আহা তোমার ঐ চেহারা!
হঠাৎ করেই সামনে এলো আজ দুপুরবেলায়
যেন পবিত্রতম বৃষ্টির পানি ছুঁয়ে গিয়েছে তোমায়
হঠাৎ সব কেমন ঘোলা ঘোলা লাগছে -
শুভ্র থেকে শুভ্রতর আভা ঠিকরে বেরোচ্ছে তোমার ঐ শরীর থেকে।
বৃষ্টিস্নাত বলবো না তোমায় - না! ঐ শব্দটা বড্ড কমন
Outer Glow? না! না!
তোমায় আমি Gaussian Blur ডাকবো -
ইশ! যদি জানতাম তুমি রাস্টার না ভেক্টর....
যদি হতে ভেক্টর,
তোমায় নিয়ে আমি ইলাস্ট্রেটরে যেতাম -
চিরতরে।
- আজ দুপুরে এক পরী দেখে এক ফ্রেন্ডের Crush খাওয়া দেখে ও নিজেও সেমি-Crush খেয়ে লিখিত।
Disclaimer: This poem or any part of it doesn't affect the fact that I am already in a relation.
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


