আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

IDM তথা Internet Download Manager এ Link Replacing টেকনিক ব্যবহার করে Resume করুন অধিকাংশ Download

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৫

শেয়ারঃ
0 13 0



আমরা যারা বাংলাদেশে থেকে ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার কথা চিন্তা করি প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো ডাউনলোডটা Resume হবে তো? এবং চিন্তাটা মাথায় আসাটা খুবই স্বাভাবিক, কেননা আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একটু পর পর বিদ্যুৎ চলে যায়, নেটের লাইন চলে যায়........আর তার ওপর পিসির সমস্যা কারনে রিস্টার্টের ভয়তো আছেই! স্লো ইন্টারনেট কানেকশনের কারনে ৫০ মেগার উপরে ফাইল দেখলেও আমাদের কাঁপাকাঁপি অবস্থা। আর তাই আমরা ভরসা করি আমাদের ডাউনলোড ম্যানেজারগুলোর ওপর যারা আমাদেরকে দেয় ডাউনলোডগুলো বন্ধ করে আবার রিজিউম করার সুবিধা। কিন্তু এ ধরনের Resume কাজে লাগে শুধূমাত্র সেসব ফাইলের জন্য যেগুলো কোন Direct Link থেকে নামানো হচ্ছে বা এমন কোন লিংক থেকে যে লিংকটার কোন পরিবর্তন হচ্ছে না। এখন সমস্যা হলো ইন্টারনেট দুনিয়াটা বড়ই খারাপ। সবাই খালি পয়সার চিন্তা করে। ফাইল শেয়ারিং সাইটগুলোর কথাই ধরুন না - Rapidshare, Megaupload, Mediafire প্রভৃতি........এরা সবাই ব্যবসা করছে। এরা মানুষকে সহজে কোন ফাইল শেয়ারের ব্যবস্থা করে তো দিয়েছে কিন্তু ডাু্নলোড করার পথে হাজারো কাঁটা বিছিয়ে রেখেছে। এদের বেশিরভাগই রিজিউম সাপোর্ট করে না। আর কেউ যদি বা করেও তাহলে তা একটি নির্ধিষ্ট সয়কালের জন্য যারা আয়ুষ্কাল বেশিরভাগ ক্ষেত্রেই ২-৩ ঘন্টা। এই নির্দিষ্ট আয়ুষ্কালের পরে আপনি যে লিংকটি দিয়ে ডাউনলোড শুরু করেছিলেন সেটি ফুরিয়ে যাবে ও আপনার ডাউনলোড থেমে যাবে।

থ্যাংকফুলি, আমাদের ডাউনলোড ম্যানেজারগুলো পিছিয়ে নেই। তারা যখন দেখলো ব্যাপারটা এমনই তাহলে কেননা আমারা আমাদের ইউজারদেরকে "পুরনো লিংকটা সরিয়ে, নতুন লিংকটা বসিয়ে" থেমে থাকা ডাউনেলাডটা পুনরজ্জীবিত করার সুযোগ করে দেই ঠিক সেখান থেকেই যেখানে ডাউনলোডটা থেমেছিলো। এই টেকনিকটির নামই হচ্ছে Link Replacing........

প্রথমেই বলে রাখা ভালো এই টেকনিকটি প্রায় সব সাইটে কাজ করেলও কিছু কিছু সাইট যেমন: Rapidshare এ কাজ করবে না (এই ব্যাটা সারাজীবন 'র‌্যাপিডষাঁড়ই' থেকে যাবে)। আমি পদ্ধতিটি দু'ভাবে বর্ণনা করছি -

যারা IDM এর ৫.১৭ এর পূর্ববর্তী কোন ভার্শন ব্যবহার করছেন:

১. IDM খুলে ডাউনলোড লিস্ট থেকে থেমে থাকা ডাউনেলাডে Right Click করুন এবং Properties এ যান।



২. এবারে Address নামের ঘরটি খেয়াল করুন। এখানে আপনার "নিষ্ক্রিয় লিংকটি" আছে। আর নিচে দেখুন Refferer নামে একটি ঘর আছে যেখানে লেখা আছে আপনার লিংকটি কোন পেইজ থেকে নেয়া হয়েছিলো, আরেক কথায় বলতে গেলে কোন পেইজ থেকে ডাউনলোডটি শুরু হয়েছিলো -



৩. এবারে Refferer এর ঘরে লেখা এ্যাড্রেসটি আপনার ব্রাউজারে কপি-পেস্ট করুন ও সেই পেইজে আবারো যান। ডাউনেলাড শুরু করার প্রক্রিয়াগুলো সম্পন্ন করুন।

এখানে এসে আবার পদ্ধতিটি ২ রকম হতে পারে -

ক. কিছু কিছু সাইট ডাউনলোড শুরুর আগে ডাইরেক্ট লিংকটি দেখায় ও কপি করতে দেয়। যেমন: মিডিয়াফায়ার। সেক্ষেত্রে, রাইট ক্লিক করে লিংকটি কপি করুন এভাবে -



এবারে সেটা এনে IDM এর Address ঘরে পুণরায় বসিয়ে দিন এবং OK দিন, ডাউনলোড আবার শুরু হবে।

খ. কিছু কিছু সাইট ডাউনলোড শুরুর আগে ডাইরেক্ট লিংকটি দেখায় না। সেক্ষেত্রে ডাউনলোডটি আবার শুরু দিতে হবে আপনাকে এবং তারপর ডাউনলোডটি থামিয়ে সেটার Addressটা কপি করে এনে আগের থেমে থাকা ডাউনেলাডটির Address ঘরে পেস্ট করতে হবে এবং OK দিতে হবে। ডাউনলোড পুণরায় শুরু হবে।

যারা IDM ৫.১৭, ৫.১৮ বা এর পরে কোনটা বের হলে সেটা ব্যবহার করবেন:

আপনাদের এতো কষ্ট না করলেও চলবে। IDM এর ৫.১৭ সংস্করণ থেকে 'Refresh Downlaod Address' নামে একটি নতুন ফিচার যোগ করা হয়েছে যা আসলে Link Replacing এরই নামান্তর। এটি ব্যবহার করতে IDM এর ডাউনলোড লিস্ট থেকে থেমে থাকা ডাউনলোডটির উপর Right Click করে Refresh Downlaod Address এ ক্লিক করুন -



IDM আপনার ব্রাউজার খুলে সয়ংক্রিয়ভাবে যেই পেইজ থেকে থেকে ডাউনলোডটি শুরু হয়েছিলো সেই পেইজে নিয়ে যাবে এবং পুণরায় ডাউনলোড শুরু করলে লিংকটি অটোম্যাটিক্যালি ধরে ফেলবে! :)

সবশেষে Internet Downlaod Manager এর সর্বশেস সংস্করণ 5.18 Build 3 এর লিংকটা দিয়ে দিলাম: http://www.mediafire.com/?nyq3w0nnym4

* বিঃ দ্রঃ Link Replacing টেকনিক ব্যবহার করে চাইলে এক সাইট থেকে শুরু করা ডাউনলোড অন্য সাইটের লিংক ব্যবহার করে Resume করা সম্ভব। যেমন: কোন ডাউনলোড Mediafire থেকে শুরু করেছিলেন কিন্তু কপিরাইটজনিত কারনে ফাইলটি Mediafire কর্তৃপক্ষ মুছে দিয়েছেন, আপনার ডাউনলোডও গিয়েছে থেমে........এখন আপনি Megaupload এ বা অন্য কোন সাইটে সেই একই ফাইলটি পেয়ে গেলেন.........আপনি চাইলে খুব সহজেই Megaupload থেকে Address কপি করে এনে আগের লিংকটির স্থলে বসিয়ে যতোটুক ডাউনলোড হয়েছিলো তার পর থেকে শুরু করতে পারেন। তবে এক্ষত্রে শর্ত হলো দু'টো ফাইলই একই হতে হবে।

* Link Replacing টেকনিক IDM ছাড়াও অন্যান্য অনেক ডাউনলোড ম্যানেজারে সমানভাবে কাজ করবে।

* আমার আগের দাতা হাতেম তাই ~ ‍‍তথা ~ লিংকদাতা পোস্টে যাদের ডাউনলোড Resume হওয়া নিয়ে অভিযোগ ছিলো আশা করি তারা তাদের প্রশ্নের উত্তর তারা পেয়েছেন।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৯
রাফাত সাদাত বলেছেন: প্রথম প্লাস দিবার সৌভাগ্য আমার হইল।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: :)

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: তুমিতো এটা জানতা......তাই না? :)

৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৪
সিএইচকে বলেছেন: সামুর আরেকটা পোস্ট থেকে এই টিপসটা আগেই জেনেছিলাম।
তারপর থেকে অদ্যাবধি চালিয়ে যাচ্ছি।
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৯

লেখক বলেছেন: :)

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: আমিও সেটা জানতাম! ;)

৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫
আবু সালেহ বলেছেন:

উপকারী একটা তথ্য পাইলাম..................ধন্যবাদ...

ডাউনলোড এক্সেলেটর ও কিছু ফাইল ডাউনলোড করতে.....কিছু অংশ হওয়ার পর এখন হচ্ছে না...

এক্ষেত্রে কি একই পদ্ধতি ব্যবহার করা যাবে???
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন: যাবে যদি না ফাইলটি মুছে দেয়া হয়ে থাকে.........অথবা যদি ফাইলটির অন্য আরেকটি কপি অন্য কোন সাইটে পাওয়া যায়........

৬. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: হ। জানতাম...............:)



তয় আপ্নে মুভির যে ডাউনলোড লিংকগুলা দিতাছেন তাতে কিছুই করা লাগতেছেনা। এমনিতেই রিজিউম হইতেছে..........:):):)
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: :) :)

৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১
মুকুট বলেছেন: ধন্যবাদ, আমারটা ৫.১৭

৫.১৮ কি কাজ করে?পরশু কার পোষ্ট থেকে ৫.১৬ নিয়ে ধরা খাইছিলাম, পরে রিমুভ করে ১৭তে ব্যাক করেছি :(
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: হ্যাঁ কাজ করে.......তবে সঠিকভাবে আনইন্সটল করে আবার পুনরায় ইন্সটল না করলে IDM প্রায়ই ট্রায়াল পিরিয়ড শেষ বলে একটা এরর দেয়.......

৮. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৪
দুখী মিয়া বলেছেন: ধন্যবাদ।কাজের পোস্ট। :)
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আপনাকেও.......;)

১০. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫
মুকুট বলেছেন: ধন্যবাদ, আমারটা ৫.১৭

৫.১৮ কি কাজ করে?পরশু কার পোষ্ট থেকে ৫.১৬ নিয়ে ধরা খাইছিলাম, পরে রিমুভ করে ১৭তে ব্যাক করেছি

>>>স্যরি ৫.১৬ এর স্থলে ৫.১৮ হবে!
১১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
মোতাব্বির কাগু বলেছেন: ভাই আমি IDM ৫.১৭ বা এর পরে কোনটা ইয়ুজ করতে পারি না। কয় ১৫দিন আগে মেয়াদ শ্যাষ। কি করি??

আমারটা IDM ৫.১৪
১২. ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
মোতাব্বির কাগু বলেছেন: কিভাবে সম্পুর্ণ রিনুভ দিব??

বিদ্রঃ ৪ বার চেষ্টাইছি
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: নরম্যালি আনইন্সটল শুরু করেন। Uninstall করার সম দু'টা অপশন দিবে। আপনি "Complete Uninstall" সিলেক্ট করবেন। আনইন্সটলের পর রিস্টার্ট করবেন পিসি। এবারে রেজিস্ট্রিতে ঢুকবেন Start মেন্যু থেকে Run এ গিয়ে regedit লিখে এন্টার চেপে।
এবারে রেজিস্ট্রেতে HKEY_LOCAL_MACHINE > SOFTWARE এ যান এবং Internet Download Manager নামের ফোল্ডারটি ডিলেট করে দিন।
এবারে ৫.১৮ ইন্সটল শুরু করুন। ইন্সটল শেষে একটা ওয়ার্ণিং দিতে পারে যে আপনার এর ১৫ দিনের ট্রায়াল শেষ.......এটা গায়ে মাখবেন না। ওকে দিয়ে বেরিয়ে যান। এবারে নরম্যালি যেভাবে IDM প্যাচ করেন সেইভাবেই করুন। এবারে IDM চালান, সব ঠিকঠাক হওয়ার কথা.........

বিঃদ্রঃ "Complete Uninstall" দিলে কোন চলমান ডাউনলোড ডাটা থাকলে তা মুছে যাবে.......

১৩. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৭
ঈশান৭২৮৫ বলেছেন: ডাউনলোড ম্যানেজারগুলার এত বুদ্ধি ড়েপিডষাড় এর বিরুদ্ধে কিছু করতে পারেনা। রেপিডশেয়ার পুরাই াল। সারাদিনে একবারও লিঙ্ক ধরা যায়না। আর ধরা গেলেও ফাইল্টা যদি ১০ মেবা এর উপরে হয় তাইলে তো ডাউনলোড করা সম্ভব হয় না দেখা যায় ৯৮% এ গিয়াও মাঝে মাঝে থাইমা যায়।

রেপিডশেয়ার এর বদলে সবাইরে মিডিয়াফায়ার ব্যবহার করতে বলা উচিত ফাইল শেয়ারিং এর জন্য।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: Rapidshare থেকে ডাউনলোডের জন্য Rapidshare প্রিমিয়াম লিংক জেনারেটর ব্যবহার করুন। এই জেনারেটর সাইটগুলোতে Rapidshare এর লিংক দিলে তারা আপনাকে রিজিউমেবল লিংক দেবে। ব্লগার অরণ্যচারীর এই পোস্টে বেশ কিছু এমন সাইটের খোঁজ পাবেন: Click This Link

এটাও দেখতে পারেন: http://leech.iload.me/

১৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২২
কাঙাল মামা বলেছেন: জানতাম :|
কয়েকদিন আগে Refresh Downlaod Address অপশনটা খিয়াল করলাম, ভালোই :)
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আপনি না জানলে ক্যামনে হইবো?? =p~

১৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯
শয়তান বলেছেন: জানি জানি । না জানলে চলে না্।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: এটা বেশ পুরান ট্রিক......তবুও ব্লগ স্বার্থে জানানো.......

১৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১০
অরণ্যচারী বলেছেন: কাঙাল মামা বলেছেন: জানতাম :|
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: আপনি না জানলে জানবে কে? ;)

১৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৮
শিবলী রহমান বলেছেন: অনেক আগে থেইকাই এই কাম কইরা আইতাছি ;) ;)

তয় Rapidshare এর সাথে mediafire এর তুলনা দেয়া কি ঠিক হইলো? mediafire এ ২৪ ঘন্টা পর্যন্ত রেজিউম করা যায়, আর একাধিক ডাউনলোড একসাথে করা যায়.. ..
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: Rapidshare এর সাথে mediafire এর তুলনা কই করলাম! তওবা তওবা! :-*

১৮. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৪
শিবলী রহমান বলেছেন: মানে আর কি Rapidshare আর mediafire রে একই লাইনে রাইখা একই কাতারে ফালাইসো মামু...ইহা অন্যায় ;) ;)

mediafire রে ভালা পাই :) :)
১৯. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
ফালাক বলেছেন: রেপিডশেয়ার রে পার্লে একটু সাইজ করেন
২০. ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৮
জুমানজি১১ বলেছেন: আমি কিছুখন আগে মেগাভিডিও থেকে একটা ফাইল ডাউনলোড করতে ছিলাম...পরে চেক করার জন্যে cancel download দিএ refresh download address option ইউয করার পর অই পেজটি আবার ওপেন হল...তারপর আমি ডাউনলোড অপশন ক্লিক করাতে বলল যে Address has been refreshed তারপর resume button টা ক্লিক করলাম।।কিন্তু আবার পুরান কথা কয়...রেসিউম করা যাবে না...ব্লাহ ব্লাহ...

মেগাভিডিও থেকে কি এই কাম করা যাবে না?
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: মেগাভিডিও আসলে মেগাআপলোডেরই অংশ। আইডিএম দিয়ে আমার মেগাআপলোডে রিজিউম হয়, তবে থ্রেড কম পাই। মেগাভিডিওতেও হওয়ার কথা। যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেটি কি এভিআই নাকি এফএলভি?

২৩. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭
নাজিরুল হক বলেছেন: 5.17 এর পর থেকে IDM এ Resume করতে চাইলে সে লিংক পরিবর্তন হলে অটোম্যাটিক্যালি সে লিংক পেইজে চলে যায়। যে সব ফাইল ডাওলোড করার সময় Resume এ No দেখায়, সে সব ফাইলের ক্ষেত্রে সে ফাইলের লিংক টা এভাবে (আপনার পদ্ধতিতে) ম্যানুয়ালি বসাতে হয়।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: পোস্টে উল্লেখিত.......:)

২৪. ৩১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২০
তারিক মাহমুদ (তারিক) বলেছেন: ধন্যবাদ। এই টুকুই। কি বলেন!
৩১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: এই টুকুই......

২৫. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
পাপন বলেছেন: IDM ইন্সটল করলেই আমার PC তে শুধু registry not fix টাইপ কি এরর আসে......সলিউশান আছে কোনো? আমার পিসি vista premium
০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: হ্যাঁ! এটি একটি পরিচিত সমস্যা তাদের ক্ষেত্রে যারা আমার ও আরো অনেকের মতো আইডিএম এর ক্র্যাকড ভার্শন ব্যবহার করেন। সাধারণতঃ এই সমস্যাটা হয় যদি পিসিতে আগের কোন আইডিএম সরিয়ে নতুন ভার্শন ইন্সটল করা হয়। এক্ষেত্রে নিয়ম হলো আপনি এররটাকে পাত্তা দিবেন না এবং নরম্যালি যেভাবে আইডিএম ক্র্যাক করে থাকেন সেভাবেই ক্র্যাক করবেন। আর যদি তাও না হয় তাহলে........

Start ম্যেনুতে গিয়ে লিখুন regedit, এন্টার চাপুন। রেজিস্ট্রি খুলবে। এবারে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\ ফোল্ডারে যান এবং Internet Download Manager নামের ফোল্ডারটি ডিলেট করে দিন। আবারো ইন্সটল করার চেষ্টা করুন........

২৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১৪
জামাল ঊদ্দিন বলেছেন: সবাই একটু চেস্টা করেন রেপিডষাড় এর মাথায় কাঠাল ভাঙ্গা যায় এমন একটা সফট পাওয়া যায় কিনা। পিলাচ ++++ ;)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: এই পোস্টটি দেখুন: Click This Link

২৭. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৬
হামিদ পায়োনিয়ার বলেছেন: শিরোনাম দেখেই + দিতে মনে চেয়েছিল। তবুও একটু পড়ে দেখলাম এবং + তো অবশ্যই দিলাম। এমন একটি গুরুত্বপূর্ন ও সচরাচর দৃষ্টি-অগোচর টেকনিক শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: Thanks! :)

২৮. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫০
সিএইচকে বলেছেন: আইডিএম দিয়ে কি লিচিং সাইটে লিংক রিপ্লেস করা যায়?
লিচিং সাইটগুলোতে সাধারনত নির্দিষ্ট সময় পর ফাইল অটো ডিলিট হয়। আমার কোন ফাইল যদি ঐ সময়ের মধ্যে ডাউনলোড শেষ না হয় এবং ডিলিট হয়ে যায় তাহলে ঐ ফাইলটা পুনরায় ট্রান্সলোড করে কি আইডিএম দিয়ে লিংক রিপ্লেস করে রিজিউম করা যাবে?
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: অবশ্যই যাবে। আমি নিজেই এটা করি! :)

২৯. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৬
অমি রহমান পিয়াল বলেছেন: ভাই দুইটা টেকি হেল্পের লিগা বিচরাইতেছিলাম :
১. আমার ডেস্কটপে মজিলা ডাউনলোডার এডওনটা ভালোই কাম করে, কিন্তু ল্যাপটপে এইটা ইনস্টল করতে পারলাম না। ক্যাসপারাস্কি ডিসএবল কইরাও লাভ হয় নাই। পেইজটাই খোলে না। কোনো উপায়?
২. গুগল ক্যাশে থিকা সামুর কোনো ডিলিটেড লেখা বাইর করার সিস্টেম কি
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: ২. গুগলে পোস্টের লিংকটা অথবা শিরোনাম লিখে সার্চ দিতে হবে। গুগলের রেজাল্টে যদি থাকে তাহলে দেখুন লিংকের নিচে কোথাও 'Cached' কথাটা আছে কিনা। থাকলে ক্লিক করুন। পোস্ট পেয়ে যাবেন।

বিঃদ্রঃ সামুর সার্চ ব্যবহার করবেন না। তার বদলে নিচের কোড অনুযায়ী সরাসরি গুগল ডট কমে গিয়ে সার্চ দিন।

আপনার যা দরকার (স্পেস) site:somewhereinblog.net

উদাহরণ: অমি রহমান পিয়াল site:somewhereinblog.net অথবা অর্ন্তজালে আমি যাদের site:somewhereinblog.net

৩০. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫০
অমি রহমান পিয়াল বলেছেন: এক নম্বরটা। আলাদা কোনো জায়গা আছে এই এডঅনটা ডাউনলোড করার
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: মজিলা ডাউনলোডার - এই নামে তো কোন এ্যাডঅনের নাম শুনিনি.......একটার নাম জানি সেটা হলো Down Them All.......সেটা হয়ে থাকলে আমি মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম: http://www.mediafire.com/?2lrhnjz2emj

ফাইলটা ডাউনলোডের পর ফায়ারফক্স দিয়ে খুলতে হবে। ফায়ারফক্স খোলা অবস্থায় ড্র্যাগ করে এনে ফায়ারফক্সের উপর ছেড়ে দিলেও হবে.........

৩১. ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
নিরীহ মানুষ বলেছেন: mediaafire এ ব্যর্থ হলাম.......এর জন্য কি কারণ হতে পারে মামা
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: বলা কঠিন.......এমনটা হওয়ার কথা না। আপনি কি সবগুলো ধাপ অনুসরণ করেছেন ঠিকমতো? আর পারলে যে লিংকটি দিয়ে চেষ্টা করেছেন সেটি একটু দিন.........

৩২. ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৫১
নিরীহ মানুষ বলেছেন: সার্ভার ডাউন ছিলো........... দুই ঘন্টা পর হয়েছে
৩৩. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:২১
স্নিগ বলেছেন: ভাইয়া,আমি ইউটিউব ও মেগাআপলোডে (রিফ্রেশ ডাউনলোড করে) লিন্ক রিপ্লেস করার চেষ্ট করেছি কিন্তু হচ্ছে না।আমি আই.ডি.এম ৫.১৮ ইউজ করি।রিজিউম করতে গেলেই নোটপ্যাড খুলছে এবং আই.ডি.এম. প্রোগ্রাম থেকে এই মেসেজটি "IDM is waiting 4 new address 2 resume The file" দেখাচ্ছে।প্লিজ হেল্পান! :((
৩৬. ৩০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩২
মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন:

ভাল টেকনিক কইছেন...
ধন্যবাদ
৩৭. ০৫ ই মে, ২০১১ রাত ৯:৫১
ডাঃদাউদ বলেছেন: ডাউনলোড কারে কয় এবার দেখামু

 

মোট সময় লেগেছে ০.৯৭৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই