আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
আপডেট: আবালটার ব্যবস্থা করসে মোডারেটররা
০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৭
প্রথম আলো ব্লগের সানরাইজ নামক জনৈক আবাল ব্লগার আমার প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা পোস্টটি হুবহু কপি করে প্রথম আলো ব্লগে দিয়েছেন। লিংক: http://prothom-aloblog.com/users/base/sunrise/340
বিশাল একটা ধন্যবাদ এখানে প্রাপ্য ব্লগার এন এইচ আর এর যিনি সবার আগে এই নকলটা ধরেছেন এবং একটা পোস্টও দিয়েছেন: Click This Link
সেখানে না আছে আমার নাম, না আছে লিংক, না আছে কোন কিছু - অনুমতির তো প্রশ্নই উঠে না। একাধিক ব্লগার পোস্টে কমেন্ট করে ঐ আবালের কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। এরপরেই ঐ ভোদাই নতুন গল্প ফাঁদে -
সানরাইজ বলেছেন: আমি আমার লেখার প্রথমেই উল্লেখ করেছি " আমার এ লেখার কিছু অংশ ধার করা এবং কিছু অংশ তৈরি করা।" তবে মিঃ নাফিস ইফতেখার এর ব্লগ থেকে আমার লেখা নেওয়া হয়নি।আমি একটি মুদি দোকানের পুরাতন পেপারের ভিতর সাদা কাগজে কম্পোজ করা কয়েকটি পাতায় লেখা গুলো পেয়েছি।সেখানে কারো নাম লেখা নাই বিধার কথাটা উল্লেখ করেছি। প্রাপ্ত পাতা গুলো আমার হেফাজতে আছে। যে কোন সময় দেখাতে পারবো।
তার পরও অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।
হাইস্যা মরি! মুদির দোকান!! কম্পোজ করা পাতা!! কালকে আমিও রবীন্দ্রনাথের "আমাদের ছোট নদী" কম্পোজ কইরা তারপর ব্লগে ছাপায় কমু এইটা আমার লেখা - তাই না?
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ পোস্টে ৩৫ নং এ ব্যর্থ প্রেম ক্যাটাগরিটি প্রথমে ছিলো না। বিমা ভাই বলার পরে যোগ করেছিলাম -
২৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: ব্যার্থ প্রেমের ক্যাটাগরি তো চোখে পরলো না
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
লেখক বলেছেন: এইটা একখান ভালো কথা কইসেন.......এইটা যোগ করা হবে........![]()
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
লেখক বলেছেন: ৩৫. ব্যর্থ প্রেম: এবং সবশেষে আছে ব্যর্থ প্রেম। এ প্রেম শুরু হবার আগেই শেষ হয়ে যায়। ব্যর্থ প্রেমিকার চাইতে ব্যর্থ প্রেমিকের সংখ্যা কয়েক গুণ বেশি। ব্যর্থ প্রেমের শেষটা হয় প্রস্তাব প্রত্যাখান দিয়ে। কখনো কখনো ছেলেদের ভাগ্যে জোটে থাপ্পড়, মেয়েদের জুতার বাড়ি আর কখনো কখনো গণধোলাই। অনেক সময়ই ব্যর্থ প্রেমের পরিণতি হয় করুন। কেউ দেবদাস হয়ে যায়, কেউবা মেয়েদের ওপর আস্থা হারিয়ে ফেলে ও "দুনিয়ার সব মেয়ে এক" এই সিদ্ধান্তে উপনীত হয়। দুর্বল মানসিকতার কেউ কেউ আত্মহননের পথও বেছে নেয়।
যোগ করে দিলাম........অনেক অনেক ধন্যবাদ বিমা ভাই........![]()
এই আবালের বিরুদ্ধে কিছু করা সম্ভব কি? অভিযোগ? যাতে লেখাটা অন্ততঃ ঐখানে না থাকে? কারো কাছে প্রথম আলো ব্লগের এ্যাডমিনের/অভিযোগ জানানোর মেইল এ্যাড্রেস আছে?
আপডেট:
কাজ হইসে! মোডারেটর ডাইরেক্ট এ্যাকশনে গেসে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ম্যাক্স পেইন বলেছেন:
পোষ্ট চুররে ধরেন!!!!
লেখক বলেছেন: ঐ চুররে ধরা হইসে আগেই, আমার হয়ে কাজটা করছেন অন্যান্য ব্লগাররাই। এখন ধোলাই এর সিস্টেম সম্পর্কে জানতে চাই!
ভাঙ্গন বলেছেন:
সানরাইজ নিডস ব্যাম্বু...ডলা!
লেখক বলেছেন: আবার জিগস! জুতার বাড়ি খাওয়ানো দরকার!!
ইব্রাহীমলিজা বলেছেন:
ম্যাক্স পেইন বলেছেন: পোষ্ট চুররে ধরেন!!!!
লেখক বলেছেন: ধোলাই এর সিস্টেম সম্পর্কে জানতে চাই!
শাওন৩৫০৪ বলেছেন:
এইসব ফেক ফাকার দের ঠেকাইতে মনে হয় সবাইরেই আলুতে একটা কইরা এ্যাকাউন্ট রাখা দরকার...রিপোর্টের সিস্টেম জানিনা..রিপোর্ট কইরা শান্তি নাই....এইসব হালারে থাবড়াইতে মন্চায়...
জইন বলেছেন:
হাহাহাহহাহা.......... নাফিস......হারামীটারে ডাকো......ই-ডলা দেই।
লেখক বলেছেন: পারলে আমার হয়ে ঐখানে ডলাটা দিয়ে আসেন। ঐ পাড়ায় আমার নিক নাই।
দূর্ভাষী বলেছেন:
আইপি সহ ব্যান চাই।
সাইলেন্সার বলেছেন:
মনে হয় করার কিছু নাই।
চোর তো চোরই।
আসেন সবাই মিলে গালি দ্য়িা উসুল করি.............
নাজমুল আহমেদ বলেছেন:
থাব্রানির কাম...
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
হাসতে হাসতে শেষ। ঐ ব্যাডারে চটকানো দরকার
জইন বলেছেন:
প্রথম আলো তে একটা নিক আছে ঋষি জইন বলে, সামু যখন প্রথমবার আমাকে ব্যান করে তখন করি, কিন্তু ওটাকে আমি পছন্দ করিনা, তাই যাই না, কিন্তু আমাদের সবার প্রিয় একজন অসাধারণ প্রতিভাবান ছেলের লেখা চুরি করবে ...... এটা সহ্য করতে না পেরে সেখানে যাবার সিদ্ধান্ত নিলাম। যদিও সামু আমাকে অনেক কষ্টের ভেতর রেখেছে, তৃতীয় বারের মত আমি ব্যান, তবুও বলতে হয় আমি সামুকে ভাল বাসি যেমন বাসি, নাফিস ইফতেখারকে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই! আসলেই,ভালোবাসি বলেই এখনো এখানে লিখি, প্রতিটা লেখার প্রতিটা শব্দকে দাবী করি। ভালো থাকুন! ![]()
সাইলেন্সার বলেছেন:
এই ব্লগ থেকে চুরি করসে, তার মানে এই ব্লগেও ঐ চোরের নিক থাকার সম্ভবনা আছে, এবং এই পোস্টও পড়ার সম্ভবনা আছে..........
রানা বলেছেন:
প্রথম আলো ব্লগ তাহলে এদের নিয়ে চলে !!!
রজনী বলেছেন:
চুরের মার দেখি বড় গলা। হাহাহাহা
পানকৌড়ি বলেছেন:
চুরি করার পদ্ধতি জানানোর জন্য ধইন্যা পাতা ভর্তা দিয়া ভাত । কালকেই চর্যাপদ লেখুম আমি নিজে....
অপরিচিত_আবির বলেছেন:
সামু ব্লগেই তো প্রথম আলো ব্লগের মডু ব্লগান বলে জানতাম উনার দৃষ্টি আকর্ষণ করেন ...
মাছিমারা কেরানি বলেছেন:
এই আবালটার জন্য কিছু কাঠাল পাতা পাঠাইয়া দেন। আর যদি আলুর মডু পোষ্ট টাকে ডিলিট আর নিক ব্যান করতে দেরি করে, তবে তার জন্যও এক আটি করে কলাপাতা পাঠিয়ে দিন।কাওরান বাজারে কোন কুলিরে কন্টাক্ট করলেই সে নিজ দায়িত্বে পাতা টোকাইয়া পাঠাইয়া দিবো ..
আমি দেখার সাথে সাথে ঐ পোষ্টে একটা গদাম লাথি মার্কা কমেন্ট কইরা আসছিলাম।
মুছে দিয়েছে!
অজানা এক পথিক বলেছেন:
আপনার ব্লগের লিঙ্ক দিয়ে আলু ব্লগে একটা পোস্ট দিয়ে জনৈক ব্লগারের কূকীর্তি ফাস করে দেন। আশা করি তা আলু ব্লগের এ্যাডমিনের নজরে পড়বে। শালারে ধইরা থাবড়াইতে পারলে মনে শান্তি আসত।
লেখক বলেছেন: আমার ঐ ব্লগে নিক নাই.........ঐ ব্লগ পছন্দ না।
অজানা এক পথিক বলেছেন:
সানরাইজ বলেছেন: আমি আমার লেখার প্রথমেই উল্লেখ করেছি " আমার এ লেখার কিছু অংশ ধার করা এবং কিছু অংশ তৈরি করা।" - কোন অংশটা ধার করা আর কন্টা তৈরী করা জিগান তো।
লেখক বলেছেন: সেটা আমারও জিজ্ঞাসা! ![]()
নাফিস ইফতেখার বলেছেন:
মেইল করলাম: এ্যাড্রেসে। জানি না কি হবে!
মাহবুবুর রহমান বলেছেন:
আবাল টারে ধইরা বুড়িগঙ্গায় চুবাইলে ঠিক হবে।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
কাজ হয়েছে নাফিস। লিঙ্কে ঢুকতে গিয়ে দেখলাম ইউজার ব্যান খেয়েছে। তবে আমার মনে হয় এতে তৃপ্তির কিছু নাই। নাফিস ইফতেখারের জনপ্রিয় ব্লগ পর্যন্ত চুরি হয়, আর যারা সাধারণ লেখা লিখছি তাদের কী দশা হবে!!
রাগে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শালার চোরের গুষ্টিতে দ্যাশ বোঝাই হয়ে গেল!
লেখক বলেছেন: হ্যাঁ দেখলাম! তবে আসলেই তৃপ্তির কিছুই নাই। আরো কয়েকটা চুরি দেখেন:
১. Click This Link
২. Click This Link
আমার মনে হয় সামুর কিছু বিষয় শেখার দরকার আছে। মোডারেশন করতে গিয়া ১৪ ঘন্টা লাগাইলে হয় না, আবার একদম ফাল দিয়া পইড়া মোডারেশনেও হয় না।
ম্যাক্স পেইন বলেছেন:
হালার সব পুষ্ট এ পুষ্টচুর কমেন্ট করা দরকারনাইলে প্রথম কালো বুলগে একখান সচেতনতা পুষ্ট দওয়া যাইতারে
তয় হের সামু নিকটা জানবার পারলে...।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আবালটা অলরেডি আলুব্লগ থেকে ব্যান খাইছে।
এন এইচ আর বলেছেন:
আলুরে মেইল দিয়া কিছু হবে বলে মনে হয় না। কারণ আলু আমার আলু ওগো আলু ভুবন ভরা।নিশ্চই ওর কোন নিক আছে এই ব্লগে সেটা খুজে বের করার চেষ্টা করতে পারেন।
এন এইচ আর বলেছেন:
কস কিরে মমিন............... চরম হইছে.........
নাফিস ইফতেখার বলেছেন:
আরো একটা বিষয় দেখেন, ঐ ভোদাই কেন ব্যান খাইসে সেটা অর ব্লগে ঢুকতে গেলে বলতেসে: "অন্যের লিখা নকল করার অপরাধে।" ব্যাপারটা এরকমই হওয়া উচিৎ। সবার জানা উচিৎ কে কেন ব্যান খাইলো।
অনন্ত দিগন্ত বলেছেন:
প্র.আলোতে তোমার কোন নিক আছে কি নাফিস ? .... থাকলে সেখানে পোষ্ট দাও ...আর না থাকলে সেখানের এ্যাডমিন কে খোলা চিঠি দাও (যেটা পাঠাবে তা এখানেও পোষ্ট আকারে দিও) ...
লেখক বলেছেন:
Dear Moderator
Prothom alo blog,
I'm a blogger from somewhere in...blog. My nick in somewhere in...blog is নাফিস ইফতেখার (Click This Link) I'm not a registered blogger in Prothom Alo blog. Recently I've noticed that one of Prothom alo blog's blogger called সানরাইজ (http://prothom-aloblog.com/users/base/sunrise) has copied one of my posts and have published it in Prothom alo blog without any mention of my name, any source or reference link or even my permission.
My post's link (Published in 13th November, 2008): http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar/28868798
Copied post's link (Published in 25th July, 2009): http://prothom-aloblog.com/users/base/sunrise/340
I was very shocked to see such unfair means being adopted by a blogger. I believe in the honest aspect of blogging, which is - "Write whatever you have in mind." And I hope Prothom alo believes in it too. This kind of act is totally unacceptable and by no mean fair. This is the type of act that creates conflicts between community sites - and of course, we don't want any. This is shameful for both me and Prothom Alo Blog.
I want justice to be done, I want that post to be removed/deleted from Prothom alo blog. I think you'll understand the situation and take the correct decision. Thanks in advance.
P.S: If you want to verify that this email was sent by Nafis Iftekhar, you can go to my blog: (Click This Link) and see my email address in the description.
- Nafis Iftekhar
http://www.somewhereinblog.net/blog/Nafis_Iftekhar
অনন্ত দিগন্ত বলেছেন:
কমেন্ট করার পরে দেখলাম ওরা ব্যাবস্হা নিয়েছে ... এটা জেনে ভাল লাগলো ।
কাঙাল মামা বলেছেন:
ভালো জিনিস আমদানি করা উচিত। সামুতেও এভাবে বাংলায় ইংলিশে মিলে লেখা হোক কোন ব্লগারকে কেনো ব্যান/ওয়াচে রাখা হইছে। যদিও সামুর সেই সতসাহস নাই
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
নাফিস, এগুলা এই মহাসমুদ্র থেকে সেঁচে বের করলা কীভাবে?? আমি তো অবাক হইলাম যে ব্লগস্পটের পোস্টও বের করতে পেরেছ!
লেখক বলেছেন: এই মহাসমুদ্র সেঁচে লেখাটা বের করার কাজটা অত্যন্ত দুরুহ! এই কাজটা সহজ করে দিয়ে আমার লেখা যারা পড়ে তারা। তারাই ঐসব যায়গায় আমার লেখা দেখে কমেন্ট করে বলেছে যে এগুলো "নাফিসের" লেখা থেকে চুরি করা। আর আমিও তাদের ঐ কমেন্টের "নাফিস" অংশটা গুগলে সার্চ দিয়ে পেয়ে ঐখানে পৌঁছে দেখি এসব আজব কারখানা।
তবে এখানে যার অবদান স্বীকার না করলেই না তিনি হলেন ব্লগার "মোতাব্বির কাগু"। এই ভদ্রলোক স্বপ্রণোদিত হয়ে আমাকে এরকম চুরি হয়ে যাওয়া অনেকগুলো লেখার লিংক পাঠিয়েছেন। তাকে আমি আবারো ধন্যবাদ জানাই।
আরিফুর রহমান বলেছেন:
ওকে!
ল্যাটিচুড বলেছেন:
হালারে পচা ডিম দিয়া গোসল দেওন দরকার।
জনৈক আরাফাত বলেছেন:
উচিৎ কাম হৈছে!
সিউল রায়হান বলেছেন:
কপি করার নিন্দা জানাই......... আপনার এই পোস্ট আরো ৩টা জায়গায় আছে মনে হয়..... যাই হোক, আপনার জন্যে এই সাইটটা কাজে আসবে....
http://www.copyscape.com/
এই সাইটটা দিয়ে খুব সহজে কপি ধরতে পারবেন.......
পোস্ট দিসি এটা নিয়ে
Click This Link
অফ টপিক:
আপনার ইন্টারনেটের ইতিহাস পোস্টের কথাগুলো অনেককেই কিন্তু গল্প করার সময় শুনাই...... কপিরাইট ছাড়াই
সৌরভ১৩ বলেছেন:
যাক ব্যান করছে তাইলে ঐটারে...
মোতাব্বির কাগু বলেছেন:
তবে এখানে যার অবদান স্বীকার না করলেই না তিনি হলেন ব্লগার "মোতাব্বির কাগু"। এই ভদ্রলোক স্বপ্রণোদিত হয়ে আমাকে এরকম চুরি হয়ে যাওয়া অনেকগুলো লেখার লিংক পাঠিয়েছেন। তাকে আমি আবারো ধন্যবাদ জানাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
লেখক বলেছেন:
![]()
পাথুরে বলেছেন:
চোর-চোট্টা।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
এইরকম কেইস সামুতেও দেখসি ... এই পোস্টটা দ্যখেনঃ Click This Linkগুগোল করে পাইসিলাম, ঝাড়ি দেয়ার পর নিচে ডিস্ক্লেইমার দিসে অমুক পোস্ট থেকে তথ্য নেয়া [যদিও তথ্য নেয়া কথাটা ভুল, সে ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করসে] ...
নর্মালি এইরকম কেইসে ধরা খাইলে লোকজন পোস্ট মুছে দেয় নাহলে কমেন্ট মুছে দেয়, সেটা যাতে না হয় তাই স্ক্রীণশটের হুমকি দিয়ে রাখসিলাম ... সেটা বেশ ভালো কাজ হইসে কারণ আমার পরে আরো কয়েকজন ভালো হওয়ার উপদেশ দিয়ে কমেন্ট রাখসিল সেগুলি মুছে দিসে :-D
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
চুরি করণের লাইগা আর কুন পোস্ট পাইলো না। আমগো নাফিস ভাইএরটাই............................
যুগান্তকারী বলেছেন:
বেটাকে ছেড়া স্যান্ডেল দিয়ে ভরা মজলিসে পেটানো হোক।
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
মেইল চেকান
________________
চুররে আর কী কমু! জিনিস চুররে মাফ করা যায় কিন্তু এইডারে ..........।
আবার সাফাই দিসে .......কিছু কিছু অংশ সংগ্রহ করা বইল্যা
ঘুমরাজ বলেছেন:
পিটামু বেটারে।আওয়াজ দিয়েন কবে ধলাই দিতে হইব চোর বেটারে
বিলাশ বিডি বলেছেন:
আমার একটা পোস্টও দেখি ওইখানে সামান্য পরিবর্তন করে একজন তার নামে চালিয়ে দিয়েছে!!আমার পোস্টঃ
Click This Link
প্রথম আলো ব্লগএ কপি পোস্টঃ
Click This Link
আইরিন সুলতানা বলেছেন:
যাক । আলহামদুলিল্লাহ ...চোরের দশদিন, সাধুর একদিন ।
আমার নামে আরেকজন আছেন বলেছেন:
http://moshla.com/forum/f17/and-2535-a-6266.html এই লিঙ্ক থেকে আমি লিখাটি পেয়েছি !
আমি জানতাম না এই লিখা আপনার !
আপনার প্রতি সম্মান রেখে আমি সেই পোষ্ট টা মুছে ফেলেছি ।
ব্লগার 'আমার নামে আরেকজন আছেন' এখন বলছেন যে তিনি লিঙ্ক পেয়েছেন এখান থেকে: http://moshla.com/forum/f17/and-2535-a-6266.html
তাহলেও কথা একই দাড়ালো । হুবুহু একই জিনিস । কিন্তু ব্লগার 'আমার নামে আরেকজন আছেন' এর সেই কপি পেস্ট পোস্ট মুছে ফেলার আগ পর্যন্ত উক্ত লিঙ্কে যিনি পোস্ট দিয়েছিলেন (fEeL) তার প্রতি কৃতজ্ঞতা বা তথ্য সুত্র কোনটাই কিন্তু নিজের সেই পোস্টে আদৌ উল্লেখ করেন নি । তাহলে তো ব্যাপারটা সেই কপি পেস্ট ই দাড়ালো । এখন প্রকাশ পাওয়াতে তিনি তার ব্লগে অন্য পোস্টে মন্তব্যের ঘরে লিঙ্ক উল্লেখ করছেন আর তার সেই তথাকথিত পোস্ট মুছা হয়েছে। তারপরও ধন্যবাদ সেই কপি পেস্ট পোস্ট মুছে দেবার জন্য ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















