আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (২য় ও শেষ পর্ব) 
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৬
![]()
গতকালের লেখাটা বেশি বড় হয়ে যাচ্ছিলো ভেবেছিলাম। আসলে পোস্ট লেখার সময় এমনই মনে হয়। কিন্তু পোস্ট প্রকাশের পর বুঝলাম আর যায়গা ছিলো পোস্টে। তাই আজকের পোস্টটা 'টাইট-ফিট' হবে।
শুরু করলাম তাহলে.......
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Stock Image, Footage, Sounds & Fonts
বর্ননা: এই ফোল্ডারে গ্রাফিক্স ওয়ার্কের জন্য প্রয়োজনীয় ফ্রি হাই রেজ্যুলেশন ছবি/টেক্সচার, ফ্রি সাউন্ড এ্যাফেক্ট/ভিডিও ফুটেজ/ফন্ট ও ভেক্টর লোগো ডাউনলোডের সাইটের লিংক আছে।
১. Vector Logo: নানান পরিচিত ও অপরিচিত ব্র্যান্ড/কোম্পানী/সফটওয়্যার/টিমের লোগো মিলিয়ে মোট ১ লাখের ওপরে ভেক্টর লোগো আছে এই সাইটে।
* বলে রাখা ভালো যারা জানেন না তাদের জন্য, ভেক্টর ফরম্যাটের কোন কিছুকে গ্রাফিক্সের কাজ করার সময় যতোই বড় করা হোক না কেন ছবি ফাটবে না/ঘোলা দেখাবে না। প্রিন্টিংয়ের কাজের জন্য তাই ভেক্টর অবজেক্ট অমূল্য।
২. Absolute Sound Effects Archive: বিভিন্ন ধরনের সাউন্ড এ্যাফেক্ট পাবেন এই সাইটে। এরকম আরো অনেক সাইট আছে। গুগলে একটু খুঁজলেই পাবেন।
৩. Royalty-Free Music: এই সাইটটায় চরম চরম সব মিউজিক আর ইন্সট্রুমেন্টল আছে যা আপনি অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। সমস্যা হলো এরা ফ্রিতে দেয় না, এগুলো কিনতে বলে। তবে শুনতে দেয়। যখন শুনতে দেয় তখন আমি এমবেড করা mp3 ফাইলটা ডাউনলোড করে ফেলি Internet Download Manager দিয়ে। তাই সমস্যা হয় না। ![]()
৪. dafont: প্রোফেশনাল গ্রাফিক্স ওয়ার্ক করেন এমন বা চরম চরম সব ফন্টের খোঁজে থাকেন এমন লোকেদের জন্যই বোধহয় এই সাইটটা বানানো হয়েছিলো। এই সাইটটা বাদে আজ পর্যন্ত খুব কম যায়গায়ই গিয়েছি ফন্টের খোঁজে। ক্যাটাগরিগুলোতে একটু ব্রাউজ করলেই পাবেন অদ্ভূত সুন্দর সব ফন্ট।
৫. seeklogo: আরেকটা চরম ভেক্টর লোগো ডাউনলোড করার সাইট।
৬. stock.xchng: দুইটা পোস্ট মিলিয়ে যতো লিংক দিয়েছি তার মধ্যে আমার সবচেয়ে কাজে লাগে বোধোহয় এই সাইটটা। সাইটটায় অসংখ্য ইউজার কন্ট্রিবিউটেড ফ্রি ফ্রি ছবি পাবেন হাই রেজ্যুলেশনে তোলা যেগুলো আপনি খুব সহজেই আপনার গ্রাফিক্সের কাজে যোগ করতে পারবেন। এছাড়াও আছে বিভিন্ন টেক্সচার আর ব্যাকগ্রাউন্ড। এক কথায় অসাধারণ একটা সাইট।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Movies & Videos
বর্ননা: বুঝতেই পারছেন এই ফোল্ডারে আছে ম্যুভি ডাউনলোড করার সাইটের লিংক। এটা আমার সবচেয়ে প্রিয় ফোল্ডার।
১. Mediafire Moviez: বর্তমানে আমার সবচেয়ে প্রিয় ম্যুভি ডাউনলোড সাইট। এর উপরে আর কোন কথা নাই। সবগুলো ম্যুভি হাই-কোয়ালিটি mkvতে এনকোড করা, অধিকাংশই ব্লু-রে রিপ আর বাকিগুলো ডিভিডি-রিপ। ১২৮০ x ৭২০ বা এর কাছাকাছি রেজ্যুলেশনের অধিকাংশ ম্যুভিই। আর সব লিংকই মিডিয়াফায়ারের। এক কথায় অসাধারণ। এই সাইটের পুরো বর্নাণুক্রমিক ম্যুভির তালিকাটি আছে এই লিংকে: View this link
২. TINYRIP ও Tiny MKV এই দু'টি সাইট আর আগে দেয়া Mediafire Moviez প্রায় একই ধরনের সাইট। একই ছবি এক সাইটে আসার ১ দিনের মাঝেই আরেকটায় চলে আসে। তবে Tiny MKV তে ফাইলগুলো ভাগ ভাগ করে ডাউনলোড না করে আস্ত ডাউনলোড করা যায়। এই সাইট দু'টোও ভালো।
৩. Stagevu: রিপগুলো বড় ও aviতে হওয়া সত্ত্বেও এটি এখনও আমার অনেক প্রিয় একটি সাইট। কারনটা এর বৃহৎ ম্যুভি কালেকশন। অনেক দূর্লভ ম্যুভি পেয়ে যাবেন এখানে। আর রিজিউমও সাপোর্ট করে সাইটটি।
৪. OneClickMoviez!: এই সাইটে আগে গেলেও এখন আর যাই না। রিপগুলো তুলনামূলক বড় (৭০০ মেগাবাইট) এবং বেশিরভাগই লিংকই রিজিউম সাপোর্ট করে না।
৫. Bangla Movie Download: বাংলাদেশী ম্যুভির বেশ ভালো কালেকশন আছে এখানে। রিজিউম সাপোর্ট করে। বাংলা ম্যুভির জন্য আরো একটি সাইট হলো: moviesfrombd.com
৬. Opensubtitles: ম্যুভির সাবটাইটেলের জন্য চরম সাইট, দ্যা বেস্ট।
৭. এছাড়াও আরো কিছু ম্যুভি ডাউনলোডের সাইট ছিলো যেগুলো বিভিন্ন অসুবিধার কারনে আলাদাভাবে বর্ননা দেয়া হলো না: 300MBUNiTED, allshare4all, fast-freedownload.blogspot.com, Warez-BB.org
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Music, Music Video & Natok Download
বর্ননা: বাংলাদেশী নাটক, সিরিয়াল, হিন্দি গান, মিউজিক ভিডিও ডাউনলোড লিংক সমূহ।
১. AmarNatok: খুবই ভালো সাইট বাংলাদেশী নাটক ডাউনলোড করার জন্য। আরো আছে Shonar Bangladesh।
২. Bangladeshi Dramaserials: বাংলাদেশী টিভি সিরিয়াল ডাউনলোড করার সাইট।
৩. music.com.bd: বাংলা গান ডাউনলোড করেন অথচ এই সাইটের নাম শোনেননি এমন লোক খুব কমই আছেন। লেটেস্ট এ্যালবামের জন্য ভালো।
৪. Ultimate Bangla Music: এটা একটা বস সাইট! গানের সম্ভার দেখলে আপনি টাশকি খেতে পারেন। নতুন-পুরনো মিলিয়ে প্রায় ১৬,০০০ এরও বেশি অতি দূর্লভ বাংলা গান আছে এই সাইটে। এপার-ওপার দুই বাংলারই গানে সমৃদ্ধ সাইটটি। তবে ডাউনলোড করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে আপনাকে ১০০টি গান ডাউনলোড করতে দেয়া হবে। আপনি যদি ওদের ওয়েবসাইটে নিজে ১টি গান আপলোড করেন পিসি থেকে তবে ওরা আপনাকে আরো ২৫টি গান ডাউনলোড করতে দেবে। তবে এটা না করে অন্য একটা ই-মেইল দিয়ে নতুন একটা এ্যাকাউন্টও খুলতে পারেন। এই সাইট থেকে FTP ক্ল্যায়েন্ট ব্যবহার করেও ডাউনলোড করা যায়।
৫. Cyberhome of Shaniur: নেটে ঘুরতে ঘুরতে হঠাৎই পেয়ে গিয়েছিলাম এই সাইটটা। অনেকগুলো বাংলা গান সাজানো আছে সাইটায়। পছন্দমতো গানটি খুঁজে পেতে আপনার ব্রাউজারের সার্চ ফাংশন (Ctrl +F) ব্যবহার করুন। গানগুলোর শিল্পী অনুযায়ী তলিকা এই লিংকে: (View this link) এবং বর্নাণুক্রমিক তালিকা এই লিংকে: (View this link) পাবেন।
৬. Valobashi Bangla - Kolkata Songs Download: শুধু কোলকাতার বাংলা গানের এ্যালবাম পাবেন এখানে, সবই মিডিয়াফায়ারের লিংক।
৭. Songs.PK ও mp3yug দু'টো সাইটই নতুন হিন্দি গানের জন্য খুব ভালো। বিশেষতঃ Songs.PK। আর নতুন ও পুরনো হিন্দি গানের জন্য শ্রেষ্ঠ হচ্ছে Mp3HunGama। এই সাইটটিতে হালের হিন্দি গান থেকে শুরু করে আপনার দাদার আমলের হিন্দি গানও পাবেন। আরও পাবেন গজল ও পাকিস্তানি কাওয়ালী।
৮. Beemp3: এই সাইটটাও একটা বস! যে কোন গান - হোক না সেটা বাংলা, ইংরেজী বা হিন্দি; না পেলে সোজা চলে যাবেন এই সাইটে। Beemp3 তাদের নিজেদের সার্ভারে কোন গান রাখে না বরং আপনি যা সার্চ করবেন তা পুরো নেটে তার ইনডেক্স করা mp3গুলো থেকে খুঁজে বের করবে। Beemp3 সার্চ করে মূলতঃ mp3 ফাইলের ট্যাগে আর তাই এটি এতো সফল। ইংরেজী গান খোঁজার জন্য সাইটটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
৯. কিছু হাই কোয়ালিটি ও HD হিন্দি মিউজিক ভিডিও ডাউনলোডের সাইটের লিংক দেয়া হলো এখানে: Bollywood Video Zone, deejam.folderland.com, DJMaza, HD MOVIEZZ,
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Tutorials, How TOs & DIY
বর্ননা: ফটোশপ, ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল ও DIY (Do It Yourself) সাইট।
১. ফটোশপ ও ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালের লিংকগুলো হচ্ছে: AdobeTutorialz, Good-Tutorials - Photoshop Tutorials, Psdtuts+, TOP CG Tutorials - Photoshop, 50 Stunning Photoshop Text Effect Tutorials, Best Smashing Magazine's Illustrator Tutorials, Ndesign-Studio Illustrator Tutorials।
২. YouTube - tutvid's Photoshop & Illustrator Tutorials: tutvid নামে একজন ইউটিউবে অসাধারণ সব ইলাস্ট্রেটর আর ফটোশপের টিউটোরিয়াল দেয়। এটা তারই চ্যানেলের লিংক। এককটা টিউটোরিয়াল ১৫-৩০ মিনিটের। বেসিক ফটোশপ ব্যবহারকারীরা পারলেও টিউটোরিয়ালগুলো মূলতঃ এ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য।
৩. Instructables: এটি একটি DIY সাইট। DIY বা Do It Yourself সাইট হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনাকে আপনার আশেপাশের বিভিন্ন জিনিস থেকে কি করে নতুন সব জিনিস বানাতে হয় অথবা কি করে বিভিন্ন সমস্যার সমাধান করবেন তা শেখানোর সাইট। এই সাইটে টিউটোরিয়ালগুলো অসাধারণ ও ফলো করা সহজ কারন ধাপে ধাপে বিভক্ত।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Online TV, Streams & Radio
বর্ননা: অনলাইনে টিভি দেখা, রেডিও শোনার সাইট।
১. MyP2P.eu: অনলাইনে খেলা দেখার জন্য জুড়ি নেই এই সাইটটির। আগে থেকে খেলার তারিখ ও সময় দেয়া থাকে। অসংখ্য লিংক থাকে। বেশিরভাগই কাজ করে। এ কাজের জন্য আরো একটি ভালো সাইট হচ্ছে: Justin.tv।
২. lemon24.com, Radio 2Fun, Radio GoonGoon চমৎকার কিছু বাংলা অনলাইন রেডিও সাইট। গুগলে বা এই ব্লগে খুঁজলে আরো অনেক পাবেন।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Mobile
বর্ননা: মোবাইলের সফটওয়্যার ও তথ্য জানার সাইট।
১. DotSIS ও Imserba সাইট দু'টি মূলতঃ ফোরাম। এই দু'টি সাইটই Symbian, iPhone, iPod প্রভৃতির জন্য সফটওয়্যার আর গেইমে ভরপুর। সবই ক্র্যাক করা। বিশেষতঃ Imserba সাইটটি iPhone ও iPod এর জন্য খুবই ভালো। DotSIS ভালো Symbian এর জন্য।
২. GetJar: এটি বহু পরিচিত একটি সাইট জাভা সমর্থিত সেটের সফটওয়্যার আর গেইম ডাউনলোডের জন্য।
৩. GSMArena: সদ্য কেনা মোবাইল ফোনটির সব ফাংশন জানতে চান নাকি আগে ফাংশন দেখে তারপর ফোন কিনতে চান? যেটাই হোক না কেন এই সাইটটির কোন বিকল্প নেই।
----------------------------------------------------------------------------------
ফোল্ডারের নাম: Resources
বর্ননা: তথ্যমূলক সাইট।
১. Fotopedia: চরম একটা সাইট। চমৎকার সব ছবি আর তার সাথের গল্পটুকু - এ সবই পাবেন সাইটটিতে।
২. IMDb: Internet Movie Database বা IMDb ইন্টারনেটে বিগত, বর্তমান ও আগমান যে কোন ম্যুভি সম্পর্কে তথ্য জানার শ্রেষ্ঠ সাইট। গল্পের ডিটেইলস, রিলিজ তথ্য. ছবির ভুল, মজাদার তথ্য, দর্শক মন্তব্য, ম্যুভি সম্পর্কে প্রশ্ন আর উত্তরসহ সবরকমের খুঁটিনাটি তথ্যই পাবেন এখানে। ম্যুভি পাগলদের জন্য এর কোন বিকল্প নেই।
৩. Rotten Tomatoes - Movie Review: এই সাইটটি ম্যুভির মূল্যায়নের জন্য খুবই ভালো। এখানে বিভিন্ন সমালোচকদের মন্তব্য পাবেন যে কোন ম্যুভি সম্পর্কে। অতীতে সাইটটি আমাকে সাহায্য করেছে নানা অপরিচিত কিন্তু ভালো ম্যুভি খুঁজে বের করতে।
৪. IMSDb - The Internet Movie Script Database: বিভিন্ন ম্যুভির স্ক্রিপ্ট পাবেন এই সাইটে।
৫. MODIS Rapid Response System: সাইটটির নাম দেখে বোঝার উপায় নেই এটা কিসের সাইট। আসলে এটা NASA'র শাখা একটি সাইট। এই সাইটে নাসার বিভিন্ন স্যাটেলাইট থেকে পৃথিবীর বিভিন্ন অংশের হাই রেজ্যুলেশন সব ছবি পাবেন (২৫০ মিটার অব্দি জুম)। সম্প্রতি আইসল্যান্ডের অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাই-মেঘ বা বাংলাদেশে কাঁপানো সিডরের ছবিটিও দেখে নিতে পারেন।
----------------------------------------------------------------------------------
পোস্টটা এখানেই শেষ। শেষের দিকে অনেক সাইটের নাম বাদ দিয়েছি খুব কমন সাইট বলে।
ব্লগার ত্রিভুজের পরামর্শ অনুযায়ী চিন্তা করছি Delicious এ একটা এ্যাকাউন্ট খুলে সেখানে সবগলো বুকমার্ক পাবলিকলি শেয়ার করবো যাতে ভবিষ্যতে আমি আরো যোগ করলে সবাই জানে।
এর আগের পর্ব: ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আট আনা বলেছেন:
৭/৮ টা আগে দেখা, বাকিগুলা নতুন। প্রিয়তে নিলাম। প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
সাইফুল ফারদিন বলেছেন:
ভাল........ সোজা প্রিয়তে।
লেখক বলেছেন: থ্যাংক্যু! ![]()
লেখক বলেছেন: ![]()
ধীরে বৎস বলেছেন:
হে ব্লগমহান, আপ্নের জন্য সামান্য তোফা, মুভির জন্য মনো-রঞ্জন আর বিম্পিটা
লেখক বলেছেন: থ্যাংক্যু, তবে এই সাইটটায় বেশিরভাগই Stagevu এর লিংক......
লেখক বলেছেন: ঐগুলান ব্লগে দেয়া যাবে না মহাশয়! ![]()
টেকি মামুন বলেছেন:
ভাই সত্যি অসাধারন কারন একটা কালেকশন করতে অনেক কষ্ট হয় আর আপনি নিস্বার্থে সব দিয়ে দিলেন হ্যাটস অফ টু নাফিস ভাই। আমার কাছে ও প্রায় আপনার কাছাকাছি ফাটাফাটি কালেকশন আছে ।তবে আমারগুলো একটু আলাদা ।ইনশাল্লাহ আমিও আমারগুলো শেয়ার করবো।লেখক বলেছেন: দিয়ে পেলুন পোস্টটা! ![]()
টেকি মামুন বলেছেন:
আরেকটা কথা গুগল ক্রোম কিন্তু ওয়েবে বুর্কমাক গুলো সিনক্রেনাইজিং করে রাখা যায় হারানোর কোন ভয় নাইলেখক বলেছেন: সেটাতো ফায়াফক্সেও যায়, এক্সমার্ক এ্যাডঅন দিয়ে। ![]()
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
লেখক বলেছেন: ![]()
নির্জন রহমান বলেছেন:
কাজের পোষ্ট, প্লাসাইলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
মোঃমোজাম হক বলেছেন:
এই জন্যই আপনাকে ভালা পাই
ইন্তাজ ভাই বলেছেন:
সরাসরি প্রিয়তে পাঠিয়ে দিলাম।
রাজীব_নন্দী বলেছেন:
প্রিয়তে।
তানভীর আহমেদ সজীব বলেছেন:
প্রয়োজনীয় আরেকটি পোষ্ট...লিংকগুলো আমার মতো অনেকেরই কাজে আসবে...অঃটঃ 'ম্যান অন ফায়ার' এর কম মেগাবাইটের কোন লিংক কি আছে? আমি মিডিয়াফায়ারের যে লিংক পেয়েছি তা ১.৩৬ জিবি, নেট স্পীডের কারনে যা ডাউনলোড সম্ভব না, একটু দেখবেন কি খুজে??
ধন্যবাদ আপনাকে...
লেখক বলেছেন: এখানে একটা আছে, ৭৯২ মেগাবাইট: http://stagevu.com/video/gapipwdopthm
ম্যুভিটা আসলে প্রায় আড়াই ঘন্টার, তাই ছোট ভার্শন পাওয়া মুশকিল।
তানভীর আহমেদ সজীব বলেছেন:
আচ্ছা, ষ্টেজভ্যু কি রিজিউম সাপোর্ট করে? বিদ্যুতের যা অবস্থা, রিজিউম সাপোর্টেড সাইট ছাড়া ডাউনলোড করা যাবে না।
লেখক বলেছেন: ষ্টেজভ্যু রিজিউম সাপোর্ট করে.......
অ্যামাটার বলেছেন:
দুর্দান্ত। প্রিয়তে।
মেঘ শূন্য দিন বলেছেন:
অ্যামাটার বলেছেন: দুর্দান্ত। প্রিয়তে।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
কিছু নতুন সাইট বুকমার্ক করলাম।।। আচ্ছা ভাই, ইসেটের ইউজারনেম আর পাসওয়ার্ডের জন্য কোন সাইটে যাচ্ছেন বর্তমানে???
লেখক বলেছেন: এটা: http://www.esetnod32keys.com/
তবে প্রক্সি দিয়ে ঢুকি, না হলে নড ব্লক করে দেয়! ![]()
স্পেলবাইন্ডার বলেছেন:
অনেক ধন্যবাদ। প্রিয়তে।
আহাসান বলেছেন:
চরম তোমার এ পোষ্ট দেখে আমিও একটা এরকম পোষ্ট দেব, ভাবছি।
বুকমার্কগুলো তাহলে হারাবেনা সহজে, তাছাড়া অন্য পিসি থেকেও ব্যবহার করা যাবে।
ডেলিসিয়াসে একবার ঢুঁ মারব, দেখি...
লালসালু বলেছেন:
পিলাচ
অাল অামীন বলেছেন:
++++++++++++++
মনিরুল. হক. ফিরোজ বলেছেন:
খুবই কাজের পোস্ট....প্রিয়তে ঠাই দিলাম...এবং আপনাকে ++++++++
অসম্ভব০০৯ বলেছেন:
+++++
মেহেদী১৮২৮ বলেছেন:
688 (1) hunter/killer pc game টার ডাউনলোড লিংক চাই
নামহীনা বলেছেন:
অনেকদিন পরে পোষ্টটি চোখে পরলো.. চেক করে দেখতে হবে। থাংকু।
সুমন সালেহী বলেছেন:
আমার কমেন্টটি কী গেল না কী মুছে দিলেন? যাই হোক আবারো ধন্যবাদ দিচ্ছি। এবং আপনার আপত্তি না থাকলে বুকমার্কস অর্গানাইজার থেকে
bookmarks-2010-12-06.json (বুকমার্ক সেভ করার পর এ ধরণের একটি ব্যাক আপ তৈরী করা যায়... আপনি নিশ্চয়ই জানেন।)
এই ফাইলটি দিয়ে দিলে এক ক্লিকে আপনার প্রিয় বুকমার্কগুলো আমাদের পিসিতে নিয়ে নিতে সুবিধা হত...
মঙ্গলার্থে........
বোরহান উদদীন বলেছেন:
ভাল লাগল দরকারি পোস্ট তাই প্রিয়তে রাখলাম আর আপনাকে অনেক ধন্যবাদ. এইরকম প্রয়োজনীয় পোস্টের জন্য।
হাবিবউল্যাহ বলেছেন:
আমিও প্রিয়তে রেখে দিলাম।কাজে লাগবে আশা করছি।
িনদাল বলেছেন:
+++++++++++++++++
অহনাব বলেছেন:
Technology Basic || TechnologyBasic || টেকনোলজিবেসিক || টেকনোলজি বেসিক All Basic Concepts Of Technology In bangla like as wikipedia style ! you can say it is a technology dictionary. more than 1000 technology term included in this site.
এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে।
১০০০ পেজের বিশাল সাইটে আপনাকে স্বাগতম !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























