সামহোয়্যার ইন ব্লগে অনেক বাগেরই আনাগোনা দেখা গিয়েছে গত কয়েক বছরে। তার মধ্যে কোন কোনটি চরম বিরক্তিকর, কোনটি ভয়ংকর। কিন্তু কাল রাতে যেটি দেখলাম সেটি বেশ মজারই বলতে হবে। অনেকটা যেন থ্রি ইডিয়টসের ভাষণের শব্দ পরিবর্তনের মতো!
২৫ শে ফ্রেব্রুয়ারী, ২০১০, রাত ১২:২৭ মিনিটে প্রকাশিত ব্লগার কামরুল৯৯ এর প্রকাশিত পোস্ট - গুগল ক্রোম ইউজারদেকে বলছি ক্রোমে কি ইমেজ সো অফ করার কোন অপশন আছে
আর
২৫ শে ফেব্রুয়ারী, ২০১০, রাত ১২:২৯ মিনিটে প্রকাশিত ব্লগার পারভেজ মাসুদ এর প্রকাশিত পোস্ট - কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত..........
সম্পূর্ণ ভিন্ন ধরনের দু'টি পোস্ট। একটি গানের পোস্ট, আরকেটি ব্রাউজার সংক্রান্ত টেকি পোস্ট। কোনটির সাথে কোনটির বিষয়বস্তুতে সামান্যতম মিল নেই। মিল শুধু একটা যায়গায়ই। দু'টি পোস্টেই একই ছবি আছে - ছবিটি হলো একজন বিডিআর সেনা অফিসারের লাশ কাঁধে আরেক অফিসার।
না ভাববার কোন কারন নেই কামরুল৯৯ তার ঐ গুগল ক্রোমের পোস্টে এই খাপছাড়া ছবিটি দিয়েছেন। ছবিটি সামহোয়্যারের বাগের কারনে পারভেজ মাসুদ সাহেবের পোস্ট থেকে কামরুল৯৯ এর পোস্টে চলে এসেছে। ব্যাপারটা শুনতে মজার কিন্তু ব্যাখ্যা করা কষ্টকর।
তবে এ ঘটনা এই প্রথম নয়। ইতিপূর্বে আমি নিজেও এই বাগের শিকার হয়েছি।
২রা ডিসেম্বর, ২০০৯, দুপুর ১২:৪১ মিনিটে আমার প্রকাশিত পোস্ট - গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল
আর
২রা ডিসেম্বর, ২০০৯, দুপুর ১২:৪৫ মিনিটে ব্লগার নাজমুল হাসান শান্ত এর প্রকাশিত পোস্ট - ওয়েব ডিজাইন - HTML & CSS টিউটোরিয়াল #০১#
উপরোক্ত দু'টো পোস্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিলো। উক্ত ক্ষেত্রে নাজমুল হাসান শান্ত সাহেবের টেকি পোস্ট থেকে আমার গানের পোস্টে শুধু ছবি নয়, তার সাথে চলে এসেছিলো ট্যাগও।
আমরা এখন অব্দি দু'টো ঘটনা দেখলাম। এরকম হয়তো আরো আছে। কিন্তু এই দু'টি ঘটনার মধ্যে একটি মজার মিল লক্ষ্য করুন:
১. দু'টি ক্ষেত্রেই একটি পোস্ট ছিলো গানের পোস্ট আর আরেকটি ছিলো টেকি পোস্ট! আজব কম্বেনিশন।
২. উভয় ক্ষেত্রেই পরে প্রকাশিত পোস্ট থেকে ছবি আগে প্রকাশিত পোস্টে চলে এসেছে।
কে জানে এই আজব বাগের কল্যাণে আমরা এরপরে কি দেখবো! হয়তো কুরআন বা ইসলাম সংক্রান্ত পোস্ট ঐশ্বরিয়া রাইয়ের ওয়ালপেপার পূর্ণ! - কে জানে?
* পোস্টে ব্যবহৃত ছবিটি সাইফুর ভাইয়ের সৌজন্যে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



