উচ্চবিত্তের সংসার
বিয়ে তো নয় সহবাস করছি মোরা দু'জন
কাবিননামায় নামটা শুধু, শূণ্য আজো মন
বিয়েটাতো এ্যারেন্ঞ্জড ছিলো, প্রেম করে নয়
ব্যবসানীতির বলে হলো তোমার আমার প্রণয়
সকাল বেলায় অফিস পাণে আমার ছুটে চলা
হিন্দি সিরিয়াল দেখে কাটে তোমার সারাবেলা
সন্ধ্যাবেলা অফিস শেষে বাসায় তোমাই পাইনা
তুমি তখন লেডিস ক্লাবে শো-অফ করো গয়না
ছেলে-মেয়েরা আছে ডুবে ওদের বদ্ধ দুনিয়ায়
আমাদের একটু সঙ্গ তরে ওদের মনটা কাতরায়
দিন ফুরালো, রাতও এলো, আমরা বিছানাতে
সুখ-দুঃখের কথা হারায় হাজারো ভাবনাতে
এপাশ-ওপাশ ফিরে মোরা যে যার দুনিয়ায়
মনটা নীরব কেঁদে চলে একটু সুখের আশায়
এমনি করেই হাজার ঘরে তুমি আমি হচ্ছি পর,
ভালবাসার নদীর বুকে দিনে দিনে জাগছে চর।
-------------------------------------------------------------------------------------
কবিতাটি ব্লগার কালপুরুষের "মধ্যবিত্তের সংসার" কবিতার জবাবে লিখিত যা ঐ একই পোস্টে কমেন্ট রূপে দেয়া হয়েছিলো। কবিতাটির চয়নরীতিতে মূল কবিতাকে অনুসরণ করা হয়েছে।
:::::::মূল কবিতা:::::::
মধ্যবিত্তের সংসার
-কালপুরুষ
বলেছিলে থাকবে পাশে বাসবে ভাল জীবনভর,
দিন বদলের পালা শেষে তুমি আমি হলাম পর।
চেয়েছিলে গয়না-শাড়ী, একটা দামী ফ্লাট বাড়ী,
ভালবাসার অংক কষে হিসেবটা কী মেলাতে পারি?
ভেবেছিলে তোমার জন্য পারবো সবই বলবে যা,
বুঝলে শেষে ভুল ছিল তা তেমন কিছুই হবার না।
প্রথম দেখা সেই হাসিটা পাইনা খুঁজে তোমার মুখে,
অভাব ঘরে বসলো জেঁকে বাদ সাধলো সকল সুখে।
আলাদীনের প্রদীপটা আজ পেতাম যদি হাতের কাছে,
এক ঘষাতে বুঝিয়ে দিতাম ক্ষমতা যে আমারো আছে।
সোনার চামচ মুখে নিয়ে জন্ম যাদের এই জগতে,
সকল সুখের মালিক তারা ফুল বিছানো চলার পথে।
কপাল দোষে আমরা যারা আকাশ ছোঁবার স্বপ্ন দেখি,
হোঁচট খেয়ে চলার পথে সোজা হয়ে দাঁড়াতে শিখি।
এমনি করেই হাজার ঘরে তুমি আমি হচ্ছি পর,
ভালবাসার নদীর বুকে দিনে দিনে জাগছে চর।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


