আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি :) B-) :D

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৪

শেয়ারঃ
0 14 0



ফায়ারফক্সের হাজার হাজার এ্যাডঅন আছে। তার মধ্যে শুধু সেরা ১০/১২টা নিয়েও যদি পোস্ট দেই তাহলেও বিশাল পোস্ট হয়ে যাবে। কিন্তু আজ অন্যদের সেরা নয়, আমার নিজের কাছে যেটা সেরা সেই এ্যাডঅনটি নিয়ে পোস্ট দেবো। এ্যাডঅনটির নাম হচ্ছে Ubiquity। এ্যাডঅনটি মোজিলার নিজেদের উদ্ভাবিত। তবে আর সব এ্যাডঅনের সাথে Ubiquity এর একটা বিশাল পার্থক্য হলো, অন্য আর সব এ্যাডঅন যেখানে একটি মাত্র নির্দিষ্ট কাজের জন্য তৈরি, সেখানে Ubiquity এর ব্যবহার বহুবিধ। ক'দিন আগে একটা পোস্টে বলেছিলাম - "সবার ভাষ্যমতে ক্রোম ফাস্ট হওয়া সত্ত্বেও ফায়ারফক্স ইউজ করি কারন - ১) অভ্যেস, ২) কাস্টোমাইজ করা যায় আগাগোড়া, ৩) চরম চরম সব এ্যাড-অন এবং ৪) প্রেমে পড়ে গিয়েছি। ৫ নম্বর আরেকটা কারন আছে। ওটা অন্য আরেকদিন বলবো।"
সেই পঞ্চম কারনটি হচ্ছে এই এ্যাডঅনটি।

ব্যবহার ও ফিচার সম্পর্কে বলার আগে Ubiquity ইন্সটলের লিংকটা দেই: https://bitbucket.org/satyr/ubiquity/downloads/tip.xpi

ইন্সটলের পর যে কোন সময় Ubiquityকে ডাকুন Ctrl + Space চেপে।

১. অনুবাদক: আরও অনেক ফিচার থাকা সত্ত্বেও এটার কথাই আগে বললাম। নিচের লেখাটা পড়ুন:

山桃草是原產於美國路易斯安那州南部及德克薩斯州的山桃草屬植物。山桃草是多年生的草本植物,從地下的根莖長出高50-150厘米的茂密枝莖。葉子有幼毛,呈矛尖形,長1–9厘米及闊1–13毫米,邊緣有鋸齒。花朵長在長10-80厘米的花序上,一般呈粉紅色或白色,直徑2-3厘米,有4塊長10-15毫米的花瓣,雄蕊很長像毛。一般會在初春至結霜前開花。圖為山桃草。

কি কিছু বুঝলেন? চাইনিজ পড়তে না জানলে অবশ্য আপনার বোঝার কথাও না। এখন আপনি যদি জানতে চান এখানে কি লেখা আছে আপনি নিশ্চয়ই লেখাটা প্রথমে কপি করবেন, তারপরে গুগল বা অন্য কোন অনলাইন ট্রান্সলেটর খুলবেন এবং তারপর পেস্ট করে ট্রান্সলেট বাটনটি চাপবেন। এতো সময় কার আছে বলুন? লেখাটা সিলেক্ট করুন, Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন। লিখুন translate this, আর দেখুন কিভাবে নিমেষেই আপনাকে অনুবাদ করে দিচ্ছে Ubiquity:



শুধু তাই নয়, এখন Ubiquity অনুবাদ করার পর Ubiquity খোলা অবস্থায় যদি Enter চাপেন তাহলে Ubiquity অটোম্যাটিক্যালি পেইজে যেখানে চাইনিজ লেখাটা ছিলো সেখানে ইংরেজীটা বসিয়ে দেবে।


অনুবাদের আগে


অনুবাদের পরে

কমান্ড হিসেবে translate this না লিখে শুধু trans this ও লেখা যায় সংক্ষেপে। অধিকাংশ কমান্ডই পুরোটা না লিকে সংক্ষেপে লিখলেও কাজ করে।

আবার ধরুন আপনি ঐ আগের চাইনিজ লেখাটিই অনুবাদ করে স্প্যানিশে নিতে চান। তাহলে? খুব সহজ, লেখাটা সিলেক্ট করা অবস্থায় শুধু Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন trans this to spanish এবং দেখুন ফলাফল:



গুগলে ট্রান্সলেট করা যায় এমন যেকোন ভাষার অনুবাদই সাপোর্ট করবে Ubiquity।

২. ডিকশনারী: নিচের শব্দটি দেখুন

Apocalypse

শব্দটির অর্থ জানতে কোন ডিকশনারী খোলার প্রয়োজন নেই। শুধু শব্দটি সিলেক্ট করে Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন define this অথবা def this এবং দেখুন ফলাফল:



অথবা যদি সিলেক্ট না করে সরাসরি কোন শব্দের অর্থ জানতে চান তাহলে লিখুন def(স্পেস)আপনার শব্দ। যেমন Charismatic শব্দটির অর্থ জানতে আমি লিখবো - def Charismatic



৩. হিসাব-নিকাশ: সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগের জন্য আর ক্যালকুলেটর খোলা কেন? সময় বাঁচান Ubiquity থেকে হিসেব করে। হিসাব করার জন্য Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন calculate বা শুধু cal, একটা স্পেস দিন, এবারে আপনার অংকটি লিখুন। যেমন (1+2+698+789)-64 অংকটি করার জন্য আমি লিখবো:

cal (1+2+698+789)-64



এই ক্যালকুলেটর এর আরো একটি গুণ হলো এটি শুধু হিসাব নয়, কনভার্শনও করতে পারে। কেমন? ধরুন আপনার মার্কিন বন্ধু আপনাকে লিখেছে ই-মেইলে:

"Oh it's so hot in New York now! Temperature is 85 F. I can't stand it anymore."

এখন আপনিতো জানেন না 85 ফারেনহাইটে কতো সেলসিয়াস। জানতে হলে Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন cal 85 F in celcius আর দেখুন ফলাফল:



এভাবে টাকা পয়সা, দৈর্ঘ্য, ওজন, গতি ইত্যাদি হিসেব করতে পারবেন:


১০০ কেজিতে কত পাউন্ড?


১০০ ডলারে কত ইউরো?

ক্যালকুলেটরের পুরো কমান্ড তালিকা পাবন এখানে: http://www.googleguide.com/help/calculator.html

৪. ম্যাপ: ধরুন একটা পেইজে একটা এ্যাড্রেস দেয়া আছে। আপনি এটা গুগল ম্যাপসে দেখতে চান ঠিক কোন যায়গায় অবস্থিত তা জানার জন্য -


Mountain View, California, United States

এ্যাড্রেসটা সিলেক্ট করে Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন map this আর Ubiquity এর মাঝেই খুলবে গুগল ম্যাপস ও আপনাকে ম্যাপে স্থানটি দেখিয়ে দেবে:



৫. TinyURL: যে কোন URLএক সংক্ষেপে প্রকাশ করা যায় TinyURL ব্যবহার করে। যে লিংকটির TinyURL বানাবেন সেটি সিলেক্ট করে Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন tiny this আর সাথে সাথে পেয়ে যাবেন আপনার TinyURL। আর এন্টার চাপলে পেইজে থাকা লিংকটি অপসারিত হয়ে TinyURLটি দিয়ে রিপ্লেস হয়ে যাবে।

৬. পেইজ এডিট: এটা অনেক মজার একটা ফাংশন। আপনি চাইলে যে কোন পেইজে যা খুশি লিখতে পারবেন, যে কোন অংশ বোল্ড/ইটালিক/আন্ডারলাইন করতে পারবেন, হাইলাইট করতে পারবেন এভং সবচেয়ে মজার ব্যাপার পরিবর্তনগুলো সেইভও করতে পারবেন এবং পরের বার যখন ঐ পেইজে পুনরায় ঢুকবেন পরিবর্তনগুলো দেখতে পারবেন। অবশ্যই বুঝতে পারছেন এই পরিবর্তনটা শুধুই আপনার পিসির জন্য, নেটের কিছুই চেঞ্জ হবে না। অনেকে হয়তো ভাবছেন এভাবে পেইজ এডিট করে কি লাভ? বলছি।

ধরুন ব্লগার ইন্ঞ্জিনিয়ারের "উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু টিউটোরিয়াল" পোস্টটি আমার খুবই ভালো লেগেছে এবং আমি প্রায়ই এখানে ঢুকি উবুন্টুর সমস্যা সমাধান করতে এবং ভবিষ্যতেও ঢুকবো। খুব স্বাভাবিক ভাবেই আমি চাইবো লেখার যে অংশগুলো আমার দরকার তা সবসময় আমার চোখে পড়ুক। কিন্তু এখন আমি গিয়ে তো আর ইন্ঞ্জিনিয়ার ভাইকে বলতে পারি না ভাই অমুক লাইনটা বোল্ড করেন বা অমুকটা ইটালিক বা অমুক লাইনটা মুছে দেন। এর সমাধান হচ্ছে Ubiquity। কিছু করতে হবে না, শুধু পেইজটা খুলে তারপর Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন edit page এবং Enter চাপুন। এ অবস্থায় পেইজটি পুরোপুরি এডিট করার মতো অবস্থায় আছে। বিশ্বাস না হলে কোন একটা যায়গায় মাউস ক্লিক করে কিছু লেখার চেষ্টা করে দেখতে পারেন। কোন কিছু সিলেক্ট করে Delete বাটন চাপলে তা মুছে যাবে, Ctrl + Z আবার আগের অবস্থায় ফিরে আসবে বা Undo হবে। লেখা বোল্ড/ইটালিক/আন্ডারলাইন করতে রেখা সিলেক্ট করে Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং bold অথবা italic অথবা underline লিখে Enter চাপুন। পেইজ এই অবস্থায় সেইভ করতে লিখুন Ubiquityতে লিখুন save page edits এবং পেইজটি সেইভ হবে। এর ফলে পরবর্তীতে সময়ে আপনি যখন আবার ঐ পেইজে ঢুকবেন তখন আপনার আনা পরিবর্তনগুলো দেখা যাবে। ভয় পাবেন না, এই পরিবর্তন সম্পূর্ণভাবে সরিয়ে আবার আগের অবস্থায় আনা সম্ভব। যে পেইজে পরিবর্তন এনছেন সে পেইজে ঢুকে Ubiquityতে লিখুন undo page edits এবং পেইজে আনা সব পরিবর্তন দূর হয়ে যাবে।

আপনি চাইলে পেইজের যেকোন অংশ সিলেক্ট (এ জন্য এডিট অপশনে যাওয়া লাগবে না) করে Ubiquityতে highlight লিখে Enter চেপে পেইজের ঐ অংশটি হাইলাইট করে নিতে পারেন এবং তারপর save page edits লিখে সেইভ করতে পারেন। এতে করে ঐ পেইজে পরবর্তীতে ঢুকলে দাগানো অংশগুলো ভালো করে চোখে পড়বে, অনেকটা এভাবে:



বিঃ দ্রঃ কোন একটা কারনে Ubiquityতে বোল্ড কোন লেখা সাধারণ লেখার সাথে একসাথে হাইলাইট করা য়ায় না, আলাদাভাবে সিলেক্ট করে করতে হয়। আমি এখনও এর কারনটা বের করতে পারিনি।

আরেকটি মজার ফিচার হচ্ছে কিছু টেক্সট সিলেক্ট করে আপনি Ubiquityতে count words লিখে Enter চাপলে মোট শব্দ সংখ্য পেয়ে যাবেন।

৭. আবহাওয়া: Ubiquityতে জেনে নিতে পারেন আবহাওয়ার পূর্বাভাস। Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন weather near dhaka আর পেয়ে যাবেন ঢাকার আবহাওয়ার পূর্বাভাস। এভাবে যে কোন শহরেরটাই পাবেন।



৮. সার্চ: Ubiquity এর ক্ষমতা আছে নিজস্ব ইন্টারফেসেই সার্চ রেজাল্ট দেখানোর। সবচেয়ে আকর্ষনীয় সার্চ হলো এর Google Image Search। ইমেজ সার্চের জন্য Ubiquityতে get image লিখে একটা স্পেস দিয়ে যেটা সার্চ করা দরকার সেটা লিখতে হবে। একটু অপেক্ষা করলেই ছবিগুলো লোড হবে। এই ইমেজ সার্চের সবচেয়ে বড় সুবিধা হলো গুগলের ইমেজ সার্চে কোন ছবিতে ক্লিক করলে আসল ছবিটা ফুল সাইজে দেখতে হলে মাঝখানে আরেকটা পেইজ পার করে যেতে হয় যেটা এখানে লাগে না, ক্লিক করলে সরাসরি ছবি লোড হবে। আরও একটা ব্যাপার হলো প্রতিটা ছবি নতুন ট্যাবে খুলবে এবং Ubiquity বন্ধ হবে না ক্লিক করার পর। এর মানে আপনি একটার পর একটা ক্লিক করে যেতে পারবেন।



কোন পেইজে যে কোন ওয়ার্ড সিলেক্ট করে goog, yahoo, wiki, you ইত্যাদি লিখলে যথাক্রমে Google, Yahoo, Youtube ও Wikipediaতে সার্চ হবে। যেমন নিচের ওয়ার্ডটি সিলেক্ট করুন:

Jet Engine

এবারে সিলেক্ট করে Ctrl + Space চেপে Ubiquityকে ডাকুন এবং লিখুন wiki this এবং পেয়ে যাবেন Wikipedia এর Jet Engine নিয়ে লিখিত পেইজ।



অন্যান্য সার্চগুলোর কমান্ডগুলো ও বাকি সব কমান্ড (যার সংখ্যা অনেক) list ubiquity commands লিখে Enter চাপলেই চলে আসবে। Ubiquity এর স্কিনও পরিবর্তন করা সম্ভব, এজন্য Ubiquityতে change skin লিখলেই হবে। আরো অনেক এ্যাডভান্সড কমান্ড এখানে উল্লেখ করা হলো না সাধারণ ব্যবহারকারীদের কথা খেয়াল রেখে। Ubiquity দিয়ে চাইলে শুধু টাইপ করে Twitter এর স্ট্যাটাস পরিবর্তন করা যায়, Gmail দিয়ে মেইল করা যায়, Digg করা যায়, ফায়ারফক্স পুরোপুরি চালানো যায়।

টিপস: Ubiquityতে সবসময় this শব্দটি দিয়ে সিলেক্ট করা শব্দটিকে বোঝায়।

শেষে একটা ভিডিও দিয়ে দিলাম যেটি এই চমৎকার এ্যাডঅনটিকে আরেকটু ভালো করে চিনতে সাহায্য করবে আপনাদের। এখানে কিছু অতিরিক্ত টিউটোরিয়ালও আছে:


ভিডিওটি আরো ক্লিয়ার দেখতে হলে এই লিংকে যান: View this link

শেষ কথা: মোজিলা সম্প্রতি এই এ্যাডঅনটির আর কোন ডেভোলপমেন্ট করবে না বলে জানিয়েছে। কারন হিসেবে দেখিয়েছে ফায়ারফক্স ৩.৭ ও ৪ এর ডেভোলপমেন্টকে। তবে তারা প্রমিস করেছে একদিন তারা আবার এই এ্যাডঅনটিকে তাজা করে তুলবে।

Ubiquity এ অফিশিয়াল সাইট: mozillalabs.com/ubiquity

আশা করছি সবাই এ্যাডঅনটি ব্যবহার করে দেখবেন।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫২
আরিফ থেকে আনা বলেছেন: বাই ডিফল্ট ভাল্লাগসে
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: বুকা আছো কেমন? :)

২. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩
অনির্বান বলেছেন: ভালো লাগলো। ট্রাই মারতে হবে।
+++
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: ওকে! :)

৩. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৩
কুতুব্ বলেছেন: এইটা বেশী বাড়াবাড়ী ভাই, this is too much :)
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: :) :)

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: আমারও তো 3.6.3! আজব!

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: আপনার সমস্যা দেখে আমি আবার আনইন্সটল করে ইন্সটল করলাম সমস্যা হয় কিনা দেখতে। হলো নাতো! :(

২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৬

লেখক বলেছেন: আপনার অন্য এ্যাড-অনগুলোর নাম কি একটু বলবেন? আর অপারেটিং সিস্টেম?

৫. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০২
টেকি মামুন বলেছেন: হুম গুগল ক্রোম ব্যবহার করি।তবে সবগুলোই আছে গুগলে তবে ভিন্ন ভিন্ন অ্যাড অন ইউজ করতে হয়।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: হুমমম......

৬. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: যদিও এইটা বেশি ব্যবহার করি না। শুধু ক্রোম নিয়েই ব্যাপক শান্তিতে আছি। তারপরেও পিসিতে একটা পোর্টাবেল ফায়ারফক্স আছে মাঝে মাঝে স্প্রিডটা একটু পরখ করে দেখি।

**আপনার এই এডঅন্স কি ঐ পোর্টাবেল ফায়ারফক্সে (ভার্সন ১.২.১.১) ব্যবহার করা যাবে ? গেলে কিভাবে ? জানাবেন আশা রাখি।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: আপনি পোর্র্টেবল ফায়ারফক্সের এতো পুরনো ভার্শন ব্যভহার করছেন কেন? লেটেস্ট ভার্শনতো ৩.৬.৩। লেটেস্টটায় কাজ করার কথা। পোর্টেবলেও এ্যাডঅন ইন্সটল করা যায় সাধারণ ফায়ারফক্সের মতোই।

২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন: :)

৮. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২১
সামিউর বলেছেন: জট্টিল জিনিস নাফিস ভাই। থেংক ইউ। :)
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৪

লেখক বলেছেন: আপনাকেও ধইন্যা! :)

২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩২

লেখক বলেছেন: :) :)

১০. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৫
ইসতিয়াক বলেছেন: ট্রাই মারতাসি
দেখি কেমন লাগে
১১. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৯
আরিফ থেকে আনা বলেছেন: তেমন ভালোনা। ব্লগে মুবাইল নাম্বার দিয়া রাখসো, ঘটনা কিতা ? ;)
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন: ফোন দিতে পারো! ;)

১২. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭
ধ্রুব০০৭ বলেছেন: +++++++++++++++++++++




অফটপিক: ভাই, অন্তহীনের শুধু গানগুলো কি আলাদাভাবে কোথাও পাওয়া যায়?
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: অডিও চাইছেন? তাহলে এখানে পাবেন: Click This Link

ভিডিও আলাদা করে সম্ভবতঃ পাওয়া যাবে না। ইউটিউবে পাবেন, তবে ভালো কোয়ালিটিতে না।

১৩. ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫১
নাজমুল আহমেদ বলেছেন: জটিল জিনিসতো :)




আছেন কেমুন?
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: এখন ভালো, আপনি?

২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০০

লেখক বলেছেন: B-) B-)

১৫. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১১
ধ্রুব০০৭ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

অদ্ভুত সুন্দর গানগুলো।

ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: ম্যুভিটা দেখেছেন কি? ওটাও অদ্ভূত সুন্দর! :)

১৬. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৫
রোডায়া বলেছেন: এইটা সম্পর্কে জানতাম না৷ নামাচ্ছি৷
২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: ওকে! :)

১৭. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৯
ধ্রুব০০৭ বলেছেন: ম্যুভি-দেখেইতো গানগুলোর প্রেমে পড়ে যাই।

যে রাহুল বোসকে দু'চোখে দেখতে পারতামনা, সেই এখন আমার প্রিয়দের তালিকায় নাম্বার ওয়ান.........বুঝুন তাহলে আবস্থা!!

সবকিছু মিলিয়েই ম্যুভিটা ভালো লেগেছে।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: এই ছবির সংলাপগুলো আমাকে অসম্ভব মুগ্ধ করেছিলো.......আর খেয়াল করে দেখুন আমার ব্লগ প্রোফাইলে এই ম্যুভিরই গানের কথা লেখা......তাহলে বুঝুন! :)

১৮. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমার একটা ভালো ভিডিও - অডিও কনভার্টার দরকার ছিলো, যদি একটু সাজেস্ট করতেন!
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: আপনার ঠিক কি কাজের জন্য কনভার্টার লাগবে? মোবাইল নাকি পিসি?

২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:০৯

লেখক বলেছেন: :)

২০. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৮
মতিউর রহমান সাগর বলেছেন: প্রিয়তে সোজা।
বরাবরের মতোই...

ধন্যবাদ নাফিস ভাই।।
২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! :)

২২. ২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২২
আবু সায়েম মামুন বলেছেন: দারুন।

কিন্তু, ইউনিকোডে লেখা তো ট্রান্সলেট হচ্ছে না।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ইউনিকোডের লেখা মানে কি বাংলা বোঝালেন? গুগল ট্রান্সলেটর এখনো বাংলা অনুবাদ সাপোর্ট করে না। আর ইউবিকুটি শুধু গুগল ট্রান্সলেটর যেগুলো সাপোর্ট করে সেগুলোই সাপোর্ট করে।

২৩. ২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৪
হ্যাপি পেঙ্গুইন বলেছেন: Excellent. but something doesn't work properly such as "weather near Dhaka" does not work.
২৪. ২৬ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৯
হ্যাপি পেঙ্গুইন বলেছেন: দুঃখিত ভাইয়া আগের কমেন্টের জন্য। সব ঠিকমতো কাজ করে। ধন্যবাদ।
২৫. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪০
বিজয় কেতন বলেছেন: এক কথায় অসাধারন। অনেক অনেক ধন্যবাদ....++++++++++
২৬. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩১
কাঙাল মামা বলেছেন: অনেকগুলা আগে জানতাম না। তবে কেন জানি আমার এই এডনটা ভালো লাগে না। :|

ফায়ারফক্সের সমস্যার জন্য এখন আর প্লাস/মাইনাস বাটনও দেখায় না....তাই মুখে প্লাস :(
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: পছন্দ না হওয়ার একটা কারন হতে পারে এর অধিকাংশ ফিচার খুঁজে বের করতে হয়। ব্যবহারকারীকে কোন আইডিয়াই দেয় না কি করে ব্যবহার করতে হবে। সে জন্যেই এ পোস্টটা দিয়েছিলাম।

আছেন কেমন মামা?

২৭. ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৭
নীরবতা নীল বলেছেন:

অনেক ধন্যবাদ।
কাজের জিনিষ জানা হল।
২৯. ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পিসির জন্য। দিলে খুবই উপকৃত হবো।
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: ভিডিও কনভার্টার হিসেবে Any Video Converter ব্যবহার করতে পারেন। ডাউনলোড লিংক: http://www.any-video-converter.com/avc-free.exe

অডিও কনভার্টার হিসেবে Swith Plus ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার খুব সহজ। লিংক: http://www.mediafire.com/?w5kytdnjmyn

ইন্সটলের নিয়ম: Zip ফাইলটির ভেতরের SwitchSetup.exe ফাইলটা খুলে ইন্সটল করুন। এবারে সফটওয়্যারটি চালু না করে অথবা চালু করা থাকলেও বন্ধ করে Patch.exe ফাইলটা খুলুন, Yes এ ক্লিক করুন। ব্যস আপনার সফটওয়্যার তৈরি।

৩০. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ওরে ভাইরে ! কি জিনিস দেখাইলেন!
৩১. ১২ ই মে, ২০১০ বিকাল ৩:০৮
তাজুল ইসলাম মুন্না বলেছেন: দেইখাতো ভালই লাগতেছে। দেখি ব্যবহার কইরা।।। :)
৩৩. ১৭ ই মে, ২০১০ দুপুর ২:৫২
ত্রিভুজ বলেছেন: এটা আসলেই একটা কাজের জিনিষ। আপনার উপস্থাপণ অসাধারণ হয়েছে...
১৭ ই মে, ২০১০ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে.......এটা দুঃখজনক যে মোজিলা এটার আর কোন ডেভোলপমেন্ট করছে না। তবে নেটে বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আরো নানান থার্ড পার্টি কমান্ড........

৩৪. ১৯ শে মে, ২০১০ দুপুর ২:০১
আরিফ থেকে আনা বলেছেন: বুকা প্রেম ট্রেম বাদ দাও। পড়ালেখা কর ভালমত। X( :-P
৩৭. ২০ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৬
জেবাল বলেছেন: কমান্ড গুলা শিখতে এট্টু টাইম লাগবো। কিন্তু জিনিস মামা খাসা !
৩৯. ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩২
রাজনীতির কবি বলেছেন: মজিলা3.5.4 এ হচ্ছেনা। কোন আপডেট ভার্সন আছে?
৪০. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কোডগুলো মনে রাখাটা কষ্ট হয়ে যাবে... :(
৪৩. ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২২
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: নাফিস ভাই, এইডা কি দেহাইলেন??? পুরা ফিদা হয়া গেলাম..........

পোর্টেবল ফায়ারফক্সে অ্যাডঅন সব কাজ করে না, নাইলে আমি পোর্টেবলই ইউজ করতাম.........
৪৫. ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫০
রাজর্ষি....... বলেছেন: দুর..................

প্রতিদিন ২/৩ ঘন্টা কইরা সামুতে ঘুরি তবুও এই রকমক পুষ্ট গুলা চোখে পড়েনা কেন?..

জটিলসসসসসসস.....ডাইরেক্ট প্রিয়তে সাথে ফ্রি +++++++++
৪৬. ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৯
রাজর্ষি....... বলেছেন: ও ভাই ডাউনলোড করিলাম বাট কিন্তু রান তো করাতে পারিনা...প্লিজ হেল্পান...জলদি বলেন........ এপ্রোপিয়েট পোগ্রাম চায়..
১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩০

লেখক বলেছেন: সরাসরি ড্র্যাগ করে টেনে এনে ফায়ারফক্সের উইন্ডোর ওপর বসিয়ে দিন। ইন্সটলের অপশন দেবে...

৪৭. ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৫
রাজর্ষি....... বলেছেন: আহারে যা খুশি লাগতাছে.....থ্যাংকুস......... :-B :-B :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P :D :D :D :D :D :P :P :P :P :P :P
৪৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩৩
শিহাদ বলেছেন: খুব কাজে লাগবে। শেয়ার করার জন্য ধন্যবাদ। :)
৪৯. ০১ লা জুন, ২০১১ বিকাল ৩:৩০
জুবায়ের হাসান বলেছেন: এত কাজের এড-অন টা এতদিন পর দেখলাম!!!

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
৫০. ১৯ শে জুন, ২০১১ বিকাল ৪:৪৩
আমিই আজাদ বলেছেন: আহারে আমি পাগল হইয়া গেলাম রে .....
একসাথে এতকিছু, কোনটা রাইখা কোনটা করমু....

 

মোট সময় লেগেছে ১.২৩১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই