আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

Mail-4-Trash - দুনিয়ার সবচাইতে ফালতু কিন্তু কাজের Email সার্ভিস + Bug Me Not - রেজিস্ট্রেশন আর লগইন এর দিন শেষ B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭

শেয়ারঃ
0 4 0



ভাবছেন একে Yahoo!, Gmail আর Hotmail নিয়েই কূল করতে পারছি না তার উপর আবার Mail 4 Trash - এটা আবার কিরে বাবা! Mail-4-Trash হলো এমন একটি ইমেইল সার্ভিস যেখানে আপনি শুধু মেইল গ্রহণ করতে পারবেন, কিন্তু পাঠাতে পারবেন না।

কি আগ্রহ আরো খানিকটা কমে গেল কি? দাঁড়ান না, আরেকটু শুনুন......

এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটাতে Registration অথবা Login কোন ব্যাপারই নেই, শুধু মেইল এ্যাড্রেসের নাম লিখবেন আর মেইল এ্যাকাউন্ট হাজির।



তাতে লাভ? লাভটা হলো কিছু আবুল-বাবুল-আলা-ভোলা আর লালু-ভুলু সাইট ও ফোরাম আছে যেগুলোতে কিছু দেখতে গেলেই Registration করতে বলে। শুধুমাত্র ১টি লিংক দেখার জন্য বা একটি লেখা দেখার জন্য বারবার এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করাটা বেশ বিরক্তিকর। তার উপর আছে Common Password আর Fake সাইটের হাতে Plain Text ফরম্যাটে সাধের পাসওয়ার্ডটি চলে যাওয়ার সম্ভাবনা, আছে Spam দিয়ে Inbox ভরে যাওয়ার প্রবল সম্ভাবনা। এতোকিছু খেয়াল করে কি আর Browsing হয়?

আরো কিছু ফিচার :

১. যেকোন ইউজারনেইম কাজ করবে, কারো Common-টমন পড়ার কোন বিষয় নেই। B-)
২. আলাদা করে পাসওয়ার্ড-টাসওয়ার্ড মনে রাখার কোন বিষয় নেই, কারন Login বলে কোন বিষয়ই তো নেই! শুধু মেইল এ্যাকাউন্টের নাম লিখবেন আর ইনবক্স খুলবে। B-)
৩. যতোগুলো খুশি এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। B-)
৪. Spam এর ঝামেল থেকে মুক্ত!

এবারে কিছু শর্ত:

১. যেমনটা আগেই বলেছি কোন মেইল পাঠাতে পারবেন না, শুধু গ্রহণ করতে পারবেন।
২. মেইলগুলো ২৪ ঘন্টার বেশি Inbox থাকবে না, থাকলে অটো মুছন খাবে।
৩. ১ মেগাবাইটের উপরে ইমেইল সাপোর্ট করে না।
৪. কিছু কিছু সাইট এইসব ইমেইল এ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন সাপোর্ট করে না, যদিও তাদের সংখ্যা নেহায়েতই কম।

তবে আর দেরি কেন, এক্ষুণি চলে যান: www.mail4trash.com B-)



* ভুলেও কোন জরুরী কাজে এই সার্ভিসটি ব্যভহার করবেন না।

পোস্টের সাথে খানিকটা প্রাসঙ্গিক আরেকটি জিনিস বলছি। যারা উপরে বলা এই Registration এর কষ্টটুকুও করতে রাজি না তাদের জন্য আছে www.bugmenot.com । Bug Me Not ওয়েবসাইটটিতে আপনি পাবেন অসংখ্য পরিচিত-অপরিচিত সাইটের Login করার Username আর Password। ;) শুধু ওয়েবসাইটের নাম লিখবেন আর পাসওয়ার্ড হাজির। Bug Me Not সার্ভিসটি তাদের ওয়েবসাইটে না গিয়ে সরাসরি ব্রাউজারে Click করে ব্যবহার করতে চাইলে ফায়ারফক্সের Bug Me Not Add-onটি ব্যবহার করতে পারেন: https://addons.mozilla.org/en-US/firefox/addon/6349 । এই Add-onটি ফায়ারফক্সে ইন্সটল করা থাকলে শুধুমাত্র Username এর ঘরে Right Click করে Login with BugMeNot সিলেক্ট করলেই হবে।



সীমাবদ্ধতা:

১. কিছু কিছু জনপ্রিয় ওয়েবসাইটের জন্য Username আর Password পাবেন না। যেমন: Facebook
২. অনেক ওয়েবসাইটের এ্যডমিনরা এই ওয়েবসাইটে দেয়া Usernameগুলো নিয়মিত ট্র্যাক করে এবং ব্যান করে দেন।


* আমি অলরেডি এই পোস্টের কিছু বাস্তবিক ও ব্যবহারিক প্রয়োগ কল্পনা করতে পারছি! ;) B-)

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
শিবলী বলেছেন: খেক খেক

কামের জিনিষ এগেইন... :)
ঠ্যানকু
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: ওয়েলকিউ! :)

২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
শোভন বলেছেন: উপকারী পোস্ট!!!ধন্যবাদ দিবো না ধন্যযোগ!!!!
৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
অরণ্যচারী বলেছেন: আমি ইউজ করি টেন মিনিট মেইল ডট কম। এরকম আরো হাজার হাজার সাইট আছে।

ফায়ারফক্সে অ্যাডঅনটা চেক করতেছি। ;)

পোস্টের শেষ লাইনটা খুবই ইঙ্গিতপূর্ণ। B-)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আপনার Rapid এর পোস্টটা এখনো দারুণ কাজ করছে। আমার মাঝে মাঝেই যেতে হয় পোস্টটায়। আপডেট চাই আরো আরো! :)

ফায়ারফক্সের জন্য Spam Me Not নামেও একটা এ্যাড-অন আছে। আমি ব্যবহার করিনি তবে এটা Mail-4-Trash আরো সহজে এ্যকসেস করার জন্যে: Click This Link

শেষ লাইনটা ইঙ্গিতপূর্ণই বটে! B-)

৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
শূন্য আরণ্যক বলেছেন: ভালৌ তো । :)

জাংক মেইলের জন্য আলাদা মেইল খোলা আছে ৫ বছর আগে থিকা ।

এখন আরেকটা কাজ করসি -- জি মেইল নতুন একটা একাউন্ট খুইলা সব একাউন্টের মেইল রিডিরেক্ট করে দেই ।

এক জায়গা সব পড়া যায় -- + আর্কাইভ ও হলো ।

সাতে ঐটাও একটা হট মেইলে পাঠায় দেই -- যদি আল্লা না করুন কোন দিন জি মেল বন্ধ হয় -- এট লিষ্ট আমার মেইল গুলো যাতে সহি সালামতে থাকে ;)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন:

"যদি আল্লা না করুন কোন দিন জি মেল বন্ধ হয়.........."

আপনারে নতুন ভয় দেখাই......যদি দু'টাই বন্ধ হয়? ;)

৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৪
শয়তান বলেছেন: এইভাবে টুপি পরানো উচিৎ না :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: উপরোক্ত বাক্যে "টুপি" শব্দটি ব্যাখ্যার অবকাশ রাখে! :)

৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২
ব্লগই শেষ ঠিকানা বলেছেন:
সেদিন কে জানি কইলো, আপনি নাকি শহীদে তালিকায় পইড়া গেছেন। ঘটনা হাছা নি?
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: না! সত্য তো না......তার উপর ঐ শালা আমি কমেন্ট দেওয়ার পরপরই পোস্ট ডিলেট/ড্রাফট করেছে.........

তবে আমি খুব হতাশ হয়েছি যে আমার অনেক পরিচিত ব্লগার খবরটি বিশ্বাস করেছেন। আমি ওরকম লোক নই যে এসব কথা লুকিয়ে রাখতে ভালোবাসি। এসব ব্যাপার নিয়ে আমার তেমন কোন বালখিল্যতা নেই। সবচেয়ে মজার লেগেছে ঐ ব্যাটা আমাকে যেভাবে ২৩ বছর বয়সী বানিয়ে দিলো তা দেখে। আমার এখন মাত্র ২১! B-)

৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২
শয়তান বলেছেন: আচ্ছা উইথড্র করলাম টুপি :)
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ক্যান? :(

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: নাফিস ভাই কেমন আছেন ??

উপকারী পোষ্ট..... (+)
ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: আছি ভালোই, আপনি? :)

১০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩
জনৈক আরাফাত বলেছেন: দ্যাশের কাজে ভোটাভুটিতে ইউজ করছি একসময়!
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: হায় কক্সবাজার! =p~

১১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
পল্লী বাউল বলেছেন: কাজের জিনিস বলেই তো মনে হচ্ছে।


শহীদ হয়েছেন জেনে খুশী হলাম। হাজার হোক নিজে অনেক আগেই শহীদের খাতায় নাম লিখিয়েছি কিনা ;)
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: শহীদ হওয়ার খবরটি মিথ্যে। লিংক: Click This Link

১২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
কিউরিয়াস বলেছেন: এই টাইপের সার্ভিসের "ব্যাবহারিক" প্রয়োগ দেখেছি এই সামোতেই, মডুরা একবার একজনের ব্লগ বাতিলের পর যে কয়েকটা কারণ উল্লেখ করেছিল, তার মধ্যে একটা ছিল এই টাইপের সার্ভিস ইউজ করা। :)
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: তাই নাকি? মডুরা দেখি ভালোই খেয়াল রাখেন! :)

১৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৬
নাজনীন খলিল বলেছেন:
কেমন আছো নাফিস?

দেরীতে ঈদের শুভেচ্ছা।
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: আপনাকেও ঈদের বাসি শুভেচ্ছা! আমি ভালোই আছি, আপনি? :)

১৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩১
দ্রোহি বলেছেন:
কইষ্যা মাইনাচ, সাথে আরেকটা মাইনাচ... এইবার নিজ গুনে গুন কইরা নেন :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: অঙ্ক-টঙ্ক করেছিলাম এককালে! B-)

১৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৩
নিঃসঙ্গ বলেছেন: চাইলেই এই সাইটে নিজের সাইট ব্লক করা যায় :|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: হ!

১৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮
চিমা মস্তকে হুল হুল বলেছেন: এখানে সমস্যা কি??

রিলিফের চাউল দিবেন নাকি??
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: আপনিও কি চাউল নিতেই আসলেন নাকি?

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: :) :) :)

১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: belayet1020 নামে তো কেউ নাই। ঐ অ্যাডঅন তো সামুতে এই অ্যাকাউন্টে লগিন করতে কইল :P
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: সম্ভবত কেউ একজন দিয়েছিলো কিন্তু পরে পাসওয়ার্ড পরিবর্তন করেছে.....এই ইউজার নেইম আর পাসওয়ার্ডগুলো আমার আপনার মতো ইউজারদেরই দান........সাইটে দেখবেন অনেকগুলো ইউজার নেইম আর পাসওয়ার্ড আছে বিভিন্ন সাইটের জন্য, আর আছে সাফল্যের হার। এ্যাড-অনটা শুধু সবচেয়ে সফলটা ব্যবহার করে। আর তাই অনেক সময়ই এ্যাড-অনেরটা কাজ করেনা কিন্তু সাইটে থাকা অন্যান্যগুলো ঠিকই কাজ করে। :)

১৯. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ২:৫৪
পথে-প্রান্তরে বলেছেন: পোষ্ট টা কাজের । ইউজার নেম শুধু belayet1020 আসে কেন ? :(
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: সম্ভবত কেউ একজন দিয়েছিলো কিন্তু পরে পাসওয়ার্ড পরিবর্তন করেছে.....এই ইউজার নেইম আর পাসওয়ার্ডগুলো আমার আপনার মতো ইউজারদেরই দান........সাইটে দেখবেন অনেকগুলো ইউজার নেইম আর পাসওয়ার্ড আছে বিভিন্ন সাইটের জন্য, আর আছে সাফল্যের হার। এ্যাড-অনটা শুধু সবচেয়ে সফলটা ব্যবহার করে। আর তাই অনেক সময়ই এ্যাড-অনেরটা কাজ করেনা কিন্তু সাইটে থাকা অন্যান্যগুলো ঠিকই কাজ করে। :)

২০. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: পাসওয়ার্ড পরিবর্তন না, ইউজারই নাই!

আরেকটা কথা, এই অ্যাডঅন যে ভিতরে ভিতরে আমার নিজের অ্যাকাউন্টের ইউজারনেম আর পাসওয়ার্ড জনসেবার জন্য পাঠাবে না সেই নিশ্চয়তা কোথায়??? :P
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: সে নিশ্চয়তা দেয়া সম্ভব নয়.......হাজার হোক থার্ড পার্টি এ্যাড-অন.....অবশ্য মোজিলা সার্টিফায়েড.......সেটা একটা নির্ভরযোগ্য ব্যাপার.........:)

২১. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: রেপিডশেয়ারে ঢুকা যাইবো??????????????????
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: না!

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! ;)

২৩. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২২
স্বাগত. বলেছেন:

মামা কি জিনিষ দিলা! রাতেতো ঘুমই হবেনা............
০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: :)

০৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: হেঁ হেঁ.......:)

২৫. ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: আপনে মিয়া অনেক কামের. নড৩২ এর পাস.ইউ নেম জেনারেটরের সাইট টা কাজে আসছিল। এই সুযোগে জমানো ধন্যবাদ দিলাম। এই জেনারেশেনের মেধাবী ব্লগারদের মধ্যে একজন। কিপ ইট আপ।
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ! তবে লজ্জায় লাল হলাম........:)

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: B-)

২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ;)

২৯. ২০ শে অক্টোবর, ২০১১ রাত ১:০৩
chai বলেছেন: কাজের জিনিস
৩০. ২৩ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১০
অণুজীব বলেছেন: কাজের জিনিস

 

মোট সময় লেগেছে ০.৯৬৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই