আমার প্রিয় পোস্ট
- রিলেশনের শুরু - নাফিস ইফতেখার
- রিলেশনের ঝগড়া - নাফিস ইফতেখার
- ছেলেদের ব্রেক আপ - নাফিস ইফতেখার
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- উবুন্টুর কমান্ড লাইনের অ আ ক খ: ডরনা মানা হ্যায় - ইন্ঞ্জিনিয়ার
- আজ কাঙাল মামার জন্মদিন
- নাফিস ইফতেখার
- বুরকা পরা মেয়ে পাগল করেচে - বিষাক্ত মানুষ
- আমি কী হনু রে সিনড্রোম ও তার গপ্পো - রাগিব
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀ - নাফিস ইফতেখার
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- অন্তর্জালে আমি কাদের কাদের পুন মার্তে চাই? - পাগলা গারদের ওয়ার্ডেন
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- তেপান্তরে নিরন্তর , ভাগ্যান্তরী মন্বন্তর.. - হিমালয়৭৭৭
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- আমার পর্ণোবেলা - চতুর্খন্ডিত (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 3.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- রিজিউম করুন আপনার ডাউনলোড - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 2.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- প্রাকৃতিক সপ্তাশ্চার্য, অতি প্রাকৃতিক ব্যাপার-সেপার - নাফিস ইফতেখার
- কারো পৌষ মাস.....কারো দীর্ঘশ্বাস.....আবারো গ্রামীণফোন - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলাদেশ ২১০৮ - একটি ভবিষ্যৎ দর্শনমূলক কবিতা (MUST SEE!!!) - নাফিস ইফতেখার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- তিন টাকার ভাবনা - মাহবুবা আখতার
- সাইফুল্লাহ হুজুরের বিশেষ শাস্তি ----- একটি সিম্পল ছোট গল্প - নোবেলজয়ী
সহজেই মুছে ফেলুন উইন্ডোজের যেকোন ভার্শনের ভুলে যাওয়া এ্যাকাউন্ট পাসওয়ার্ড (ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে)
১৬ ই মে, ২০১০ রাত ১:০০
![]()
এই ধরনের পোস্ট দেয়া বেশ বিপদজনক। মানুষ নিজের বিপদে যতো না বেশি এইসব ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার করে অন্যকে বিপদে ফেলে। যাই হোক, একান্তই দুর্ভাগা না হলে উইন্ডোজের লগইন পাসওয়ার্ড কারো ভুলে যাওয়ার কথা না। যদি ভুলে গিয়েই থাকেন তাদের জন্য (ও যারা পাসওয়ার্ড মুছে কলিগের ল্যাপটপে ঢুকবেন) এই পোস্টটি।
প্রথমেই বলে রাখি কিছু কথা:
১. এই পোস্টটির ছবিগুলো এবং টিউটোরিয়ালটি এখান থেকে সংগৃহীত: View this link. তাই কেউ চাইলে এটিকে কপি-পেস্ট বলতে পারেন।
২. এটি ভুলে যাওয়া পাসওয়ার্ড মুছে ফেলে উইন্ডোজে ঢোকবার জন্য অনুসরণ করুন। আপনার উদ্দেশ্য যদি হওয়া ভুলে যাওয়া পাসওয়ার্ডটি জানা বা উদ্ধার করা তাহলে আপনার জণ্য এই টিউটোরিয়ালটি নয়। সেটির জন্য অন্য ব্যবস্থা আছে।
৩. যদি নিজের পিসির পাসওয়ার্ড ভূলে গিয়ে থাকেন তবে সেক্ষেত্রে এই পোস্টে বর্ণিত প্রাথমিক কাজগুলো (ডাউনলোড, সিডি বার্ন প্রর্ভৃতি) অন্য একটি পিসিতে করতে হবে যেটিতে নেটের কানেকশন এবং সিডি/ডিভিডি বার্নার আছে।
৪. এটি উইন্ডোজের সব ভার্শন ও সার্ভিস প্যাকে (সর্বশেষ উইন্ডোজ ৭ সহ) কাজ করে।
৫. যা যা লাগবে: একটি ব্ল্যাংক সিডি (খুব বেশি দামী কিনবেন না, মাত্র ৩ মেগাবাইট বার্ন করতে হবে আর সবসময় লাগবেও না সিডিটা) এবং সাথে অবশ্যই একটি সিডি/ডিভিডি বার্নার/রাইটার, ৩ মেগাবাইটের একটি ISO ফাইল ডাউনলোড করার জন্য নেট সংযোগ।
কার্যপদ্ধতি:
১. প্রথমে Offline NT Password & Registry Editor নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন: http://pogostick.net/~ pnh/ntpasswd/cd080802.zip এটি একটি জিপ ফাইল, তাই এক্সট্র্যাক্ট করে নিন। ভেতরে একটা ISO ফাইল পাবেন যেটার নাম হবে cd080802.iso
২. cd080802.iso ফাইলটিকে সিডি ইমেজ হিসেবে একটি সিডিতে বার্ন/রাইট করুন। আপনার যারা সিডি ইমেজ বার্ন করেছেন আগে তাদের সমস্যা হওয়ার কথা নয়। বার্ন/রাইট করতে পছন্দের যে কোন সফটওয়্যার ব্যবহার করুন (Nero প্রভৃতি)। যাদের Nero নেই বা ইন্সটল দিতে চান না তারা চাইলে শুধু ISO ফাইলটি বার্ন/রাইট করার জন্য InfraRecorder নামের একটি ফ্রি ও ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করতে পারেন: http://infrarecorder.org/?page_id=5
যারা কিভাবে ISO ইমেজ বার্ন দিতে হয় জানেন না তারা এই পেইজে গিয়ে ভিডিওটি দেখতে পারেন: http://www.top-windows-tutorials.com/burn-iso-image.html
৩. এবারে সিডি বার্ন/রাইট হয়ে যাওয়ার পর এই পিসির কাজ শেষ, এবারে বাকি কাজ পাসওয়ার্ড ভুলে যাওয়া পিসিতে।
(যারা এ পর্যন্ত এসেই হাঁফিয়ে উঠেছেন তাদের জন্য সুখবর এই সিডি বার্ন করার কাজটি আপনার বারবার করা লাগবে না। এই একটি সিডি দিয়েই আপনি পরে আবার পাসওয়ার্ড মুছতে পারবেন)
৪. যে পিসির এ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেটি ঠিকমতো একবার শাটডাউন দিন। মানে CPU এর পাওয়ার বাটন চেপে নয়, মাউস দিয়ে শাউট ডাউন অপশনে গিয়ে তারপর। পাসওয়ার্ড ছাড়া লগইন না করতে পারলেও পাসওয়ার্ডের পেইজে শাটডাউন করার অপশন থাকে তাই এটি করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়।
৫. এবারে সিডিটা পিসি চাল করুন। সিডি/ডিভিডি ড্রাইভে সিডিটা ঢোকান এবং বায়োসে ঢুকে First Boot Device হিসেবে সিডি/ডিভিডি দিন (যারা উইন্ডোজ/উবুন্টু সেটআপ দিয়েছেন তাদের এটা সহজেই পারার কথা), বায়োসের সেটিংস সেইভ দিন ও রিস্টার্ট করুন পিসি।
৬. আমাদের বানানো সিডিটি বুট হবে ও নিচের ছবিটির মতো দেখা যাবে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
৭. দেখবেন লাইনের একদম শেষে boot: লেখা আছে। এবারে Enter বাটন চাপুন। চাপলেই স্ক্রিন জুড়ে লাইনের পর লাইন লেখা যেতে দেখবেন। তকি লেখা তা জানার দরকার আপনার নেই। (আসলে সফটওয়্যারটি একটি ক্ষুদ্র লিনাক্স অপারেটিং সিস্টেম, এ লেখাগুলো সেটির বিভিন্ন প্রোসেস বর্ননা করে)
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
৮. এবারে নিচের স্ক্রিনটি আসবে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
আপনাকে আপনার উইন্ডোজের পার্টিশনটি সিলেক্ট করতে বলা হবে। একটির বেশি উইন্ডোজ পিসিতে না থাকলে শুধু ENTER চাপলেই হবে। আর একাধিক উইন্ডোজের ক্ষেত্রে লিস্টে কতো নম্বরে আছে সেটা দেখে নম্বরটা (1, 2, 3 প্রভৃতি) লিখে ENTER চাপুন।
৯. এবারে দেখবেন লেখা আসবে What is the path to registry directory? (relative to windows disk)।
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
কিচ্ছু করতে হবে না, চোখ বুঁজে ENTER চেপে দিন।
১০. এরপরে এরকম একটি স্ক্রিন আসবে, জানতে চাইবে আপনি কি করতে চান:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
আবারো চোখ বুঁজে ENTER চাপুন।
১১. এবারে আরো একটি স্ক্রিন আসবে আপনি কি করতে চান বিশদে জানতে চেয়ে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
ক্ষ্যাতা! মারেন আবার ENTER!
১২. এইবারে যে স্ক্রিন আসবে তাতে আপনার উইন্ডোজে যে যে এ্যাকাউন্ট আছে (রহিম/করিম/কুদ্দুস) নামে তার একটি তালিকা দেখাবে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
যদি পিসিতে একটাই এ্যাকাউন্ট থেকে থাকে তাহলে শুধু ENTER চাপুন। আর যদি একাধিক থাকে তাহলে তালিকা দেখে যে এ্যাকাউন্টের পাসওয়ার্ড মুছবেন সেটি লিখে ENTER চাপুন।
১৩. এবারে আপনাকে 1, 2, 3 , 4 ইত্যাদি দেখিয়ে কি করতে চান জানতে চাইবে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
আপনি 1 লিখে ENTER চাপুন। দেখবেন লেখা এসেছে Password Cleared! কিন্তু আরেকটু কাজ এখনও বাকি আছে যেটা না করলে পাসওয়ার্ড মুছবে না।
১৪. এবারে ! লিখে ENTER চাপুন।
১৫. এবারে q লিখে ENTER চাপুন। এটি করলে সফটওয়্যারটি বন্ধ হয়ে যেতে চাইবে এবং জিজ্ঞেস করবে এতোক্ষণ যা যা আপনি করলেন তা আপনি সেইভ করতে চান কিনা:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
y লিখে ENTER চাপুন। ***EDIT COMPLETE*** নামে একটা লেখা আসবে স্ক্রিনে:
![]()
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
১৬. ব্যস! আমাদের কাজ শেষ। এবারে সুইচ চেপে পিসি রিস্টার্ট করুন। উইন্ডোজে ঢুকতে পারবেন কোন পাসওয়ার্ড ছাড়াই!
![]()
---------------------------------------------------------------------------------
শেষ কিছু কথা:
* টিউটোরিয়ালটি অনেক বড় মনে হতে পারে, কিন্তু খেয়াল করলে দেখবেন সিডি বার্ন করা বাদে পুরো টিউটোরিয়ালে বলতে গেলে শুধু Enter চাপা বাদে আর কিছুই করা লাগেনি।
* আরো অনেক সফটওয়্যার আছে এ ধরনের। কোন কোনটির ব্যবহার এর চাইতে একটু সহজ। তবে এই সফটওয়্যারটি ফ্রি এবং সিডি ইমজেটির সাইজ অন্যান্যগুলোর তুলনায় ছোট হওয়ায় এটিকেই নির্বাচিত করলাম। কারো যদি এ ধরনের আরো সফটওয়্যার সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে এই লিংকে যেতে পারেন: http ://pcsupport.about.com/od/toolsofthetrade/tp/passrecovery.htm
* যারা এতোবার Enter চেপে কাজটা করে বিরক্ত তারা চাইলে PC Login Now 2.0 সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এটি। এটিও সিডিতে বার্ন করতে হবে তবে কি-বোর্ডের বদলে মাউস দিয়ে বাটন চেপে চেপে GUI এনভায়রনমেন্টে কাজ করতে পারবেন। সফটওয়্যারটি পাবেন এখানে: http://sourceforge.net/projects/pcloginnow/files/
* যারা পাসওয়ার্ড না মুছে জেনে নিতে চান তাদের জন্য Ophcrack সফটওয়্যারটি সাজেস্ট করছি: http://pcsupport.about.com/od/toolsofthetrade/gr/ophcrack.htm
* একান্তই বিপদে পড়লে ব্যবহার করুন এইসব, অন্যকে বিপদে ফেলতে নয় (যদিও বলে লাভ নেই)
* টিউটোরিয়ালটি অনেকেই হয়তো নেটের লাইন ছাড়া পড়তে চাইবেন। আবার অনেকের কাছেই হয়তো এই পোস্টে এসে পড়াটা ঝামেলার কাজ। তাদের জন্য এই HTML ভার্শনটি আপলোড করে দিলাম। এটি ডাউনলোড করুন। যে পিসি/অপারেটিং সিস্টেমে যে কোন ব্রাউজার থাকলেই সেটি দিয়ে এটি পড়া যাবে। তাছাড়া এই পোস্টে ছবিগুলো ছোট এসেছে, এই ঝামেলাটি HTML ভার্শনে নেই: http://www.mediafire.com/?kbzzgk2oygz
জিপ ফাইলটির ভেতরের HTML ফাইলটি এক্সট্র্যাক্ট করে ওপেন করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
![]()
Neelpoddo বলেছেন:
কাজের জিনিস।পোস্টটা দেখেই মনে পড়লো আগে কি পাসওয়ার্ড দিয়েছিলাম এখন খেয়াল নেই।
লেখক বলেছেন: হা হা হা.......
আরিফ থেকে আনা বলেছেন:
বুকারে প্লাস
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
ধ্রুব রহমান বলেছেন:
কাজের জিনিস।
লেখক বলেছেন: ধন্যবাদ! ![]()
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন:
ভালো জিনিস এখন থেকে জটিল কামে লাগামু....মামুরা যাইবা কই... আইজ পাইছি তোমাগো...
লেখক বলেছেন: খাইসে! ![]()
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: :-*
![]()
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
জটিল। +++++++++
লেখক বলেছেন: ধইন্যা! ![]()
লেখক বলেছেন: তা আর বলতে! ![]()
লেখক বলেছেন: স্যরি আগের মন্তব্যটির জন্য। এ পদ্ধতিতে এনক্রিপ্ট করা পাসওয়ার্ডও মোছা যাবে।
যাবে না শুধু EFS encrypted ফাইল/ফোল্ডারের ক্ষেত্রে: http://pogostick.net/~pnh/ntpasswd/bootdisk.html
লেখক বলেছেন: ?
তারেক আহমেদ বলেছেন:
কোন কথা নেই সোজা প্রিয়তে । ধন্যবাদ নাফিস ভাই আবারো একটি সুন্দর উপহার দেয়ার জন্য ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ! ![]()
কাকপাখি বলেছেন:
পোষ্টটি কাকপাখির পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে। ঃ)
লেখক বলেছেন: ![]()
পাগলরে কইছেন নৌকা না নড়াইতে?
কম্পিউটার সেন্টারের পিসির পাসওয়ার্ড ভাইঙা ফালি ফালি কইরা দিমু।
শালা ল্যাব এসিসটেন্ট আমারে কয় "খালি উইন্ডোজ এক্সপি ছাড়া আর বাড়তি কোন সফটওয়্যার ইন্সটল করতে স্যার নিষেধ করছে।"
তুমার স্যারের গুস্টি কিলাই। এক্সপির সাথে বাইডিফল্ট দেওয়া IE-7 দিয়া কোন কাম হয় কন দেখি?
থাম, খালি ক্যাম্পসটা খুইলা নিক, তোমাগো ব্যবস্থা করতাছি।
-----------------------------------------------------
নাফিস ভাই, আগাম ধন্যবাদ দিয়া রাখলাম।
তয় কাম না করলে কইলাম খবর আছে।
-----------------------------------------------------
লেখক বলেছেন: আপনি পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করলেই তো পারেন, ইন্সটল দেয়া লাগে না।
আর কাজ অবশ্যই করবে। এই অধমের মতো নিজের পিসিতে কয়েকবার ট্রাই করে হাত ঝানু করে নিতে পারেন! ![]()
ভাই পোর্টেবল সফটওয়ার গুলার কথা কি আর নতুন করে বলতে হবে? সব ট্রাই করছি, কিন্তু কেন যেন মজিলা ফায়ার ফক্স আর পিজিন কোনটাই নেটে এক্সেস পায়না। অনেক গুঁতোগুতি করে, কোনই লাভ হয়নি। কেন এমন হয় কে জানে।
হুমম... প্রথমে নিজের পিসিকেই গিনিপিগ করতে হবে, অথবা রুম মেটের গুলা...
আলিম আল রাজি বলেছেন:
প্রিয়াইলাম। যদিও জিনিষ মাথার উপরে দিয়া গেসে। কখন কি কামে লাগে তার না ঠিক।
বাই দা রাস্তা, আমি একটা পোস্ট দিয়েছিলাম। আপনার হয়তো কাজে লাগতে পারে। Click This Link
মেহেদী_বিএনসিসি বলেছেন:
Ophcrack v3.3.1 (LiveCD v2.3.1) সফট্টা আমার পছন্দ হইছে......এইটা নিয়া কিছু ঘাটাঘাটি করতে হবে। উইন্ডোজের পাসওয়ার্ড উড়ায়া দেওয়া কোন ঘটনা না............। কিন্তু এক্সজিটিং পাসওয়ার্ড দেখা........আমি মনে মনে এইটা অনেক খুজতাছি।এডভান্স থ্যাংকু........
লেখক বলেছেন: এটার ISO ইমেজটা অনেক বড় দেখে আমি আর ট্রাই করিনি......করে দেখতে হবে........
লেখক বলেছেন: Ophcrack এর স্টেপ-বাই-স্টেপ গাইড এখানে আছে: Click This Link
আহাসান বলেছেন:
কে যায় স্টার্ট মেনু থেকে এত ঝামেলা করতে !!!
অ.ট. আইডিএম এর যে পোর্টেবল ভার্সন দিয়েছিলে, সেটা তো কাজ করছেনা। সেভেনের জন্য কিনা, বুঝতে পারছিনা
লেখক বলেছেন: প্রোপারলি শাটডাউন না করলে NTFS ড্রাইভে অনেক সময় ডেটা রাইট/মোডিফাই করা যায় না। সেক্ষেত্রে সফটওয়্যারটিও কাজ করবে না। তাই তারা এমনটি করতে বলেছে।
আহাসান বলেছেন:
এহ হে...তুমি কি শাটডাউনের সাথে আইডিএম এক করে কমেন্টের উত্তর দিলে ?!
আমি তো শাটডাউন করার সাথে একে মিলাইনি।
শাটডাউনের ব্যাপারে আসলে বলতে চেয়েছি, পাওয়ার সেটিংস থেকে অপশন দেয়া আছে, পাওয়ার বাটন চাপলে কি করবে, লিড বন্ধ করলে কি করবে। আমি সেটা সিলেক্ট করে দিয়েছি। তাই পাওয়ার বাটন চেপে বন্ধ করা আর স্টার্ট মেনু থেকে শাটডাউন করা একই।
আমি তো বেশির ভাগ সময় হাইবারনেট করি, তাই সেটিংস এ পাওয়ার বাটন প্রেস করলে যাতে হাইবারনেট হয়, সেটা দিয়ে রেখেছি।
কোন সমস্যা হলে রিস্টার্ট দেই।
আর, আইডিএম টা ডাউনলোডের পর এক্সট্রাক্ট করে যখন রান করেছি, তখন এরকম দেখাচ্ছে।
আমি যতদূর জানি, যেসব অ্যাপ্লিকেশন সেভেনে সাপোর্ট করেনা, সেসবের জন্য এ ধরনের এরর মেসেজ দেয়।
রাসেল৬৯ বলেছেন:
ভাই administrator password দেয়া থাকলে কি কাজ করবে ?অথবা administrator password ভাঙ্গা যাবে কিনা ?
লেখক বলেছেন: যাবে......
সুহাসলেলিন বলেছেন:
বালা পাইলাম..
ইয়াকুবএ বলেছেন:
সবাই এতো ভালো কেন???????????????????????
জুবায়ের হাসান বলেছেন:
নাফিস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ
জুবায়ের হাসান বলেছেন:
আজকেই একটা ল্যাপটপে ট্রাই করলাম এবং ................ সফলকাম। আবারো আপনাকে ধন্যবাদ।
বাবুআনা বলেছেন:
ভাই আপনি অনেক জ্ঞানী.... + দিলাম
িজসান বলেছেন:
যমুনার কাশবন থেকে যানািচ্ছ সাদা ফুলের শ্তুভেচ্ছা
দু-পেয়ে গাধ বলেছেন:
পুলাডা জিনিয়াস। (চিকনা এমনি বলেন, আম্মো বলি।)
ধরো মারো কাটো বলেছেন:
চুরি বিদ্যা শেখানোর দায়ে তোমাকে আনলিমিটেড সশ্রম কারা দন্ডে দন্ডিত করা হইলো... *** মামা প্লাস কিন্তু দিসি...
রপদ বলেছেন:
+, কামে দিব। মাগার নীতিমালা অনুসরণ কইরাই ।
ডট কম ০০৯ বলেছেন:
নাফিস ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে যদি পেনড্রাইভ থেকে বুট করে উইন্ডোজ সেটাপ দেয়া যায় তবে
পেনড্রাইভ থেকে কি এই কাজ করা যাবে না?
লেজকাটা বান্দর বলেছেন:
+++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















.jpg)





