somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে Digsby এর সুমতি :)

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ১৫ই আগস্ট একটি পোস্ট করেছিলাম মাল্টি IM চ্যাটিং ক্ল্যায়েন্ট Digsbyকে নিয়ে। সেখানে তুলে ধরা হয়েছিলো সফটওয়্যারটির একটি আশঙ্কাজনক দিক - আপনার Digsby সফটওয়্যারটি যখন আপনার সিপিইউ Idle থাকবে তখন ইন্টারনেটে যুক্ত হয়ে আপনার পিসির প্রোসেসিং ক্ষমতাকে (RAM + CPU) কাজে লাগিয়ে ওয়েবের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করবে। এসব গাণিতিক সমস্যা হতে পারে কোন মেডিক্যাল রিসার্চ সম্বন্ধীয়, হতে পারে স্টক মার্কেট বিশ্লেষনী হিসেব-নিকেশ অথবা হতে পারে বৃহত্তম মৌলিক সংখ্যা খুঁজে পাওয়ার উদ্দেশ্যে।

এটা নিয়ে তেমন কোন সমস্যা ছিলো না যদি না Digsby সফটওয়্যারটি Install করার সময় এটি বন্ধ করার কোন সুযোগ দিতো। Digsby এটি বন্ধ করার সুযোগ দিয়েছিলো ঠিকই কিন্তু সেটা ইন্সটলের পরে এবং অধিকাংশ ইউজারই এটা চালু থাকার ব্যাপারটিই জানতেন না বিধায় বন্ধ করার বিষয়টিও তাদের নজরে আসতো না। কারন এটির একমাত্র উল্লেখ ছিলো Digsby এর EULA এর ১৫ নং পয়েন্টে যা অধিকাংশ ইউজারেরই নজর এড়িয়ে যেতো -



Install এর সময় Disable করার কোন সুযোগ না দিয়ে Digsby কার্যত সফটওয়্যার কম এবং একটি সিকিউরিটি থ্রেট বা আরো ভালো করে বলতে গেলে স্পাইওয়্যারের ন্যায় আচরণ করেছে।

বিষয়টি নিয়ে তখনই সিকিউরিটি এক্সপার্টরা প্রশ্ন তুলেছিলেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু Digsby তাদের এ আশঙ্কাকে পাত্তা না দিয়ে পরোক্ষভাবে দোষ চাপিয়ে দেয় EULA না পড়ে ইন্সটল করা ইউজারদের ওপরে। কিন্তু Digsby তাদের এই অবস্থান বেশিদিন ধরে রাখতে পারেনি এবং অবশেষে গত ১৭ই সেপ্টেম্বর, ২০০৯ এ Digsby এর নতুন ভার্শন Build 65 (Beta) রিলিজ হয়। নতুন এই ভার্শনে Digsby তাদের Installation প্রক্রিয়ায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ইউজাররা এখন Digsby সেটআপের সাথে যুক্ত আলাদা ৫টি Bundled Products (Extra ফিচার, টুলবার, Utility টুল প্রভৃতি) পরিবর্তে শুধুমাত্র Digsby Ask Toolbar সেটআপের অপশন দেখতে পাবেন। এই পরিবর্তনটি এসেছে ইউজারদের AD দিয়ে ভর্তি ইন্টারফেইসের অভিযোগের পরিপ্রেক্ষিতে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এটি পোস্টে আলোচিত এবং বহুল সমালোচিত নেই Grid Computing Protocolটি ইন্সটলের সময়ই নিষ্ক্রিয় করার সুযোগ দিচ্ছে -



আর তাই Digsby পুণরায় একটি Safe to Install সকফটওয়্যারে রূপ লাভ করলো। নতুন এই ভার্শনে Facebook ইন্ট্রিগেশনকে সম্পূর্ণ নতুন একটি রূপ দেয়া হয়েছে যার মাধ্যমে Digsby থেকেই আপনি ফেইসবুকের বেসিক ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন যার মধ্যে রয়েছে Facebook Photo Album ও সম্পূর্ণ Newsfeed ব্রাউজ করার সুযোগ। এছাড়াও যুক্ত হয়েছে Myspace IM সুবিধা।

আপনার পিসিতে Digsby ইন্সটল করতে হলে চলে যান এই লিংকে: www.digsby.com

Digsby সাপোর্ট করে:

চ্যাট: AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, Facebook Chat, Myspace IM

মেইল: Hotmail, Gmail, Yahoo Mail, AOL/AIM Mail, IMAP, and POP

সোস্যাল নেটওয়ার্কিং: Facebook, Twitter, MySpace and LinkedIn

তথ্যসূত্র: View this link

----------------------------------------------------------------------------------

Digsby এর বিকল্প কিছু সফটওয়্যার:

১. Pidgin: www.pidgin.im/download

সাপোর্ট করে: AIM, ICQ, Google Talk, Jabber/XMPP, MSN Messenger, Yahoo!, Bonjour, Gadu-Gadu, IRC, Novell GroupWise Messenger, QQ, Lotus Sametime, SILC, SIMPLE, MySpaceIM, and Zephyr

২. Trillian Astra: www.trillian.im/download

সাপোর্ট করে: Astra, AIM, Yahoo!, ICQ, Windows Live (MSN), MySpaceIM, Google Talk, Jabber/XMPP, Facebook, Twitter, Skype, Bonjour, IRC, POP3 Mail, IMAP Mail.
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫
১৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×