ইপিএল নিয়ে পোস্টটা কালকে দিব.........
আর হ্যা, আমি আজকাল যা লিখি তাতেই মাইনাস খাই....এইরকম পোস্টেও আপনিও দেখি মাইনাস খান ..... তো আপনার এতবড় অ্যাডমায়ারারটা কে ???
লেখক বলেছেন:
ভাব আপনি নিতেই পারেন, তবে আমার মতো ছা-পোষা মানুষের কাছে নিয়ে লাভ নেই।
(নিজেকে একটু ডাউনগ্রেড করলাম আরকি!
)
আর হ্যা, আমি আজকাল যা লিখি তাতেই মাইনাস খাই....এইরকম পোস্টেও আপনিও দেখি মাইনাস খান ..... তো আপনার এতবড় অ্যাডমায়ারারটা কে ???
মনে হয় কোন কর্পোরেট প্রতিষ্ঠানের চামচা! বুঝে নেন! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
এন এইচ আর বলেছেন:
প্রথমত গেমটা আমি খেলতে পারছি না কারণ আমার গ্রাফিক্স কার্ড সাপোর্ট করছে না। কেন করছে না বুঝতে পারছিনা। ATI Radeon Xpress 1100 মেররী ৩৮৪ মেগা। ফ্লাস ভিডিও দেখতে গেলেও একই সমস্যা করে। ফুল স্কীণ দিলে বন্ধ হয়ে যায় ভিডিও।
আর আমার নেট ৭.২ মেগার তাই নামানো নিয়ে কোন টেনশন নাই। অনেক গেমের সাথে কোন যোগাযোগ নাই তাই আপনার ভালো লাগে এমন যেকোন ফাইটিং থাকলে দিতে পারেন। কিনে খেলাটা অনেক খরচরের ব্যাপার রে ভাই। মিনিমাম ৫০ ইউরো দরকার একটা ডিভিডি কিনতে।
লেখক বলেছেন: আমার ভয় হচ্ছে World of Goo চলেনি মানে আরো অনেক গেইমই না চলার সম্ভাবনা আছে। এধরনের সমস্যা কেন হচ্ছে বুঝলাম না তবে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার জনিত সমস্যা বলে মনে হচ্ছে। ![]()
এন এইচ আর বলেছেন:
আমি আমার সমস্যা সমাধান করতে পেরেছি। এটা ড্রাইভার জনিত সমস্যা ছিল। পরে ওদের জানাতে ওরা আমাকে আপডেটেড ড্রাইভার দিয়েছে। World of Goo মজা করে খেলছি। ঠাংকু নাফিস.......সময় পেলে দুএকটা গেমের লিংক দেবেন। ছুটিতে আছিত, সারাদিন সামুতে পরে থাকলে ভাইয়া ভ্যান ভ্যান করে।
লেখক বলেছেন: ওকে!
জানজাবিদ বলেছেন:
ডাউনলোড দিয়া ঘুমাইতে গেছি, পরদিন দেহি হইছে। তারপর ইন্সটল, খেলা এবং কিছুই না বুঝা।তারপর বউরে নিয়া বইলাম খেলতে, দুইজনের মিলিত চেষ্টায় আল্লাহ বরকত দিলো। কয়েক লেভেল পার হইছি।
কইলজার ভিতর থেইকা ধইন্না।
লেখক বলেছেন: আপনাকেও ধইন্যা! ভাবীরে সালাম! ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ক্ষিকজ! ![]()
লেখক বলেছেন: কাম হইসে নাকি?
দ্রোহি বলেছেন:
কোন লেভেল? চ্যাপ্টার ২ শেষ করেছিলাম কিন্তু আমার সব গেছে
গেমটার ইন্সটল ফোল্ডারে কোন ইউজার প্রোফাইল ফোল্ডার খুঁজে পাইনি। মনে হয় ইউজার ডকুমেন্ট ফোল্ডারে ছিল। তাই উইন্ডোজ রি ইনস্টল এর সময় কোন গেম ব্যাকআপ রাখতে পারিনি।
তবে গেম টা ভাল লাগল। ধন্যবাদ আরেকবার। ২ডি বয়েজ থেকে রিলিজকৃত আরও কিছু ভাল গেম আছে। খুঁজে দেখবার সময় পাইনি। আর কি দরকার.... নাপিশ তো আছেই
লেখক বলেছেন: ধন্যবাদ! আমি দেখছি অন্যান্য কি গেইম আছে ওদের। আমি আসলে খোঁজ নেইনি ওদের আর কোন গেইমের ব্যাপারে.........![]()
লেখক বলেছেন: আমার গেইম শেষ! ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















